The Wheel of Cyclone Activity B, C and D: 1. Find out published news about natural calamity in Bangladesh and bring that paper cutting to class. Discuss in groups of our classmates on how journalists report news of disasters.
The Wheel of Cyclone Activity B, C and D:
B. Reading Task Match the following group of words in column A with the meanings given in column B and translate each words /group of words into Bengali. (নিচের কলাম A-তে দেওয়া শব্দ বা শব্দগুচ্ছকে কলাম- B-তে দেওয়া অর্থের সাথে মেলাও এবং প্রতিটি শব্দ/শব্দগুচ্ছ বাংলায় অনুবাদ করো।)
| A | B |
|---|---|
| the chill of winter | Changing a decision |
| Squalls of rain | Moving suddenly and forcefully like a whip being cracked |
| Blazing heat of summer | Doing something suddenly |
| On an impulse | At that moment |
| Glancing over | The coldness of winter |
| There is no room | Something unexpected |
| Stealing a glance | Greatly amazed |
| Took an odd turn | No space |
| Change of mind | Tremendous heat of summer |
| Dumbfounded | Sudden violent gust of rain |
| Whiplashing | Inspecting quickly |
| In that instant | To look quickly |
Ans:
(a) the chill of winter (শীতের শীতলতা) = 11. Inspecting quickly (দ্রুত পরীক্ষা করা)
(b) Squalls of rain (ঝড়ো বৃষ্টি) = 10. Sudden violent gust of rain (হঠাৎ প্রবল বৃষ্টির ঝড়)
(c) Blazing heat of summer (গ্রীষ্মের প্রখর তাপ) = 9. Tremendous heat of summer (গ্রীষ্মের প্রচন্ড তাপ)
(d) On an impulse (হঠাৎ বা আবেগপ্রবণ হয়ে কিছু করা) = 3. Doing something suddenly (হঠাৎ কিছু করা)
(e) Glancing over (দ্রুত চোখ বুলানো) = 11. Inspecting quickly (দ্রুত পরীক্ষা করা)
(f) There is no room (কোনো জায়গা নেই) = 8. No space (কোনো জায়গা নেই)
(g) Stealing a glance (পলকে দেখে নেওয়া) = 12. To look quickly (দ্রুত দেখে নেওয়া)
(h) Took an odd turn (অদ্ভুত মোড় নেওয়া) = 6. Something unexpected (অপ্রত্যাশিত কোনোকিছু)
(i) Change of mind (মনে পরিবর্তন) = 1. Changing a decision (সিদ্ধান্ত পরিবর্তন)
(j) Dumbfounded (হতবাক) = 7. Greatly amazed (অত্যন্ত বিস্মিত)
(k) Whiplashing (কশাঘাত) = 2. Moving suddenly and forcefully like a whip being cracked (আচমকা জোরে এবং চাবুকের মতো আঘাত করা)
(l) In that instant (সেই মুহূর্তে) = 4. At that moment (ঐ মুহূর্তে)
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো:
Install Now
C.
1. Find out published news about natural calamity in Bangladesh and bring that paper cutting to class. Discuss in groups of our classmates on how journalists report news of disasters. (বাংলাদেশে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত প্রকাশিত সংবাদ খুঁজে বের করো এবং সেই পত্রিকার কাটিং ক্লাশে নিয়ে আস। চারজন সহপাঠীর একটি দলে আলোচনা করো সাংবাদিকরা কীভাবে দুর্যোগের সংবাদ প্রতিবেদন তৈরি করে।)
2. Write a news report describing a natural calamity in your locality in 100 words. (তোমার এলাকার কোনো প্রাকৃতিক দুর্যোগের বিবরণ দিয়ে ১০০ শব্দে একটি সংবাদ প্রতিবেদন লেখো।)
Ans.
1. Discussion in groups (দলগত আলোচনা):
Rafi: Hey, everyone! Did you bring any news report about natural calamities in Bangladesh? (এই যে সবাই! তোমরা কি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কোনো সংবাদ প্রতিবেদন নিয়ে এসেছো?)
Tania: Yes, I brought a report about cyclone Sidr from 2007. It was a massive disaster, and many people lost their lives. (হ্যাঁ, আমি ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের একটি প্রতিবেদন এনেছি। এটি একটি মহা দুর্যোগ ছিল, এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছিল।)
Sumon: I have a report on the 2022 Sylhet floods. The journalists described how thousands of people became homeless due to the flood. (আমি ২০২২ সালের সিলেটের বন্যার প্রতিবেদন এনেছি। সাংবাদিকরা বলেছে, বন্যার কারণে কীভাবে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।)
Rupa: So, how do journalists write about disasters? (তো, সাংবাদিকরা কীভাবে দুর্যোগের খবর লেখে?)
Tania: They visit the affected areas and talk to victims to understand their sufferings. (তারা ক্ষতিগ্রস্ত এলাকায় যায় এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে তাদের কষ্ট বোঝার জন্য।)
Sumon: Right, and they also use photos and videos to show the damage. It helps people understand the seriousness of the disaster. (ঠিক, এবং তারা ছবি ও ভিডিও ব্যবহার করে ক্ষয়ক্ষতি দেখানোর জন্য। এটি মানুষকে দুর্যোগের মারাত্মক পরিস্থিতি বোঝাতে সাহায্য করে।)
Rupa: I noticed they also provide the number of victims, like how many people were affected or how much damage was caused. (আমি লক্ষ্য করেছি, তারা ভুক্তভোগীর সংখ্যা উল্লেখ করে, যেমন কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতটা ক্ষতি হয়েছে।)
Rafi: True! Journalists also highlight what the government and rescue teams are doing to help the victims. (ঠিক বলেছ! সাংবাদিকরা সরকার এবং উদ্ধারকারী দলের কাজগুলোও তুলে ধরে।)
Tania: Yes, but sometimes they point outs problems too, like delays in relief efforts. (হ্যাঁ, তবে কখনো কখনো তারা সমস্যাও তুলে ধরে, যেমন ত্রাণ কার্যক্রমে বিলম্ব।)
Sumon: So, basically, journalists make sure we get the full picture of what’s happening during a disaster. (তাহলে, মূলত সাংবাদিকরা নিশ্চিত করে যে আমরা দুর্যোগকালীন ঘটা পুরো বিষয়টি বুঝতে পারি।)
Rupa: And their reports help raise awareness and bring help to those in need. (আর তাদের প্রতিবেদন সচেতনতা বৃদ্ধি করতে এবং যাদের প্রয়োজন তাদের সাহায্য পৌঁছাতে সাহায্য করে।)
Rafi: Exactly! That’s why their work is so important during natural disasters. (একদম ঠিক। এ কারণেই দুর্যোগের সময় তাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ।)
2. News Report:
Cyclone in Coastal Areas Causes Havoc
A severe cyclone hit the coastal areas of Bangladesh last night, causing massive destruction. Strong winds and heavy rain uprooted trees and damaged houses. Thousands of people were left homeless, and many areas were flooded. Electricity and communication systems were disrupted.
গতরাতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এক প্রবল ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। তীব্র বাতাস ও ভারী বৃষ্টিতে গাছ উপড়ে পড়েছে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে, এবং অনেক এলাকায় বন্যা হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
The government has sent rescue teams to help the affected people. Emergency shelters have been set up, and relief materials like food and water are being distributed. Medical teams are also working to treat the injured.
সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছে। জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ত্রাণসামগ্রী যেমন খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। চিকিৎসক দল আহতদের চিকিৎসার্থে কাজ করছে।
Authorities are urging people to remain in safe places until the situation improves.
কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোকদেরকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।
D. Write a personal diary entry in 100 words, describing a day in your life that did not go as you had planned. A Sample diary entry is given below: (১০০ শব্দে একটি ব্যক্তিগত ডায়েরি এন্ট্রি লেখো, যেখানে তুমি তোমার জীবনের এমন একটি দিনের বর্ণনা করবে যা তোমার পরিকল্পনা অনুযায়ী যায়নি। একটি সাধারণ ডায়েরি এন্ট্রি নিচে দেওয়া হলো):
30th September 2024
Dear Diary,
Today was one of the worst days of my life. I had started for school right on time around 7.30 am. Usually, my fathor gives me a ride to the school on his bike. But today, he had to go earlier to his office and asked me to take a rickshaw.
I knew that it would take a longer time to reach school on a rickshaw, and so I had decided to leave earlier. As I stood in front of my house to call a rickshawpuller, I found that all the rickshaws had already been taken by school students and their guardians. I waited there for 10 minutes and found one vacant rickshaw and rode on it.
On my way, suddenly it began raining heavily and I was soaked from head to toe. Just imagine! What a disaster the day was for me. I entered my class drenched as a crow!
Will write to you tomorrow again. I have to sleep now so that I can be up early for school tomorrow.
Goodnight:
৩০শে সেপ্টেম্বর, ২০২৪
প্রিয় ডায়েরি,
আজ আমার জীবনের অন্যতম খারাপ একটি দিন ছিল। আমি স্কুলের জন্য ঠিক সময়ে সকাল ৭.৩০ টায় বের হয়েছিলাম। সাধারণত, আমার বাবা আমাকে তার বাইকে করে স্কুলে নিয়ে যান। কিন্তু আজ, তাকে অফিসে আগে যেতে হয়েছিল, তাই তিনি আমাকে রিকশা নিয়ে যেতে বললেন।
আমি জানতাম যে রিকশায় স্কুলে পৌছাতে বেশি সময় লাগবে, তাই আমি আগে বের হবার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে রিকশাওয়ালাকে ডাকতে গিয়ে দেখলাম, সকল রিকশা ইতোমধ্যে স্কুলের ছাত্র এবং তাদের অভিভাবকরা নিয়ে গেছেন। আমি ১০ মিনিট অপেক্ষা করে একটি ফাঁকা রিকশা পেয়ে তাতে উঠলাম।
রাস্তায় চলার সময় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলো. এবং আমি একদম ভিজে গেলাম। কল্পনা করুন! দিনটি আমার জন্য কতটা দুর্বিষহ ছিল। আমি যখন ক্লাশে পৌছলাম, পুরোপুরি ভিজে গেছি, যেন কাক হয় গেছি!
কাল আবার লিখবো। এখন আমি ঘুমাতে যাচ্ছি যাতে কাল সকালে স্কুলের জন্য তাড়াতাড়ি উঠতে পারি।
শুভরাত্রি:
Ans:
20th November 2025
Dear Diary,
Today was not as I had planned. I woke up early, excited to go to school because we had an important test in the morning. But as I was about to leave, I realized that I had forgotten to prepare for it the night before. I rushed to school, feeling stressed. When I reached school, I found that the test was postponed. I felt relieved but also a bit foolish for worrying so much. The rest of the day was fine, but I learned not take things lightly.
I’ll try to be more organized next time.
Goodnight!
২০শে নভেম্বর ২০২৫
প্রিয় ডায়েরি,
আজকের দিনটি আমি যেরকম পরিকল্পনা করেছিলাম সেরকম হয়নি। আমি খুব সকালেই ঘুম থেকে উঠেছিলাম, স্কুলে যাওয়ার জন্য রোমাঞ্চিত ছিলাম কারণ সকালে আমাদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। কিন্তু আমি যেইমাত্র বের হবো, তখনই মনে হলো যে গতরাতে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ভুলে গিয়েছি। খুব মন খারাপ করে আমি দ্রুত স্কুলের দিকে রওয়ানা হলাম। আমি যখন স্কুলে পৌছলাম তখন দেখি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। আমি স্বস্তি বোধ করলাম, তবে এতো বেশি দুশ্চিন্তা করার জন্য নিজেকে একটু বোকাও মনে হলো। দিনের বাকি সময়টা ভালোই কেটেছে, তবে আমি শিখেছি যে কোনোকিছু হালকাভাবে নেওয়া উচিত নয়।
আমি আগামীতে আরও নিয়মনিষ্ঠ থাকার চেষ্টা করবো।
শুভরাত্রি
Codehorse Learn Free