পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর: কুরআন মজিদ আল্লাহ্ তায়ালার কালাম। কালাম অর্থ বাণী। আল্লাহ তায়ালা এই কালাম মহানবি (স)-এর কাছে নাজিল করেন। আমাদের মহানবি (স) হলেন সর্বশেষ নবি ও রাসুল। আর কুরআন মজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব।
পবিত্র কুরআন যেমন নাজিল হয়েছিল, তেমনি আছে। এ কিতাবের কোনো পরিবর্তন হয়নি, আর কোনো দিন কোনো প্রকার পরিবর্তন হবেও না।
আল্লাহ পাক বলেন, আমি কুরআন মজিদ নাজিল করেছি আর এর হেফাজতকারীও আমি।
মানুষের ভালো হওয়ার এবং কল্যাণ লাভের সব কথা, সব নিয়ম-নীতি আল্লাহ পাক কুরআন মজিদে ঘোষণা করেছেন। কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য হলো চারটি।
১. সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াত করা
২. এর অর্থ বোঝা
৩. আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা
8. আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা
মহানবি (স)-এর সাথীগণ এ উদ্দেশ্যগুলো সামনে রেখে কুরআন মজিদ তিলাওয়াত করতেন। আর এতে যা নির্দেশ রয়েছে তা পুরোপুরি মেনে চলতেন এবং যা করতে নিষেধ করা হয়েছে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতেন। ফলে তাঁরা পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন।
পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর:
কোরআন মজিদ শিক্ষা (অনুশীলনী):
ক. বহুনির্বাচনি প্রশ্ন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (√) দাও।
১. কণ্ঠনালির মাঝখান থেকে উচ্চারিত হয়—
ক. ﮦ – ﺀ
খ. ﺥ – ﻍ
গ. ﺡ – ﻉ ✓
ঘ. ﻒ
২. কণ্ঠনালির শেষ অংশ থেকে উচ্চারিত হয়—
ক. ﺡ – ﻉ
খ. ﺥ – ﻍ ✓
গ. ﻱ – ﺶ – ﺝ
ঘ. ﮦ – ﺀ
৩. জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়—
ক. ﻝ
খ. ﻚ
গ. ﻦ ✓
ঘ. ﺾ
৪. জিহ্বার অগ্রভাগ সামনের নিচের দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয়—
ক. ﺖ ﺪ ﻃ
খ. ﺯ ﺲ ﺺ ✓
গ. ﮦ – ﺀ
ঘ. ﻒ
৫. জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়—
ক. ﮦ – ﺀ
খ. ﻖ ✓
গ. ﺥ – ﻍ
ঘ. ﻚ
৬. জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়—
ক. ﻱ – ﺶ – ﺝ ✓
খ. ﺮ
গ. ﺖ ﺪ ﻃ
ঘ. ﺯ ﺲ ﺺ
৭. জিহ্বার অগ্রভাগ ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়-
ক. ﺙ ﺫ ﻇ
খ. ﻦ
গ. ﺯ ﺲ ﺺ
ঘ. ﺖ ﺪ ﻃ ✓
খ. শূন্যস্থান পূরণ কর:
১. কুরআন মজিদ আল্লাহর —— ।
২. জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ——।
৩. ح—— ع কণ্ঠনালির —— থেকে উচ্চারিত হয়।
৪. বিরাম চিহ্নকে —— বলে।
৫. কুরআন মজিদের ভাষা —— ।
উত্তর: ১. কালাম; ২. ﻖ ; ৩. মাঝখান; ৪. ওয়াক্ফ; ৫. আরবি।
গ. বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল কর:
| বাম পাশ | ডান পাশ |
| কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কুরআন মজিদ হলো সর্বশেষ দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কণ্ঠনালির শুরু থেকে উচ্চারিত হয় |
আসমানি কিতাব ৪টি ﻖ ﻩ – ﺀ ﻡ ﺐ ﻭ |
উত্তর:
১. কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য ৪টি।
২. কুরআন মজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব।
৩. দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ﻡ ﺐ ﻭ
৪. জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ﻖ
৫. কণ্ঠনালির শুরু থেকে উচ্চারিত হয় ﻩ – ﺀ
ঘ. সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
১. কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি?
উত্তর: কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য ৪টি ।
২. মাখরাজ কয়টি?
উত্তর:মাখরাজ ১৭টি ।
৩. কণ্ঠনালির হরফ কয়টি?
উত্তর: কণ্ঠনালির হরফ ৬টি ।
৪. ظ ز ث কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর: ظ ز ث জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয়।
৫. দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়?
উত্তর: দুই ঠোঁট থেকে م و ب হরফ উচ্চারিত হয়।
Codehorse Learn Free