Class 8 English Unit 5 Lesson 3 Dancing Bears: 1. What was the primary attraction of the two Kodiak bears in the circus? 2. Where did the circus travel after leaving Canada? 3. What happened to the circus after the jaguar attacked? 4. After being separated from the circus, where did the bears wander?
Class 8 English Unit 5 Lesson 3 Dancing Bears:
A. Read the story by Spencer Holst and answer the following questions: (স্পেনসার হোস্ট-এর গল্পটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 🙂
Brilliant Silence – গৌরবান্বিত নীরবতা
Two Alaskan Kodiak bears joined a small circus where the pair appeared in a nightly parade pulling a covered wagon. The two were taught to somersault, to spin, to stand on their heads, and to dance on their hind legs, paw in paw, stepping in unison. Under a spot-light the dancing bears, a male and a female, soon became favourites of the crowd. The circus went south on a West Coast tour through Canada to California and on down into Mexico, through Panama into South America, down the Andes the length of Chile to those southernmost isles of Tierra del Fuego. There a jaguar jumped a juggler, and afterwards, mortally mauled the animal trainer; and the
দুটি আলাস্কান কোডিয়াক ভল্লুক একটি ছোটো সার্কাসে যোগ দিয়েছিল যেখানে এই জুটি একটি আচ্ছাদিত ওয়াগন টেনে রাতের প্রদর্শনী বা প্যারেডে উপস্থিত হয়েছিল। ভল্লুক দুটিকে ডিগবাজি দিতে, ঘুরতে, তাদের মাথার ওপর দাঁড়াতে এবং তাদের পেছনের পায়ের ওপর দাঁড়িয়ে থারায় থাবা মিলিয়ে সংগতিপূর্ণ পদক্ষেপে নাচতে শেখানো হয়েছিল। স্পষ্ট আলোর নিচে নৃত্যরত ভল্লুকদ্বয়, একটি পুরুষ ও একটি মাদী, দ্রুতই দর্শকদের প্রিয় হয়ে ওঠে। সার্কাসটি পশ্চিমে উপকূল ধরে দক্ষিণে কানাডা থেকে ক্যালিফোর্নিয়া এবং সেখান থেকে মেক্সিকো, পানামা হয়ে দক্ষিণ আমেরিকার আন্দেস পর্বতমালার মধ্য দিয়ে চিলির দক্ষিণতম দ্বীপপুঞ্জ তিয়েরা দেল ফুয়েগোতে পৌঁছায়। সেখানে একটি জাগুয়ার একজন বাজিকরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তারপর প্রাণী প্রশিক্ষককে মারাত্মকভাবে
shocked show people disbanded in dismay and horror. In the confusion the bears went their own way. Without a master, they wandered off by themselves into the wilderness on those densely wooded, wildly windy, subantarctic islands. Utterly away from people, on an out-of-the-way uninhabited island, and in a climate they found ideal, the bears mated, thrived, multiplied, and after a number of generations populated the entire island. Indeed, after some years, descendants of the two moved out onto half a dozen adjacent islands; and seventy years later, when scientists finally found and enthusiastically studied the bears, it was discovered that all of them, to a bear, were performing splendid circus tricks.
আহত করে; আর এই মর্মান্তিক ঘটনায় সার্কাসের লোকেরা আতঙ্কিত হয়ে এবং ভয় পেয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে ভল্লুক দুটি নিজেদের পথে চলে যায়। মালিক ছাড়া তারা ঘন বনে ভরা, প্রবল বাতাসে আচ্ছন্ন দক্ষিণ মেবুর দ্বীপপুঞ্জে নিজেদের মতো করে ঘুরে বেড়ায়। একেবারে জনবসতিহীন একটি প্রত্যন্ত দ্বীপে, তাদের পছন্দের জলবায়ুতে তারা মিলিত হয়, বেড়ে ওঠে, বংশ বৃদ্ধি করে এবং কয়েক প্রজন্ম পর সমগ্র দ্বীপে তাদের বংশধর ছড়িয়ে পড়ে। বস্তুত, কয়েক বছর পর তাদের বংশধররা আশেপাশের ছয়টি দ্বীপেও ছড়িয়ে পড়ে; এবং সত্তর বছর পর যখন বিজ্ঞানীরা ভল্লুকদের সন্ধান পায় এবং প্রবল উৎসাহ নিয়ে গবেষণা করেন তখন আবিষ্কৃত হয় যে সমস্ত ভল্লুক নিখুঁত সার্কাস কসরত দেখাচ্ছে।
On nights when the sky is bright and the moon is full, they gather to dance. They gather the cubs and the juveniles in a circle around them. They gather out of the wind at the center of a sparkling, circular crater left by a meteorite which had fallen in a bed of chalk. Its glassy walls are chalk white, its flat floor is covered with white gravel, and it is well-drained, and dry. No vegetation grows within. When the moon rises above it, the light reflecting off the walls fills the crater with a pool of moonlight, so that it is twice as bright on the crater floor as anywhere else in that vicinity. Scientists speculate that originally the full moon had reminded the two bears of the circus spotlight, and for that reason they danced. Yet, it might be asked, what music do the descendants dance to? Paw in paw, stepping in unison what music can they possibly hear inside their heads as they dance under the full moon and the Aurora Australis, as they dance in brilliant silence?
যেসব রাতে আকাশ উজ্জ্বল এবং চাঁদপূর্ণ থাকে তখন তারা নাচার জন্য একত্রিত হয়। তারা তাদের চারপাশে তাদের শাবক ও অল্প বয়সী ভল্লুকদের একত্রিত করে একটি বৃত্ত তৈরি করে। তারা বাতাস থেকে রক্ষা পেতে এক উজ্জ্বল, বৃত্তাকার গর্তের কেন্দ্রে জড়ো হয় যা একটি চুনাপাথরের স্তরে পতিত হওয়া একটি উল্কা দ্বারা তৈরি হয়েছিল। এর কাচের মতো দেয়ালগুলো চুনসাদা, তার সমতল মেঝে সাদা পাথরচূর্ণ দ্বারা আবৃত এবং এটির উত্তম জলপ্রণালি আছে ও শুকনো। এখানে কোনো উদ্ভিদ জন্মায় না। যখন চাঁদ এটির মাথার ওপর ওঠে তখন দেয়ালগুলো থেকে প্রতিফলিত আলোর কারণে গর্তটি চাঁদের আলোর জলাধারে পরিণত হয়, ফলে গর্তের মেঝে তার আশেপাশের জায়গার চেয়ে দ্বিগুণ উজ্জ্বল হয়ে ওঠে। বিজ্ঞানীরা অনুমান করেন যে প্রকৃতপক্ষে পূর্ণ চাঁদ ভল্লুক দুটিকে সার্কাসের স্পষ্ট আলোর কথা স্মরণ করিয়ে দিতো আর সে কারণেই তারা নাচতো। তাহলে প্রশ্ন করা যেতে পারে যে তাদের বংশধররা কোন সুরে নাচে? তারা তাদের মাথার মধ্যে সম্ভাব্য কোন সুর শুনতে পায় যে তারা খাবার সাথে থাবা মিলিয়ে, সংগতিপূর্ণ পদক্ষেপে পূর্ণ চাঁদ এবং অরোরা অস্ট্রালিসের চমৎকার নীরবতায় নাচে?
B. Complete the sentences with clues given: (প্রদত্ত সংকেতগুলো দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো:)
Ans.
a) The bears were trained to perform circus tricks. (ভল্লুকগুলোকে সার্কাসের কসরত দেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।)
b) The circus travelled south on a West Coast tour. (সার্কাসটি পশ্চিম উপকূল ধরে দক্ষিণে ভ্রমণ করেছিল।)
c) A jaguar attacked a juggler. (একটি জাগুয়ার একজন বাজিকরকে আক্রমণ করেছিল।)
d) The show people disbanded in shock. (শোকাহত হয়ে সার্কাসের লোকজন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।)
e) The bears wandered off into the remote islands. (ভল্লুকগুলো দূরের দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়েছিল।)
f) They mated and multiplied on the island, (দ্বীপটিতে তারা মিলিত হয় এবং বংশবিস্তার করে।)
g) The meteorite left a deep hollow on the island. (পতিত উল্কাপিণ্ড দ্বীপটিতে একটি গভীর গর্ত করেছিল।)
h) The bears danced in a shiny crater. (ভল্লুকগুলো একটি আলোকিত গর্তে বা গহ্বরে নাচতো।)
i) The light from the moon filled the crater with a pool of moonlight. (চাঁদ থেকে আসা আলো গহ্বরটিকে চাঁদের আলোর বন্যায় ভরিয়ে দিয়েছিল।)
j) Thev danced under the moon and the Aurora Australis. (ভল্লুকগুলো চাঁদ ও অরোরা অস্ট্রালিসের নিচে নাচতো।)
| গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
C. Choose the best answer. (সর্বোত্তম উত্তরটি নির্বাচন করো।)
1. What was the primary attraction of the two Kodiak bears in the circus? (সার্কাসে কোডিয়াক ভল্লুক দুটির প্রাথমিক আকর্ষণ কী ছিল?)
a) Their ability to speak (তাদের কথা বলা সক্ষমতা)
b) Their size and strength (তাদের আকার ও শক্তি)
c) Their dancing and circus tricks (তাদের নাচ এবং সার্কাস কসরত)
d) Their hunting skills (তাদের শিকার করার দক্ষতা)
Ans. c) Their dancing and circus tricks (তাদের নাচ এবং সার্কাস কসরত)
2. Where did the circus travel after leaving Canada? (কানাডা ত্যাগের পর সার্কাসটি কোথায় ভ্রমণ করেছিল?)
a) Europe (ইউরোপ)
b) South America (দক্ষিণ আমেরিকা)
c) Alaska (আলাস্কা)
d) Asia (এশিয়া)
Ans. b) South America (দক্ষিণ আমেরিকা)
3. What happened to the circus after the jaguar attacked? (জাগুয়ারের আক্রমণের পর সার্কাসটির কী ঘটেছিল?)
a) The circus became more popular (সার্কাসটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল)
b) The show people disbanded in fear (সার্কাসের লোকজন ভয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল)
c) The bears were rescued by locals (স্থানীয়দের দ্বারা ভল্লুকগুলো উদ্ধার করা হয়েছিল)
d) The animal trainer survived and continued (প্রাণী প্রশিক্ষক বেঁচে যান এবং সার্কাস চালিয়ে যান)
Ans. b) The showpeople disbanded in fear (সার্কাসের লোকজন ভয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল)
4. After being separated from the circus, where did the bears wander? (সার্কাস থেকে বিচ্ছিন্ন হয়ে ভল্লুকগুলো কোথায় ঘুরে বেড়িয়েছিল?)
a) Into-a nearby town (একটি নিকটবর্তী শহরে)
b) Into the rainforest (রেইনফরেস্ট-এ)
c) Into subantarctic islands (সাবঅ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জে)
d) Into the circus tent (সার্কাসের তাবুতে)
Ans. c) Into subantarctic islands (সাবঅ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জে)
5. Why did the bears thrive on the uninhabited island? (ভল্লকগুলো জনবসতিহীন দ্বীপে বেড়ে উঠেছিল কেন?)
a) They were provided food by local people (স্থানীয় লোকজন তাদেরকে খাবার দিয়েছিল)
b) They found an ideal climate and environment (তারা একটি আদর্শ জলবায়ু ও পরিবেশ পেয়েছিল)
c) They returned to the circus regularly (তারা নিয়মিত সার্কাসে ফিরে আসতো)
d) They learned to fish from local animals (স্থানীয় প্রাণীদের কাছ থেকে তারা মাছ ধরতে শিখেছিল)
Ans. b) They found an ideal climate and environment (তারা একটি আদর্শ জলবায়ু ও পরিবেশ পেয়েছিল)
6 . How long after the circus incident did scientists discover the bears again? (সার্কাসের ঘটনার কত সময় পরে বিজ্ঞানীরা ভল্লুকগুলোকে আবার খুঁজে পেয়েছিলেন?)
a) 20 years (বিশ বছর)
b) 50 years (পঞ্চাশ বছর)
c) 70 years (সত্তর বছর)
d) 100 years (একশ বছর)
Ans. c) 70 years (সত্তর বছর)
7. What unusual discovery did scientists make about the descendants of the original bears? (বিজ্ঞানীরা আদি ভল্লুকগুলোর বংশধরদের সম্পর্কে অস্বাভাবিক কী আবিষ্কার করেছিলেন?)
a) They had become smaller in size (তারা আকারে ছোটো হয়ে গিয়েছিল)
b) They performed circus tricks naturally (তারা প্রকৃতিগতভাবেই সার্কাস কসরত দেখাতো)
c) They had developed new hunting techniques (তারা নতুন শিকার কৌশল আবিষ্কার করেছিল)
d) They had become nocturnal (তারা নিশাচর প্রাণীতে পরিণত হয়েছিল)
Ans. b) They performed circus tricks naturally (তারা প্রকৃতিগতভাবেই সার্কাস কসরত দেখাতো)
8. Where do the bears gather to dance on nights with a full moon? (পূর্ণ চাঁদের আলোতে নাচার জন্য ভল্লুকগুলো কোথায় একত্রিত হতো?)
a) On the shore by the ocean (মহাসাগরের উপকূলে)
b) In the forest near their dens (তাদের গুহার পাশের বনে)
c) In a crater left by a meteorite (উল্কাপিন্ডের তৈরি একটি গহ্বরে)
d) On a mountain peak (একটি পর্বতের চূড়ায়)
Ans. c) In a crater left by a meteorite (উল্কাপিন্ডের তৈরি একটি গহ্বরে)
9. What feature makes the crater where the bears dance unique? (ভল্লুকগুলো যেখানে নাচতো সেই গহ্বরকে কোন বৈশিষ্ট্য অনন্য করে?)
a) It is covered with trees and flowers (এটি গাছ ও ফুল দ্বারা আবৃত)
b) Its walls are chalk white and reflective (এটির দেয়াল চুনসাদা এবং প্রতিক্ষেপক)
c) It is filled with water and fish (এটি পানি ও মাছ দ্বারা পূর্ণ)
d) It is surrounded by glaciers (এটি হিমবাহ দ্বারা বেষ্টিত)
Ans. b) Its walls are chalk white and reflective (এটির দেয়াল চুনসাদা এবং প্রতিক্ষেপক)
10. What do scientists speculate reminds the bears of their circus days? (বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী কী ভল্লুকদের তাদের সার্কাসের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়?)
a) The sound of the wind (বাতাসের আওয়াজ)
b) The presence of other animals (অন্যান্য প্রাণীদের উপস্থিতি)
c) The full moon, which resembles the spotlight (পূর্ণ চাঁদ যা স্পটলাইটের সদৃশ)
d) The shape of the island (দ্বীপটির আকৃতি)
Ans. c) The fcull moon, which resembles the spotlight (পূর্ণ চাঁদ যা স্পটলাইটের সদৃশ)
Codehorse Learn Free