Class 8 English Unit Solution
Class 8 English Book Solution

Class 8 English Unit 5 Lesson 2 Poems about Nature

Class 8 English Unit 5 Lesson 2 Poems about Nature: 1. What makes the geese decide to leave? 2. What happens to the leaves and berries in the poem? 3. What changes in nature tell us that winter is near?

Class 8 English Unit 5 Lesson 2 Poems about Nature:


A. Look at the image and discuss in groups the possible answers to the questions: (ছবিটি দেখো এবং প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর নিয়ে দলগতভাবে আলোচনা করো:)

1. What could be the colours of the field, the trees and birds? (মাঠ, গাছপালা ও পাখিগুলোর রং কী হতে পারতো?)

2. Where are the birds going? (পাখিগুলো কোথায় যাচ্ছে?)

Ans.

S1: What could be the colour of the field? (মাঠটির রং কী হতে পারতো?)

S2: The colour of the field could be golden. (মাঠটির রং সোনালী হতে পারতো।)

S3: And the trees? (আর গাছগুলোর?)

S4: The colour of the trees could be green. (গাছগুলোর রং সবুজ হতে পারতো।)

S2: What could be the colour of birds? (পাখিগুলোর রং কী হতে পারতো?)

S1: The colour of the birds could be black and white with shiny and smooth feathers. (পাখিগুলোর রং উজ্জ্বল ও মসৃণ পালকসহ সাদাকালো হতে পারতো।)

S4: Where are the birds going? (পাখিগুলো কোথায় যাচ্ছে?)

S3: I think the birds are migratory bird. They are going to the warmest place from the coldest place. (আমার মনে হয় পাখিগুলো পরিযায়ী পাখি। তারা শীতলতম স্থান থেকে উষ্ণতম স্থানে যাচ্ছে।)


B. Now read the poem by Rachel Field and answer the questions that follow: (রাহেল ফিল্ড-এর কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 🙂

Something Told the Wild Geese

Something told the wild geese
It was time to go.
Though the fields lay golden
Something whispered, – “snow”.
Leaves were green and stirring,
Berries, lustre-glossed,
But beneath warm feathers
Something cautioned, – “frost”.
All the sagging orchards
Steamed with amber spice,
But each wild breast stiffened
At remembered ice.
Something told the wild geese
It was time to fly
Summer sun was on their wings,
Winter in their cry.

বন্য রাজহংসীগুলো কিছু বলেছিল

বন্য রাজহংসীগুলো কিছু বলেছিল
এখন সময় যাওয়ার।
যদিও মাঠগুলো সোনালি রঙে ছড়িয়ে ছিল
কিছু একটা ফিসফিস করে বললো, “তুষার”।
পাতাগুলো ছিল সবুজ ও চঞ্চল,
বেরিগুলো ছিল চকচকে ঝকঝকে,
কিন্তু উষ্ণ পালকের নিচে
কিছু একটা সাবধান করলো,-“তুষারপাত”।
ঝুলে পড়া সব ফলের বাগান
পীতাভ বাদামী রঙের মশলার গন্ধে ভরে উঠেছিল,
কিন্তু প্রতিটি বন্য হৃদয় শক্ত হয়ে গেলো
বরফের স্মৃতিতে।
বন্য রাজহংসীগুলো কিছু বলেছিল
এখন সময় ওড়ার
গ্রীষ্মের রোদ ছিল তাদের ডানায়,
আর শীত ছিল তাদের কান্নায়।

 

C. Answer the following questions: (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 🙂

1. What makes the geese decide to leave? (কী রাজহংসীগুলোকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে?)

Ans. The geese feel an instinctive call that tells them it’s time to leave. Though the surroundings are still warm and golden something within them whispers about the coming snow and frost. (রাজহংসীগুলো একটি প্রকৃতিজাত ডাক শোনে যা তাদেরকে বলে এখনই ছেড়ে যাওয়ার সময়। যদিও পরিবেশ এখনও উষ্ণ ও সোনালী তবুও তাদের’ ভেতর থেকে কোনোকিছু ফিসফিস করে তুষার ও তুষারপাতের আগমনের কথা বলে।)

 

2. What happens to the leaves and berries in the poem? (কবিতাটিতে পাতা ও বেরিগুলোর কী হয়?)

Ans. The leaves remains green and stirring, and the berries are shiny and lustrous but these signs of abundance are overshadowed by the approaching cold. (পাতাগুলো এখনও সবুজ ও চঞ্চল, এবং বেরিগুলো উজ্জ্বল ও চকচকে কিন্তু প্রাচুর্যতার এই নিদর্শন আগত শীতের দ্বারা ম্লান হয়ে যাবে।)

 

3. What changes in nature tell us that winter is near? (প্রকৃতির কোন পরিবর্তনগুলো আমাদের বলে যে শীতকাল নিকটবর্তী?)

Ans. The poem mentions sagging orchards steaming with amber spice, the memory of frost and ice and the whisper of snow. These are all subtle signals of the transition from autumn to winter. (কবিতায় উল্লেখ করা হয়েছে “নুয়ে পড়া ফলের বাগান যা পীতাভ বাদামী রঙের মশলার গন্ধে ধোঁয়াটে, তুষার ও বরফের স্মৃতি এবং তুষারের ফিসফিসানির কথা। এগুলো সবই শরৎ থেকে শীতের রূপান্তরের সূক্ষ্ম সংকেত।)


গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

 

D. Read another poem on nature. (প্রকৃতির ওপর আর একটি কবিতা পড়ো।)

Green Escape
Joseph Auslander

I have turned my face
Away from streets and crowds
To a windy place
And clouds.

I have turned from skyscrapers
That scratch out the sky,
From wet newspapers
Always whipping by.

I have taken away my heart,
I will give it again
To be split apart
By wind and rain.

I will stand like a stone
All day in the grass
Where the bees drone
And pass and repass.

I will watch them brush
Gold across their legs,
Hear the bird at hush
Over her eggs.

I will hear the wild swan
Lift high and harsh
His crooked clarion
Across the marsh.

Where the jewel-weed hangs,
Where the spotted stream runs,
Where the green beetle bangs
Bronze on bronze-

Rooted in the deep ground,
The sky tugging at my hair,
There will I be found-
There!

সবুজের আশ্রয়
জোসেফ আউসল্যান্ডার

আমি মুখ ফিরিয়ে নিয়েছি
রাস্তাঘাট আর ভিড় থেকে
একটি বাতাসভরা জায়গায়
আর মেঘের দিকে।

আমি ছেড়ে এসেছি উঁচু ভবন
যেগুলো আকাশ ছুঁতে চায়,
পেছনে রেখেছি ভেজা খবরের কাগজ
যেগুলো উড়ে যায় সব সময়।

আমি আমার হৃদয় সরিয়ে নিয়েছি,
পুনরায় দেবো একে
ভেঙে যাওযার জন্য
বাতাস আর বৃষ্টির কাছে।

আমি পাথরের মতো দাঁড়াবো
দিনভর ঘাসের মধ্যে,
যেখানে মৌমাছিরা গুনগুন করে
আর এপাশ-ওপাশ উড়ে চলে।

আমি দেখবো তাদের তুলি
তাদের পায়ে সোনা ছড়িয়ে দিতে,
শুনবো পাখির নীরব ডাক
তার ডিমের ওপর বসে।

আমি শুনবো বুনো হাঁসের ডাক
উঁচুতে আর কঠিন সুরে
তার বাকা বাঁশির আওয়াজ
জলার ওপারে।

যেখানে গহনাঘাস ঝোলে
যেখানে দাগওয়ালা স্রোত বয়ে যায়
যেখানে সবুজ পোকা
তামায় তামায় আঘাত করে।

গভীর মাটিতে শিকড় গেড়ে,
আকাশ আমার চুল টানছে,
সেখানেই আমাকে পাওয়া যাবে-
সেখানেই।


Class 8 English Unit 5 Lesson 2 Poems about Nature


 

E. Answer the following questions: (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 🙂

 

1. Why does the speaker turn away from the streets and crowds? (কেন বক্তা রাস্তাঘাট ও ভিড় থেকে মুখ ফিরিয়ে নেন?)

Ans. The speaker turns away from the streets and crowds to escape the noise, chaos and artificiality of urban life. He seeks a peaceful, natural place filled with wind and clouds, away from skyscrapers and whipping newspapers. (বক্তা শব্দ, গোলযোগ এবং শহর জীবনের কৃত্রিমতা থেকে পলায়ন করতে রাস্তাঘাট ও ভিড় থেকে মুখ ফিরিয়ে নেন। তিনি আকাশচুম্বী ভবন ও উড়ন্ত সংবাদপত্র থেকে দূরে একটি শান্তিপূর্ণ, বাতাস ও মেঘে পূর্ণ একটি প্রাকৃতিক স্থানের খোঁজ করেন।)

 

2. What does the speaker hear and see in the grass? (বক্তা ঘাসের মধ্যে কী শোনেন ও দেখেন?)

Ans. In the grass, the speaker hears the continuous drone of bees. He sees the bees brushing gold pollen across their legs and hears a bird quietly sitting over her eggs. (বক্তা ঘাসের মধ্যে মৌমাছিদের অবিরত গুনগুন শব্দ শুনতে পান। তিনি দেখেন যে মৌমাছিরা সোনালী পরাগ তাদের পায়ে লাগাচ্ছে এবং শোনেন যে একটি পাখি নিরবে তার ডিমের ওপর এসে বসছে।)

 

3. How does the speaker describe the sound of the swan? (বক্তা রাজহাঁসের আওয়াজকে কীভাবে বর্ণনা করেছেন?)

Ans. The speaker describes the swan’s sound as a “crooked clarion” which is a loud, clear and harsh call that echoes across the march. (বক্তা রাজহাঁসের আওয়াজকে “বাঁকা শিঙ্গা” হিসেবে বর্ণনা করেন যা একটি উচ্চ, পরিষ্কার ও প্রখর ডাক যেটি জলাভূমির ওপর থেকে ধ্বনিত হচ্ছে।)

 

4. Where does the speaker want to be found at the end of the poem? (কবিতার শেষে বস্তা নিজেকে কোথায় পেতে চান?)

Ans. At the end of the poem, the speaker wants to be found rooted in the deep ground, amidst nature, where the sky tugs at his hair, symbolizing a deep connection with the earth and the open sky. (কবিতার শেষে বক্তা চান প্রকৃতির মাঝে গভীর মাটিতে শিকড় গেঁড়ে থাকতে যেখানে আকাশ তার চুল টানে যা ধরণি ও উন্মুক্ত আকাশের সাথে গভীর সংযোগের প্রতীক।)


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


Read More: Class 8 English Unit 5 Lesson 1 The Little Bird

Read More: Class 8 English Unit 5 Lesson 3 Dancing Bears

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *