Class 8 English Unit Solution
Class 8 English Book Solution

Class 8 English Unit 9 Lesson 3 The Fastest Wheel on Earth

Class 8 English Unit 9 Lesson 3 The Fastest Wheel on Earth: The TGV (Train à Grande Vitesse, meaning high-speed train) is France’s high-speed rail service. It started in the 1970s. Originally, it was powered by gas turbines. But in 1973, the TGV was changed into electric trains.

Class 8 English Unit 9 Lesson 3 The Fastest Wheel on Earth:

Lesson 03: The Fastest Wheel on Earth – বিশ্বের সবচেয়ে দ্রুতগামী চাকা

A. Look at the pictures of some of the fastest trains on earth and talk about them with your partner. (পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী কিছু রেলগাড়ির ছবি লক্ষ কর এবং এগুলোর ব্যাপারে তোমার সহপাঠীর সাথে আলোচনা কর।)

Ans.

Myself: Friend. can you mention some of the fastest trains on earth? (বন্ধু, বিশ্বের সবচেয়ে দ্রুতগামী কিছু রেলগাড়ির নাম উল্লেখ করতে পারবে কি?)

Partner: Of course. I can. These are CRH 380A, TR-09, Shinkansen, TGV Rescan, KT x 2 etc. (অবশ্যই, পারব, এগুলো CRH 380A, TR-09, Shinkansen, TGV Rescan, KT × 2 ইত্যাদি।)

Myself: Okay, can you mention their highest speeds? (ঠিক আছে, এগুলোর সর্বোচ্চ গতি উল্লেখ করতে পারবে কি?)

Partner: Definitely, I can. the highest speed of CRH 380A is 298 mph; TR-09, 279 mph; Shinkansen, 269 mph; TGV Rescan, 236 mph; KT x 2 218 mph. (অবশ্যই পারব। CRH 380A-এর সর্বোচ্চ গতি হলো 298 mph; TR-09-এর হলো 279 mph; Shinkansen-এর হলো 269 mph; TGV Rescan-এর হলো 236 mph; KT × 2-এর হলো 218 mph )

Myself: Thank you very much. (তোমাকে অসংখ্য ধন্যবাদ।)

Partner: Welcome. (স্বাগতম।)

B. Read the text and answer the following questions. (পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

The TGV (Train à Grande Vitesse, meaning high-speed train) is France’s high-speed rail service.
টিজিভি (ফরাসি ভাষায় Train Grande Vitesse অর্থাৎ উচ্চগতি সম্পন্ন রেলগাড়ি) হলো ফ্রান্সের উচ্চগতিসম্পন্ন রেলগাড়ি।

It started in the 1970s. Originally, it was powered by gas turbines. But in 1973, the TGV was changed into electric trains. The TGV service first started between Paris and Lyon in 1981. Later, the network connected other cities in France with Paris.
এটি ১৯৭০ সালে যাত্রা শুরু করেছিল। শুরুতে গ্যাস টার্বাইনের মাধ্যমে শক্তি সঞ্চার করা হতো। তবে ১৯৭৩ সালে টিজিভি বৈদ্যুতিক রেলগাড়িতে রূপান্তরিত হয়। ১৯৮১ সালে টি জি ভি রেলগাড়ি প্রথমে প্যারিস ও লিয়নের মধ্যে যাত্রা শুরু করেছিল। পরে প্যারিসের সাথে ফ্রান্সের অন্যান্য নগরীর যোগাযোগ স্থাপিত হয়।

A TGV test train set the world record for the fastest conventional wheeled train on 3 April 2007. It reached the speed of 574.8 km/h (357.2 m/h) on the test run. But the regular TGV trains operate at the highest speed of 320 km/h (200 m/h). It is the present world record of speed of a conventional commercial train.
একটি টিজিভি পরীক্ষামূলক রেলগাড়ি ২০০৭ সালের ৩ এপ্রিল সবচেয়ে দ্রুতগামী সাধারণ চাকা যুক্ত রেলগাড়ির খেতাব অর্জনের জন্য বিশ্ব রেকর্ড করেছিল। এটি পরীক্ষামূলক প্রতিযোগিতায় ৫৭৪.৮ কি.মি./এইচ (৩৫৭.২ মি/এইচ) গতিতে পৌঁছেছিল। তবে নিয়মিত টি জি ভি রেলগাড়িগুলো ৩২০ কিমি/এইচ (২০০ মি./এইচ) গতিতে চলে। এটি হলো একটি প্রচলিত বাণিজ্যিক রেলগাড়ির বর্তমান বিশ্ব রেকর্ড।

The Bullet Train is the network of high-speed train service in Japan. It started operation in 1964 on a limited route. But at present, most major cities of Japan come under the network.
বুলেট রেলগাড়ি জাপানের উচ্চ গতিসম্পন্ন রেলসেবার যোগাযোগ মাধ্যম। এটি ১৯৬৪ সালে সীমিত গমন পথে যাত্রা শুরু করেছিল। তবে বর্তমানে জাপানের অধিকাংশ বড় বড় নগরী এই যোগাযোগ ব্যবস্থার আওতাধীন হয়েছে।

The Bullet Train runs at a maximum speed of 300 km/h (186 m/h). It plans to increase speeds up to 320 km/h (200 mph). In 2003, Japan set the world record for unconventional magnetic trainsets. In a test run, the speed was 581 km/h (361 mph). But it is not yet in regular commercial operation.
বুলেট রেলগাড়ি সর্বোচ্চ ৩০০ কি.মি. (১৮৬ এম/এইচ) গতিতে চলে। এটি ৩২০ কি.মি./এইচ (১৯৯ এম পি এইচ) পর্যন্ত গতি বাড়ানোর পরিকল্পনা করে। ২০০৩ সালে জাপান অসাধারণ চুম্বকগুণসম্পন্ন রেলগাড়ির খেতাব অর্জনে বিশ্ব রেকর্ড করেছিল। এক পরীক্ষামূলক চলাচলে গতি ছিল ৫৮১ কি.মি/এইচ (৩৬১ এম পি এইচ)। তবে এই গতি নিয়মিত বাণিজ্যিক চলাচলে এখনো হয়নি ।

The High-speed Rail service in China started operation on April 18, 2007. Currently China has started building a high-speed passenger rail network. It will be similar to French TGV or Japanese Bullet Trains. The usual top speed of China’s conventional quick trains is 300 km/h (186 mph).
চীনের উচ্চগতি সম্পন্ন রেলগাড়ি ২০০৭ সালের ১৮ এপ্রিল যাত্রা শুরু করেছিল। সম্প্রতি চীন উচ্চগতিসম্পন্ন যাত্রীবাহী রেলগাড়ি নির্মাণ শুরু করেছে। এটি ফরাসি টিজিভি কিংবা জাপানের বুলেট রেলগাড়ির মত হবে। চীনের সাধারণ দ্রুতগামী রেলগাড়ির স্বাভাবিক সর্বোচ্চ গতি হলো ৩০০ কি.মি./এইচ (১৮৬ এমপি এইচ)।

Recently China has set the world record of a speed of 487.3 km/h (303 mph). In 2011, this record was set by an unconventional magnetic trainset called the “Harmony Express”. This is the highest speed of an unconventional magnetic trainset in regular commercial operation.
সম্প্রতি চীন ৪৮৭.৩ কি.মি./এইচ (৩০৩ সি পি এইচ) গতির বিশ্ব রেকর্ড করেছে। এই রেকর্ডটি ২০১১ সালে ‘হারমনি এক্সপ্রেস’ নামে একটি অসাধারণ চুম্বকগুণ সম্পন্ন রেলগাড়ির মাধ্যমে হয়েছিল। এটিই নিয়মিত বাণিজ্যিক চলাচলের চুম্বকগুণ সম্পন্ন রেলগাড়ির সর্বোচ্চ গতি।

C. Read the above text in section B again. Now discuss with your partner to fill in the blank slots in the following grid with the information about high-speed trains. (পুনরায় উপরের বি সেকশনের পাঠ্যাংশটি পড়। এখন উচ্চগতিসম্পন্ন রেলগাড়ি বিষয়ক তথ্য দিয়ে নিচের গ্রিডের শুন্যস্থানগুলো পূরণ করতে সহপাঠীর সাথে আলোচনা কর।)

Ans: Check Our App

Class 8 English

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

D. Discuss in groups to decide which of the above three rail services you like best and why. Finally write a paragraph and present it to the class. (উপরের তিনটি রেলগাড়ির মধ্যে কোন্ট্রি তুমি সবচেয়ে বেশি পছন্দ কর এবং কেন কর তা নির্ধারণ করতে দলগতভাবে আলোচনা কর। পরিশেষে একটি অনুচ্ছেদ লিখে তা শ্রেণিকক্ষে উপস্থাপন কর।)

Ans.

Myself: Friend, I see you are reading something. (বন্ধু, তুমি কিছু একটা পড়ছ দেখতে পাচ্ছি।)

Partner: Yes, I’m reading about three fastest rail services named the TGV, the Bullet Train and the High-speed Rail. Will you tell me which service you like best and why? (হ্যাঁ, টিজিভি, বুলেট ট্রেন ও হাইস্পীড রেল নামে তিনটি সবচেয়ে দ্রুতগামী রেলগাড়ি সম্পর্কে পড়ছি। কোন্ রেলগাড়িটি তুমি সবচেয়ে বেশি পছন্দ কর এবং কেন কর তা আমাকে বলবে কি?)

Myself: Of course, I like the Bullet train best. Though it is not speedier than the TVG, it is magnetic. But the Bullet Train is speedier than the High Speed Train service in China. There is no necessity of using electricity in the Bullet Train as it is run with magnetic power. Huge electricity is saved here. Besides most major cities of Japan come under the network of the Bullet train. Consequently, the mobility of economic activities by the Bullet Train in Japan is more than that of France by the TGV. (অবশ্যই, আমি বুলেট ট্রেন সবচেয়ে বেশি পছন্দ করি। এটি টিজিভির চেয়ে বেশি দ্রুতগামী না হলেও চুম্বকশক্তি সম্পন্ন। তবে বুলেট ট্রেন চীনের হাই স্পীড ট্রেনের চেয়ে বেশি দ্রুতগামী। চুম্বকশক্তি চালিত বলে বুলেট ট্রেনে বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হয় না। এতে অনেক বিদ্যুৎ বেঁচে যায়। এছাড়া, জাপানের অধিকাংশ বড় নগরী বুলেট ট্রেন যোগাযোগের আওতায় চলে এসেছে। ফলে জাপানের বুলেট ট্রেনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা ফ্রান্সের টিজিভির চেয়েও বেশি।)

Partner: Thank you. Can you write a paragraph about the Bullet Train that you like best? (ধন্যবাদ। তোমার সবচেয়ে বেশি পছন্দের বুলেট ট্রেন সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে পারবে কি?)

Myself: Why not? A paragraph about the Bullet train has been written below. (কেন নয়? নিচে বুলেট ট্রেন সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখা হয়েছে।)

The Bullet Train

There are many fastest trains on earth. These are the TGV of France, the Bullet Train of Japan, The High-speed Rail of China etc. Among them I like the Bullet train most. There are some reasons for my choice. Though the Bullet Train is not speedier than the TGV, it is magnetic. But it is speedier than the High Speed train service in China. There is no necessity of using electricity in the Bullet Train as it is run with magnetic power. Huge electricity is saved here. It saves time of the busiest passengers in Japan. At first, it started operation in 1964 on limited route. But at present, most major cities of Japan came under the network of the Bullet Train. It runs at a maximum speed of 300 km/h (186 m/h). It also plans to increase speed up to 320 km/h (199 mph). In 2003, Japan set the world record for unconventional magnetic train sets. They play a very significant role in strengthening Japanese economy. They have brought about a revolutionary change in the field of communication of Japan. In fact, the contribution of the Bullet Train in Japan is very great.

বিশ্বে অনেক দ্রুতগামী রেলগাড়ি আছে। এগুলো হলো ফ্রান্সের টিজিভি, জাপানের বুলেট ট্রেন, চীনের হাই স্পীড রেল ইত্যাদি। এগুলোর মধ্যে আমি বুলেট ট্রেন সবচেয়ে বেশি পছন্দ করি। আমার পছন্দের কিছু কারণ রয়েছে। বুলেট ট্রেন, টিজিভির চেয়ে বেশি দ্রুতগামী না হলেও তা চুম্বকশক্তিসম্পন্ন। তবে বুলেট ট্রেন, চীনের হাই স্পীড ট্রেনের চেয়ে বেশি দ্রুতগামী। চুম্বক শক্তির মাধ্যমে চলে বলে বুলেট ট্রেনে বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হয় না। এতে অনেক বিদ্যুৎ বেঁচে যায়। এটি জাপানের ব্যস্ততম যাত্রীদের সময় বাঁচায়। এটি প্রথমে ১৯৬৪ সালে একটি সীমিত গমনপথে যাত্রা শুরু করেছিল। তবে বর্তমানে, জাপানের অধিকাংশ বড় নগরী বুলেট ট্রেন যোগাযোগের আওতায় চলে এসেছে। এটি সর্বোচ্চ ৩০০ কিমি/এইচ (১৮৬ এম/এইচ গতিতে চলে। এটি ৩২০ কি.মি/এইচ (১৯৯ সিপিএইচ) পর্যন্ত গতি বাড়ানোর পরিকল্পনাও করছে। ২০০৩ সালে জাপান অসাধারণ চুম্বকশক্তিসম্পন্ন রেলগাড়ির খেতাব অর্জনের জন্য বিশ্ব রেকর্ড করেছিল। এগুলো জাপানের অর্থনীতিকে চাঙ্গা রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাপানের যোগাযোগ ব্যবস্থায় এগুলো বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। বস্তুত, জাপানের বুলেট ট্রেনের অবদান ব্যাপক।

E. Look at the following picture of a railway station in Bangladesh. Now work in pairs. (বাংলাদেশের একটি রেল স্টেশনের নিচের ছবিটির দিকে লক্ষ করো। এখন যুগ্মভাবে কাজ করো।)

• Name: Bangladesh Railway (নাম: বাংলাদেশ রেলওয়ে)

• Headquarter: Dhaka (সদর দপ্তর: ঢাকা)

• Zones: Eastern and Western (অঞ্চল: পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয়)

• Number of stations: 459; number of engines: 284; number of passenger carriages: 1,245; number of wagons: 12,948 (স্টেশন সংখ্যা-৪৫৯; ইঞ্জিন সংখ্যা-২৮৪; যাত্রী বহনকারী গাড়ির সংখ্যা-১২৪৫; ওয়াগন সংখ্যা-১২৯৪৮।)

• Total length of railroad: 2,855 kilometres; passengers transported annually: 42 million; total number of employees: 34,168 (মোট রেলপথের দৈর্ঘ্য-২,৮৫৫ কিমি; বার্ষিক যাত্রী পরিবহন-৪২ মিলিয়ন; মোট কর্মী সংখ্যা-৩৪,১৬৮।)

• Nature of present operations: international (Dhaka-Kolkata); inter-city; local [বর্তমান আন্তর্জাতিক চলাচলের ধরণ (ঢাকা-কোলকাতা) ইন্টার-সিটি; লোকাল।

Ans.

Myself: Friend, do you know anything about Bangladesh Railway? (বন্ধু, তুমি কি বাংলাদেশ রেলপথ সম্পর্কে কিছু জান?)

Partner: Of course, Bangladesh Railway is the state owned rail transport agency of Bangladesh. It operates and maintains the entire railway network of the country. (অবশ্যই, বাংলাদেশ রেলপথ হলো বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিবহন সংস্থা। এটি দেশের সামগ্রিক রেলপথ যোগাযোগ ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে।)

Myself: Well, can you write a composition on Bangladesh Railway? (আচ্ছা। তুমি কি বাংলাদেশ রেলপথ সম্পর্কে একটি রচনা লিখতে পারবে?)

Partner: Of course, I can. the composition about Bangladesh Railway has been written below: অবশ্যই পারব, নিচে বাংলাদেশ রেলপথ সম্পর্কিত রচনাটি লেখা হলো:)

Bangladesh Railway

Bangladesh Railway is the state-owned rail transport agency of Bangladesh. Its headquarters is in Dhaka. It operates and maintains the entire railway network of the country. It is controlled by Directorate General of Bangladesh Railway under the Ministry of Railways along with Bangladesh Railway Authority.

Key features of Bangladesh Railway are the coexistence of several gages like broad gage, metre gage and dual gage and. the separation of the system by the Jamuna River into western and eastern zones of operations. Bangladesh Railway covers a length of 2,855 route kilometres and employs 34,168 people. It operates international, intercity and suburban rail systems on its multi-gage network. It transports 42 million passengers annually.

There are 459 stations, 284 engines, 1245 passenger carriages, 1,2948 wagons under the supervision of Bangladesh Railway.
Bangladesh Railway is divided into two zones. They are eastern and western zones. Each of the zones is under the control of a general manager who is accountable to the Director General of Bangladesh Railway. The two zones have their separate departments for operation, maintenance and finances.

Bangladesh Railway provides various types of services. The services range from shuttle service for university students to freight and cargo service. But still Bangladesh Railway could not make profit as it is providing services to nation at’a cheaper rate in order to help the country’s economy and for the case of people.

Bangladesh Railway fares are relatively cheaper than the bus fares. Ticketing services are available at all railway stations across Bangladesh. All railway stations are computerised and connected to a central network. Printed tickets are provided to the passengers. Tickets can be bought ten days before the journey.

In conclusion, we can say that Bangladesh Railway has been facing tough competition with other modes of transport. More pragmatic steps should be taken to modernise it. If the contentment of the passengers is obtained, this sector can be made profitable.

বাংলাদেশ রেলপথ হলো বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিবহন সংস্থা। এর সদর দপ্তর হলো ঢাকায়। এটি দেশের সামগ্রিক রেলপথ যোগাযোগ ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে। এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষসহ রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো ব্রড গেইজ, মিটার গেইজ ও ডুয়াল পেইজের মত কয়েকটি গেইজের সহাবস্থান এবং কার্যক্রমের জন্য পশ্চিম ও পূর্বাঞ্চলে যমুনা নদীর মাধ্যমে ব্যবস্থাপনার আলাদাকরণ। বাংলাদেশ রেলওয়ে ২,৮৫৫ কিমি বিস্তৃত গমন পথ গড়ে তোলে। এবং এতে ৩৪,১৬৮ জন লোক কর্মরত রয়েছে। এটি বহুমুখী গেইজ যোগাযোগ ব্যবস্থায় আন্তর্জাতিক, আন্ত:নগরী ও উপশহর অঞ্চলীয় রেল ব্যবস্থাপনা পরিচালনা করে। এটি প্রতিবছর ৪২ মিলিয়ন যাত্রী একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যায়।

বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে ৪৫৯টি স্টেশন, ২৮৪টি ইঞ্জিন, ১২৪৫টি যাত্রীবাহী বগি, ১২৯৪৮টি পণ্যবাহী বগি রয়েছে। বাংলাদেশ রেলওয়ে দুটি অংশে বিভক্ত। এগুলো হল পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। প্রতিটি অঞ্চল একজন মহা-ব্যবস্থাপকের নিয়ন্ত্রণাধীন যিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নিকট দায়বদ্ধ। পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং অর্থায়নের জন্য দুটি অঞ্চলেরই আলাদা বিভাগ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন ধরনের পরিবহন সুবিধা দেয়। এগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত যাতায়াত করতে পরিবহনসহ মালবাহী পরিবহন পর্যন্ত বিস্তৃত। দেশের অর্থনীতিকে সহায়তা করতে ও লোকজনের আরাম আয়েশ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সুলভমূল্যে পরিবহন সুবিধা দিচ্ছে বলে এখনো মুনাফা অর্জন করতে পারছে না।

বাংলাদেশ রেলওয়ের ভাড়া তুলনামূলকভাবে বাস ভাড়ার চেয়ে কম। সমগ্র বাংলাদেশ জুড়ে সব রেলওয়ে স্টেশনে টিকিট সেবা পাওয়া যায়। সব রেলওয়ে স্টেশন কম্পিউটার প্রযুক্তি সংবলিত এবং কেন্দ্রীয় যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পৃক্ত। যাত্রীদের মুদ্রিত টিকিট প্রদান করা হয়। ভ্রমণের দশ দিন পূর্বে টিকিট কেনা যায়।

উপসংহারে বলা যায়, বাংলাদেশ রেলওয়ে অন্যান্য পরিবহন মাধ্যমের সাথে ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ রেলওয়েকে আধুনিক করতে আরো প্রায়োগিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। যাত্রী সন্তুষ্টি অর্জন করা গেলে এই খাতকে লাভজনক করা যেতে পারে।

F. Work in pair. Imagine your partner is a railway official and you are a reporter. You asked questions and the official gave the above information (section E) in answers. Discuss and write what the questions might be. For example: (যুগ্মভাবে কাজ কর। মনে কর, তোমার সহপাঠী একজন রেলওয়ে কর্মকর্তা আর তুমি একজন সাংবাদিক। তুমি প্রশ্ন জিজ্ঞেস করেছিলে আর উত্তরে কর্মকর্তা উপরের ‘ই’ সেকশনের তথ্যগুলো দিয়েছিল। প্রশ্ন কী কী হতে পারে তা আলোচনা করে লিখ। উদাহরণ স্বরূপ:)

1. What is the official name of our rail service? (আমাদের রেল পরিবহনের আনুষ্ঠানিক নাম কী?)

2. Where is the headquarters of Bangladesh Railway? (বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর কোথায়?)

Now continue… (এখন শুরু কর…)
1. ………………..?
2. ………………..?
3. ………………..?
4. ………………..?
5. ………………..?
6. ………………..?

Ans.

Myself: I’m very happy to see that you are a railway official. (দেখে খুব ভালো লাগছে, তুমি একজন রেলওয়ে কর্মকর্তা।)

Partner: I’m also very delighted to know that you are a reporter. Now how can I help you? (আমি ও জেনে খুমি হলাম তুমি একজন সাংবাদিক। আমি তোমাকে কীভাবে সহায়তা করতে পারি?)

Myself: I want to prepare an article on Bangladesh Railway. (আমি বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে একটি নিবন্ধ তৈরি করতে চাই।)

Partner: Well, what information do you want to know? (আচ্ছা, তুমি কোন্ কোন্ তথ্য জানতে চাও?)

Myself: The questions have been mentioned below:-(নিচে প্রশ্নগুলো উল্লেখ করা হলো।)

1. How many stations, engines, passenger carriages, wagons are there under the supervision of Bangladesh Railway? (বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে কতগুলো স্টেশন, ইঞ্জিন, যাত্রীবাহী বগি, পণ্যবাহী বগি রয়েছে?)

2. What is the total length of rail road? (ওয়ট ইজ দা টোটাল লেথ্ অভ রেইল রোড?)- রেলপথের মোট দৈর্ঘ্য কত?

3. How many passengers are transported by train annually? (প্রতিবছর কতজন যাত্রী রেল ভ্রমণ করে?)

4. How many people are employed in Bangladesh Railway? (বাংলাদেশ রেলওয়েতে কতজন লোক কর্মরত রয়েছে?)

5. What is the nature of present operations of Bangladesh Railway? (বাংলাদেশ রেলওয়ের বর্তমান চলাচলের ধরণ কী?)

6. What zones is Bangladesh Railway divided into? (বাংলাদেশ রেলওয়ে কোন্ কোন্ অঞ্চলে বিভক্ত?)

Partner: Very soon I will send answers to the questions to your e-mail address. (খুব শীঘ্রই ই-মেইল ঠিকানায় প্রশ্নগুলোর উত্তর পাঠিয়ে দিব।)

Myself: Okay, I will be waiting for your answers. Thank you. (ঠিক আছে, তোমার উত্তরের অপেক্ষায় আছি। তোমাকে ধন্যবাদ।)

Partner: Welcome. (স্বাগতম।)


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: Class 8 English Unit 9 Lesson 2 The History of the Wheel

আরও পড়ুন: Class 8 English Unit 9 Lesson 4 Taking off

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *