Class 6 English All Lesson Solution
Class 6 English Solution

Class 6 English Lesson 2 Congratulations! Well done!

Class 6 English Lesson 2 Congratulations! Well done!: Lily goes to a school in Dhaka and her parents live in a small town in Tangail district. Lily is talking to her father over telephone.

Class 6 English Lesson 2 Congratulations! Well done!:

Lesson 2 : Congratulations! Well done! ~ অভিনন্দন! সাবাশ!


A. We often use some routine expressions in our everyday conversations, Read the following conversations and see some of the different ways in which we can respond to a good or bad news. ~ আমরা প্রায়ই আমাদের প্রাত্যহিক কথোপকথনে কিছু নিয়মমাফিক অভিব্যক্তি প্রকাশ করি। নিচের কথোপকথনগুলো পড়ো এবং আমরা সুসংবাদ বা দুঃসংবাদ এর প্রতি কীভাবে সাড়া দিতে পারি তার বিভিন্ন পদ্ধতি খেয়াল করো।

[Note: ‘common expressions’ can be said instead of ‘routine expressions’.]

i) Lily goes to a school in Dhaka and her parents live in a small town in Tangail district. Lily is talking to her father over telephone. – বাবুল ঢাকায় একটি বিদ্যালয়ে পড়ে ও তার মা-বাবা টাঙ্গাইল জেলার একটি ছোট শহরে বাস করেন। বাবুল তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে।

Text অনুবাদ
Lily: Hello, Baba! হে, বাবা।
Baba: Lily? How are you? লিলি? তুমি কেমন আছো?
Lily: Fine, Baba. I just got my exam result. I’ve got an A in my English test! ভালো, বাবা। আমি মাত্রই আমার পরীক্ষার ফল পেয়েছি। আমি ইংরেজি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি!
Baba: Well done, dear! I’m so proud of you! শাবাশ, প্রিয়। আমি তোমার জন্য অত্যন্ত গর্বিত!
Lily: Thanks, Baba. By the way I have to go now. I’ll call you again. ধন্যবাদ, বাবা। যাহোক আমাকে এখন যেতে হবে। আমি আপনাকে আবার ফোন করব।
Baba: Bye, dear. Take care. রাখি, প্রিয় নিজের খেয়াল রেখো।
Lily: You too, Baba. Bye! আপনিও নিজের খেয়াল রাখবেন, বাবা। বিদায়!

 


ii) Rahul is a good singer. He loves to sing folk songs and is quite popular with the young generation. His new album has just come out. ~ রাহুল একজন ভালো গায়ক। সে লোকসংগীত গাইতে ভালোবাসে এবং তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তার নতুন অ্যালবাম মাত্রই বের হয়েছে।

Text অনুবাদ
Nina: Hello, Rahul! You look very happy today! হে, রাহুল! তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে!
Rahul: I am happy. I just heard that my new album of Lalon’s songs has been a hit! আমি খুশি। আমি মাত্রই শুনলাম যে আমার লালন সংগীতের নতুন অ্যালবামটি খুবই জনপ্রিয় হয়েছে।
Nina: Oh, great! Congratulations! ওহ, দারুণ। অভিনন্দন।
Rahul: Thanks, Nina. I can’t tell you how happy I am! ধন্যবাদ, নিনা। আমি তোমাকে বলে বোঝাতে পারব না আমি কত খুশি।
[Note: Lalon was one of the pioneers of Baul song. He was born at Horishpur, Jhenaidah in 1774. He was a social reformer, humanist and philosopher. He was away from religion, caste and racial discrimination and upheld the humanity on top. He died in October, 1890 and was buried at Cheuriya, Kushtia.]

iii) Manzoor is a student of class six in a Government High School in Rajbari. Recently there was an inter-school essay competition on the occasion of our Independence Day. Manzoor had participated and got a prize. ~ মনজুর রাজবাড়ীর একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সম্প্রতি আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে একটি আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মনজুর অংশ নিয়েছিল এবং একটি পুরস্কার পেয়েছিল।

Text অনুবাদ
Raj: Hello, Manzoor! What’s the matter? You look excited! হে, মনজুর! কী ব্যাপার? তোমাকে উল্লসিত দেখাচ্ছে।
Manzoor: You remember the competition, I took part? তোমার কি মনে আছে আমি যে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম?
Raj : Yes, I do. What happened? হ্যাঁ, মনে আছে। কী হয়েছে?
Manzoor: I am happy that I’ve won the competition!

In fact, I’ve won the first prize!

আমি এই জন্য আনন্দিত যে আমি প্রতিযোগিতায় জয়ী হয়েছি। আসলে, আমি প্রথম পুরস্কার জিতেছি!
Raj : Oh, that’s marvelous! Congratulation! ওহ, এটি অসাধারণ! অভিনন্দন!
Manzoor: Thanks, Raj. অনেক ধন্যবাদ, রাজ।

 


A1. Discuss with the meanings of generation; album, hit as a partner they have been used in the conversations above. তোমার একজন সঙ্গীর সাথে প্রজন্ম, অ্যালবাম, খুব জনপ্রিয় এর অর্থ নিয়ে আলোচনা করো যেমনভাবে এগুলো ওপরের কথোপকথনগুলোতে ব্যবহৃত হয়েছে।

The words album and hit can be used in more than one meaning. Discuss in groups and see if you can guess the other meanings. ~ ‘Album’ ও ‘Hit’ শব্দ দুটি একাধিক অর্থ বোঝাতে ব্যবহার করা যেতে পারে। দল বেঁধে আলোচনা করো এবং দেখো তোমরা অন্য অর্থগুলো অনুমান করতে পারো কি না।

Ans. ‘Generation’ means all the the people of about the same age within a society or within a particular family. প্রজন্ম অর্থ হলো একটি সমাজের বা কোনো নির্দিষ্ট পরিবারের প্রায় সমবয়সী সব লোকজন।

‘Album’ means a CD or record that has several pieces of music in it. ‘অ্যালবাম’ বলতে বোঝায় কোনো সিডি বা রেকর্ড যার মধ্যে কিছুসংখ্যক গান থাকে।

‘Hit’ means something or someone becoming successful or popular. ‘হিট’ বলতে বোঝায় কোনোকিছু অথবা কোনো ব্যক্তির সফল এবং জনপ্রিয় হওয়া।

S1. The other meaning of ‘Album’ is a book with plain pages, typically used for collecting and preserving stamps or photographs together. – ‘Album’ শব্দের এব্দের আরেকটি অর্থ হলো মসৃণ পৃষ্ঠার কোনো বই যা ডাকটিকেট বা ছবি একসাথে সংগ্রহ করতে ও সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়।

S2. The other meaning of ‘Hit’ is ‘to beat somebody.’ He hits me. – ‘Hit’ এর আরেকটি অর্থ হলো ‘কাউকে আঘাত করা’। সে আমাকে আঘাত করে।

S3. ‘Hit’ also means to reach a place – If you turn left, you will hit our school. – ‘Hit’ এর আরও অর্থ হলো কোনো স্থানে পৌছানো- যদি তুমি বামে ঘোর, তুমি আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাবে।

S4. ‘Hit’ means to kill someone too. – ‘Hit’ দিয়ে কাউকে হত্যা করাও বোঝায়।

 


A2. Practise the conversations above in pairs. ~ ওপরের কথোপকথনগুলো দু’জন দু’জন করে অনুশীলন করো।
Ans. Try yourself. (নিজে নিজে চেষ্টা করো।

 


B. Let’s now see what we say when we hear about something not good or not happy. Read the following dialogues. ~ চলো এবার দেখি, যখন ভালো নয় বা সুখকর নয় এমন কিছু শুনি তখন আমরা কী বলি। নিচের সংলাপগুলো পড়ো।

Text অনুবাদ
i) Bobby: Hi, Sujan! Why didn’t you come to school last week? হাই, সুজন। গত সপ্তাহে তুমি বিদ্যালয়ে আসনি কেন?
Sujan I had the flu. I was in bed most of the time. আমার ফ্লু হয়েছিল। আমি বেশিরভাগ সময় বিছানায় ছিলাম।
Bobby: Oh, I’m sorry to hear that. How do you feel now? ওহ্, শুনে খারাপ লাগলো। এখন তুমি কেমন অনুভব করছো?
ii) Shakil: Hello, Manik! Why are you so quiet today? হ্যালো, মানিক! তুমি আজ এত চুপচাপ কেন?
Manik: Did you see that pen my father gave me? I’ve lost it. It was very dear to me! বাবা আমাকে যে কলমটি দিয়েছিলেন তুমি কি তা দেখেছিলে? আমি ওটি হারিয়ে ফেলেছি। ওটি আমার খুব প্রিয় ছিল!
Shakil: Oh, I’m so sorry! How did you lose it? ওহ্, আমি অত্যন্ত দুঃখিত! তুমি ওটা কীভাবে হারালে?
Manik: I don’t know! I think I dropped it somewhere. আমি জানি না। আমার মনে হয় আমি ওটি কোথাও ফেলে দিয়েছি।
iii) Shanu: Hi, Munira! Have you seen the result? হাই, মুনিরা! তুমি ফলাফল দেখেছো?
Munira: Yes. I’ve failed in my math test. হ্যাঁ। আমি গণিতে অকৃতকার্য হয়েছি।
Shanu: Oh, that’s bad luck! ওহ্, এটি দুর্ভাগ্যজনক!
Munira: I don’t know how to tell my parents.. আমি জানি না কীভাবে আমি বাবা-মাকে বলবো।
Shanu: I think they will understand. I know you’ll do better next time. আমার মনে হয় তাঁরা বুঝবেন। আমি জানি তুমি পরেরবার ভালো করবে।

 


 

B1. Practise saying the above conversations in pairs. ~ ওপরের আলাপচারিতাগুলো দু’জন দু’জন করে বলার অনুশীলন করো।
Ans. Try yourself. (নিজে নিজে চেষ্টা করো)

B2. Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

What would you say to somebody who: – তুমি একজনকে কী বলবে যে:

a. has won a lottery? একটি লটারি জিতেছে?
Ans. I’m happy to hear it! Congratulations! এটি শুনে আমি খুব খুশি। অভিনন্দন।

b. has lost a football match? ফুটবল খেলাটি হেরেছে?
Ans. That’s bad luck! Better luck next time! এটি দুর্ভাগ্যজনক। পুরের বারের জন্যে শুভকামনা।

c. has just congratulated you on your good result? তোমাকে তোমার ভালো ফলাফলের জন্যে মাত্রই অভিনন্দন জানিয়েছে?
Ans. Thank you very much! তোমাকে অনেক ধন্যবাদ!

d. has been ill? অসুস্থ হয়েছে?
Ans. I’m sorry to hear it! এটি শুনে আমার খারাপ লাগল।

e. has been selected for a music programme on TV? টিভিতে গানের অনুষ্ঠানের জন্যে নির্বাচিত হয়েছে?
Ans. Great! Congratulations! দারুণ। অভিনন্দন।

 


Class 6 English Lesson 2 Congratulations! Well done!: 


B3. Work with a partner. Make short conversations on the situations given in B2. একজন সঙ্গীর সাথে কাজ করো। B2 তে দেওয়া পরিস্থিতির জন্যে সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো।

Ans.

a) somebody who has won a lottery – একটি লটারি জিতেছে এমন কেউ
S1. Hi, friend! You look very happy today. হাই, বন্ধু! তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে।
S2. I have won a lottery, so I am very happy. আমি একটি লটারি জিতেছি, তাই আমি খুব খুশি।
S1. Oh, great! Congratulations! ওহ্, দারুণ। অভিনন্দন!
S2. Thanks. অনেক ধন্যবাদ।

b) somebody who has lost a football match – ফুটবল খেলাটি হেরেছে এমন কেউ
S1. Hello, Kishore! Why are you so upset today? হে, কিশোর। তুমি আজ এত বিমর্ষ কেন?
S2. We have lost the football match. আমরা ফুটবল খেলাটি হেরে গিয়েছি।
S1. Oh, I’m so sorry! Better luck next time! ওহ্, আমি খুবই দুঃখিত। পরের বারের জন্যে শুভকামনা রইল।

c) somebody who has just congratulated you on your good result – তোমার ভালো ফলাফলের জন্য এইমাত্র অভিনন্দন জানিয়েছেন এমন কেউ
S2. Hi, Sumona! I have seen your result. You have done very well. Congratulations! হাই, সুমনা! আমি তোমার ফলাফল দেখেছি। তুমি খুব ভালো করেছো। অভিনন্দন!
S1. Thank you very much! তোমাকে অনেক ধন্যবাদ!.

d) somebody who has been ill – অসুস্থ হয়েছে এমন কেউ
S2. Hi, Rimu! Why didn’t you come to school last month? – হাই, রিমু। তুমি গত মাসে কেন বিদ্যালয়ে আসনি?
S1 . I was in hospital. I had the dengue fever. আমি হাসপাতালে ছিলাম। আমার ডেঙ্গু জ্বর হয়েছিল।
S2. Oh, I’m sorry to hear that. How do you feel now? ওহ্, শুনে খারাপ লাগলো। এখন তুমি কেমন অনুভব করছো?
S1. I’m Ok now. Thanks. আমি এখন ঠিক আছি। ধন্যবাদ।

e) somebody who has been selected for a music programme on TV – টিভির গানের অনুষ্ঠানের জন্যে নির্বাচিত হয়েছে এমন কেউ
S2. Hello, Robin! What’s the matter? You look very excited!- হ্যালো, রবিন। কী ব্যাপার? তোমাকে খুব উল্লসিত দেখাচ্ছে।
S1 . Guess what! I have been selected for a music programme on TV! অনুমান করো। আমি টিভির একটি গানের অনুষ্ঠানের জন্যে নির্বাচিত হয়েছি!
S2. Oh, that’s wonderful! We have to celebrate this! ওহ্, দারুণ। আমাদের অবশ্যই এটি উদ্‌যাপন করতে হবে।
S1. Thank you very much. তোমাকে অনেক ধন্যবাদ।

Class 6 English Lesson 2 Congratulations! Well done!:


সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: Lesson 1 Going to a new school

Read More: Lesson 3 At a railway station

Codehorse App

Check Also

Class 6 English All Lesson Solution

Class 6 English Lesson 33 The Garden

Class 6 English Lesson 33 The Garden: Frog was in his garden. Toad came walking …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *