Class 9-10 English Unit Solution
Class 9-10 English Solution

Class 9-10 English Unit 2 Lesson 2 Environmental Pollution

Class 9-10 English Unit 2 Lesson 2 Environmental Pollution: Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. The indiscriminate industrialisation process in Bangladesh over the past decades has created significant environmental problems.

Class 9-10 English Unit 2 Lesson 2 Environmental Pollution:

A. Look at the pictures below and discuss the questions. (নিচের ছবিগুলোর দিকে তাকাও এবংপ্রশ্নগুলো আলোচনা কর।)

(1) What do you see in each picture? (প্রত্যেক ছবিতে তুমি কী দেখতে পাও?)

Ans. The pictures here represent some common sources of environmental pollution. In picture-1, we see various types of vehicles on the city street which cause severe sound pollution. In picture-2, waste materials are seen in the open space which cause land and odour pollution. Picture-3, represents water pollution and in picture-4, we can see brickfields which cause air pollution. (চারটি ছবিই পরিবেশ দূষণের কয়েকটি সাধারণ উৎস তুলে ধরেছে। ১নং ছবিতে আমরা শহরের রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন দেখতে পাচ্ছি যেটা মারাত্মক শব্দ দূষণ সৃষ্টি করে। ২নং ছবিতে, খোলা জায়গায় বর্জ্য পদার্থ দেখা যাচ্ছে যেটা বায়ু দূষণ ঘটায়।। ৩নং ছবিতে পানি দূষণের চিত্র দেখা যাচ্ছে এবং ৪নং ছবিতে আমরা ইটের ভাটা দেখছি যা বায়ু দূষণ সৃষ্টি করে।)

(2) What are some of the common sources of environmental pollution? (পরিবেশ দূষণের কয়েকটি সাধারণ উৎস কী কী?)
Ans. Some common sources of environmental pollution are- vehicles plying on the city street, brick fields that emit black smoke, mismanagement of wastes, industrial wastes and filth. (পরিবেশ দূষণের কয়েকটি সাধারণ উৎস হচ্ছে রাস্তায় চলাচলকারি যানবাহন, ইটের ভাটা যা থেকে কালো ধোঁয়া নির্গত হয়, বর্জ্য পদার্থের অব্যবস্থাপনা, শিল্প কারখানার বর্জ্য পদার্থ ও নোংরা জিনিস ইত্যাদি।)

(3) Which of these sources are most threatening for your environment? (এ- উৎসগুলোর মধ্যে কোনটি পরিবেশের জন্য সবচেয়ে বেশি হুমকিস্বরূপ?)
Ans. I think, among these sources, black smoke emitted in the air is the most threatening for our environment. (আমার মতে এই উৎসগুলোর মধ্যে বাতাসে নির্গত হওয়া কালো ধোঁয়া আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি হুমকিস্বরূপ।)

B. Now read the following passage to know more about environmental pollution in Bangladesh. (এখন বাংলাদেশের পরিবেশগত দূষণ সম্পর্কে জানতে নিচের পাঠটি পড়ো।)

Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. The indiscriminate industrialisation process in Bangladesh over the past decades has created significant environmental problems. We will now read about some of the most common types of environmental pollutions and ways of coping with them.
বাংলাদেশ এখন বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের মতো সব ধরনের দূষণে আক্রান্ত। শহর এলাকায় বসবাসকারী লোকেরা এসব দূষণে সবচেয়ে ক্ষতির শিকার হয়। বাংলাদেশে গত কয়েক দশক ধরে বাছবিচারহীন শিল্পায়ন প্রক্রিয়া পরিবেশগত তাৎপর্যপূর্ণ সমস্যা সৃষ্টি করেছে। আমরা এখন কয়েকটি অতি পরিচিত পরিবেশ দূষণ ও সেগুলো মোকাবেলা করার উপায় সম্পর্কে জানি।

Air pollution

Air pollution comes from a wide variety of sources. In Bangladesh poisonous exhausts from industrial plants, brick kilns, old or poorly-serviced vehicles and dust from roads and construction sites are some of the major sources of air pollution. We can, minimise this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. We can encourage people to use Compressed Natural Gas (CNG) or Liquid Petroleum Gas (LPG) for fuelling their cars. The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitations.

বায়ু দূষণ

নানানরকম উৎস থেকে বায়ু দূষণ সৃষ্টি হয়। বাংলাদেশে শিল্পকারখানা, ইটের ভাটা চুল্লী, পুরাতন অথবা যেনতেনভাবে মেরামত করা যানবাহনের বিষাক্ত ধোঁয়া এবং রাস্তার ধূলিকণা এবং নির্মাণ এলাকাগুলো বায়ু দূষণের প্রধান উৎস। মোটর ইঞ্জিন চালিত যানবাহনের ব্যবহার কমিয়ে এবং বিশ বছরের বেশি বয়সী গাড়ী ব্যবহার পরিহার করে আমরা এই ধরনের দূষণ কমাতে পারি। লুব্রিক্যান্ট ব্যবহার করে আমরা নির্গমনের মাত্রাটা কমাতে পারি। আমরা মানুষকে তাদের গাড়িতে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) অথবা তরল পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারি। সরকার ইটের ভাটার মত ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা মানুষের আবাসস্থল থেকে সরিয়ে নিতে পারে।

Water pollution

Water pollution can occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. As different water sources flow together, the pollution can spread easily and quickly. Causes of water pollution include:
• increased sediment from soil
• erosion
• improper waste disposal and littering
• leakage of soil pollution into water supplies
• organic materials that decay in water. supplies.
In fact, polluting the land means polluting-the water. Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. As a result, the water is polluted. Industrial wastes must not be disposed in rivers or lakes. We need to be more careful about disposing household wastes too. Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. Therefore, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes.

📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো:
Install Now

পানি দূষণ

সাগর, নদী, হ্রদ, পুকুর এবং ভূ-গর্ভস্থ জলাধারে পানি দূষণ ঘটতে পারে। যেহেতু বিভিন্ন পানির উৎস একসাথে প্রবাহিত হয়, সেহেতু দূষণ সহজে ও দ্রুত ছড়াতে পারে। পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে:
• মাটি থেকে তলানি বৃদ্ধি
• ভূমিক্ষয়
• অনুপযুক্ত পরিত্যক্ত বর্জ্য এবং আবর্জনা পাত্র
• পানি সরবরাহের ছিদ্র দিয়ে মাটি দূষণের প্রবেশ
• পানি সরবরাহে ক্ষয়প্রাপ্ত রাসায়নিক দ্রব্য
প্রকৃতপক্ষে মাটি দূষণ অর্থ পানি দূষণ। কোন পানির উৎসের আশেপাশের মাটিতে বিষাক্ত দ্রব্য নিক্ষেপ করার অর্থ ধীরে ধীরে তা পানিতে প্রবেশ করা। এর ফলে পানি দূষিত হয়। শিল্প-কারখানার বর্জ্য নদীতে বা হ্রদে নিক্ষেপ করা উচিত নয়। গৃহঃস্থলীর বর্জ্য নিক্ষেপ করার ক্ষেত্রেও আমাদের আরো সতর্ক হতে হবে। কীটনাশকের ব্যবহার মানে বৃষ্টির সময় লনে বা বাগানে ব্যবহৃত রাসায়নিক দব্য ধুয়ে পানিতে মিশে যায়। অতএব আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যাতে করে কীটনাশক নদী, খাল ও হ্রদকে দূষিত করতে না পারে।

Soil pollution

Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. The mismanagement of household wastes, particularly the polythene shopping bags. has caused serious threat to the soil and the drainage system. Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizers, etc. Sometimes fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil.
Pesticides and fertilizers are useful for plant growth but their overuse has led to soil pollution. Natural fertilizers and compost can be used instead of their chemical alternatives. Recycling is another way to reduce and control soil pollution. Recycling papers, plastics and other materials reduces the volume of refuse in landfills. De-forestation also causes erosion, pollution and the loss of fertility in the topsoil. Planting trees and re-forestation help prevent soil erosion and pollution.

মাটি দূষণ

মাটি দূষণের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে একটি হলো প্রচুর পরিমাণে শিল্প বর্জ্য যা প্রতিদিনই উৎপন্ন হচ্ছে ‘কিন্তু ঠিকমতো অপসারণ করা হচ্ছে না। গৃহস্থালীর বর্জ্যের অব্যবস্থাপনা বিশেষ করে বাজার করার পলিথিন ব্যাগ মাটি ও পয়ো:নিষ্কাশনের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। মাটি দূষণের আরেকটি কারণ হলো কৃষিতে ব্যবহৃত কীটনাশক, সার ইত্যাদি। অনেক সময় যানবাহনের জ্বালানী ছিদ্রপথে বেরিয়ে এসে বৃষ্টির পানিতে ধুয়ে মাটির সাথে মিশে যায়।
কীটনাশক ও সার ফসলের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর অতিরিক্ত ব্যবহার মাটিকে দূষিত করে। প্রাকৃতিক সার ও গোবর সারকে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। মাটি দূষণ হ্রাস বা নিয়ন্ত্রণ করার আরো একটি উপায় পুনর্ব্যবহারের উপযোগী করা। কাগজ, প্লাস্টিক ও অন্যান্য জিনিসপত্র পুনর্ব্যবহার উপযোগী করা স্থলভাগের জঞ্জালের পরিমাণ কমায়। বৃক্ষ নিধনও ভূমিক্ষয়, দূষণ এবং মাটির উপরিভাগের উর্বরতার হানি ঘটায়। বৃক্ষরোপণ ও পুন:রনায়ন ভূমি ক্ষয় ও দূষণ প্রতিরোধ করে।

Read More: The Greed of the Mighty Rivers Activity C, D and E

Read More: Environmental Pollution Activity C, D and E

Codehorse App

Check Also

Class 9-10 English Unit Solution

Class 9-10 English Let’s become skilled workforce

Class 9-10 English Let’s become skilled workforce: “Today there are many jobs where you need …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *