Class 9-10 Environmental Pollution Activity C, D and E: D. In groups of four, prepare a summary in 100 words of the topic below. First, work together to prepare a draft. When the draft is complete, select a group member to read it to the class.
Class 9-10 Environmental Pollution Activity C, D and E:
C. From your rending of the above text complete each blank space in the table with no more than two words and/or numbers. (উপরের পঠিত পাঠটি সম্পন্ন করার পর তালিকা থেকে দুটি শব্দ/অথবা দুটি সংখ্যা নিয়ে শূন্যস্থানগুলো পূর্ণ কর।)
Ans: Check Our App.
D. In groups of four, prepare a summary in 100 words of the topic below. First, work together to prepare a draft. When the draft is complete, select a group member to read it to the class. (চারজনের একটি দলে ১০০ শব্দে নিচের বিষয়ের উপর একটি সারমর্ম প্রস্তুত কর। প্রথমে বক্তব্যটির খসড়া তৈরির জন্য একসাথে কাজ কর। যখন খসড়াটি সম্পন্ন হবে তখন সেটি ক্লাসে পড়ে শোনানোর জন্য একজন দলীয় সদস্য নির্বাচন কর।)
Topic: Polluting the land means polluting the water (শিরোনাম: ভূমি দূষণ মানেই পানি দূষণ।)
Ans.
Dear audience.
Today we are here to talk about specific angle of a very vital issue the environment pollution. And I would like to draw your attention to the direct linkage between land pollution and water pollution.
If we think deeply, we can easily find that land pollution leads to water pollution. If we try to find out the main causes of water pollution, we find land pollution as one of those.
We pollute land by throwing various types of waste and garbage. And the pollutants that pollute land are eventually washed away by rains or any other water flow. Then these fall into various water sources like ponds, lakes, canals, rivers etc. Thus land pollution leads to water pollution.
We also find that the pollutants that pollute land may damage the sewerage system and ultimately get mixed with water sources through this system. It is also an ocular fact that proves the direct link between land pollution and water pollution.
It is high time we took initiatives to prevent all kinds of pollution. And to do so we have to identify the root causes of these pollutions. As it is clear to us now that land pollution is one of the main causes for water pollution, we at first try to prevent land pollution if we want to prevent water pollution. It is no denying that preventing land pollution will help us prevent water pollution to a great extent. In fine, I would like to urge you all to be aware of land and water pollution and to hit upon a plan how we can escape these serious pollutions.
I hope that if we can be well strategic in our work-plan, we are sure to prevent these pollutions. If we prevent or control land pollution successfully, water pollution will automatically be reduced or controlled to some or a great extent.
Thanks to all once again.
বঙ্গানুবাদ: প্রিয় শ্রোতৃমণ্ডলী,
আজ আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিবেশ দূষনের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করছি। আর আমি ভূমি দূষণ ও পানি দূষণের মধ্যকার প্রত্যক্ষ সম্পর্কের বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
আমরা যদি একটু গভীরভাবে ভাবি, তাহলে আমরা মুহূর্তেই দেখতে পাব যে ভূমি দূষণ পানি দূষণ ঘটায়। আমরা যদি পানি দূষণের প্রধান কারণগুলো খুঁজে বের করতে চেষ্টা করি, তাহলে আমরা ভূমি দূষণকে এর অন্যতম কারণ হিসেবে পাব।
