Class 7 English Unit 8 Solution
Class 7 English Solution

Class 7 English Unit 8 Lesson 1 I like folk songs

Class 7 English Unit 8 Lesson 1 I like folk songs: Hello, I am Kobita. I am a class 7 student of Sundarpur High School. I like listening to music in my free time. I like folk songs but I don’t understand classical music that much.

Class 7 English Unit 8 Lesson 1 I like folk songs:

Lesson-1: I like folk songs আমি লোকগীতি পছন্দ করি

A. Play this game in pairs. Take turns asking and answering questions. Ask and answer as many questions as you can in five minutes to find similarities between your and your partner’s likes. For each similar liking your pair will get one point. Add up your points when the game is over. The pair having the highest points is the winner. Use the following clue to play the game: এ খেলাটি দুজন দুজন করে খেল। পালাক্রমে প্রশ্ন করো এবং উত্তর দাও। তোমার এবং তোমার সঙ্গীর পছন্দের মধ্যে সাদৃশ্য খোঁজার জন্য পাঁচ মিনিটে যতগুলো সম্ভ প্রশ্ন করো এবং উত্তর দাও। প্রতিটি অনুরূপ পছন্দের জন্য তোমার সঙ্গী এক পয়েন্ট করে পাবে। খেলা শেষে তোমাদের পয়েন্টগুলো যোগ কর। সর্বোচ্চ পয়েন্টধারী জোড়াটি বিজয়ী হবে। খেলাটি খেলতে নিচের সূত্রগুলো ব্যবহার করো।

A: I like ice cream. And you? (আই লাইক্ আইস্ক্রীম। অ্যান্ড ইউ?) আমি আইসক্রিম পছন্দ করি। আর তুমি?

B: I like ice cream too. (One point) (আই লাইক আইসক্রীম টু (ওয়ান পয়েন্ট))-আমিও আইসক্রিম পছন্দ করি। (এক পয়েন্ট)

B: I like playing chess. And you? (আই লাইক প্লেয়িং চেস। অ্যান্ড ইউ?)-আমি দাবা খেলা পছন্দ করি। আর তুমি?

A: I don’t like playing chess. (No points) (আই ডোন্ট লাইক প্লেয়িং চেস (নো পয়েন্টস)-আমি দাবা খেলা পছন্দ করি না। (কোনো পয়েন্ট নেই)

Ans. Do yourself (নিজের কর)

B. Read the dialogue between A and B silently. Underline the words that express liking/disliking. Then act out the dialogue in pairs. – A এবং B এর মধ্যকার কথোপকথনটি নিঃশব্দে পড়। যে শব্দগুলো পছন্দ/অপছন্দ প্রকাশ করে সেগুলোর নিচে দাগ দাও। তারপর কথোপকথনটি দুজন দুজন করে অভিনয় করে দেখাও।

A: Hello. How are you doing? (হ্যালো। হাউ আর ইউ ডুয়িং?)- হ্যালো। তুমি কেমন আছ?

B: I’m OK. I’ve just finished a course on photography. (আই’ম ওকে। আই’ভ জাস্ট ফিনিশড অ্যা কোর্স অন ফটোগ্রাফি।)- আমি ঠিক আছি। আমি সবেমাত্র আলোকচিত্র গ্রহণ কৌশলের একটি কোর্স শেষ করলাম।

A: Great! Did you like the course? (গ্রেইট! ডিড ইউ লাইক দ্যা কোর্স?)- বেশ! তুমি কি এই কোর্সটি পছন্দ করেছিলে?

B: Yes, I loved the course so much! You know, I like photography a lot. How about you? What sorts of things do you like? (ইয়েস, আই লাভড দ্যা কোর্স সো মার্চ। ইউ নৌ, আই লাইক ফটোগ্রাফি অ্যা লট। হাউ অ্যাবাউট ইউ? হোয়ট সোর্টস অভ থিংস ডু ইউ লাইক?)-হ্যাঁ, আমি এ কোর্সটি খুব পছন্দ করেছিলাম! তুমি জান, আমি আলোকচিত্র বেশ পছন্দ করি। তুমি এ সম্পর্কে কী জান? তুমি কোন ধরনের কাজ পছন্দ করো?

A: I don’t like photography but I like fishing. I went fishing to a nearby village last week. Did you ever go fishing? (আই ডোন্ট লাইক ফটোগ্রাফি বাট আই লাইক ফিশিং। আই ওয়েন্ট ফিশিং টু অ্যা নিয়ারবাই ভিলেজ লাস্ট উঈক। ডিড ইউ এভার গো ফিশিং?)- আমি আলোকচিত্র পছন্দ করি না, কিন্তু মাছ ধরা পছন্দ করি। আমি গত সপ্তাহে কাছের গ্রামে মাছ ধরতে গিয়েছিলাম। তুমি কি কখনও মাছ ধরতে গিয়েছিলে?

B: Errr. I like eating fish. I actually love fish cutlet. But I don’t like to go fishing. It’s hard to wait for hours looking at the water! (আর। আই লাইক ঈটিং ফিশ। আই অ্যাকচ্যুয়ালি লাভ ফিশ কাটলিট। বাট আই ডোন্ট লাইক টু গো ফিশিং। ইট’স হার্ড টু ওয়েট ফর আওয়ারস্ লুকিং অ্যাট দ্যা ওয়াটার!)-আর। আমি মাছ খেতে পছন্দ করি। আমি মূলত মাছের কাটলেট পছন্দ করি। কিন্তু আমি মাছ ধরতে যাওয়। পছন্দ করি না। ঘণ্টার পর ঘণ্টা পানির দিকে তাকিয়ে অপেক্ষা করা বেশ কষ্টকর।

A: That’s right. You need to have patience. I enjoy fishing. It’s really exciting when you catch a fish after hours of waiting. Would you like to come with me next time? (দ্যাটস্ রাইট। ইউ নীড টু হ্যাভ প্যাশেনস্। আই ইনজয় ফিশিং। ইট’স রিয়‍্যালি ইক্সাইটিং হোয়েন ইউ ক্যাচ অ্যা ফিশ আফটার আওয়ারস্ অভ ওয়েইটিং। উড ইউ লাইক টু কাম উইদ মী নেক্সট টাইম?)-এটা ঠিক। তোমার ধৈর্য থাকতে হবে। আমি মাছ ধরা উপভোগ করি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে একটি মাছ ধরা সত্যিই উত্তেজনাকর। তুমি কি পরবর্তীতে আমার সাথে আসতে পছন্দ করোবে?

B: I’m not sure. But I would love to taste the fish cutlet. (আই’ম নট শিয়র। বাট আই উড লাভ্ টু টেইস্ট দ্যা ফিশ কাটলেট।)-আমি নিশ্চিত না। কিন্তু আমি মাছের কাটলেট খেতে পছন্দ করব।

A: Well. I’ll certainly invite you to come to my place and enjoy fish cutlets with me. (ওয়েল। আই উইল সার্টেনলি ইনভাইট ইউ টু কাম টু মাই প্লেইস্ অ্যান্ড ইনজয় ফিশ্ কাটলিটস্ উইদ মী।) বেশ। আমি অবশ্যই তোমাকে আমার বাসায় নিমন্ত্রণ করব এবং আমার সাথে মাছের কাটলেট উপভোগ করবে।

B: Thank you. Sounds great! Thanks! (থ্যাংক ইউ। সাউন্ডস্ গ্রেইট। থ্যাংকস।)-তোমাকে ধন্যবাদ। অসাধারণ মনে হচ্ছে। ধন্যবাদ!

 

C. Now read about Kobita, a class 7 student of Sundarpur village. What does she tell about her likes/dislikes? -সুন্দরপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী কবিতা সম্পর্কে এখন পড়। সে তার পছন্দ/অপছন্দ সম্পর্কে কী বলে?

Hello, I am Kobita. I am a class 7 student of Sundarpur High School. I like listening to music in my free time. I like folk songs but I don’t understand classical music that much. However, my father likes classical music very much. But he doesn’t like pop music. He never watches pop musical programmes on TV. He says he hates them because they don’t appeal to emotions. My favourite singer is Farida Parvin. I like her songs very much. She has a wonderful voice. I also like gardening. I have planted many flowers in my garden. When the flowers are in full bloom, I love to watch them. I’m very happy about the flowers that I grow. I just adore them!

ওহে, আমি কবিতা। আমি সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। আমি অবসর সময়ে গান শুনতে পছন্দ করি। আমি লোকগীতি পছন্দ করি কিন্তু শাস্ত্রীয় সংগীত ততটা বুঝি না। যা হোক, আমার বাবা শাস্ত্রীয় সংগীত খুব পছন্দ করেন। কিন্তু তিনি পপ সংগীত পছন্দ করেন না। তিনি কখনোই টেলিভিশনে পপ সংগীতের অনুষ্ঠান দেখেন না। তিনি বলেন তিনি এগুলো অপছন্দ করেন কেননা এগুলো আবেগকে নাড়া দেয় না। আমার প্রিয় গায়িকার নাম ফরিদা পারভিন। আমি তাঁর গান খুব পছন্দ করি। তাঁর কণ্ঠস্বর চমৎকার। আমি বাগান করাটাও পছন্দ করি। আমি আমার বাগানে অনেক ফুলগাছ রোপণ করেছি। যখন ফুলগুলো পুরোপুরি ফোটে, আমি ওগুলো দেখতে খুব ভালোবাসি। আমি আমার চাষকৃত ফুলগুলো নিয়ে খুবই খুশি। এসব আমার খুবই ভালো লাগে।

Class 7 English

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

D. Ask and answer the questions in pairs. – প্রশ্নগুলো দুজন দুজন করে জিজ্ঞেস করো এবং উত্তর দাও।

1. Why doesn’t Kobita like classical music? (হোয়াই ডাজন্ট কবিতা লাইক ক্ল্যাসিকল মিউজিক?)-কবিতা কেন শাস্ত্রীয় সংগীত পছন্দ করে না?

Ans. Kobita dosen’t like classical music because she dosen’t understand that so much. (কবিতা ডাজন্ট লাইক ক্ল্যাসিকল মিউজিক বিকজ শী ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট সো মাচ্।)-কবিতা শাস্ত্রীয় সংগীত পছন্দ করে না কারণ ওগুলো সে অতটা বোঝে না।

2. What does Kobita’s father think about pop music? (হোয়ট ডাজ কবিতা’স ফাদার থিংক অ্যাবাউট পপ মিউজিক?)-কবিতার বাবা পপ সংগীত সম্পর্কে কী ভাবেন?

Ans. Kobita’s father doesn’t like pop music. He thinks that pop music doesn’t appeal to emotions. (কবিতা’স ফাদার ডাজন্ট লাইক পপ মিউজিক। হী থিংকস দ্যাট পপ মিউজিক ডাজন্ট অ্যাপীল টু ইমোশনস।) কবিতার বাবা পপ সংগীত পছন্দ করেন না। তিনি মনে করেন পপ সংগীত অনুভূতিতে নাড়া দেয় না।

3. Who is Kobita’s favourite singer? Why does she like her so much? (হু ইজ কবিতা’স ফেভারিট সিঙ্গার? হোয়াই ডাজ ‘শী লাইক হার সৌ মাচ্?)-কবিতার প্রিয় গায়িকা কে? কেন তাকে সে এত পছন্দ করে?

Ans. Kobita’s favourite singer is Farida Parvin. She likes her so much because Farida Parvin has a wonderful voice. (কবিতা’স ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভীন। শী লাইকস্ হার সো মাচ্ বিকজ শী হ্যাজ অ্যা ওয়ান্ডারফুল ভয়স।)-কবিতার প্রিয় গায়িকা ফরিদা পারভিন। সে তাকে খুব পছন্দ করে কারণ তার কণ্ঠ খুব চমৎকার।

4. What does Kobita think about her garden? (হোয়ট ডাজ কবিতা থিংক অ্যাবাউট হার গার্ডেন?)-কবিতা তার বাগান সম্পর্কে কীভাবে?

Ans. She likes gardening very much. She has planted many flowers in her garden. (শী লাইকস গার্ডেনিং ভেরি মাচ্। শী হ্যাজ প্ল্যান্টেড মেনি ফ্লাওয়ারস ইন হার গার্ডেন।)-কবিতা বাগান করতে খুব পছন্দ করে। সে বাগানে অনেকগুলো ফুলগাছ রোপণ করেছে।)

5. What does the sentence “I just adore them!” mean? (হোয়ট ডাজ দ্যা সেন্টেনস্ “আই জাস্ট অ্যাডোর দেম!” মীন?)-“এসব আমার খুবই ভালো লাগে!”এ বাক্যটি কী বোঝায়?

Ans. The sentence “Just adore them”, means Kobita loves her flowers very much that she grows. (দ্যা সেন্টেনস “আই জাস্ট অ্যাডোর দেম”, মীনস কবিতা লাভস্ হার ফ্লাওয়ারস্ ভেরি মাচ দ্যাট শী গ্রেীস্।) -“এসব আমার খুবই ভালো লাগে!” এ বাক্যটি বোঝায় যে সে তার বাগানে জন্মানো ফুলগুলোকে অত্যধিক ভালোবাসে।

E. Now make five sentences about what you adore, love, like, don’t like and hate- এখন তুমি যা শ্রদ্ধা কর, ভালোবাস, পছন্দ করো, পছন্দ করো না এবং ঘৃণা কর সে সম্পর্কে পাঁচটি বাক্য তৈরি করো।

Ans.

1. I adore my pussy cat very much. (আই অ্যাডোর মাই পুশি ক্যাট ভেরি মাচ্।)-আমি আমার পোষা বিড়ালটিকে অত্যধিক ভালোবাসি।

2. I love my living house. (আই লাভ মাই লিভিং হাউস।)-আমি আমার বাসগৃহকে ভালোবাসি।

3. I like playing cricket. (আই লাইক প্লেয়িং ক্রিকেট।)-আমি ক্রিকেট খেলতে পছন্দ করি।

4. I don’t like getting up early in the morning. (আই ডোন্ট লাইক গেটিং আপ আর্লি ইন দ্যা মোর্নিং।)-আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি না।

5. I hate falsehood. (আই হেইট ফলসহ্রড।)-আমি মিথ্যাকে ঘৃণা করি।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


Read More: Class 7 English Unit 7 Lesson 5 Activity C, D, E

Read More: Class 7 English Unit 8 Lesson 2 Kobita’s village

Codehorse App

Check Also

Class 7 English Unit 9 Solution

Class 7 English Unit 9 Lesson 3 What can we do?

Class 7 English Unit 9 Lesson 3 What can we do?: It is easy to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *