Class 9-10 English Unit Solution
Class 9-10 English Solution

Class 9-10 English Unit 2 Lesson 4 The Wheel of Cyclone

Class 9-10 English Unit 2 Lesson 4 The Wheel of Cyclone: On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in north Delhi. Mid-March is usually a nice time of year in that part of India…

Class 9-10 English Unit 2 Lesson 4 The Wheel of Cyclone:

Lesson-4: The Wheel of Cyclone সাইক্লোনের বিভীষিকা

A. Read the following excerpt from Amitabh Ghosh’s The Great Derangement and answer the questions. (অমিতাভ ঘোষের “The Great Derangement” প্রতিবেদন থেকে নিম্নলিখিত অংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।)

On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in north Delhi. Mid-March is usually a nice time of year in that part of India: the chill of winter is gone and the blazing heat of summer is yet to come; the sky is clear and monsoon is far away. But that day dark clouds appeared suddenly and there were squalls of rain. Then followed an even bigger surprise: a hailstorm.

১৯৭৮ সালের ১৭ মার্চ বিকেলে, উত্তর দিল্লিতে আবহাওয়া অদ্ভুতভাবে পরিবর্তিত হয়। বছরের এই সময় সাধারণত ভারতের ওই অঞ্চলে আবহাওয়া সুন্দর থাকে; শীতের ঠান্ডা চলে গেছে, গ্রীন্মের প্রচণ্ড গরম এখনও আসেনি; আকাশ পরিষ্কার থাকে এবং বর্ষাকাল অনেক দেরি। কিন্তু সেদিন হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে যায় এবং ঝড়ো বৃষ্টি শুরু হয়। এরপর আরও বিস্ময় শুরু হয় শিলাবৃষ্টি।

I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. When the hailstorm broke, I was in a library. I had planned to stay late, but the unseasonal weather led to a change of mind and I decided to leave. I was on my way back to my room when, on an impulse, I changed direction and dropped in on a friend. But the weather continued to worsen as we were chatting, so after a few minutes, I decided to head straight back by a route that I rarely had occasion to take.

তখন আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে এম.এ. পড়ছিলাম এবং পার্ট-টাইম সাংবাদিক হিসেবে কাজ করতাম। যখন শিলাবৃষ্টি শুরু হয়, তখন আমি লাইব্রেরিতে ছিলাম। আমি অনেক বেশি সময় পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলাম, কিন্তু এই অস্বাভাবিক আবহাওয়া আমার মন পরিবর্তন করে দেয় এবং আমি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমি আমার রুমে ফিরে যাওয়ার পথে হঠাৎ দিক পরিবর্তন করে এক বন্ধুর বাসায় চলে যাই। কিন্তু যখন আমরা গল্প করছিলাম, আবহাওয়া আরও খারাপ হতে শুরু করে, তাই কয়েক মিনিট পর, আমি সোজা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই এবং এমন একটি রাস্তা নিই, যা সাধারণত আমি খুব কমই ব্যবহার করতাম।

I had just passed a busy intersection called Maurice Nagar when I’heard a rumbling sound somewhere above. Glancing over my shoulder I saw a gray, tube-like extrusion forming on the underside of a dark cloud: it grew rapidly as I watched, and then all of a sudden it turned and came whiplashing down to earth, heading in my direction.

আমি মাত্র মাউরিস নগর নামে পরিচিত একটি ব্যস্ত মোড় পার হয়েছিলাম, তখন আমি ওপরে একটি গভীর গর্জন শুনতে পেলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখি একটি ধূসর, নলাকার আকৃতি কালো মেঘের নিচে গঠিত হচ্ছে: আমি লক্ষ করতেই এটি দ্রুত বেড়ে ওঠে, এবং হঠাৎ করেই এটি ঘুরে মাটির দিকে লাফিয়ে নামে, আর আমার দিকেই এগিয়ে আসে।

Across the street lay a large administrative building. I sprinted over and headed toward what seemed to be an entrance. But the glass-fronted doors were shut, and a small crowd stood huddled outside, in the shelter of an overhang. There was no room for me there so I ran around to the front of the building. Spotting a small balcony, I jumped over the parapet and crouched on the floor.

রাস্তার ওপারে একটি প্রশাসনিক ভবন ছিল। আমি দৌড়ে সেখানে গিয়ে এমন একটি প্রবেশপথের দিকে এগোলাম যা প্রবেশপথের মতো মনে হচ্ছিল। কিন্তু কাচের দরজাগুলো বন্ধ ছিল, এবং ছাদ থেকে বেরিয়ে আসা এক ঝুলন্ত বারান্দায় একদল লোক ভিড় করে দাঁড়িয়েছিল। সেখানে আমার জন্য কোনো জায়গা ছিল না, তাই আমি ভবনের সামনের দিকে দৌড়ে গেলাম। একটি ছোট বারান্দা দেখে আমি ‘ব্যারিকেডের ওপর দিয়ে লাফিয়ে উঠে মেঝেতে বসে পড়লাম।

The noise quickly rose to a frenzied pitch, and the wind began to tug fiercely at my clothes. Stealing a glance over the parapet, I saw, to my astonishment, that my surroundings had been darkened by a churning cloud or dust. In the dim glow that was shining down from above. I saw an extraordinary panoply of objects flying past-bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even entire teastalls. In that instant, gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power.

শব্দটি দ্রুত আতঙ্কিত পর্যায়ে পৌঁছলো এবং বাতাস আমার পোশাক ধরে প্রচন্ডভাবে টানতে শুরু করলো। ব্যারিকেডের ওপর দিয়ে আড়চোখে তাকিয়ে আমি বিস্ময়ের সঙ্গে দেখলাম যে, আমার চারপাশ ধূলোয় পূর্ণ একটি ঘূর্ণায়মান মেঘে অন্ধকার হয়ে গেছে। উপর থেকে উজ্জ্বল একটি ক্ষীণ আলোয় আমি এক আশ্চর্য দৃশ্য দেখলাম, যেখানে বিভিন্ন বস্তু উড়ে যাচ্ছিল- সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, টিনের শীট, এমনকি পুরো চায়ের দোকানগুলোও। সেই মুহূর্তে, মাধ্যাকর্ষণ নিজেই যেন কোনো অজানা শক্তির আঙুলের ডগায় ঘূর্ণায়মান চাকার মতো রূপান্তরিত হয়েছিল।

I buried my head in my arms and lay still. Moments later the noise died down and was replaced by an eerie silence. When at last I climbed out of the balcony. I was confronted by a scene of devastation such as I had never before beheld. Buses lay overturned, scooters sat perched on treetops, walls had been ripped out of buildings, exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spirals. The place where I had first thought to take shelter, the glass-fronted doorway had been reduced to a jumble of jagged debris. The panes had shattered and many people had been wounded by the shards. I realised that I too would have been among the injured had I remained there.। walked away in a daze.

আমি আমার মাথা হাত দিয়ে ঢেকে নিঃস্তব্ধ হয়ে পড়ে থাকলাম। কয়েক মুহূর্ত পর শব্দটি থেমে গেল এবং এক অদ্ভুত নীরবতা স্থান নিল। অবশেষে যখন আমি বারান্দা থেকে বের হলাম, আমি এমন এক ধ্বংসস্তূপের দৃশ্যের সম্মুখীন হলাম যা আগে কখনও দেখিনি। বাস উল্টে পড়েছিল, স্কুটারগুলো গাছের মাথায় আটকে ছিল, দেওয়ালগুলো ভবন থেকে ছিঁড়ে গিয়েছিল, এবং ভেতরে সিলিং ফ্যানগুলো টিউলিপ ফুলের মতো মুচড়ে গিয়েছিল। যে জায়গায় প্রথমে আশ্রয় নিবো ভেবেছিলাম, সেখানকার কাচের দরজার প্রবেশপথটি টুকরো টুকরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কাচের ভাঙা টুকরাগুলো ছিটকে যাওয়ায় অনেকে আহত হয়েছিল। আমি বুঝতে পারলাম যে আমি সেখানে থাকলে আমিও সেখানে আহতদের মধ্যে একজন হতাম। আমি একপ্রকার হতভম্ব অবস্থায় হাঁটতে শুরু করলাম।

Long afterward, I am not sure exactly when or where I hunted down the Times of India’s New Delhi edition of March 18, 1 still have the photocopies I made of it. “30 dead”, says the banner headline, “700 Hurt Ás Cyclone Hits North Delhi.”

অনেক পরে, আমি ঠিক নিশ্চিত নই কখন এবং কোথায়, আমি ‘টাইমস অফ ইন্ডিয়া’র ১৮ মার্চের নিউ দিল্লি সংস্করণটি খুঁজে বের করেছিলাম। আজও আমার কাছে তার ফটোকপি আছে। শিরোনামে বড় বড় অক্ষরে লেখা ছিল, “৩০ জন মৃত, উত্তর দিল্লিতে সাইক্লোনের আঘাতে আহত ৭০০”।

📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো:
Install Now

Answer the following questions from your understanding of the above text (উপরের পাঠ থেকে তোমার উপলব্ধির উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)

1. What do you mean by the title “The Great Derangement”? What reasons are there for our environment to be deranged? (“The Great Derangement” শিরোনামের অর্থ কী? আমাদের পরিবেশের বিশৃঙ্খল হওয়ার কারণগুলো কী কী?)

2. Describe the weather of 17th March 1978 in your own words. (১৯৭৮ সালের ১৭ মার্চের আবহাওয়ার অবস্থা তোমার নিজের ভাষায় বর্ণনা কর।)

3. What job did the author do while studying in Delhi? (লেখক দিল্লিতে পড়াশোনা করার সময় কী কাজ করতেন?)

4. What steps did the author take to save himself when the cyclone hit North Delhi? (সাইক্লোন উত্তর দিল্লিতে আঘাত করার সময় লেখক নিজেকে কীভাবে রক্ষা করেছিলেন?)

5. Did you ever see any natural calamity around you? Describe what you saw in your own words. (তুমি তোমার আশেপাশে কখনো কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো? তুমি যা দেখেছো তা নিজের ভাষায় বর্ণনা করো।)

Ans:

1. The title “The Great Derangement” refers to the disarray in the environment caused by human actions. It suggests how reckless activities like deforestation and pollution have disrupted natural systems. (The Great Derangement” শিরোনামটি মানুষের কার্যকলাপের কারণে পরিবেশে সৃষ্ট বিশৃঙ্খল অবস্থাকে বোঝায়। এটি দেখায় যে নির্বিচারে বন উজাড় ও দূষণের মতো কাজসমূহ কীভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে।)

2. The weather of March 17, 1978, was unusual. The sky turned dark suddenly, there were rain squalls, and a hailstorm came out of nowhere, which was unexpected for that time of the year. (১৯৭৮ সালের ১৭ মার্চের আবহাওয়া ছিল অস্বাভাবিক। হঠাৎ আকাশ অন্ধকারে ছেয়ে যায়, বৃষ্টি শুরু হয় এবং অপ্রত্যাশিতভাবে শিলাবৃষ্টি শুরু হয়, যা ঐ সময়ের জন্য অপ্রত্যাশিত ছিল।)

3. While studying in Delhi, the author worked as a part-time journalist. (দিল্লিতে পড়াশোনা করার সময় লেখক খন্ডকালীন সাংবাদিক হিসেবে কাজ করতেন।)

4. To save himself, the author ran to an administrative building and hid on a small balcony. He crouched down and stayed these until the cyclone passed. (নিজেকে রক্ষা করার জন্য লেখক একটি প্রশাসনিক ভবনে দৌড়ে যান এবং একটি ছোট বারান্দায় আশ্রয় নেন। তিনি সেখানে মাথা ঝুঁকে পড়ে থাকেন যতক্ষণ না’ সাইক্লোন চলে যায়।)

5. Yes, I have seen floods in my locality. Roads were under water, houses were submerged, and many people had to leave their homes for safety. (হ্যাঁ, আমি আমার এলাকায় বন্যা দেখেছি। রাস্তাগুলো পানিতে তলিয়ে গিয়েছিল, বাড়িঘর ডুবে গিয়েছিল এবং অনেক মানুষকে নিরাপত্তার জন্য তাদের বাড়ি ছেড়ে যেতে হয়েছিল।)

Read More: Man and Climate Activity C, D and E Solution

Read More: The Wheel of Cyclone Activity B, C and D

Codehorse App

Check Also

Class 9-10 English Unit Solution

Class 9-10 English Let’s become skilled workforce

Class 9-10 English Let’s become skilled workforce: “Today there are many jobs where you need …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *