Class 9-10 English Unit Solution
Class 9-10 English Solution

Class 9-10 English Unit 4 Lesson 5 Independence Day

Class 9-10 English Unit 4 Lesson 5 Independence Day: 26 March, our Independence Day, is one of the most important state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervour.

Class 9-10 English Unit 4 Lesson 5 Independence Day:

A. Look at the picture and ask and answer the questions about it. (ছবিটির দিকে তাকাও এবং প্রশ্ন কর এবং এ সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দাও।)

1. What do you see in the picture? (ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ?)
2. Where is it? (এটি কোথায়?)
3. Why was it built? (এটি কেন তৈরি করা হয়েছিল?)

Ans.

A: What can you see in the picture? (ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ?)

B: In the picture, I see the National Memorial of Bangladesh. It is also called National Mausoleum. (ছবিতে আমি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি। এটাকে জাতীয় সৌধও বলা হয়।)

A: Do you know where our National Memorial is? (আমাদের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত জান কি?)

B: Yes, I know. It is situated at Savar, (হ্যাঁ, আমি জানি। এটা সাভারে অবস্থিত।)

A: Could you please tell me why the National Memorial was built? (জাতীয় স্মৃতিসৌধ কেন নির্মিত হয়েছিল আমাকে বলতে পারবে?)

B: It was built to commemorate the Supreme sacrifice of the numerous martyrs of our country who laid down their lives for the sake of the liberation of our beloved motherland. (আমাদের দেশের অসংখ্য শহীদ যাঁরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য স্বাধীনতা আনতে জীবন উৎসর্গ করেছিলেন তাদের মহান ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করতে এটা নির্মিত হয়েছিল।)

A: That means it is the symbol of our nation’s respect and honour to the martyred freedom fighters. (তার মানে এটা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের জাতির শ্রদ্ধা ও সম্মানের প্রতীক।)

B: Right you are. (ঠিক বলেছ।)

A: Would you tell me when it was built? (এটা কখন নির্মিত হয়েছিল সেটা বলবে কি?)

B: It was built on the first anniversary of our Victory Day. It was 16 December 1972. (আমাদের বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে এটা নির্মিত হয়েছিল। দিনটা ছিল ১৬ ডিসেম্বর ১৯৭২।)

A: How can we pay homage to the martyrs on the national days? (জাতীয় দিনগুলোতে আমরা কিভাবে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পারি?)

B: We can pay homage to the martyrs by placing wreaths on the memorial. And the whole nation pray for their departed souls. (আমরা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পারি। আর সমগ্র জাতি তাদের বিদেহী আত্মার জন্য দোয়া করে।)

A: Thank you for your comment. (তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ।)

B: No mention. (এ আর এমন কি।)


B. Read the text. (পাঠ্যাংশটি পড়ো।)

26 March, our Independence Day, is one of the most important state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervour. It is a national holiday. All offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with a 31 gun salute.
২৬শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস, অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব। দেশে প্রতিবছর প্রবল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এটি একটি জাতীয় ছুটির দিন। সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান ও কারখানা এই দিনে বন্ধ থাকে। দিনটি ৩১টি তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়।

Early in the morning the President and the Prime Minister, on behalf of the nation place floral wreaths at the National Mausoleum at Savar. Then other leaders, political parties, diplomats, social and cultural organisations, educational institutions and freedom fighters pay homage to the martyrs. People from all walks of life also go there in rallies and processions. There are many cultural programmes throughout the day, highlighting the heroic struggle and sacrifice in 1971.
খুব সকালে জাতির পক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। তারপর অন্যান্য নেতারা, রাজনৈতিক দল, কুটনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সর্বস্তরের লোকজনও র‍্যালি ও শোভাযাত্রা নিয়ে সেখানে যায়। ১৯৭১-এর বীরত্বপূর্ণ সংগ্রাম ও ত্যাগকে আলোকপাত করে সারাদিনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

In National Stadium, school children, scouts and girl guides take part in various displays to entertain thousands of spectators. Educational institutions also organise their individual programmes. Sports meets and tournaments are also organised on the day, including the exciting boat race in the river Buriganga.
হাজারো দর্শককে আনন্দ দিতে জাতীয় স্টেডিয়ামে বিদ্যালয়ের শিশুরা, স্কাউট ও গার্ল গাইড বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তাদের নিজস্ব অনুষ্ঠানের আয়োজন করে। বুড়িগঙ্গার আকর্ষণীয় নৌকা বাইচসহ এদিনে খেলাধুলা ও টুর্নামেন্টেরও আয়োজন করা হয়।

In the evening, all major public buildings are illuminated with colourful lights. Bangla Academy, Bangladesh Shilpakala Academy and other socio-cultural organisations hold cultural functions. Similar functions are also arranged in other places in the country.
সন্ধ্যায় সকল প্রধান সরকারি ভবন রঙিন আলোয় আলোকিত করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও অন্যান্য সাংস্কৃতিক সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দেশের অন্যান্য স্থানেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now

D. Choose the best answer. (সঠিক উত্তরটা বেছে নাও।)

1. Our one of the most important state festivals is (আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব হলো)
a. Victory Day. (বিজয় দিবস)
b. Shaheed Dibosh. (শহীদ দিবস)
c. Pahela Boishakh. (পহেলা বৈশাখ)
d. Independence Day. (স্বাধীনতা দিবস)

2. The celebration of Independence Day begins with (স্বাধীনতা দিবস উদ্যাপন শুরু হয়)
a. processions. (শোভাযাত্রা দিয়ে)
b. gun salute. (তোপধ্বনি দিয়ে)
c. placing wreaths at the National Mausoleum. (জাতীয় স্মৃতিসৌধে মালা দিয়ে)
d. parade by defence forces. (প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শন দিয়ে)

3. The National Mausoleum is (জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত)
a. on Dhaka University campus. (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)
b. at Ramna Park. (রমনা পার্কে)
c. at Savar. (সাভারে)
d. near Dhaka Medical College. (ঢাকা মেডিকেল কলেজের পার্শ্বে)

4. On Independence Day various displays are held (স্বাধীনতা দিবসে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়)
a. at the National Parade Ground. (জাতীয় প্যারেড গ্রাউন্ডে)
b. in the streets. (রাস্তায়)
c. in the decorated vehicles. (সাঁজোয়া যানবাহনে)
d. in National Stadium. (জাতীয় স্টেডিয়ামে)

Ans. 1. d. Independence Day 2. b. gun salute 3. c. at Savar 4. d. in National Stadium

 

E. Write in brief, how you have celebrated this year’s Independence Day at your school. (তোমার বিদ্যালয়ে এ বছর স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করেছ তা সংক্ষেপে লিখ।)

Ans.

The celebration of Independence Day at our school in this year was really very gorgeous. Our school organised games and sports, cultural programmes etc on this day. I took part in both of them. Besides, our teachers gave award to the old and poor freedom fighters of our village. Later, we went to the grave of some martyred freedom fighters. Thus by celebrating the Independence Day on 26 March, our school has increased patriotic feelings in our heart.

বঙ্গানুবাদ: এ বছর আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন সত্যিই খুব জাঁকজমকপূর্ণ ছিল। এই দিনে আমাদের বিদ্যালয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করে। এগুলোর দুটিতেই আমি অংশগ্রহণ করেছিলাম। তাছাড়া আমাদের শিক্ষকগণ গ্রামের বৃদ্ধ ও দরিদ্র মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করেন। পরবর্তীতে আমরা কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে গেলাম। এভাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে আমাদের বিদ্যালয় আমাদের হৃদয়ে দেশপ্রেমের অনুভূতি বৃদ্ধি করে।

Read More: Unit 4 Lesson 4 International Mother Language Day 2

Read More: Unit 4 Lesson 6 Pahela Boishakh

Codehorse App

Check Also

Class 9-10 English Unit Solution

Class 9-10 English Let’s become skilled workforce

Class 9-10 English Let’s become skilled workforce: “Today there are many jobs where you need …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *