Class 8 English Unit Solution
Class 8 English Book Solution

Class 8 English Unit 9 Lesson 5 Future Aircraft

Class 8 English Unit 9 Lesson 5 Future Aircraft: The Falcon Hypersonic Technology Vehicle-2 (Falcon HTV-2) is the fastest plane ever built by human beings. It would fly from London to Sydney in less than an hour. Supersonic Concorde, by the way, could not fly at such a great speed.

Class 8 English Unit 9 Lesson 5 Future Aircraft:

Lesson 05: Future Aircraft – ভবিষ্যতের বিমান

A. Look at the picture and say what it is. Discuss with your partner. (ছবিটি লক্ষ কর এবং এটা কী তা বল। সহপাঠীর সাথে আলোচনা কর।)

Ans.

Myself: Friend, what do you see in the picture? (বন্ধু, ছবিতে তুমি কী দেখছ?)

Partner: I think, it’s a picture of hypersonic plane. (আমার মনে হয় এটা একটা হাইপারসনিক বিমান।)

Myself: Yes, I also agree with you. Thank you. (হ্যাঁ, আমিও তোমার সাথে একমত, ধন্যবাদ।)

Partner: Welcome. (স্বাগতম।)

B. Read the news report adapted from the Guardian. (‘The Guardian’ থেকে নেওয়া সংবাদ প্রতিবেদনটি পড়।)

The Falcon Hypersonic Technology Vehicle-2 (Falcon HTV-2) is the fastest plane ever built by human beings. It would fly from London to Sydney in less than an hour. Supersonic Concorde, by the way, could not fly at such a great speed. At the same time it would withstand temperatures of almost 2,000 degree C. This temperature is hotter than the melting point of steel.
ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভিহিকল-২ (ফ্যালকন এইচ টিভি-২) মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগামী বিমান। এটি একঘণ্টার কম সময়ে লন্ডন থেকে সিডনিতে পৌঁছাবে। প্রাসঙ্গিকক্রমে সুপারসনিক কনকর্ড এত বেশি দ্রুত গতিতে উড়তে পারত না। একই সময় এটি প্রায় ২,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকবে। এই তাপমাত্রা ইস্পাত গলনাংকের চেয়ে উচ্চতর।

The US Defense Agency will launch the Falcon HTV-2. First, they will set it on the back of a rocket. Then they will launch both into the space from an Air Force Base. The plan goes like this: engineers will launch the Falcon HTV-2 into the space on the back of a rocket; then they will detach the plane from the rocket; the plane Falcon will fly towards the Earth; engineers will guide and monitor it in its flight. The plane would fly at hypersonic speed of 13,000 mp/h. This speed is about 20 times the speed of sound.
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা ফ্যালকন এইচ টিভি-২ চালু করবেন। প্রথমে তারা এটি রকেটের পেছনে স্থাপন করবেন। তারপর তারা বিমান বাহিনীর ঘাঁটি থেকে উভয়টি মহাশূন্যে উৎক্ষেপন করবেন। পরিকল্পনাটি এরকম যে প্রকৌশলীবৃন্দ রকেটের পেছনে থাকা ফ্যালকন এইচ টিভি-২ মহাশূন্যের উৎক্ষেপন করবেন; অতঃপর তারা রকেট থেকে বিমানটি আলাদা করবেন; ফ্যালকন্ বিমানটি পৃথিবী অভিমুখে উড়ে যাবে; প্রকৌশলীবৃন্দ তার উড্ডয়নে পরিচালিত ও নিয়ন্ত্রিত করবেন। বিমানটি ঘণ্টায় ১৩,০০০ মাইল হাইপারসনিক গতিতে উড়ে যাবে। এই গতি শব্দের গতির প্রায় ২০ গুণ বেশি।

The Falcon was born in 2003. It was born as part of a US military project. The project researched and built a special type of plane. The researchers wanted that the plane could reach any part of the world in less than an hour. They also wanted to use it for any purposes, military or civil. The plane was already tested in computer models.
২০০৩ সালে ফ্যালকনের জন্ম। যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রকল্পের অংশ হিসেবে এর জন্ম। প্রকল্পটি গবেষণা করেছিল এবং, একটি বিশেষ ধরনের বিমান নির্মাণ করেছিল। গবেষকগণ চেয়েছিলেন যে, বিমানটি এক ঘণ্টার কম সময় বিশ্বের যে কোনো অংশে পৌঁছাতে পারবে। তারা সামরিক কিংবা বেসামরিক যে কোনো উদ্দেশ্যে তা ব্যবহার করতে চেয়েছিলেন। বিমানটি ইতোমধ্যে কম্পিউটার মডেলে পরীক্ষিত হয়েছিল।

The Falcon Hypersonic Technology Vehicle-2 would be mankind’s dream aircraft in the days to come.
ফ্যালকন্ হাইপারসনিক টেক্সোলজি ভিহিকল-২ আগামী দিনের মানুষের স্বপ্নের বিমান হবে।

Questions (প্রশ্নাবলি):

1. What is HTV-2? (এইচটিভি-২ কী?)
Ans. HTV-2 is a hypersonic aircraft. (এইচটিভি-২ হলো হাইপারসনিক বিমান।)

2. What is the speed of HTV-2? (এইচ টিভি-২র গতি কত?)
Ans. The speed of HTV-2 is 13,000 mp/h. (এইচ টিভি-২র গতি ঘণ্টায় ১৩,০০০ মাইল।)

3. Describe the steps of HTV-2 test flight. (এইচ টিভি-২ পরীক্ষামূলক উড্ডয়নের ধাপগুলো বর্ণনা কর।)
Ans. Engineers will launch the Falcon HTV-2 into the Space on the back of a rocket, then they will detach the plane from the rocket; the plane Falcon HTV-2 will fly towards the earth; engineers will guide and monitor it in its flight. (প্রকৌশলীবৃন্দ রকেটের পেছনে ফ্যালকন এইচ টিভি-২ মহাশূন্যে উৎক্ষেপন করবে; অতঃপর তারা রকেট থেকে বিমানটি আলাদা করবে; ফ্যালকন এইচ টিভি-২ পৃথিবী অভিমুখে উড়ে যাবে; প্রকৌশলীবৃন্দ তার উড্ডয়ন পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে।)

4. Why was the HTV-2 developed? (কেন এইচটিভি-২’র উৎকর্ষ সাধিত হয়েছিল?)
Ans. The HTV-2 was developed to reach any part of the world in less than an hour and use it for any purposes, military or civil. (বিশ্বের যেকোনো অংশে এক ঘন্টার কম সময়ে পৌঁছতে এবং সামরিক কিংবা বেসামরিক যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করতে এইচটিভি-২’র উৎকর্ষ সাধন করা হয়েছিল।)

5. Do you think that HTV-2 will be ‘mankind’s dream aircraft’? Why or why not? (তুমি কি মনে কর এইচটিভি-২ ‘মানুষের স্বপ্নের বিমান হবে’? কেন বা কেন নয়?)
Ans. I think HTV-2 will be ‘mankind’s dream aircraft’. Because of the fact that the busiest persons of the world can save time. Besides, the world is now called a global village because of hi-tech media and transportation facilities. And the aircraft of this type can ensure that the world is really a global village. Then man’s desire and dream will really be fulfilled if he/she will have the opportunity of flying in an aircraft like HTV-2. (আমি মনে করি, এইচটিভি-২ মানুষের স্বপ্নের বিমান হবে। এর কারণ হলো বিশ্বের ব্যস্ততম ব্যক্তিরা সময় বাঁচাতে পারবে। এছাড়া, হাইটেক মিডিয়া ও পরিবহন সুবিধার কারণে বর্তমানে বিশ্বকে বৈশ্বিক গ্রাম বলা হয়। আর এই ধরনের বিমান নিশ্চিত করতে পারে যে, বিশ্ব প্রকৃতপক্ষে একটি বৈশ্বিক গ্রাম। এইচটিভি-২ এর মত বিমানে উড্ডয়ন করার সুযোগ হলে মানুষের আশা ও স্বপ্ন পূরণ হবে।)

C. Imagine you are a TV reporter. You have come to interview the chief engineer of the HTV-2 Launch Project. What questions will you ask him/her? Design a short dialogue between yourself and the engineer, and write it. Finally act it out in pairs with proper sounds, stress and intonation.

Ans: Check Our App

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

D. Listen to the teacher/CD carefully and complete the following sentences with appropriate words. (মনোযোগসহকারে শিক্ষকের কথা/সিডি শোন এবং সঠিক শব্দ দিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ কর।)

Listening text: 10 / সিডি অথবা তোমার শিক্ষকের পঠিত অনুচ্ছেদ অনুযায়ী উত্তর অনুশীলন কর।

Future Aircraft

Thursday’s flight will also test another feature of the Falcon aircraft. The plane is not made of steel, but of carbon composite materials. The plane will fly at hypersonic speed. This speed will be almost 13,000 miles per hour.When a plane flies at such a huge speed, the body of the plane becomes extremely hot. The body temperature of the plane could reach more than 2,000 degree Celsius. Steel will melt at this temperature. But carbon composite materials can withstand this level of temperature. They do not melt.

1. Thursday’s flight will test another …………… of the aircraft. (বৃহস্পতিবারের ফ্লাইটটি বিমানের আরও একটি …………… পরীক্ষা করবে।)

2. The plane is made of …………… composite materials. (বিমানটি …………… কম্পোজিট উপাদান দিয়ে তৈরি।)

3. The plane will fly at …………… speed. (বিমানটি …………… গতিতে উড়বে।)

4. In the flight, the body …………… of the plane could reach 2,000 degree Celsius. (ফ্লাইটে, বিমানের শরীরের …………… তাপমাত্রা ২,০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।)

5. …………… will melt at 2000 degree Celsius. (…………… ২,০০০ ডিগ্রি সেলসিয়াসে গলে যাবে।)

Ans: (1) feature (2) carbon (3) hypersonic (4) temperature (5) Steel

E. The following passage is based on the information in section B. Read the text in B again. Discuss in pairs and complete the following sentences with will/would, can/could/could not. (নিচের প্যাসেজটি বি সেকশনের তথ্যের উপর ভিত্তি করে গঠিত। বি সেকশনের পাঠ্যাংশটি পুনরায় পড়। যুগ্মভাবে আলোচনা কর এবং নিচের বাক্যগুলো will/would, can/could/could not দিয়ে সম্পূর্ণ কর।)

Even Concorde …………… fly as fast as Falcon HTV-2. The news report says: the US Defense Agency …………… launch the Falcon Hypersonic Technology Vehicle-2 into space. Scientists expect that the Falcon HTV-2 …………… fly at 13,000 miles per hour. The US military wishes that the Falcon …………… bomb any part of the world in less than an hour in the future. Engineers plan that they …………… set the Falcon on the back of a rocket to launch it into the distant space.

Ans:

Even Concorde could not fly as fast as Falcon HTV-2. The news report says: the US Defense Agency will launch the Falcon Hypersonic Technology Vehicle-2 into space. Scientists expect that the Falcon HTV-2 would fly at 13,000 miles per hour. The US military wishes that the Falcon can bomb any part of the world in less than an hour in the future. Engineers plan that they could set the Falcon on the back of a rocket to launch it into the distant space.

কনকর্ডও ফ্যালকন এইচটিভি-২ এর মত এত দ্রুত উড্ডয়ন করতে পারত না। সংবাদ প্রতিবেদনে প্রকাশ, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভিহিকল-২ মহাশূন্যে উৎক্ষেপন করবেন। বিজ্ঞানীরা আশা করেন যে, ফ্যালকন এইচটিভি-২ প্রতি ঘণ্টায় ১৩,০০০ মাইল গতিতে উড্ডয়ন করবে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী আশা করেন যে, ফ্যালকন ভবিষ্যতে একঘন্টার কম সময়ে বিশ্বের যেকোন অংশে বোমা ফেলতে পারবে। প্রকৌশলীবৃন্দ পরিকল্পনা করেন যে, তারা ফ্যালকনকে দূরবর্তী স্থানে উৎক্ষেপণ করার জন্য এটাকে রকেটের পেছনে স্থাপন করতে পারবেন।

F. Have you ever dreamt of flying to a city/country of your choice? If yes, write about your dream. If no, try to imagine you are flying to that place in a plane. Write about your experience and expectations. (তুমি কি কখনো তোমার পছন্দের শহর/দেশে বিমানে চড়ে যাবার ব্যাপারে স্বপ্ন দেখেছ? হ্যাঁ হলে তোমার স্বপ্নের ব্যাপারে লেখ। না হলে তুমি বিমানে করে সেই স্থানে যাচ্ছ তা কল্পনা করতে চেষ্টা কর। তোমার অভিজ্ঞতা এবং প্রত্যাশা সম্পর্কে লেখ।)

Ans:

Experience of flying in a supersonic plane like Concorde
কনকর্ডের মত সুপারসনিক বিমানে উড্ডয়নের অভিজ্ঞতা

I have always dreamt of flying. My dream came true when I got a golden opportunity of flying west ward in a supersonic plane like Concorde. It is the world’s fastest supersonic passenger aircraft. Its normal speed is 2,170km/h. However, I reached NewYork Airport to go to London by Concorde. I was checked in well. I had to wait for some time. Soon we heard, “BA002 Supersonic flight to London is ready to board, please proceed to gate 6 for immediate boarding”. So we proceeded to gate 6 to board. After I sat down I felt actually merry. The new designs of the leather chairs are marvelous, comfortable and elegant. I sat at 12D which is the second row of the rear cabin. We were 54 passengers in total out of 100 available seats. As the aircraft taxied out to the runway, the captain welcomed everyone aboard. The in-flight briefing was far more detailed than the usual captain’s announcement on a subsonic plane. We taxied for 17 minutes for take off. The take off roll was regular, the audible founds from the engines were a little bit louder but noticably faster than a subsonic plane. We took about 3/4 14000ft runway to become airborne. It took no more than a few minutes for us to pass long Island. We went into the clouds for a while and lost all the grounds sights within 5 minutes after take off. Soon the captain announced that we were going to land at the London Airport. Then we were ready to get down. The journey I took by the Supersonic plane Concorde was really amazing and amusing. I will never forget my experience of flying in supersonic plane like Concorde.

আমি সবসময় উড্ডয়নের স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন সত্য হলো যখন কনকর্ডের মত সুপারসনিক বিমানযোগে পশ্চিম দিকে ভ্রমণের সুবর্ণ সুযোগ পেলাম। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক যাত্রীবাহী বিমান। এর স্বাভাবিক গতি ঘণ্টায় ২১৭০ কি.মি.। যহোক, কনকর্ড যোগে লন্ডন যেতে নিউইয়র্ক পৌঁছলাম। আমাকে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হলো। আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। শীঘ্রই শুনলাম, “লন্ডনে যাওয়ার বিএ০০২ সুপারসনিক বিমান যাত্রী নিতে প্রস্তুত। অনতিবিলম্বে আরোহণের জন্য অনুগ্রহপূর্বক ৬নং গেইটে চলে আসুন।” অতএব আমরা আরোহণ করতে ৬নং গেইটে গেলাম। বসার পর সত্যিকার অর্থে খুব প্রশান্তিবোধ করলাম। নতুন নকশার চামড়ার চেয়ারগুলো অপূর্ব, আরামদায়ক ও অভিজাত। আমি ১২D তে বসলাম, এটি পেছনের ক্যাবিনের দ্বিতীয় সারি ছিল। ১০০ আসনের মধ্যে আমরা সর্বসমেত ৫৪ জন যাত্রী ছিলাম। বিমানটি যখন রানওয়ের দিকে দ্রুত যেতে লাগলো, ক্যাপটেন আরোহীত সবাইকে স্বাগত জানালেন। সাবসনিক বিমানের সাধারণ ক্যাপটেনের ঘোষণার চেয়ে কনকর্ড বিমানের অভ্যন্তরীণ ঘোষণা বেশি বিস্তারিত ছিল। উড্ডয়নের জন্য আমরা রানওয়েতে ১৭মিনিট চললাম। উড্ডয়ন আবর্তন নিয়মতান্ত্রিক ছিল। ইঞ্জিনগুলো থেকে শ্রুত শব্দ একটু জোরালো ছিল তবে লক্ষণীয় বিষয় হলো তা সাবসনিক বিমানের চেয়ে খুব বেশি দ্রুতগামী ছিল। আকাশে উড়তে আমরা ১৪০০০ ফিট দীর্ঘ রানওয়েতে প্রায় ৩/৪ বার ঘুরলাম। দীর্ঘ দ্বীপ অতিক্রম করতে আমাদের কয়েক মিনিটের বেশি সময় লাগেনি। কিছুক্ষণের জন্য আমরা মেঘের মাঝে প্রবেশ করলাম এবং উড্ডয়নের পাঁচ মিনিটের মাথায় সব ভূদৃশ্য হারালাম। অতি শীঘ্রই ক্যাপটেন ঘোষণা করলেন যে, আমরা লন্ডন বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছি। তারপর আমরা অবতরণ করতে প্রস্তুত হলাম। সুপারসনিক বিমানের মাধ্যমে আমি যে ভ্রমণ করলাম তা সত্যিকার অর্থে ছিল বিস্ময়কর ও আনন্দদায়ক। আমি কনকর্ডের মত সুপারসনিক বিমানে উড্ডয়নের কথা কখনো ভুলব না।

If you fly westward in a supersonic plane such as Concorde, you will land several hours before you took off. Can you explain how? (কনকর্ডের মত সুপারসনিক বিমানযোগে ভ্রমণ করে তুমি যদি পশ্চিম দিকে যাও তাহলে উড্ডয়নের কয়েক ঘণ্টা পূর্বেই তুমি অবতরণ করবে। কীভাবে তা ব্যাখ্যা করতে পারবে?)

Ans.

For geographical reasons, whenèver we go west time goes backward, that means we reach before our time. Suppose London is 5 hours behind Dhaka. So when in Dhaka it is 5 pm, in London its 12 pm. Concorde is a supersonic plane and flies faster than sound. So, if we fly westward in concorde, we will land several hours before we took off.

(ভৌগোলিক কারণে, যখন আমরা পশ্চিমে যাই তখন সময় পিছনে যায়, যার মানে আমরা আমাদের সময়ের আগে চলে যাই। মনে কর, লন্ডন ঢাকার চেয়ে ৫ ঘণ্টা পিছনে। তাই যখন ঢাকায় বিকাল ৫টা, লন্ডনে তখন দুপুর ১২টা, কনকর্ড হচ্ছে সুপারসনিক বিমান এবং শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন। তাই যদি আমরা কনকর্ডে চড়ে পশ্চিমে যাই, আমরা উড্ডয়নের কয়েক ঘণ্টা পূর্বে অবতরণ করবো।)]


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: Class 8 English Unit 9 Lesson 4 Taking off

আরও পড়ুন: Class 8 English Unit 9 Lesson 6 Paper and Wheel

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *