Class 9-10 English Unit 4 Lesson 6 Pahela Boishakh: ‘Pahela Boishakh’ is the first day of Bangla new year. The day is a public holiday. This day has a special significance for us as it is a part of Bangalee culture and tradition.
Class 9-10 English Unit 4 Lesson 6 Pahela Boishakh:
A. Look at the picture. Then ask and answer the questions about it. (ছবিটির দিকে তাকাও। তারপর এ সম্পর্কে প্রশ্ন কর ও উত্তর দাও।)
1. What’s the picture about? (ছবিটি কী সম্পর্কিত?)
2. Where do you think the picture was taken? (ছবিটি কোথায় তোলা হয়েছিল বলে তুমি মনে কর?)
3. What are the people doing? (লোকগুলো কী করছে?)
Ans.
A: What do you see in the picture? (ছবিটতে তুমি কী দেখতে পাচ্ছ?)
B: In the picture young people are seen wearing traditional dresses. They are sitting in rows under a tree. (ছবিতে ঐতিহ্যবাহী পোশাক পরা তরুণ তরুণীদেরকে দেখা যাচ্ছে। তারা একটি গাছের নিচে সারিবদ্ধভাবে বসে আছে।)
A: What do you think the picture is about? (ছবিটা কী সম্পর্কিত বলে তুমি মনে কর?)
B: I think, in the picture a cultural programme is focused. You see, some microphones are also seen in front of the stage. (আমার মনে হয় ছবিটাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি আলোকপাত করা হয়েছে। তুমি দেখ, মঞ্চের সামনে কতকগুলো মাইক্রোফোনও দেখা যাচ্ছে।)
A: Very logical idea. Where do you think the picture was taken? (খুবই যৌক্তিক ধারণা। ছবিটা কোথায় তোলা হয়েছিল বলে তুমি মনে কর?)
B: I guess it was taken at the Ramana Batamul in Dhaka. (আমি অনুমান করি যে এটা ঢাকার রমনা বটমূলে তোলা হয়েছিল।)
A: What are the people in the picture doing? (ছবিতে লোকজন কী করছে?)
B: I think, the people here are performing at a cultural programme. Their traditional Bengali dresses suggest that it is nothing but a Pahela Boishakh celebration. So traditional Bengali songs and poems are likely being sung or recited in the picture. (আমার মনে হয় এখানকার লোকজন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। তাদের ঐতিহ্যবাহী বাঙালি পোশাক নির্দেশ করে যে এটা পহেলা বৈশাখ উদ্যাপন ছাড়া কিছু না। তাই ছবিতে ঐতিহ্যবাহী বাংলা গান ও কবিতা গাওয়া বা আবৃত্তি করা হচ্ছে।)
A: Your idea is really very logical. I also agree with your idea. Thank you for your logical discussion. (তোমার ধারণা সত্যিই খুব যৌক্তিক। আমিও তোমার ধারণার সাথে একমত। তোমার যুক্তিনির্ভর আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ।)
B: Thank you too. (তোমাকেও ধন্যবাদ।)
B. Read the text and complete the tasks C and D. (পাঠ্যাংশটি পড়ো এবং C ও D-এর কাজগুলো সম্পন্ন করো।)
‘Pahela Boishakh’ is the first day of Bangla new year. The day is a public holiday. This day has a special significance for us as it is a part of Bangalee culture and tradition. People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. On this day, the whole of Bangladesh is in a festive mood. The day inspires people to start life with renewed hopes and aspirations.
পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। দিনটি সরকারি ছুটির দিন। আমাদের কাছে দিনটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। নৃ-তাত্ত্বিক পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে জীবনের সকল ক্ষেত্রের মানুষ ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। এদিনে পুরো বাংলাদেশ উৎসবের মেজাজে থাকে। দিনটি মানুষকে নতুন আশা ও আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে জীবন শুরু করার অনুপ্রেরণা যোগায়।
Every year the day is celebrated traditionally. People wake up early in the morning, have a bath and wear traditional clothes. Women wear white sarees with red borders and adorn thomselves with colourful churis and flowers, while mon dress themselves in pajamas and punjabis. It is a day when people love eating traditional food.
প্রতিবছর দিনটি ঐতিহ্যের সাথে উদযাপিত হয়। লোকজন খুব সকালে ঘুম থেকে ওঠে, গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে। তরুণীরা লাল পাড়ের শাদা শাড়ি পরে। নিজেদেরকে রঙিন চুড়ি ও ফুল দিয়ে সাজায়, যেখানে পুরুষেরা নিজেদেরকে পাজামা-পাঞ্জাবীতে সাজায়। এ দিনে লোকেরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে।
One of the most colourful events of the day is held in Dhaka. Early in the morning, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Ramna Bajamul organised by Chhayanaut. The cultural programme begins just at sunrise and the renowned artists of the country take part in the programme that starts with the famous Tagore-song Esho-he-Boishakh, Esho Esho….Artists also sing traditional folk songs, and perform classical dances to the rhythm of musical instruments.
নববর্ষের সবচেয়ে বর্ণাঢ্য উৎসবগুলোর একটি হয় ঢাকায়। সকালের শুরুতে নানা দিক থেকে শত শত ও হাজার হাজার লোক রমনা বটমূলে ছায়ানট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান যথাসময়ে শুরু হয় এবং দেশের প্রসিদ্ধ শিল্পীরা এতে অংশ নেয়। অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান, “এসো হে বৈশাখ, এসো এসো” দিয়ে। পরে, শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগীতি গায় এবং উচ্চাঙ্গ নৃত্য উপস্থাপন করে।
People also come to join the colourful processions, the biggest carnival of the country, organised by the Fine Arts students of Dhaka University. The procession usually displays the traditional practices of Bangalee culture. The masks and wreaths worn by the people are so fascinating! Often they symbolise contemporary worries or happiness in the national life. It attracts an increasing number of foreign tourists every year.
লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত দেশের বৃহত্তম আনন্দমেলা বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিতে আসে। শোভাযাত্রায় সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা হয়। লোকজনের ব্যবহৃত মুখোশ ও মালা খুবই মনোমুগ্ধকর। এগুলো প্রায়শই জাতীয় জীবনের সমসাময়িক উদ্বেগ বা আনন্দকে প্রতীকায়িত করে। এটা প্রতিবছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশী পর্যটকদের আকর্ষণ করে।
The day is also observed all over the country. Different social and cultural organisations and educational institutions celebrate the day with their own cultural programmes.
দিনটি সারা দেশজুড়ে উদযাপিত হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।
On this day, newspapers bring out special supplements. There are also special programmes on the radio and television.
এই দিনে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। রেডিও ও টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠান থাকে।
The celebration of Pahela Boishakh marks a day of cultural unity for the whole nation.
পহেলা বৈশাখ উদযাপন সমগ্র জাতির জন্য এক সাংস্কৃতিক মেলবন্ধনের দিনকে নির্দেশ করে।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
C. Ask and answer these questions in pairs. (যুগলভাবে প্রশ্ন কর ও উত্তর দাও।)
1. Do you go out in the morning of Pahela Boishakh? If you do, where do you go? If not, what do you do?
2. What kind of food do you eat in the morning of Pahela Boishakh?
3. Do you wear any special clothes on this occasion?
Ans.
S1: Do you go out in the morning of Pahela Boishakh? If you do, where do you go? If not, what do you do? (পহেলা বৈশাখের সকালে কি বাইরে বের হও? যদি হও তবে কোথায় যাও? যদি না যাও তাহলে কী কর?)
S2: Yes, I go to Dhaka University area in that morning, I enjoy the cultural programmes there. (হ্যাঁ, আমি ঐদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাই। আমি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করি।)
S1: What kind of food do you eat in the morning of Pahela Boishakh? (পহেলা বৈশাখের সকালে তুমি কী ধরনের খাবার খাও?)
S2: 1 eat Hilsha and Panta. (আমি ইলিশ ও পান্তা খাই।)
S1: Do you wear any special clothes on this occasion? (তুমি কি এই উপলক্ষে কোন বিশেষ পোশাক পর?)
S2: Yes, I wear Pajama and Panjabee/ white sari with red border. (হ্যাঁ, আমি পাজামা ও পাঞ্জাবী/লাল পাড়ের সাদা শাড়ি পরি।)
D. Complete the passage with suitable words. (উপযুক্ত শব্দ দিয়ে অনুচ্ছেদটি পূর্ণ কর।)
The word Pahela means the first and Boishakh is the ______ month of Bangla calendar. The day is observed not ______ in Bangladesh but ______ in some other parts of the world. It is celebrated in West Bengal, Assam and Tripura. It is also ______ in Australia and the UK. In Australia, the largest ______ for Bangla new year is the Sydney Boishakhi Mela held ______ Sydney Olympic Park. In England, the Bangalees ______ celebrate the day with a street ______ in London. It is the ______ Asian festival in Europe, ______ Bangladesh and West Bengal.
Ans.
The word Pahela means the first and Boishakh is the first month of Bangla calendar. The day is observed not only in Bangladesh but also in some other parts of the world. It is celebrated in the West Bengal, Assam and Tripura. It is also celebrated in Australia and the UK. In Australia, the largest festival for Bangla new year is the Sydney Boishakhi Mela held near Sydney Olympic Park. In England, the Bangalees generally celebrate the day with a street show in London. It is the largest Asian festival in Europe, Australia, Bangladesh and West Bengal.
Codehorse Learn Free