A Rainy Day Paragraph Class 6 (PDF): প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, আজ আমরা A Rainy Day/একটি বৃষ্টিস্নাত দিন নিয়ে বাংলা অর্থসহ একটি Paragraph লিখব। চলো,এখন Paragraph টি শুরু করি!
A Rainy Day Paragraph Class 6 (PDF):
A Rainy Day
A rainy day is a day when it rains all day long. It may rain heavily or lightly. Such a day is usually dull and gloomy. The sky remains covered with dark clouds. City roads sometimes go under water and village roads become muddy and slippery on rainy days. People cannot go out without umbrella. Water-logged, muddy, and slippery roads bring sufferings to the school going boys and girls. They have to suffer a lot to go to their educational institutions. It also brings sufferings to the office going people. A rainy day is a curse to the poor people too. They cannot go out to earn their livelihood. So, most people do not like a rainy day.
বঙ্গানুবাদ:
একটি বৃষ্টিস্নাত দিন
বর্ষাস্নাত দিন এমন একটি দিন যখন সারাদিনব্যাপী বৃষ্টি হয়। এমন দিনে ভারি বা হালকা বর্ষণ হতে পারে। সাধারণত এমন দিনগুলো গুমোট ও বিষণ্ণ হয়ে থাকে। কালো মেঘে আকাশ ঢেকে থাকে। বর্ষণমুখর দিনে অনেক সময় শহরের রাস্তা পানিতে তলিয়ে যায় এবং গ্রামের রাস্তা হয়ে যায় কর্দমাস্ত। জনগণ ছাতা ছাড়া বাইরে বের হতে পারে না। শিক্ষার্থীরা জলমগ্ন, কর্দমাক্ত এবং পিচ্ছিল রাস্তার কারণে দুর্ভোগে পড়ে। শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে তাদের অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। চাকরিজীবী মানুষরাও কর্মস্থলে যেতে নানান দুর্ভোগের শিকার হয়। দরিদ্র মানুষের জন্যেও এমন দিন অভিশাপ স্বরূপ। জীবিকার প্রয়োজনে তারা বাইরে যেতে পারে না। স্বভাবতই, অধিকাংশ মানুষই বর্ষণমুখর দিন পছন্দ করে না।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “A Rainy Day/একটি বৃষ্টিস্নাত দিন” Paragraph টি পড়েছ, তারা চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল গাইড মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!
Codehorse Learn Free