এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ২য় অধ্যায়ের (গতি) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:

০১.

সময় (s) 0 5 10 15 20 25 30 35
বেগ (m s⁻¹) 0 10 20 30 30 20 10 0

উদ্দীপকের সারণিতে একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো।

(ক) স্পন্দন গতি কাকে বলে?
(খ) সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না—ব্যাখ্যা কর।
(গ) গাড়িটির ৬ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ–সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ কর।


০২. একটি 2 kg ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো :

ভরবেগ (kg·m s⁻¹) 0 40 80 160
সময় (s) 0 25 100 400

(ক) বেগ কাকে বলে?
(খ) সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে কি? ব্যাখ্যা কর।
(গ) বস্তুটির 25 m দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের তথ্যাবলি ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ কর।


৩. 54 km h⁻¹ বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 s-এ থেমে গেল। আবার 18 km h⁻¹ বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 s-এ থামল।

(ক) সুষম ত্বরণ কাকে বলে?
(খ) কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন? বুঝিয়ে লেখ।
(গ) ১ম গাড়িটি 444 m দৈর্ঘ্যের একটি সেতু 30 s-এ সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? গাণিতিক বিশ্লেষণ কর।


৪. ‘A’ ও ‘B’ অবস্থানের দূরত্ব 1 কি.মি.। ‘A’ অবস্থান থেকে জনি 10 m s⁻¹ সমবেগে ‘B’ অবস্থানের দিকে রওয়ানা হলো। রনি একই স্থান থেকে একই সময়ে 15 m s⁻¹ বেগ ও 2 m s⁻² ত্বরণে একই দিকে যাত্রা করলো। ‘B’ স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 m s⁻¹ সমবেগে ‘A’ স্থান অভিমুখে রওয়ানা হলো।

(ক) ত্বরণ কাকে বলে?
(খ) ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি না ঘূর্ণন গতি, ব্যাখ্যা কর।
(গ) রনি কতক্ষণ পর 45 m s⁻¹ বেগ লাভ করে, নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


৫. ২য় গাড়ির 5 s পরপর বেগ দেখানো হলো :

সময় (s) 0 5 10 15 20 25 30 35 40
বেগ (m s⁻¹) 0 2 4 6 6 6 4 2 0

(ক) ঘর্ষণ বল কাকে বলে?
(খ) সমদ্রুতিতে চলমান বস্তুর কীভাবে ত্বরণ থাকতে পারে? ব্যাখ্যা কর।
(গ) ২য় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
(ঘ) ১ম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


৬. স্থির অবস্থান থেকে একটি বাস 3 m s⁻² সুষম ত্বরণে চলা শুরু করলো। একই পথে এর 126 m পিছন থেকে একজন মোটর সাইকেল আরোহী 30 m s⁻¹ সমবেগে একই সাথে যাত্রা শুরু করলো।

(ক) ভার্নিয়ার ধ্রুবক কী?
(খ) সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন? ব্যাখ্যা কর।
(গ) যাত্রা শুরুর কত সময় পর বাস ও মোটরসাইকেলের বেগ সমান হবে নির্ণয় কর।
(ঘ) যাত্রাপথে বাস ও মোটরসাইকেল কতবার মিলিত হবে—তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


৭. এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটরসাইকেলে 40 cm s⁻² ত্বরণে 20 s চলার পর 5 min সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আবার রিক্সায় 7.75 m s⁻¹ বেগে বাড়ি ফিরে আসলো।

(ক) সরণ কাকে বলে?
(খ) বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে—ব্যাখ্যা কর।
(গ) সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
(ঘ) বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা কর।


৮. একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিলো। একটি গাড়ি 36 km h⁻¹ সমবেগে আসতে দেখে, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 m s⁻² ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার সরে গেছে।

(ক) স্কেলার রাশি কাকে বলে?
(খ) উপরের দিকে নিক্ষিপ্ত কোনো ঢিলের উত্থান ও পতনের সময় সমান কেন? ব্যাখ্যা কর।
(গ) গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে? নির্ণয় কর।
(ঘ) অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


৯. একটি বন্দুক থেকে 40 m s⁻¹ বেগে ছোঁড়া গুলি 50 m দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 sec পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগান ছিল। তক্তার পুরুত্ব 21 cm।

(ক) তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
(খ) গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনও শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হতে পারে—ব্যাখ্যা কর।
(গ) বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে?
(ঘ) মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কি-না—উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপন কর।


১০. ‘ক’ বস্তুটি স্থির অবস্থান হতে 5 m s⁻² সুষম ত্বরণে চলছে এবং একই দিকে ‘খ’ বস্তুটি 30 m পেছন হতে 108 km h⁻¹ সুষম বেগে চলছে।

(ক) দ্রুতি কাকে বলে?
(খ) বস্তুর ত্বরণ শূন্য হলে বেগ কীরূপ হবে? ব্যাখ্যা কর।
(গ) যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে? নির্ণয় কর।
(ঘ) যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


১১. একটি গতিশীল মোটর সাইকেলের বেগ ও সময়ের সারণি নিম্নরূপ-

বেগ (m s⁻¹) 2 4 6 6 3
সময় (s) 0 10 20 30 40

(ক) পর্যায়বৃত্ত গতি কাকে বলে?
(খ) দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে—ব্যাখ্যা কর।
(গ) মোটর সাইকেলের 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে এর ত্বরণ বিশ্লেষণ কর।


১২. 20 m s⁻¹ আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুঁড়ে দিল। একই সময়ে নিশান 30 m দূরে থেকে 6 m s⁻¹ সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করল।

(ক) মন্দন কাকে বলে?
(খ) সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়; ব্যাখ্যা কর।
(গ) বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় কর।
(ঘ) নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা, তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *