Class 8 English Unit Solution
Class 8 English Book Solution

Class 8 English Unit 5 Lesson 1 The Little Bird

Class 8 English Unit 5 Lesson 1 The Little Bird: It was Seryozha’s birthday, and he received many presents: tops, hobby-horses and picture books. But the best gift of all was from his uncle. It was a net for catching birds.

Class 8 English Unit 5 Lesson 1 The Little Bird:


A. Look at the sketch and discuss with your classmates what you see in it. (চিত্রটি দেখো এবং এটিতে তুমি কী দেখতে পাচ্ছো তা তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো।)

Ans. A discussion with classmates is given below: (সহপাঠীদের সাথে একটি আলোচনা নিচে দেওয়া হলো):

S1: Hello, friends. How do you do? (হ্যালো বন্ধুরা। তোমরা কেমন আছো?)

S2: We’re fine. And you? (আমরা ভালো আছি। আর তুমি?)

S1: I am fine, too. By the way, I think you have read, Unit-5, Lesson-1. (আমিও ভালো আছি। যাহোক, আমার মনে হয় তোমরা ইউনিট-৫, লেস্ন-১ পড়েছো।)

S3: Yes, we have read. Why? (হ্যাঁ আমরা পড়েছি। কেন?)

S1: Then what do you see in the picture of section A? (তাহলে তোমরা সেকশন A-এর ছবিটিতে কী দেখতে পাও?)

S2: I think the picture is a pencil sketch. I see a little boy standing’ who holds a cage. In the cage there is a little bird. (আমার মনে হয় ছবিটি একটি পেন্সিল স্কেচ। আমি একটি ছোটো বালককে দাঁড়িয়ে থাকতে দেখি যে একটি খাঁচা ধরে আছে। খাঁচায় একটি ছোটো পাখি আছে।)

S3: I think the bird in the cage is flapping its wings to get out. (আমার মনে হয় খাঁচার পাখিটি বাহিরে বের হওয়ার জন্য ডানা ঝাঁপটাচ্ছে।)

S4: I think the boy is in a room. He is showing the bird to someone. The boy is wearing a long shirt and has something like a towel tied around his waist. (আমার মনে হয় বালকটি একটি কক্ষের মধ্যে আছে। সে পাখিটি কাউকে দেখাচ্ছে। বালকটি একটি লম্বা শার্ট পরে আছে এবং তার কোমরে গামছা জাতীয় কিছু বাঁধা আছে।)

S1: You all are right. Birds are the beauty of nature. So, we should not capture the beauty in cage. Thanks for the discussion, friends. (তোমরা সবাই ঠিক বলেছো। পাখি হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। সুতরাং এই সৌন্দর্যকে খাঁচায় বন্দী রাখা আমাদের উচিত নয়। আলোচনার জন্য ধন্যবাদ, বন্ধুরা।)

S2: Thank you, too. (তোমাকেও ধন্যবাদ।)


B. Read the story by Leo Tolstoy and answer the questions that follow (লিও টলস্টয়-এর গল্পটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও) :

It was Seryozha’s birthday, and he received many presents: tops, hobby-horses and picture books. But the best gift of all was from his uncle. It was a net for catching birds.
সেরিওজার জন্মদিন এবং সে অনেক উপহার পায়: খেলনা, কাঠের ঘোড়া ও ছবির বই। কিন্তু সবচেয়ে উত্তম উপহারটি সে তার চাচার কাছ থেকে পায়। এটি ছিল পাখি ধরার জাল।

A little board was attached to a frame on which a net was stretched. Grain was sprinkled on the board, and then the net was set out in the yard. When a bird flew up and perched on the board, the board would turn over and the net would fall.
একটি কাঠামোর সাথে একটি বোর্ড জোড়া লাগানো যার ওপর একটি জাল বিছানো ছিল। বোর্ডের ওপর শস্যদানা ছড়িয়ে দিতে হতো এবং তারপর জালটি উঠানে পেতে রাখতে হতো। যখন একটি পাখি উড়ে এসে বোর্ডের ওপর বসে তখন বোর্ডটি উল্টে যাবে এবং জালটি পড়বে।

Seryozha was so happy he came running to his mother to show her his net.
শেরিওজা এতই খুশি ছিল যে সে জালটি দেখাতে দৌড়ে তার মায়ের কাছে যায়।

His mother said, “It’s not a nice toy at all. What do you want with little birds? Why do you want to torment them?”
তার মা বলেন, “এটি মোটেও সুন্দর খেলনা নয়। তুমি ছোটো পাখিদের দিয়ে কী করতে চাও? কেন তুমি তাদেরকে কষ্ট দিতে চাও?”