আমরা বিভিন্ন ধরনের বর্জ্য ও আবর্জনা ফেলে ভূমিকে দূষিত করি। এবং যেসব দূষক ভূমিকে দূষিত করে শেষমেষ সেগুলো বৃষ্টিপাত বা অন্য জলপ্রবাহের মাধ্যমে ভেসে যায়। তারপর এগুলো পানির নানান উৎস যেমন- পুকুর, হ্রদ, খাল, নদী ইত্যাদিতে পতিত হয়। এভাবে ভূমি দূষণ পানি দূষণ ঘটায়।
আমরা এও দেখি যে, যেসব দূষক জমিকে দূষিত করে সেগুলো পয়:নিষ্কাষণ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং অবশেষে এই ব্যবস্থার মাধ্যমেই পানির উৎসগুলোর সাথে মিশে যায়। এটাও একটা চাক্ষুস ঘটনা যা ভূমি দূষণ ও পানি দূষণের মধ্যে প্রত্যক্ষ যোগসূত্র প্রমান করে।
সবধরনের দূষণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য এটাই আমাদের উপযুক্ত সময়। আর এটা করতে হলে আমাদেরকে এসব দূষণের মূল কারণগুলো সনাক্ত করতে হবে। যেহেতু এটা এখন আমাদের কাছে পরিষ্কার যে, ভূমি দূষণ পানি দূষণের অন্যতম প্রধান কারণ, তাই আমরা যদি পানি দূষণ প্রতিরোধ করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে ভূমি দূষণ প্রতিরোধের চেষ্টা করতে হবে। এটা অস্বীকার করার উপায় নেই যে ভূমি দূষণ প্রতিরোধ পানি দূষণ প্রতিরোধে অনেকাংশে সহযোগিতা করবে।
পরিশেষে, আমি আপনাদের সকলকে ভূমি ও পানি দূষণ সম্পর্কে সচেতন হতে এবং এসব দূষণ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে সম্পর্কে পরিকল্পনা করার জন্য বিনীত অনুরোধ জানাতে চাই। আশা করি, আমরা যদি আমাদের কর্ম পরিকল্পনায় যথাযথ কৌশলী হই তাহলে আমরা নিশ্চয়ই এসব দূষণ প্রতিরোধ করতে পারব। আমরা যদি সফলভাবে ভূমি দূষণ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পানি দূষণও স্বাভাবিকভাবেই কিছু অংশে বা অনেকাংশে হ্রাস পাবে রা নিয়ন্ত্রণে আসবে।।
আপনাদের সকলকে আবারও ধন্যবাদ।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো:
Install Now
E. Look at the three posters below. What messages do they give? Which one do you like the most? Tell your friend why you like it. (নিচের তিনটি পোস্টারের দিকে তাকাও। তারা কী বার্তা প্রদান করে? তুমি কোনটি সবচেয়ে পছন্দ কর? তোমার বন্ধুকে বল তুমি কেন এটি পছন্দ কর।)
Poster-1 (পোস্টার-১):
In this poster we see an animal sitting beside a lake which is likely to be its playground. A big plastic pot possibly filled with chemicals is seen floating on the lake. The artimal is requesting people not to throw waste into its playground. (এ পোস্টারে আমরা একটি প্রাণীকে তার খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হ্রদের পাশে বসে থাকতে দেখছি। সম্ভবত একটি বড় রাসায়নিক পদার্থ ভরা প্লাস্টিক-এর পাত্রকে ভাসতে দেখা যাচ্ছে। প্রাণীটি মানুষকে তার খেলার মাঠে আবর্জনা না ফেলতে অনুরোধ করছে।)
Poster-2 (পোস্টার-২):
In this poster a mother duck is seen walking along with its little kids. The lake seems to be filled with dirt and trash. It discourages the duck swimming in the lake. So instead of swimming with its kids, it is going away. (এই ছবিতে একটি মা হাঁসকে তার ছোট বাচ্চাসহ হ্রদের ধারে হাঁটতে দেখা যাচ্ছে। হ্রদটিকে ময়লা ও আবর্জনায় পূর্ণ দেখা যাচ্ছে। এটি হ্রদে হাঁসের সাঁতার কাটা নিরুৎসাহিত করছে। তাই বাচ্চাদেরকে নিয়ে সাঁতার কাটার বদলে এটা চলে যাচ্ছে।)
Poster-3 (পোস্টার-৩):
In this poster an underwater scenery is seen. Lots of trashes like a single piece of worn out shoe, a rejected tyre etc are seen. It disturbs the wildlife under water. The fish here looks seriously endangered. (এ পোস্টারে পানির নিচে একটি দৃশ্যে অনেকগুলো আবর্জনা যেমন: একটি ছেঁড়া জুতা, গাড়ির একটি বাতিল চাকা ইত্যাদি দেখা যাচ্ছে। এটি পানির নিচে প্রাণীকুলের জীবন বাধাগ্রস্ত করে। মাছটিকে মারাত্মক সংকটাপন্ন মনে হচ্ছে।)
Ans.
Friend : What are you looking at so minutely? (এতো খুঁটিয়ে খুঁটিয়ে কী দেখছ?)
Myself : I am looking at these three posters here. (আমি এখানকার পোস্টার তিনটি দেখছি।)
Friend : Oh, yes. The pictures in theses posters look very interesting. But what do they mean? (ওহ, হ্যাঁ। এই পোস্টারগুলোর ছবিগুলো দেখতে খুবই মজার। তবে এগুলো কী বুঝাচ্ছে?)
Myself: You see, there are captions with all the posters. And these warn us about water pollution and its dreadful consequences. (তুমি দেখ, সবগুলো পোস্টারের সাথে পরিচয়লিপি দেয়া আছে। আর এগুলো আমাদেরকে পানি দূষণ ও এর ভয়ানক পরিণতি সম্পর্কে সতর্ক করছে।) Friend :hat means the posters are for raising awareness about the dangers of water pollution especially for the aquatic animals. (তার মানে পোস্টারগুলো জল দূষণের বিপদ বিশেষত জলচর প্রাণীদের প্রতি বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত।)
Myself: Right you are. (ঠিকই বলেছ।)
Friend: The posters look very nice and give the same message. But if I ask you to choose one of these as the best, which one will you choose? (পোস্টারগুলো দেখতে খুবই সুন্দর এবং একই ধরনের বার্তা প্রদান করে। তবে আমি যদি এগুলো থেকে সবচেয়ে ভালো হিসেবে একটা বেছে নিতে বলি তাহলে তুমি কোনটা বেছে নেবে?)
Myself: You’ve rightly told that each poster is nice and interesting. But if you ask me to find the best one, I will choose the poster-number-three. (তুমি ঠিকই বলেছ যে প্রতিটি পোস্টারই সুন্দর এবং মজার। তবে তুমি যদি আমাকে সবচেয়ে ভালোটা বেছে নিতে বল, আমি তিনস্নম্বর পোস্টারটাকে বেছে নের।)
Friend : Could you please tell me why you have chosen this one? (কেন তুমি এটাকে বেছে নিলে সেটা কী বলতে পার?)
Myself: I like this most because it is the most touching. You see that due to severe pollution, aquatic animals are dying out. And you also look at the caption. It expresses the urge of the endangered animals to human beings. And the caption is very true and practical. (এটা আমার সবচেয়ে ভালো লেগেছে কেননা এটা সবচেয়ে মর্মস্পর্শী। তুমি দেখ, মারাত্মক দূষণের ফলে জলচর প্রাণীরা মারা যাচ্ছে। আর তুমি পরিচয়লিপিটা দেখ। এটা মানব জাতির কাছে সংকটাপন্ন জলচর প্রাণীকূলের আকুতি প্রকাশ করছে। এবং পরিচয়লিপিটা খুবই সত্যি এবং বাস্তবিক।)
Friend : I think you are very thoughtful and sincere about the issue. (আমরা মনে হয় তুমি এ বিষয়ে খুবই চিন্তাশীল এবং আন্তরিক।)
Myself: Of course. And I think we all should be so. (অবশ্যই। এবং আমি মনে করি আমাদের সবারই এমনটা হওয়া উচিত।)
Friend : Right you are. Thank you very much. (তুমি ঠিকই বলেছ। তোমাকে অনেক ধন্যবাদ।)
Myself: Same to you. (তোমাকেও ধন্যবাদ।)
Codehorse Learn Free