Class 6 English Lesson 5 Thanks for your work: Bulbul collects rubbish from the Sankar area in Dhaka. Every morning, he wakes up at 5 o’clock and walks along the streets of Sankar to collect rubbish. People of Sankar put their rubbish in plastic bins and leave them in front of their houses.
Class 6 English Lesson 5 Thanks for your work:
Lesson 5 : Thanks for your work – তোমার কাজের জন্যে ধন্যবাদ
A. Look and say. Use suitable words from the box to describe the occupation of each person below. – দেখো এবং বলো। ছক থেকে সঠিক শব্দটি ব্যবহার করে নিচের প্রত্যেক ব্যক্তির পেশা বর্ণনা করো।
| newspaper hawker
rickshaw-puller |
nurse
waitress |
cleaner
postman |
Ans.
1. Cleaner – পরিচ্ছন্নতাকর্মী; 2. Postman – ডাকপিয়ন; 3. Nurse – সেবক; 4. Waitress – খাবার পরিবেশক; 5. Rickshaw-puller – রিকশাচালক; 6. Newspaper hawker – সংবাদপত্র বিক্রেতা।
A1. Choose appropriate words from the box to complete the dialogue below. Then act out the dialogue in pairs. – নিচের সংলাপটি সম্পূর্ণ করার জন্যে ছক থেকে সঠিক শব্দটি বাছাই করো। তারপর দুজন দুজন করে সংলাপটি অভিনয় করো।
letters – চিঠি restaurant – রেস্তোরাঁ streets – রাস্তাঘাট place – স্থান morning সকাল।
Ans.
A: What does a cleaner do? (একজন পরিচ্ছন্নতাকর্মী কী করেন?)
B: A cleaner cleans our houses, offices and streets etc. (একজন পরিচ্ছন্নতাকর্মী আমাদের বাড়িঘর, অফিস এবং রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার করেন।)
A: What does a newspaper hawker do? (একজন সংবাদপত্র বিক্রেতা কী করেন?)
B: A newspaper hawker gives us newspapers every morning. (একজন সংবাদপত্র বিক্রেতা প্রতিদিন সকালে আমাদেরকে সংবাদপত্র দেন।)।
A: What does a postman do? (একজন ডাকপিয়ন কী করেন?
B: A postman delivers letters and other items to us. (একজন ডাকপিয়ন আমাদের নিকট চিঠি ও অন্যান্য জিনিসপত্র বিলি করেন।)
A: What does a rickshaw puller do? (একজন রিকশাচালক কী করেন?)
B: A rickshaw puller takes us from one place to another. (একজন রিকশাচালক আমাদের একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যান।)
A: What does a waiter do? (একজন খাবার পরিবেশক কী করেন?)
B: A waiter serves food at the restaurant. (একজন খাবার পরিবেশক রেস্তোরাঁয় খাবার পরিবেশন করেন।)
B. Read the text about Bulbul and answer the questions below. বুলবুল সম্পর্কে অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
Bulbul collects rubbish from the Sankar area in Dhaka. Every morning, he wakes up at 5 o’clock and walks along the streets of Sankar to collect rubbish. People of Sankar put their rubbish in plastic bins and leave them in front of their houses.
Bulbul walks from door to door to collect them. Sometimes the bins are very dirty and they smell bad. But Bulbul does not mind. He takes out everything from the bins and puts them in his van. He believes that all jobs are important. He works hard every day to keep this area clean.
Last month Bulbul was sick for two days. So, he could not come to collect the rubbish. The people of Sankar were in great trouble. They got piles of rubbish waiting in front of their houses. The whole area became dirty and unhygienic. When Bulbul got well, he came back to Sankar. He collected everything from all the bins. Bulbul does not want to fall sick again. He realises, if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin.
অনুবাদ: বুলবুল ঢাকার শংকর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। সে প্রতিদিন সকালে ৫ টায় ঘুম থেকে ওঠে এবং আবর্জনা সংগ্রহের জন্যে শংকরের রাস্তায় হেঁটে বেড়ায়। শংকরের লোকজন তাদের আবর্জনা প্লাস্টিকের ঝুড়িতে রাখে এবং তাদের বাড়ির সামনে রেখে দেয়।
বুলবুল বাড়ি বাড়ি ঘুরে সেগুলো সংগ্রহ করে। মাঝে মাঝে ঝুড়িগুলো খুব নোংরা থাকে এবং ওগুলো থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু বুলবুল কিছু মনে করে না। সে ঝুড়ি থেকে সবকিছু বের করে নেয় এবং ওগুলোকে তার ভ্যান গাড়িতে তোলে। সে বিশ্বাস করে যে সব কাজই গুরুত্বপূর্ণ। এই এলাকা পরিষ্কার রাখতে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে।
গত মাসে বুলবুল দু’দিন অসুস্থ ছিল। তাই, সে আবর্জনা সংগ্রহ করতে আসতে পারে নি। শংকরের লোকজন এক মহা সমস্যায় পড়ে গিয়েছিল। তারা দেখল তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ পড়ে আছে। সম্পূর্ণ এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। যখন বুলবুল সুস্থ হলো, সে শংকরে ফিরে এল। সে সকল ঝুড়ি থেকে সবকিছু সংগ্রহ করল। বুলবুল আর অসুস্থ হতে চায় না। সে বুঝতে পারে, যদি সে কয়েকদিনের জন্যেও কাজ বন্ধ করে দেয়, তবে সম্পূর্ণ এলাকাটি একটি বিশাল ডাস্টবিনে পরিণত হবে।
B. Now, ask and answer the questions in pairs. – এখন, নিচের প্রশ্নগুলো দু’জন দু’জন করে জিজ্ঞাসা করো ও উত্তর দাও।
Ans.
a) S1: What time does Bulbul wake up? বুলবুল কখন ঘুম থেকে ওঠে?
S2: Bulbul wakes up at 5 o’clock in the morning. বুলবুল সকাল ৫টায় ঘুম থেকে ওঠে।
b) S1: Where do the people of Sankar put their rubbish? শংকরের লোকজন কোথায় তাদের আবর্জনা রাখে?
S2: The people of Sankar put their rubbish in front of their houses. শংকরের লোকজন তাদের আবর্জনা বাড়ির সামনে রাখে।
c) S1: Why does Bulbul think that all jobs are important? বুলবুল কেন ভাবে যে সব কাজই গুরুত্বপূর্ণ?
S2: Bulbul thinks that all jobs are important, because every job has its own value and purpose. বুলবুল মনে করে সব কাজই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি কাজেরই নিজস্ব মূল্য ও উদ্দেশ্য আছে।
d) S1: What happened when Bulbul became sick? বুলবুল যখন অসুস্থ ছিল তখন কী হয়েছিল?
S2: When Bulbul became sick, the whole Sankar area became dirty and unhygienic. People got piles of rubbish waiting in front of their houses. বুলবুল যখন অসুস্থ হয়েছিল, তখন সম্পূর্ণ শংকর এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। লোকজনের বাড়ির সামনে আবর্জনার স্তূপ জমে গিয়েছিল।
e) S1: What will happen if Bulbul falls sick again? বুলবুল যদি আবার অসুস্থ হয়ে পড়ে তবে কী ঘটবে?
S2: If Bulbul falls sick again, the whole Sankar area will become dirty and unhygienic again. It may turn into a big dustbin. বুলবুল যদি আবার অসুস্থ হয় তবে সম্পূর্ণ শংকর এলাকা আবারও নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে যাবে। এটা একটা বড় ডাস্টবিনে পরিণত হতে পারে।
f) S1: What will you say to Bulbul, if you meet him? যদি তোমার সাথে বুলবুলের দেখা হয়, তুমি তাকে কী বলবে?
S2: If I meet Bulbul, I will thank him for his work and also inspire him by saying that he is doing an important job. – আমার সাথে যদি বুলবুলের দেখা হয়, তবে আমি তাকে তার কাজের জন্যে ধন্যবাদ দেব, এবং তাকে উৎসাহ দিয়ে বলব যে সে একটি গুরুত্বপূর্ণ কাজ করছে।
B2. Think of a person who helps you live well. Write a composition on this person. Now, answer the following questions. – তোমাদের সুন্দরভাবে বাস করতে সাহায্য করে এমন একজন ব্যক্তির কথা চিন্তা করো। এই ব্যক্তি সম্বন্ধে একটি রচনা লেখো। এখন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
a) What does he/she do? – সে কী করে?
b) How does his work help you live well? কীভাবে তার কাজ তোমাদের ভালোভাবে বাস করতে সাহায্য করে?
c) What time does he/she start his/her work? সে কখন তার কাজ শুরু করে?
d) How does he/she do the work? সে কীভাবে তার কাজ করে?
e) Does he/she like the job? Why/why not? সে কি তার কাজটি পছন্দ করে? কেন/কেন নয়?
f) What will happen if he/she stops working? কী হবে যদি সে কাজ বন্ধ করে দেয়?
g) What do you think about his/her job? তার কাজ সম্পর্কে তুমি কী মনে করো?
Ans.
A Person Who Helps Us Live Well
In my area, there are many persons who perform important duties. They help us live well. But they do not get much for that. Tulu is one of them. He is the night guard of our area.
Tulu guards our area at night. His work helps us live well because he keeps the whole area secured and safe. Normally, he starts his duty at 8 pm. He works till sunrise. He uses a whistle and keeps a thick stick in his hand. He blows his whistle frequently. Thus, thieves or criminals keep away from our area. Tulu walks around the area all night long. Sometimes he sits in the local tea stall and have a cup of tea and biscuits.
যে ব্যক্তি আমাদের ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে
আমার এলাকায় অনেক মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তারা আমাদের ভালোভাবে বসবাস করতে সাহায্য করে। কিন্তু তারা তার জন্য বেশি কিছু পায় না। টুলু তাদের মধ্যে একজন। সে আমাদের এলাকার নৈশ প্রহরী।
টুলু রাতে আমাদের এলাকা পাহারা দেয়। তার কাজ আমাদের ভালোভাবে বাস করতে সাহায্য করে কারণ সে সম্পূর্ণ এলাকা সুরক্ষিত ও নিরাপদ রাখে। সাধারণত, সে রাত ৮টায় তার কাজ শুরু করে। সে সূর্যোদয় পর্যন্ত কাজ করে। সে একটি বাঁশি ব্যবহার করে ও হাতে একটি মোটা লাঠি রাখে। সে বারবার তার বাঁশি বাজায়। ফলে চোর বা অপরাধীরা আমাদের এলাকা থেকে দূরে থাকে। টুলু সারারাত ধরে এলাকায় ঘুরে ঘুরে হাঁটে। কখনো কখনো সে স্থানীয় চায়ের দোকানে বসে এবং এক কাপ চা ও বিস্কুট খায়।
After that, he starts walking again.
Tulu likes. his job very much. He knows that he is doing a very responsible task. He feels happy to think that people can sleep well because he performs his duty properly. It gives him pleasure.
If Tulu stops working, we will face a big problem. Theft and criminal activities will rise, and we will be in danger. So, his job is very important. In my opinion, Tulu’s job is a very tough job. It is a risky job as well. So we should thank him for his contribution to our life.
তারপর, সে আবার হাঁটা শুরু করে।
টুলু তার কাজ খুব পছন্দ করে। সে জানে যে সে খুবই দায়িত্বপূর্ণ কাজ করছে। সে এই ভেবে খুশী হয় যে, মানুষ ভালোভাবে ঘুমাতে পারে কারণ সে তার দায়িত্ব ভালোভাবে সম্পন্ন করে। এটা তাকে আনন্দ দেয়।
যদি টুলু কাজ বন্ধ করে, আমরা বিরাট সমস্যার সম্মুখীন হব। চুরি এবং অপরাধমূলক কাজ বেড়ে যাবে, এবং আমরা বিপদে পড়ব। সুতরাং, তার কাজটি খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, টুলুর কাজটি খুব কঠিন একটি কাজ। আ এটি একটি ঝুঁকিপূর্ণ কাজও বটে। সুতরাং, আমাদের জীবনে তার অবদানের জন্য আমাদের উচিত তাকে ধন্যবাদ জানানো।
B3. Underline all the verbs in text on Bulbul (B). Write down the past form of the verb in the present tense. Also write down the present form of the verb in the past tense. – বুলবুলের (B) ওপর লেখা অনুচ্ছেদের সকল ক্রিয়ার নিচে দাগ দাও। অতীত কালের ক্রিয়াগুলোকে বর্তমান কালে লেখো। এছাড়া বর্তমান কালের ক্রিয়াগুলোকে অতীত কালে লেখো। One is done for you. একটি তোমাদের জন্যে করে দেওয়া হলো।
wakes up____woke up
Ans.
| Past Tense | Present Tense |
| was | am/is |
| could | can |
| were | are |
| got | get |
| became | become |
| came | come |
| collected | collect |
| Present Tense | Past Tense |
| collects | collected |
| walks | walked |
| put | put |
| leave | left |
| are | were |
| smell | smelled |
| does | did |
| mind | minded |
| takes out | took out |
| believes | believed |
| Present Tense | Past Tense |
| works | worked |
| is | was |
| can | could |
| get | got |
| become | became |
| come back | came back |
| want | wanted |
| realizes | realized |
| stops | stopped |
| will | would |
| turn into | turned into |
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free