“I’ll put them in cages. They’ll sing, and I’ll feed them.” Seryozha got some grain, sprinkled it on the little board and set the net out in the garden. He stood next to it, waiting for birds to come flying down. But the birds were afraid of him and did not come near the net.
“আমি তাদেরকে খাঁচায় রাখবো। ভারা গান গাইবে এবং আমি তাদেরকে খাবার খাওয়াবো।” শেরিওজা কিছু শস্যদানা নিয়ে ছোটো বোর্ডটির ওপর ছড়িয়ে দেয় এবং জালটি বাগানে পেতে রাখে। পাখিদের উড়ে আসার অপেক্ষায় সে এটির পাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু পাখিরা তাকে দেখে ভয় পায় এবং জালের কাছে আসে না।

Seryozha went in to dinner and left the net in the garden.
শেরিওজা জালটি বাগানে রেখে রাতের খাবার খেতে যায়।

When he came to look at it after dinner he saw that the net had fallen and a little bird was thrashing about under it. Seryozha was very excited. He caught the bird and took it into the house.
রাতের খাবার খাওয়ার পর এটি দেখার জন্য যখন সে ফিরে আসে তখন সে দেখে যে জালটি পড়ে আছে এবং একটি ছোটো পাখি এটির নিচে তোলপাড় করছে। শেরিওজা খুবই উত্তেজিত ছিল। সে পাখিটি ধরে এবং বাড়ির ভেতর নিয়ে যায়।

“Look, Mamma! I’ve caught a bird. It must be a nightingale. Oh, how fast its heart is beating.”
“দেখো মা! আমি একটি পাখি ধরেছি। এটি অবশ্যই একটি বুলবুল বা পাপিয়া পাখি হবে। ওহ, এটির হৃদস্পন্দন কত দ্রুত হচ্ছে।”

His mother said, “It’s a siskin. Don’t torment it. Let it go.”
তার মা বলেন, “এটি একটি সিস্কিন্ (গাঢ় সবুজ ও হলুদ বর্ণের এক প্রকার গায়ক পাখি)। এটিকে কষ্ট দিও না। এটিকে যেতে দাও।”

“No, I’ll feed it and care for it.”
“না, আমি এটিকে খাবার খাওয়াবো এবং যত্ন নিবো।”

Seryozha put the siskin in a cage, and for two days he fed it grain, changed its water and cleaned the cage. On the third day he forgot about the siskin and did not change its water.
শেরিওজা সিকিন্টিকে একটি খাঁচায় রাখে এবং দুইদিন এটিকে শস্যদানা খাওয়ায়, পানি পরিবর্তন করে এবং খাঁচা পরিষ্কার করে। তৃতীয় দিন সে সিঙ্কিন্টিকে ভুলে যায় এবং এর পানি পরিবর্তন করে না।

Then his mother said to him, “See? You forgot all about your little bird. 1 think you had better let it go.”
তখন তার মা তাকে বলেন, “দেখেছো? তুমি তোমার ছোটো পাখিটাকে ভুলে গিয়েছো। আমার মনে হয় তাকে ছেড়ে দেওয়াই তোমার জন্য ভালো হবে।”

No, I won’t forget. I’ll give it some fresh water now and clean the cage.”
“না, আমি ভুলে যাবো না। আমি এখনই তাকে ভালো পানি দিবো এবং খাঁচা পরিষ্কার করবো।”

Seryozha stuck his hand into the cage and began cleaning it, but the siskin became frightened and beat its wings against the cage. Seryozha cleaned the cage out and went for water.
শেরিওজা খাঁচার ভেতর হাত ঢুকিয়ে দেয় এবং খাঁচা পরিষ্কার করতে শুরু করে, কিন্তু সিস্কিন্টি আতঙ্কিত হয়ে পড়ে এবং খাঁচার ভেতর ডানা ঝাঁপটাতে থাকে। শেরিওজা খাঁচাটি পরিষ্কার করে এবং পানি আনতে চলে যায়।

গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

His mother saw that he had forgotten to close the little door and called after him, “Close the cage door, Seryozha, or your bird might fly out and hurt itself.”
তার মা দেখেন যে সে খাঁচার ছোটো দরজাটি বন্ধ করতে ভুলে গেছে এবং তাকে ডাকেন, “খাঁচার দরজা বন্ধ করো শেরিওজা, নয়তো তোমার পাখি খাঁচার বাহিরে বেরিয়ে আসবে ‘আর আহত হবে।”

No sooner had she said this than the siskin found the door, spread its wings happily and flew across the room to the window. But it did not see the glass pane. It hit the pane and fell to the windowsill.
তিনি এ কথা বলতে না বলতেই সিঙ্কিন্টি খাঁচার দরজা দেখতে পায় এবং সে খুশি মনে ডানা ঝাঁপটিয়ে উড়ে কক্ষের ভেতর দিয়ে জানালার দিকে যেতে থাকে। কিন্তু সে কাচের শার্সি দেখতে পায়নি। এটি শার্সিতে ধাক্কা খায় এবং জানালার গোবরাটে পড়ে যায়।

Seryozha came running, picked up the little bird and took it back to the cage. The siskin was alive, but it lay on its breast with its little wings spread out and was breathing jerkily.
শেরিওজা দৌড়ে আসে, পাখিটিকে তুলে নেয় এবং খাঁচায় ফিরিয়ে নিয়ে যায়। সিস্কিন্টি বেঁচে ছিল, কিন্তু এটি তার ছোটো পাখা দুটি ছড়িয়ে দিয়ে বুকের ওপর বসে পড়ে এবং ঝাঁকুনি দিয়ে দিয়ে নিঃশ্বাস নেয়।

Seryozha began to cry.
শেরিওজা কান্না করতে শুরু করে।

“Mamma! What’ll I do?”
“মা! আমি কী করবো?”

“There’s nothing you can do now.”
“এখন তোমার কিছুই করার নেই।”

Seryozha did not leave the room that day. He kept gazing at the siskin. The siskin lay on its breast as before, breathing jerkily.
শেরিওজা ঐ দিন কক্ষ থেকে বের হয় না। সে সিস্কিন্টির দিকে তাকিয়ে থাকে। সিকিন্টি পূর্বের ন্যায় বুকের ওপর বসে ঝাঁকুনি দিয়ে দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলো।

When Seryozha went to bed that night the siskin was still alive.
যখন শেরিওজা ঘুমানোর জন্য বিছানায় যায় তখনও সিকিন্টি বেঁচে ছিল।

Seryozha could not fall asleep for a long while. No sooner would he close his eyes than he would imagine the siskin lying there, gasping for breath.
শেরিওজা দীর্ঘ সময় ঘুমাতে পারেনি। যখনই সে চোখ বন্ধ করে তখনই কল্পনা করে যে সিল্কিন্টি সেখানে পড়ে আছে, শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছে।

When Seryozha went up to the cage the next morning he saw the siskin lying on its back with its legs curled up. It was dead.
যখন শেরিওজা পরের দিন সকালে খাঁচার কাছে যায় সে দেখে যে সিঙ্কিন্টি পা উপরের দিকে তুলে উল্টে পড়ে আছে। এটি মারা গিয়েছে।

Never again did Seryozha catch another bird.
আর কখনোই শেরিওজা অন্য কোনো পাখি ধরেনি।


Class 8 English Unit 5 Lesson 1 The Little Bird


C. Match the words in Column A with their meanings in Column. (কলাম B-এর অর্থের সাথে কলাম A-এর শব্দগুলো মিলাও।)

Column A (Difficult Words) Column B (Meanings)
1. Nightingale A. A ledge below a window
2. Siskin B. Breathing with difficulty
3. Thrashing C. To cause distress or suffering
4. Torment D. A small bird known for its song
5. Perched E. Moving violently or wildly
6. Jerkily F. A sheet of glass in a window
7. Pane G. A small songbird related to finches
8. Windowsill H. Sitting or resting on something high
9. Gasping I. Moving in sudden, sharp motions


Ans.

1. Nightingale (বুলবুল বা পাপিয়া পাখি) → D. A small bird known for its song (গানের জন্য পরিচিত একটি ছোটো পাখি)

2. Siskin (গাঢ় সবুজ ও হলুদ বর্ণের গায়ক পাখি) → G. A small songbird related to finches (ফিঞ্চের সাথে সম্পর্কিত একটি ছোটো গায়ক পাখি)

3. Thrashing (তোলপাড় করা) → E. Moving violently or wildly (উগ্রভাবে বা বন্যভাবে নড়াচড়া

4. Torment (নিদারুণ কষ্ট দেওয়া, বিরক্ত করা) → C. To cause distress or suffering (কষ্ট বা যন্ত্রণা সৃষ্টি করা)

5. Perched (স্থির হয়ে বসা) → H. Sitting or resting on something high (উঁচু কোনোকিছুর ওপর বসা বা বিশ্রাম নেওয়া)

6. Jerkily (ঝাঁকুনির সাথে) → I. Moving in sudden, sharp motions (হঠাৎ তীক্ষ্ণ গতিতে নড়াচড়া)

7. Pane (শার্সি) → F. A sheet of glass in a window (জানালার একখন্ড কাঁচ)

8. Windowsill (জানালার গোবরাট) → A. A ledge below a window (জানালার নিচের একটি স্তর বা তাক)

9. Gasping (হাঁপানো) → B. Breathing with difficulty (কষ্ট করে শ্বাস নেওয়া)


 

D. True or false? If false, write the correct statement. (সত্য নাকি মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে সঠিক বিবৃতিটি লেখো।)

a) Seryozha’s mother was happy with the bird-catching net. (শেরিওজার মা পাখি ধরার জাল নিয়ে খুশি ছিলেন।)

b) Seryozha caught a siskin using the net. (শেরিওজা জালটি ব্যবহার করে একটি সিস্ কিন্ ধরেছিল।)

c) Seryozha forgot to feed the bird on the second day. (শেরিওজা দ্বিতীয় দিন পাখিটিকে খাবার খাওয়াতে ভুলে গিয়েছিল।)

d) The siskin flew into the window after escaping from the cage. (সিস্ কিন্ টি খাঁচা থেকে মুক্ত হয়ে জানালা দিয়ে উড়ে যায়।)

e) Seryozha’s mother helped him catch the bird. (শেরিওজার মা তাকে পাখিটি ধরতে সাহায্য করেছিলেন।)

f) Seryozha never tried to catch another bird after the siskin died. (সিস্ কিন্ টি মারা যাওয়ার পর শেরিওজা কখনোই অন্য পাখি ধরার চেষ্টা করেনি।)

Ans.

(a) False. Correct statement: Seryozha’s mother was not happy with the bird-catching net. (শেরিওজার মা পাখি ধরার জালটি নিয়ে খুশি ছিলেন না।)

(b) True.

(c) False. Correct statement: Seryozha forgot to feed the bird on the third day. (শেরিওয়া তৃতীয় দিন পাখিটিকে খাবার খাওয়াতে ভুলে গিয়েছিল।)

(d) False. Correct statement: After escaping from the cage, the siskin hit the window pane and fell to the windowsill. (খাঁচা থেকে মুক্ত হয়ে সিস্ কিন্ টি জানালার কাঁচে ধাক্কা খায় এবং জানালার গোবরাটে পড়ে যায়।)

(e) False. Correct statement: Sergozha’s mother did not help him catch the bird. (শেরিওজার মা তাকে পাখিটি ধরতে সাহায্য করেননি।)

(f) True.


Class 8 English Unit 5 Lesson 1 The Little Bird


E. Answer the following questions: (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:)

1. What did Seryozha receive as a gift from his uncle? (শেরিওজা তার চাচার কাছ থেকে উপহার হিসেবে কী পেয়েছিল?)

Ans. Seryozha received a net for catching birds as a gift from his uncle. (শেরিওজা তার চাচার কাছ থেকে একটি পাখি ধরার জাল উপহার হিসেবে পেয়েছিল।)

2. Why did Seryozha’s mother not like the idea of catching birds? (শেরিওজার মা পাখি ধরার ধারণাটি পছন্দ করেননি কেন?)

Ans. Seryozha’s mother did not like the idea of catching bird because birds are the beauty of nature. They shouldn’t be tormented keeping in cages. (শেরিওজার মা পাখি ধরার ধারণাটি পছন্দ করেননি কারণ পাখি হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। তাদেরকে খাঁচায় বন্দী রেখে কষ্ট দেওয়া উচিত নয়।)

3. What kind of bird did Seryozha catch in the net? (জাল দিয়ে শেরিওজা কী ধরনের পাখি ধরেছিল?)

Ans. Seryozha caught a siskin, a kind of small songbird, in the net. (শেরিওজা জাল দিয়ে একটি সিল্কি, এক প্রকার ছোটো গায়ক পাখি, ধরেছিল।)

4. How did Seryozha take care of the bird at first? (প্রথমে শেরিওজা কীভাবে পাখিটির যত্ন নিয়েছিল?)

Ans. At first Seryozha took care of the bird by feeding it grain, changing its water and cleaning the cage. (প্রথমে শেরিওজা পাখিটিকে শস্যদানা খাইয়ে, পানি পরিবর্তন করে এবং খাঁচা পরিষ্কার করে এটির যত্ন নিয়েছিল।)

5. If you were in Seryozha’s place, what would you have done differently after catching the siskin? (যদি তুমি শেরিওজার স্থানে থাকতে তাহলে তুমি সিকিন্টি ধরার পর ভিন্ন কী করতে?)

Ans. If I were in seryozha’s place. I would have fed it and let it go after catching the siskin. (আমি যদি শেরিওজার স্থানে থাকতাম তাহলে আমি সিল্কিন্টি ধরার পর এটিকে খাবার খাওয়াতাম এবং এটিকে ছেড়ে দিতাম।)


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


Read More: Class 8 English Unit 4 Lesson 5 Synonyms and antonyms

Read More: Class 8 English Unit 5 Lesson 2 Poems about Nature

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *