Class 8 English Unit Solution
Class 8 English Book Solution

Class 8 English Unit 9 Lesson 4 Taking off

Class 8 English Unit 9 Lesson 4 Taking off: Human beings conquered the distance on earth by discovering wheels. They endeavored further. Then on December 17, 1903, the Wright brothers in America made the first experiment of flying in a plane.

Class 8 English Unit 9 Lesson 4 Taking off:

Lesson-04: Taking off [উড্ডয়ন]

A. Look at the picture and discuss with your partner what it is and where you can find it. (ছবিটি লক্ষ কর এবং এটি কী ও তা কোথায় দেখতে পাওয়া যায় সহপাঠীর সাথে আলোচনা কর।)

Ans.

Partner: What do you see in the picture? (ছবিতে তুমি কী দেখতে পাচ্ছো?)

Myself: It’s a plane, I see. (আমি দেখছি এটা একটা বিমান।)

Partner: What type of plane may it be? (এটা কোন ধরনের বিমান হতে পারে?)

Myself: Maybe, it is a supersonic concord plane. (সম্ভবত, এটা একটা সুপারসনিক কনকর্ড বিমান।)

Partner: Where is it available? (এটা কোথায় পাওয়া যায়?)

Myself: It was a joint venture of France and Britain. But it was grounded forever. (এটা ছিল ফ্রান্স এবং ব্রিটেন-এর একটা যৌথ প্রকল্প। কিন্তু এটা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।)

Partner: Right you are. (তুমি ঠিকই বলেছো।)

 

B. Read the text and answer the following questions. (পাঠ্যাংশটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)

Human beings conquered the distance on earth by discovering wheels. They endeavored further. Then on December 17, 1903, the Wright brothers in America made the first experiment of flying in a plane. In the experiment, a machine carried a man and rose above by its own power. The machine was called ‘aka airplane’. It flew naturally in a smooth speed, and finally landed without damage. That was human being’s first real take-off. And now, they have got a supersonic speed. In a supersonic speed, something travels faster than sound! So the sky’s the limit now!
চাকা আবিষ্কার করে মানুষ পৃথিবীতে দূরত্বকে জয় করল। তারা আরো চেষ্টা চালালো। এরপর ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় বিমানে উড়ার প্রথম পরীক্ষা চালালো। পরীক্ষায় একটি যন্ত্র একজন মানুষকে বহন করেছিল এবং নিজের শক্তির বলে উপরে উঠেছিল। যন্ত্রটিকে “আকা এরোপ্লেন” বলা হতো। এটি স্বাভাবিকভাবে মসৃণ গতিতে উড্ডয়ন করেছিল এবং অবশেষে অক্ষতভাবে অবতরণ করেছিল। সেটা ছিল মানুষের প্রথম বাস্তব উড্ডয়ন। আর বর্তমানে মানুষ শব্দের চেয়ে বেশি বেগসম্পন্ন গতির সন্ধান পেয়েছে। শব্দের চেয়ে বেশি বেগ সম্পন্ন গতিতে কোনো কিছু শব্দের চেয়ে দ্রুত চলাচল করে! তাই বর্তমানে সুপারসনিকে গতির কোনো সীমা পরিসীমা নেই!

Modern aircraft companies are making revolutions in aviation technology. Boeing as well as Airbus is producing modern passenger airplanes. These planes fly very fast. Boeing 787 flies 950 km/h. However, Airbus 350 is expected to fly at a speed of 945 km/h.
আধুনিক বিমান প্রস্তুতকারী কোম্পানিগুলো বিমান চালনা প্রযুক্তিতে বিপ্লব ঘটাচ্ছে। বোয়িং তথা এয়ারবাস আধুনিক যাত্রীবাহী বিমান তৈরি করছে। এ বিমানগুলো খুব দ্রুত উড্ডয়ন করে। বোয়িং-৭৮৭ ঘন্টায় ৯৫০ কি.মি. উড়ে। যাহোক, এয়ারবাস-৩৫০ ঘণ্টায় ৯৪৫ কিমি. গতিতে উড্ডয়ন করবে বলে আশা করা যাচ্ছে।

You find attractive ads on the websites of both Boeing and Airbus planes. Both have excellent features. But in speed, neither could beat the Concorde. It is the world’s fastest supersonic passenger aircraft. Its normal speed was 2,170 km/h. The Concorde was a joint project by France and Britain. It started passenger flight in 1976. Unfortunately, the Concorde fleet was grounded forever in 2003 after a major accident.
বোয়িং ও এয়ারবাস উড়োজাহাজের ওয়েবসাইটে আকর্ষণীয় বিজ্ঞাপন খুঁজে পাবে। উভয়ের চমৎকার চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ আছে। তবে গতিতে কোনটি কনকর্ড বিমানকে অতিক্রম করতে পারেনি। এটি বিশ্বের শব্দের চেয়ে বেশি বেগসম্পন্ন যাত্রীবাহী বিমান। এর স্বাভাবিক গতি ঘন্টায় ২১৭০ কি.মি. ছিল। কনকর্ড ছিল ফ্রান্স ও বৃটেনের যৌথ প্রকল্প। এটি ১৯৭৬ সালে যাত্রীবাহী বিমানের যাত্রা শুরু করেছিল। দুর্ভাগ্যজনকভাবে ২০০৩ সালে একটি বড় দুর্ঘটনার পর কনকর্ড বিমান চিরতরে বন্ধ করে দেয়া হয়।

Questions (প্রশ্নাবলি):

1. Who made the first successful experiment in flying an airplane? (কারা বিমান উড্ডয়নে প্রথম সফল পরীক্ষা চালিয়েছিলেন?)
Ans. The Wright brothers in America made the first successful experiment in flying an airplane. (বিমান উড্ডয়নে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় প্রথম সফল পরীক্ষা চালিয়েছিলেন।)

2. What was the first flying machine called? (প্রথম উড্ডয়ন যন্ত্রকে কী বলা হতো?)
Ans. The first flying machine was called ‘aka airplane’. (প্রথম উড্ডয়ন যন্ত্রকে ‘আকা বিমান’ বলা হতো।)

3. What do you mean by ‘supersonic’? (শব্দের চেয়ে বেশি বেগসম্পন্ন বলতে কী বুঝ?)
Ans. Supersonic means something that travels faster than sound. (সুপারসনিক এমন কিছুকে বুঝায় যা শব্দের চেয়ে দ্রুত চলাচল করে।)

4. What was world’s fastest passenger airplane? (বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান কী ছিল?)
Ans. The Concorde was world’s fastest passenger airplane. (কনকর্ড ছিলো বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যাত্রী-বাহী বিমান।)

5. When was Concorde fleet finally grounded? (কখন কনকর্ড বিমান পুরোপুরি বন্ধ করে দেয়া হলো?)
Ans. The concorde fleet was finally grounded for ever in 2003. (২০০৩ সালে কনকর্ড বিমান চিরতরে বন্ধ করে দেয়া হলো।)

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

C. Read the dialogue between the English teacher Mr Ramis and Sohan. Then do the following exercise. (ইংরেজি শিক্ষক জনাব রমিজ ও সোহানের মধ্যে সংঘটিত সংলাপটি পড়। এরপর নিচের অনুশীলনী গুলোর উত্তর দাও।)

Sohan: Teacher, in the last class we read about modern aircraft. There were Boeing 787s, Airbus 350s, Concorde and so on. But which one is the best? Which one can we buy for our Biman Bangladesh Airlines?
শিক্ষক, গত ক্লাসে আমরা আধুনিক বিমান সম্পর্কে পড়েছিলাম। বোয়িং ৭৮৭, এয়ারবাস ৩৫০, কনকর্ড ইত্যাদি বিমান অন্তর্ভুক্ত ছিল। তবে কোন্ বিমানটি সবচেয়ে ভালো? কোন্ বিমানটি বিমান বাংলাদেশ এয়ারলাইনের জন্য ক্রয় করা যেতে পারে?

Mr Ramis: are A difficult question. There certain things to consider. If you think of speed, Concorde flies the fastest. To many, it looks the most beautiful. But it’s no more in operation.
কঠিন প্রশ্ন। বিবেচনা করার জন্য কিছু বিশেষ বিষয় রয়েছে। গতি সম্পর্কে যদি ভাব কনকর্ড সবচেয়ে দ্রুত উড্ডয়ন করে। অনেকের কাছে এটিকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তবে এটি বর্তমানে চালু নেই।

Sohan: Between the other two aircrafts? অন্য দুটি বিমানের মধ্যে?

Mr Ramis: Well, if you remember, Boeing 787 travels 950 km/h. So you see, it’s not as fast as Concorde. But it’s faster than Airbus 350.
বেশ, তোমার যদি স্মরণ থাকে, বোয়িং ৭৮৭ ঘণ্টায় ৯৫০ কি.মি. চলাচল করে। অতএব বুঝতে পারছ এটি কনকর্ড বিমানের মত দ্রুতগামী নয়। তবে এটি এয়ারবাস ৩৫০-এর চেয়ে বেশি দ্রুতগামী।

Sohan: Yes, teacher. I remember Airbus 350 travels 945 km/h. It’s 5 km shorter than Boeing 787.
হ্যাঁ শিক্ষক, আমার মনে আছে এয়ারবাস ৩৫০ এক ঘণ্টায় ৯৪৫ কি.মি. সফর করে। এর গতি বোয়িং ৭৮৭ এর চেয়ে ৫ কি.মি. কম।

Mr Ramis: Nice calculation! But there are other factors too. Say, passenger capacity, production cost and many more. Airbus 380 now is the largest and can carry more passengers than any other aircraft. Authorities have to consider so many…
চমৎকার হিসাব। তবে অন্যান্য বিষয়ও রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, যাত্রী ধারণ ক্ষমতা, উৎপাদন খরচ ও আরো অনেক বিষয়। বর্তমানে এয়ারবাস ৩৮০ সবচেয়ে বড় এবং অন্যান্য যেকোনো বিমানের চেয়ে বেশি যাত্রী বহন করতে পারে। কর্তৃপক্ষকে এমন অনেক ………বিবেচনা করতে হবে।
Sohan: Yes, teacher. I understand. হ্যাঁ শিক্ষক, আমি বুঝতে পারছি।

Complete these statements using the correct form of words in the brackets. (বন্ধনীর শব্দগুলোর সঠিকরূপ ব্যবহার করে এসব বিবৃতি সম্পূর্ণ কর।)

1. Airbus 350 is a bit …………… (slow) than Boeing 787. (এয়ারবাস ৩৫০ বোয়িং ৭৮৭ এর থেকে একটু …………… (ধীরগতির)।)
Ans: Airbus 350 is a bit slower than Boeing 787. এয়ারবাস ৩৫০ বোয়িং ৭৮৭ এর থেকে একটু ধীরগতির।

2. Concorde flew the …………… (fast) among all passenger aircrafts. (কনকর্ড সকল যাত্রীবাহী বিমানের মধ্যে …………… (দ্রুতগতিতে) উড়েছিল।)
Ans: Concorde flew the fastest among all passenger aircrafts. কনকর্ড সকল যাত্রীবাহী বিমানের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে উড়েছিল।

3. Even sound cannot travel as …………… (fast) as Concorde. (এমনকি শব্দও কনকর্ডের মতো …………… (দ্রুত) ভ্রমণ করতে পারে না।)
Ans: Even sound cannot travel as fast as Concorde. এমনকি শব্দও কনকর্ডের মতো দ্রুত ভ্রমণ করতে পারে না।

4. In supersonic speeds, Concorde flies …………… (high) in the sky than Boeing. (সুপারসনিক গতিতে, কনকর্ড বোয়িং এর চেয়ে আকাশে …………… (উঁচুতে) উড়ে।)
Ans: In supersonic speeds, Concorde flies higher in the sky than Boeing. সুপারসনিক গতিতে, কনকর্ড বোয়িং এর চেয়ে আকাশে উঁচুতে উড়ে।

5. To many, Concorde looks …………… (beautiful) than other passenger aircrafts. (অনেকের কাছে, কনকর্ড অন্যান্য যাত্রীবাহী বিমানের চেয়ে …………… (সুন্দর) দেখায়।)
Ans: To many, Concorde looks more beautiful than other passenger aircrafts. অনেকের কাছে, কনকর্ড অন্যান্য যাত্রীবাহী বিমানের চেয়ে বেশি সুন্দর দেখায়।

6. Airbus A380 is the …………… (large) passenger aircraft in the world now. (এয়ারবাস এ৩৮০ এখন বিশ্বের …………… (বড়) যাত্রীবাহী বিমান।)
Ans: Airbus A380 is the largest passenger aircraft in the world now. এয়ারবাস এ৩৮০ এখন বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান।

7. Airbus A380 can carry …………… (many) passengers than Boeing 787. (এয়ারবাস এ৩৮০ বোয়িং ৭৮৭ এর চেয়ে …………… (বেশি) যাত্রী বহন করতে পারে।)
Ans: Airbus A380 can carry more passengers than Boeing 787. এয়ারবাস এ৩৮০ বোয়িং ৭৮৭ এর চেয়ে বেশি যাত্রী বহন করতে পারে।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: Class 8 English Unit 9 Lesson 3 The Fastest Wheel on Earth

আরও পড়ুন: Class 8 English Unit 9 Lesson 5 Future Aircraft

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *