Class 8 English Unit Solution
Class 8 English Book Solution

Class 8 English Unit 5 Lesson 4 The Farming Teacher

Class 8 English Unit 5 Lesson 4 The Farming Teacher: This is your teacher today. He’s going to show you all sorts of things. With that the headmaster things with new teacher.

Class 8 English Unit 5 Lesson 4 The Farming Teacher:


A. Talk about the picture and answer the questions: (ছবিটি নিয়ে কথা বলো এবং প্রশ্নগুলোর উত্তর দাও 🙂


1. What do you see in the picture?
(ছবিটিতে তুমি কী দেখতে পাও?)

Ans.

In the picture, there is a serene rural landscape. A field stretches across the foreground, bordered by hills covered with green trees. A hut is visible far behind the field, with a man standing next to it. Several boys and girls are learning farming techniques from an elderly person. The children are engaged in the activity. A train is passing along the tracks that run beside the field. The scene is bathed in warm sunlight, contributing to the peaceful atmosphere of rural life. (ছবিটিতে একটি নির্মল গ্রামীণ ভূদৃশ্য রয়েছে। পটভূমিতে একটি মাঠ রয়েছে যা সবুজ গাছপালায় আচ্ছাদিত পাহাড় দ্বারা সীমাবদ্ধ। মাঠটির দূরে একটি কুঁড়েঘর দেখা যাচ্ছে যার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। কয়েকটি ছেলেমেয়ে একজন বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে কৃষিকাজের কৌশল শিখছে। শিশুরা সক্রিয়ভাবে কাজটি করছে। মাঠের পাশ দিয়ে যাওয়া রেললাইন দিয়ে একটি ট্রেন যাচ্ছে। দৃশ্যটি উষ্ণ রোদে স্নান করছে যা গ্রামীণ জীবনের শান্তিপূর্ণ পরিবেশে আরও বাড়তি অনুকূলতা যোগ করেছে।)

2. Do you think that the children are enjoying what they are doing? Tell why. (তুমি কি মনে করো যে শিশুরা যা করছে তা তারা উপভোগ করছে? বলো কেন।)

Ans.

Yes, it seems that the children are enjoying what they are doing in the picture. They appear to be actively engaged and attentive as they learn farming techniques from the elderly person. Their postures and focus on the activity suggest curiosity and interest. (হ্যাঁ, মনে হচ্ছে চিত্রে শিশুরা যা করছে তা তারা উপভোগ করছে। বৃদ্ধ ব্যক্তিটির কাছ থেকে কৃষিকাজের কৌশল শেখার ক্ষেত্রে তারা সক্রিয়ভাবে জড়িত ও মনোযোগী বলে প্রতীয়মান হচ্ছে। কার্যকলাপটিতে তাদের অঙ্গভঙ্গি এবং মনোযোগ তাদের কৌতূহল এবং আগ্রহের ইঙ্গিত দেয়।)

3. Do you think it is important to learn how to farm? Explain. (তুমি কি মনে করো কীভাবে কৃষিকাজ, করতে হয় তা শেখা গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।)

Ans.

Yes, learning how to farm is important for several reasons. Farming is essential for producing the food we eat and understanding the agricultural process can lead to more sustainable and efficient farming practices. By learning about farming, people can become more self-reliant and reduce their dependency on external sources for food. (হ্যাঁ, কৃষিকাজ শেখা বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ। কৃষি আমাদের খাওয়া খাবার উৎপাদনের জন্য অপরিহার্য এবং কৃষি প্রক্রিয়া বোঝা আরও টেকসই ও দক্ষ কৃষি পদ্ধতির দিকে ধাবিত করতে পারে। কৃষিকাজ শিখে মানুষ আরও আত্মনির্ভরশীল হতে পারে এবং খাদ্যের জন্য বাহ্যিক উৎসের ওপর তাদের নির্ভরশীলতা কমাতে পারে।)


B. Read the text by Tetsuko Kuroyanagi and answer the following questions (তেৎসুকো কুরোয়নাগির লেখা পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)

“This is your teacher today. He’s going to show you all sorts of things. With that the headmaster things with new teacher.

“আজ ইনি তোমাদের শিক্ষক। তিনি তোমাদেরকে নানা ধরনের জিনিস দেখাতে যাচ্ছে।” এভাবে প্রধান শিক্ষক একজন নতুন শিক্ষকের পরিচয় করিয়ে দেন।

Totto- chan took a good look at him. In the first place, he wasn’t dressed like a teacher at all. He wore a short striped cotton work jacket over his undershirt, and instead of a necktie, he had a towel hanging around his neck. As for his trousers, they were of indigo-dyed cotton with narrow legs, and were full of patches. Instead of shoes. he wore workmen’s thick two-toed, rubber-soled socks, while on his head was a rather dilapidated straw hat.

তত্তো-চান তাকে ভালোভাবে দেখলো। প্রথমত, তিনি মোটেই একজন শিক্ষকের। মতো পোশাক পরেননি। তিনি তার অন্তর্বাসের ওপর একটি ছোটো সাদা-কালো ডোরাকাটা সুতির কাজের জ্যাকেট পরেছিলেন এবং টাইয়ের পরিবর্তে গলায় একটি তোয়ালে ঝুলছিল। তার প্যান্ট ছিল চিকন পাওয়ালা বেগুনি নীল বর্ণের সুতি কাপড় এবং তালি দ্বারা পূর্ণ। জুতার পরিবর্তে তিনি মোটা দুই আঙুলওয়ালা রাবারের মাঠে কাজের উপযোগী মোজা পরেছিলেন এবং তার মাথায় ছিল একটি ভগ্ন প্রায় খড়ের টুপি।

The children were all assembled by the pond at Kuhonbutsu Temple.

শিশুগুলো কুহোনবুতসু মন্দিরের পুকুরের পাশে একত্রিত হয়েছিল।

 

As she stared at the teacher, Totto-chan thought she had seen him before. “Where!” she wondered. His kindly face was sun burnt and full of wrinkles. Even the slender pipe dangling from a black cord around his waist that served as a belt looked familiar. She suddenly remembered!

তত্তো-চান শিক্ষককে দেখে ভাবছিল যে সে তাকে পূর্বে কোথাও দেখেছে। “কোথায়!” সে বিস্ময়বোধ করছিল। তার স্নেহশীল মুখটি রোদে পোড়া এবং চামড়ায় ভাঁজ পড়ে গিয়েছিল। এমনকি কোমরে ঝোলানো একটি কালো দড়ির সঙ্গে লাগানো পাতলা পাইপটিও পরিচিত মনে হচ্ছিলো। হঠাৎ তার মনে পড়লো!

 

“Aren’t you the farmer who works in the field by the stream!” she asked him, delighted.

“আপনি কি সেই কৃষক নন যিনি খালের পাশের মাঠে কাজ করেন!” সে আনন্দিত হয়ে তাকে জিজ্ঞেস করে।

 

“That’s right,” said the “teacher, with a toothy smile, wrinkling up his face. “You pass my place every time you go fer yer walks to Kuhonbutsu! That’s my field. That one over there full o’ mustard blossoms.”

“ঠিক তাই,” শিক্ষক দাঁতালো হাসি দিয়ে বলেন এবং তার মুখের চামড়ায় ভাঁজ পড়ে যায়। “তুমি প্রতিবার আমার পাশ দিয়ে কুহোনবুতসু যাও! সেটিই আমার ক্ষেত। যেদিকটায় সরিষার ফুল ফুটে ভরে গিয়েছে।”

“Wow! So you’re going to be our teacher today,” cried the children excitedly.

“কী মজা! তাহলে আজ আপনি আমাদের শিক্ষক হতে যাচ্ছেন,” উত্তেজিতভাবে চিৎকার করে ওঠে শিশুরা।

 

“Naw!” said the man, waving his hand in front of his face, “I ain’t no teacher! I’m just a farmer. Your headmaster just asked me to do it, that’s all.”

“না!” ব্যক্তিটি তার মুখের সামনে হাত নেড়ে বলেন। “আমি কোনো শিক্ষক নই! আমি শুধুমাত্র একজন কৃষক। তোমাদের প্রধান শিক্ষক আমাকে শুধু এই কাজটি করতে বলেছিলেন, তাতেই তো।”

 

“Oh yes, he is. He’s your farming teacher,” said the headmaster, standing beside him: “He very kindly agreed to teach you how to plant a field. It’s like having a baker teach you how to make bread. Now then,” he said to the farmer, “tell the children what to do, and let’s get started.”

“ওহ হ্যাঁ, তিনি তাই। তিনি তোমাদের কৃষি শিক্ষক,” প্রধান শিক্ষক তার পাশে দাঁড়িয়ে বলেন। “তিনি খুবই সদয় হয়ে তোমাদেরকে জমি চাষ করার পদ্ধতি শেখাতে সম্মত হয়েছেন। বিষয়টি এমন যে একজন রুটিওয়ালা তোমাদের শেখাবেন কীভাবে রুটি বানাতে হয়। এবার,” তিনি কৃষককে বলেন, “শিশুদের বলুন কী করতে হবে এবং চলুন শুরু করা যাক।”


গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

At an ordinary elementary school, anyone who taught the children anything would probably have to have teaching qualifications, but Mr. Kobayashi didn’t worry about things like that. He thought it important for children to learn by actually seeing things done.

সাধারণ একটি প্রাথমিক বিদ্যালয়ে যিনি বাচ্চাদের কিছু শেখাবেন তার কাছে হয়তো শিক্ষকতার যোগ্যতা থাকা প্রয়োজন কিন্তু জনাব কোবায়াশির এমন কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন ছিল না। তিনি মনে করতেন বাচ্চাদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিছু শেখা গুরুত্বপূর্ণ।

 

“Let’s begin then,” said the farming teacher.

“তাহলে চলো শুরু করি,” কৃষি শিক্ষক বলেন।

 

The place where they were assembled Was besides the Kuhonbutsu pond and it was a particularly quiet section–a pleasant place, where the pond was shaded by trees. The, headmaster had already had part of a railroad car put there for storing the children’s farming implements, such as spades and hoes. The half-car had a peaceful look, neatly placed as it was right in the middle of the plot they were going to cultivate.

যেখানে তারা একত্রিত হয়েছিল তা কুহোনবুতসু পুকুরের পাশে ছিল এবং একটি বিশেষ শান্ত স্থান ছিল- একটি অপূর্ব স্থান, যেখানে পুকুরটি গাছের ছায়ায় ছিল। ইতোমধ্যে প্রধান শিক্ষক বাচ্চাদের কৃষিকাজের উপকরণ যেমন কোদাল ও নিড়ানি রাখার জন্য। সেখানে রেলগাড়ির কোচের একটা অংশ রেখেছিলেন। অর্ধেক রেলগাড়িটি খুব স্থির দেখাচ্ছিলো এবং পরিপাটিভাবে রাখা ছিল যেখানে বাচ্চারা জমি চাষ করতে যাচ্ছে ঠিক তার মাঝখানে।

 

The farming teacher told the children to spades and hoes from the car and started them on weeding. He told them all about weeds: how hardy they were; how some grew faster than crops and hid the sun from them; how weeds were good hiding places for bad insects; and how weeds could be a nuisance by taking all the nourishment from the soil. He taught them one thing after another. And while he talked, his hands never stopped pulling out weeds. The children did the same. Then the teacher showed them how to hoe; how to make furrows; how to spread fertilizer, and everything else you had to do to grow things in field, explaining a as he demonstrated.

কৃষি শিক্ষক বাচ্চাদের রেলগাড়ি থেকে কোদাল, ও নিড়ানি আনতে বললেন এবং তাদেরকে দিয়ে আগাছা পরিষ্কার করানো শুরু করালেন। তিনি তাদেরকে আগাছা সম্পর্কে সবকিছু বলেন: এগুলো কতটা বলিষ্ঠ ছিল; কীভাবে কিছু আগাছা ফসলের চেয়ে দ্রুত বাড়ে এবং সূর্যকে’ ঢেকে দেয়; কীভাবে আগাছা খারাপ কীটপতঙ্গের লুকানোর উত্তম স্থান ছিল; এবং কীভাবে আগাছা মাটি থেকে সকল পুষ্টি চুষে নিয়ে একটি উপদ্রব হয়ে উঠতে পারতো। তিনি তাদেরকে একটি বিষয়ের পর অন্যটি শেখান। আর তিনি যখন কথা বলছিলেন তখন তার হাত একবারও আগাছা নিড়ানো বন্ধ করেনি। শিশুরাও একই কাজ করছিল। তারপর শিক্ষক তাদেরকে দেখান যে কীভাবে নিড়ানি দিতে হয়; কীভাবে খাঁজ কাটতে হয়; কীভাবে সার ছড়াতে হয়; এবং জমিতে ফসল ফলাতে যা যা করতে হয় তা ব্যাখ্যাসহকারে দেখালেন।

 

A little snake put its head out and very nearly bit the hand of Ta-chan, one of the older boys, but the farming teacher reassured him, “The snakes here ain’t poisonous, and they won’t hurt you if you don’t hurt them.”

একটি ছোটো সাপ মাথা বের করে তাছান নামক একটি তুলনামূলক বড়ো বাচ্চার হাতে কামড় দিতে যাচ্ছিলো কিন্তু কৃষি শিক্ষক তাকে সাহস দিয়ে বললেন, “এখানকার সাপগুলো বিষাক্ত নয় এবং তারা তোমাকে আঘাত করবে না, যদি না তুমি তাদেরকে আঘাত করো।”

 

Besides teaching the children how to plant a field, the farming teacher told them interesting things about insects, birds, and butterflies, about the weather, and about all sorts of other things. His strong gnarled hands seemed to attest that everything he told the children, he had found out himself through experience.

কীভাবে ক্ষেত চাষ করতে হয় তা শেখানোর পাশাপাশি কৃষি শিক্ষক বাচ্চাদের কীটপতঙ্গ, পাখি, প্রজাপতি সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে এবং অন্যান্য সকল বিষয় সম্পর্কে মজার গল্প বলেছিলেন। তার শক্তিশালী গ্রন্থিল হাত যেন তা প্রমাণ করছিল যে তিনি বাচ্চাদের যা শিখিয়েছেন তা নিজে অভিজ্ঞতার মাধ্যমে জেনেছেন।

 

The children were dripping with perspiration when they had finally finished planting the field with the teacher’s help. Except for a few furrows that were a bit uneven, it was an impeccable field, whichever way you looked at it.

শিক্ষকের সাহায্যে বাচ্চারা শেষ পর্যন্ত যখন ক্ষেতের চাষ শেষ করলো তখন তারা পিপাসিত হয়ে ঘামছিল। কিছু খাঁজ যেগুলো ছিল অসম, ব্যতীত যেদিকেই তাকানো যাক না কেন মাঠটি ছিল নিখুঁত।

 

From that day onward, the children held that farmer in high esteem, and whenever they saw him, even at a distance, they would cry,, “There’s our farming teacher!” Whenever he had any fertilizer left he would bring it over and spread it on the children’s field, and their crops grew well. Every day someone would visit the field and report to the head-master and the other children on how it was doing. The children learned to know the wonder and the joy of seeing the seeds they had planted themselves sprout. And whenever two or three of them were gathered together, talk would turn to the progress of their. field.

সেদিন থেকেই বাচ্চারা কৃষকটিকে খুবই শ্রদ্ধা করতে শুরু করে এবং যখনই তাকে দেখতো, এমনকি দূর থেকে দেখলেও তারা চিৎকার করে বলতো, “ঐ যে আমাদের কৃষি শিক্ষক!” যখনই তার কাছে কিছু সার অবশিষ্ট থাকতো, তিনি তা নিয়ে এসে বাচ্চাদের ক্ষেতে ছড়িয়ে দিতেন এবং তাদের ফসল ভালোভাবে বাড়তে থাকে। প্রতিদিন কেউ না কেউ ক্ষেত পরিদর্শনে যেতো এবং প্রধান শিক্ষক ও অন্যান্য ছাত্রছাত্রীদের তাদের ফসলের অবস্থা জানাতো। নিজেদের লাগানো বীজগুলো অঙ্কুরিত হওয়া কী দারুণ এবং আনন্দের ব্যাপার তা বাচ্চারা জানতে শিখেছিল। আর যখনই তারা দুই বা তিনজন একত্রিত হতো তখনই তাদের আলোচনার বিষয় ঘুরে তাদের মাঠের অগ্রগতির দিকে চলে যতো।

 

Terrible things were beginning to happen in various parts of the world. But as the children discussed their tiny field they were still enfolded in the very heart of peace.

বিশ্বের বিভিন্ন অংশে ভয়ংকর সব ঘটনা ঘটতে শুরু করেছিল। কিন্তু যখন বাচ্চারা তাদের ছোটো জমি নিয়ে আলোচনা করতো তখন তারা শান্তির গভীরতা অনুভব করতো।


Class 8 English Unit 5 Lesson 4 The Farming Teacher


C. True or false? If false, write the correct statement, (সত্য নাকি মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে সঠিক বিবৃতিটি লেখো।)

1. The headmaster introduced the new teacher as someone who would teach the children to farm.

2. The new teacher was wearing formal attire, including a necktie and dress shoes.

3. The teacher was recognized by Totto-chan as a farmer she had seen before.

4. The children were assembled in a classroom to begin their lesson.

5. The farming teacher reassured Totto-chan that the ‘snakes around the area were not poisonous.

6. The teacher used both hands and words to explain how to plant the field.

7. The children planted the field with the farming teacher’s help, but it was messy and uneven.

8. Despite the terrible things happening in the world, the children felt a sense of peace while working on their field.


Ans.

1. True.

2. False. Correct statement: The new teacher was wearing working attire including a cotton jacket and trousers, a thick two-toed rubber-soled socks, a dilapidated straw hat. (নতুন শিক্ষকটি কাজের পোশাক পরেছিলেন, যার মধ্যে ছিল একটি সুতি জ্যাকেট ও পাজামা, একটি দুই আঙুলওয়ালা মোটা রাবারের মোজা, একটি ভগ্ন প্রায় খড়ের টুপি।)

3. True.

4. False. Correct statement: The children were assembled by the pond at Kuhonbutsu Temple. (শিশুরা কুহোনবুতসু মন্দিরের পুকুরের পাশে একত্রিত হয়েছিল।)

5. False. Correct statement: The farming teacher reassured. Ta-chan that the snakes around the area were not poisonous. (কৃষি শিক্ষক তাছানকে সাহস দিয়েছিলেন যে এ এলাকার সাপগুলো বিষাক্ত নয়।)

6. True.

7. False. Correct statement: The children planted the field with the farming teacher’s help and it was impeccable. (শিশুরা কৃষি শিক্ষকের সাহায্য নিয়ে মাঠটি চাষ করেছিল এবং এটি ছিল নিখুঁত।)

8. False. Correct statement: Despite the terrible things happening in the world, the children felt a sense of peace while discussing about their field. (বিশ্বের ভয়ংকর সব ঘটনা ঘটা সত্ত্বেও শিশুরা যখন তাদের ক্ষেত নিয়ে আলোচনা করতো : তখন শান্তির অনুভূতি অনুভব করতো।)


Class 8 English Unit 5 Lesson 4 The Farming Teacher


D. Answer the questions below: (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:)

1. Who introduced the new teacher to the children? (কে শিশুদের সাথে নতুন শিক্ষকের পরিচয় করিয়ে দিয়েছিলেন?)
Ans. The headmaster introduced the new teacher to the children. (প্রধান শিক্ষক শিশুদের সাথে নতুন শিক্ষকের পরিচয় করিয়ে দিয়েছিল।)

2. What did the new teacher wear instead of shoes? (নতুন শিক্ষক জুতার পরিবর্তে কী পরেছিলেন?)
Ans. The new teacher wore workmen’s thick two-toed rubber-soled socks instead of shoes. (নতুন শিক্ষক জুতার পরিবর্তে শ্রমিকদের মোটা দুই আঙুলওয়ালা রাবারের মোজা পরেছিলেন।)

3. What were the children going to learn from the farming teacher? (কৃষি শিক্ষকের কাছ থেকে শিশুরা কী শিখতে যাচ্ছে?)
Ans. The children were going to learn farming from the farming teacher. (শিশুরা কৃষি শিক্ষকের কাছ থেকে কৃষিকাজ শিখতে যাচ্ছে।)

4. How did the farming teacher reassure Ta-chan about the snake? (কীভাবে কৃষি শিক্ষক তাছানকে সাপটির ব্যাপারে আশ্বস্ত করেছিলেন?)
Ans. The farming teacher reassured Ta-chan about the snake by saying that the snakes of the area were not poisorious and they wouldn’t hurt him if he didn’t hurt them. (কৃষি শিক্ষক তাছানকে সাপটির ব্যাপারে এই বলে আশ্বস্ত করেছিলেন যে ঐ এলাকার সাপগুলো বিষাক্ত নয় এবং সে যদি তাদেরকে আঘাত না করে তাহলে তারা তাকে আঘাত করবে না।)

5. What did the children feel when they saw the seeds they planted start to sprout? (শিশুরা যখন দেখলো যে তাদের বপন করা বীজগুলো অঙ্কুরিত হওয়া শুরু করেছে তখন তাদের অনুভূতি কী ছিল?)
Ans. The children felt wonder and joy when they saw the seeds they planted start to sprout. (শিশুরা বিস্ময় ও আনন্দবোধ করেছিল যখন তারা দেখেছিল যে তাদের বপন করা বীজগুলো অঙ্কুরিত হওয়া শুরু করেছে।)


E. Have you worked in a crop field before? Share your experience with your friends in the class. (তুমি কি পূর্বে কোনো ফসলের ক্ষেতে কাজ করেছো? শ্রেণিতে তোমার বন্ধুদের সাথে তোমার অভিজ্ঞতা ভাগাভাগি করো।)

Ans.

Yes, I have worked in a crop field before and it was an unforgettable experience. We started early in the morning with the sun just beginning to rise. The first job was to prepare the soil which was tough but satisfying when it was ready for planting. We made furrows in the ground and carefully placed seeds in each row. Throughout the season, I learned how to water the plants and remove weeds that could choke them. The hardest part was working in the hot sun but it taught me perseverance. Watching the crops grow from tiny sprouts to fully matured plants was amazing. Harvesting the crop was the best part- it felt like a celebration of all the hard work. It was also humbling to see how much effort it takes to grow food. Overall, it taught me valuable lessons about patience and respect for farmers.


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


Read More: Class 8 English Unit 5 Lesson 3 Dancing Bears

Read More: Class 8 English Unit 5 Lesson 5 We Lost Our Home

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *