৫ম শ্রেণি জীবের আবাসস্থল শূন্যস্থান পূরণ: উদ্ভিদ এবং প্রাণীসহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে। কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব।
৫ম শ্রেণি জীবের আবাসস্থল শূন্যস্থান পূরণ:
বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্খলভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। বিভিন্ন আবাসস্থলের
বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরও কিছু জানি-
জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। যেমন- স্খলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ করা যায়।
স্থলজ আবাসস্থল-
মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড়ো অংশ স্খলজ পরিবেশে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, কড়ই, মেহগনি ইত্যাদি। এসব বড়ো বড়ো উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোটো ছোটো উদ্ভিদের আবাস, যেমন-বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ। স্যাঁতস্যাঁতে, ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড়ো উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন- অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শেয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। স্খলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন- বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি।
শূন্যস্থান পূরণ: (অতিরিক্ত)
ক) কচুরিপানার কাণ্ডে থাকা ফাঁপা অংশকে ________ বলে।
খ) মেরু অঞ্চলের প্রাণীর দেহে পুরু ________ থাকে।
গ) ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ________।
ঘ) মাটি ও পানি উভয় স্থানে বাসকারী প্রাণী হলো ________।
ঙ) মরুভূমির প্রাণীরা পানি ও খাদ্য সংরক্ষণ করতে ________ ব্যবহার করে।
চ) শুষ্ক আবহাওয়ার কারণে মরুভূমির উদ্ভিদগুলো সাধারণত ________ হয়।
ছ) জলাভূমি যখন পানিতে পূর্ণ থাকে তখন সেখানে ________ উদ্ভিদ ও প্রাণীর আধিক্য দেখা যায়।
জ) সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে যাতে ________ নিতে পারে।
ঝ) মাছ পানিতে শ্বাস নেয় ________ এর সাহায্যে।
ঞ) সামুদ্রিক মাছের দেহের মধ্যভাগ ________ হয় এবং মাথা ও লেজের দিকে সরু হয়।
ট) স্থলজ পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী সাধারণত ________ বা ________ আবাসে বাস করে।
ঠ) পাখিরা আকাশে উড়তে পারে কারণ তাদের ________ থাকে।
ড) শিকারি প্রাণীর প্রধান অভিযোজন হলো ________ এবং ________।
ঢ) কচুরিপানার ফাঁপা অংশ থাকার কারণে এটি ________ পরিবেশে ভেসে থাকতে পারে।
ণ) সামুদ্রিক পরিবেশের প্রধান উদ্ভিদ হলো ________।
ত) মেরু অঞ্চলে বাস করা প্রাণী যেমন শ্বেত ভল্লুক, পেঙ্গুইন সহজে বাঁচতে পারে কারণ তাদের ________ লোম থাকে।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
উত্তর:
ক) বায়ুকুড়ি, খ) গরম, গ) ফার্ন, ঘ) ব্যাঙ, ঙ) শরীরে সংরক্ষণ,
চ) ছোটো ছোটো ঝোপঝাড়, ছ) জলজ, জ) অক্সিজেন, ঝ) ফুলকা,
(ঞ) চওড়া মধ্যভাগ ও সরু মাথা-লেজ, ট) বনজ, তৃণভূমি, ঠ) ডানা,
ড) ধারালো দাঁত, তীক্ষ্ণ নখ, ঢ) জলজ, ণ) সামুদ্রিক শৈবাল, ত) সাদা;
Codehorse Learn Free