পঞ্চম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি বিজ্ঞান

পঞ্চম শ্রেণির বিজ্ঞান জীবের আবাসস্থল প্রশ্ন উত্তর

পঞ্চম শ্রেণির বিজ্ঞান জীবের আবাসস্থল প্রশ্ন উত্তর: জীবজগতে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে, যারা মাটি, পানি কিংবা উঁচু স্থানের মতো বিভিন্ন পরিবেশে বাস করে। কোনো জীবের জন্য ছায়াযুক্ত পরিবেশ প্রয়োজন, আবার কারো জন্য পর্যাপ্ত আলো জরুরি—যে পরিবেশে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে সেটাই তার আবাসস্থল। আবাসস্থল প্রধানত স্থলজ, জলজ ও জলাভূমি হতে পারে। স্থলজ আবাসস্থলে মাটিতে উদ্ভিদ ও প্রাণী বাস করে; এখানে বন, তৃণভূমি ও মরু অঞ্চলের পরিবেশ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত। বনে প্রচুর বড়ো গাছ যেমন আম, জাম, কাঁঠাল, কলা ও নারিকেল জন্মায় এবং তাদের ছায়ায় ঘাস, ভেষজ, মস ও ফার্নের মতো ছোটো উদ্ভিদ জন্মে; কিছু ফার্ন আবার বড়ো গাছের গায়ে জন্মায়। বনজ পরিবেশে বাঘ, হরিণ, বানর, কুমির ও নানা পাখি দেখা যায়। তৃণভূমিতে বিস্তীর্ণ এলাকাজুড়ে ঘাস থাকে এবং সেখানে হরিণ, খরগোশ ও শেয়াল বাস করে। মরুভূমির আবহাওয়া শুষ্ক ও উষ্ণ, বৃষ্টি কম হয়;

পঞ্চম শ্রেণির বিজ্ঞান জীবের আবাসস্থল প্রশ্ন উত্তর:

১। সঠিক উত্তরের টিক চিহ্ন (√) দাও: (বোর্ড বই)

ক) জলজ উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
i) পাতা পুরু
ii) বায়ুথলি
iii) ফুল
iv) কাঁটাযুক্ত

খ) মরুভূমির প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
i) দ্রুত গতি
ii) বড় আকৃতি
iii) তীক্ষ্ণ দাঁত
iv) চর্বির স্তর

গ) শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়?
i) হিজল
ii) সুন্দরী
iii) শাপলা
iv) কচুরিপানা

উত্তর: ক) ii) বায়ুথলি খ) iv) চর্বির স্তর গ) ii) সুন্দরী

২। শূন্যস্থান পূরণ: (বোর্ড বই)

নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি।
[বায়ুথলি, চর্বিস্তর, ফার্ন, বায়ুকুড়ি, মাছ]

ক) জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে ________।
খ) তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে ________।
গ) ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ________।

উত্তর:ক) বায়ুথলি; খ) চর্বিস্তর; গ) ফার্ন

আরো  শূন্যস্থান পূরণ → জীবের আবাসস্থল শূন্যস্থান পূরণ


৩। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন: (বোর্ড বই)

ক) জীবের আবাসস্থল বলতে কী বোঝায়?
উত্তর: যে স্থানে কোনো জীব স্বাভাবিকভাবে জন্মায়, বেড়ে ওঠে এবং নিরাপদে বসবাস করে, সেই স্থানকে জীবের আবাসস্থল বলে। আবাসস্থল জীবের খাদ্য, আশ্রয় ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব পরিবেশগত উপাদান সরবরাহ করে।

খ) স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে?
উত্তর: স্বাদু পানির পরিবেশে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। উদ্ভিদের মধ্যে শাপলা, পদ্ম, কচুরিপানা, ফার্নজাতীয় ও শৈবাল উল্লেখযোগ্য। প্রাণীদের মধ্যে রুই, কাতলা, মৃগেল, পাঙাসসহ বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া, ব্যাঙ ও শামুক বাস করে।

গ) জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে?
উত্তর: জলজ প্রাণীদের দেহ পানির পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বিশেষভাবে অভিযোজিত। এদের দেহ সাধারণত চ্যাপ্টা ও মসৃণ হয়, যাতে সহজে পানিতে চলাচল করতে পারে। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে এবং ফুলকার মাধ্যমে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়।

আরো  সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন → জীবের আবাসস্থল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now

৪। বর্ণনামূলক-উত্তর প্রশ্ন: (বোর্ড বই)

ক) স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কী?

উত্তর: স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য—
i) কাণ্ড শক্ত, মোটা ও দৃঢ় হয়, যা গাছকে মাটিতে সোজা করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।
ii) মূল মাটির গভীরে বিস্তৃত এবং শাখা-প্রশাখাযুক্ত হয়, ফলে গাছ সহজে উপড়ে যায় না।
iii) পাতাগুলো সাধারণত প্রশস্ত হয়, যাতে সূর্যালোক ভালোভাবে গ্রহণ করা যায়।
iv) শীতকালে অনেক উদ্ভিদ পানি সংরক্ষণের জন্য পাতা ঝরিয়ে ফেলে।
v) বনজ পরিবেশের উদ্ভিদ সাধারণত লম্বা ও বৃহৎ আকৃতির হয়।

স্থলজ প্রাণীর বৈশিষ্ট্য–
i) শ্বাসগ্রহণের জন্য শক্তিশালী ফুসফুস থাকে।
ii) চলাচলের জন্য পা শক্ত ও উপযোগী গঠনের হয়।
iii) শিকারি প্রাণীদের ধারালো দাঁত ও নখর থাকে, যা শিকার ধরতে সাহায্য করে।
iv) অনেক প্রাণী আত্মরক্ষার জন্য পরিবেশের রং ধারণ করতে পারে।
v) পাখিদের ডানা, হালকা দেহ ও বায়ুথলি থলি থাকে, যা উড়তে সহায়তা করে।

খ) জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি।

উত্তর:
জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য–
i) দেহ নরম ও নমনীয় হয়, যাতে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়াতে পারে।
ii) কাণ্ডে বায়ুথলি থাকে, যা উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে।
iii) মূল সাধারণত ছোট ও দুর্বল হয়।
iv) অধিকাংশ জলজ উদ্ভিদ অযৌন বংশবিস্তার করে।
v) পাতাগুলো চওড়া ও হালকা হয়।

জলজ প্রাণীর বৈশিষ্ট্য–
i) দেহ মাঝখানে চওড়া এবং মাথা ও লেজের দিকে সরু হয়।
ii) পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে।
iii) ফুলকার মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে।
iv) অনেক জলজ প্রাণীর দেহে বায়ুথলি বা পটকা থাকে।
v) দেহ মসৃণ হওয়ায় পানিতে চলাচল সহজ হয়।

গ) সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কী? উদাহরণসহ ব্যাখ্যা করি।

উত্তর:
i) লবণাক্ত পানি ও প্রবল চাপ সহ্য করার অভিযোজন
উদাহরণ: সামুদ্রিক মাছ
সমুদ্রের পানি লবণাক্ত এবং গভীর পানিতে চাপ বেশি থাকে। সামুদ্রিক মাছ এসব প্রতিকূল অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। এদের দেহের ভেতরের গঠন এমনভাবে অভিযোজিত যে লবণাক্ত পরিবেশেও তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে।

ii) দেহের গঠনের অভিযোজন
উদাহরণ: সামুদ্রিক মাছ
সামুদ্রিক মাছের দেহ মাঝখানে চওড়া এবং মাথা ও লেজের দিকে সরু হয়। এই ধরনের দেহগঠন পানির মধ্যে সহজে চলাচল করতে এবং প্রবল স্রোতের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে।

iii) পাখনা ও লেজের অভিযোজন
উদাহরণ: সামুদ্রিক মাছ
সামুদ্রিক মাছের পাখনা ও লেজ শক্তিশালী হয়। এগুলো মাছকে দ্রুত সাঁতার কাটতে এবং দিক পরিবর্তনে সাহায্য করে।

iv) দীর্ঘ সময় বাতাস ধরে রাখার অভিযোজন
উদাহরণ: তিমি ও ডলফিন
সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় ধরে বাতাস জমা রাখতে পারে। এর ফলে তারা দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে এবং প্রয়োজনে উপরে উঠে শ্বাস নেয়।

v) আত্মরক্ষা ও শিকারের অভিযোজন
উদাহরণ: বিভিন্ন সামুদ্রিক প্রাণী
সামুদ্রিক পরিবেশের কিছু প্রাণী আত্মরক্ষা ও শিকারের জন্য আলো, রং পরিবর্তন এবং বিষাক্ত তরল ব্যবহার করতে পারে। এসব অভিযোজন তাদের শত্রুর হাত থেকে রক্ষা করে এবং খাদ্য সংগ্রহে সাহায্য করে।

আরো  বর্ণনামূলক-উত্তর প্রশ্ন → জীবের আবাসস্থল বর্ণনামূলক প্রশ্ন

Read More: Class 5 English Unit 1 At the Library

Read More: পঞ্চম শ্রেণি বৈচিত্র্যময় বাংলাদেশ প্রশ্ন উত্তর

Read More: ৫ম শ্রেণি জীবের আবাসস্থল শূন্যস্থান পূরণ

Codehorse App

Check Also

পঞ্চম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৫ম শ্রেণি টুকটুক ও চিকু প্রশ্ন উত্তর

৫ম শ্রেণি টুকটুক ও চিকু প্রশ্ন উত্তর: ‘টুকটুক ও চিকু’ গল্পটি মূলত প্রাণীদের প্রতি ভালোবাসা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *