Class 6 English All Lesson Solution
Class 6 English Solution

Class 6 English Lesson 18 Make your snacks

Class 6 English Lesson 18 Make your snacks: Mrs Nilufar Ahmed is teaching her son Adib how to make-easy snacks at home. She is reading a set of instructions from a recipe book. First look at the pictures of the things you will need to make an egg sandwich and match them with their names in the list of ingredients below.

Class 6 English Lesson 18 Make your snacks:

Lesson 18 : Make your snacks – নিজের জলখাবার বানাও


A. Mrs Nilufar Ahmed is teaching her son Adib how to make-easy snacks at home. She is reading a set of instructions from a recipe book. First look at the pictures of the things you will need to make an egg sandwich and match them with their names in the list of ingredients below. – বেগম নিলুফার আহমেদ তার ছেলে আদিবকে বাড়িতে হালকা নাস্তা বানানো শেখাচ্ছেন। একটি খাবার বানানোর প্রণালীর বই থেকে তিনি নির্দেশনা পড়ছেন। প্রথমে ডিমের স্যান্ডউইচ বানানোর জন্যে তোমার কী কী লাগবে সেগুলোর ছবি দেখো এবং নিচের উপকরণের তালিকার সাথে তাদের নামের মিল করো।

List of ingredients – উপকরণের তালিকা
1. Two pieces of bread – দুই টুকরো রুটি
2. Cucumber-2/3 slices – শসা ২/৩ টুকরো
3. Tomato-1/2 slices টমেটো – ১/২ টুকরো
4. Butter or mayonnaise – মাখন অথবা মেয়ানিজ
5. Egg (boiled/fried) – ডিম (সিদ্ধ/ ভাজা)
6. Lettuce – লেটুস পাতা
7. One slice of cheese – এক ফালি পনির

Ans. (a) Bread; (b) Tomato; (c) Butter; (d) Cheese; (e) Cucumber; (f) fried Egg; (g) Lettuce.

How to make – কীভাবে বানাতে হয়

1. First, take two slices of bread. প্রথমে, দুই ফালি রুটি নাও।
2. Spread the butter thinly on one side of each slice. প্রতিটি ফালির এক পাশে পাতলা করে মাখন লাগাও।
3. Then, put a slice of cheese on the buttered side of the bread. তারপর রুটির মাখন মাখানো অংশে এক ফালি পনির রাখো।
4. After that, put egg on top of the cheese. এরপর পনিরের ওপরে ডিম রাখো।
5. Next, arrange slices of cucumber and one tomato on the egg. টমেটো দিয়ে সাজাও। পরবর্তীতে, ডিমের ওপরে শসার ফালি ও একটি
6. Later, place the other slice of bread on top. পরে বুটির অন্য ফালিটি সবার ওপরে রাখো।

Your sandwich is ready now. এখন তোমার স্যান্ডউইচ তৈরি।
If you want, you can cut the sandwich into two halves and serve. যদি তুমি চাও, তবে স্যান্ডউইচটি দুই ভাগে কেটে পরিবেশন করতে পারো।

Handy Hints দরকারি পরামর্শ

1. Remember to wash and dry all vegetables before preparing them. প্রস্তুত করার পূর্বে শাকসবজি ধুয়ে ও শুকিয়ে নেয়ার কথা স্মরণ রাখবে।
2. Be extra careful when handling sharp knife. ধারালো ছুরি ব্যবহারের সময় অতিরিক্ত সাবধান থাকবে।
3. You may wish to choose a variety of fillings for example, 4 slices of cucumber, 1 slice of meat such as chicken loaf or meat loaf, mustard and so on. তুমি ইচ্ছে করলে ভেতরে দেয়ার জন্যে অন্য আরও কিছু পছন্দ করতে পারো যেমন, চার ‘ফালি শসা, এক ফালি মাংস যেমন মুরগির মাংস বা গরুর মাংস, সরিষা ইত্যাদি।


A1. Fill in the blanks and complete the instructions for making a sandwich. – খালিঘরগুলো পূরণ করো ও একটি স্যান্ডউইচ তৈরির নির্দেশনা সম্পূর্ণ করো।

1. First, take two slices of……
2. Second, spread……. on one side of them.
3. Then, put one slice of…….
4. After that, put…….
5. Later, arrange one slice of………and……..
6. Finally, place the remaining slice of……… on top of another and serve.

Ans.

1. First, take two slices of bread. প্রথমে রুটির দুটি ফালি নাও।
2. Second, spread butter thinly on one side of them. দ্বিতীয়ত, ওগুলোর এক পাশে পাতলা করে মাখন লাগাও।
3. Then, put one slice of cheese on the buttered side of the bread, এরপর রুটির মাখন লাগানো অংশে এক ফালি পনির রাখো।
4. After that, put egg on top of the cheese.  তারপর, পনিরের ওপরে ডিম রাখো।
5. Later, arrange one slice of tomato and two slices of cucumber on the egg. পরবর্তীতে, ডিমের ওপর এক ফালি টমেটো ও দুই ফালি শসা সাজাও।
6. Finally, place the remaining slice of bread on top of another and serve. সবশেষে রয়ে যাওয়া রুটির ফালিটি অন্যটার ওপর রাখো এবং পরিবেশন করো।


B. Here is a recipe for making an omelette. Complete the recipe by replacing the pictures with words from the box. এখানে একটি মামলেট বানানোর প্রস্তুত প্রণালি আছে। ছবিগুলো প্রতিস্থাপন করে ও বক্সের শব্দগুলো দিয়ে প্রস্তুত প্রণালি সম্পূর্ণ করো।

Ans.

Use a minimum of four eggs per omelette. Break the eggs in a small bowl. Put one spoon of water and just a little salt in the bowl. Add slices of onion and chilli. Beat the mix with a fork well. You need a little bit of cooking oil. Put oil in a frying pan. Then heat the oil. When the oil is hot, pour the egg, onion and chilli mix into it. Spread the mix round the pan. Leave the mix in the pan for 2/3 minutes. As it thickens turn it in folds with a flat spoon. Your omelette is ready. Take the pan off the stove. প্রতিটি অমলেটের জন্যে কমপক্ষে চারটি ডিম ব্যবহার করো। একটি ছোট বাটিতে ডিমগুলো ভেঙে নাও। বাটিতে এক চামচ পানি ও সামান্য একটু লবণ মেশাও। পেঁয়াজ ও মরিচকুচি যোগ করো। একটি কাঁটাচামচ দিয়ে মিশ্রণটি ভালোভাবে ফেটে নাও। তোমার সামান্য’ পরিমাণ রান্নার তেল দরকার। একটি ভাজার কড়াইতে তেল নাও। তারপর তেল গরম করো। যখন তেল গরম হবে, ডিম, পেঁয়াজ ও মরিচের মিশ্রণটি তাতে ঢালো। কড়াইয়ের চারদিকে গোল করে মিশ্রণটি ছড়াও। দুই/তিন মিনিট মিশ্রণটি কড়াইয়ে রেখে দাও। যখন এটা পুরু হয়ে আসবে তখন তা একটা সমতল চামচ দিয়ে ভাঁজ করো। তোমার অমলেট প্রস্তুত। চুলা থেকে কড়াই নামাও।

[মামলেট শব্দটি Widely প্রচলিত নয়, তবে আঞ্চলিকভাবে ব্যবহৃত হয়।। (এখন তুমি তোমার সাথীর উত্তরের সাথে তোমার উত্তরটি তুলনা করো।


B1. Notice some of the words that you have used in the omelette recipe above e.g heat, beat, pour etc. We use these words to describe what we do while preparing foods. Look at some more examples of them. Can you match each action word in the box with a picture? কিছু শব্দ লক্ষ করো যা তুমি উপরের মামলেট প্রস্তুত প্রণালিতে ব্যবহার করেছ যেমন গরম করা, ফেটানো, ঢালা ইত্যাদি। খাবার তৈরির বর্ণনা দিতে গিয়ে আমরা এসব শব্দ ব্যবহার করে থাকি। এরকম আরও কিছু উদাহরণ দেখো। তুমি কি বক্সের প্রত্যেক ক্রিয়ামূলক শব্দগুলোকে ছবির সাথে মিল করতে পারো?

break – ভাঙা

beat – ফেটানো

boil – ফুটানো

chop – কুচি করা

fry – ভাজা

pour – ঢালা

stir – নাড়ানো

slice – ফালি করা

Ans.

1. Break (ভাঙা)
2. Beat (ফেটানো)
3. Boil (ফুটানো)
4. Chop (কুচি করা)
5. Fry (ভাজা)
6. Pour (ঢালা)
7. Stir (নাড়ানো)
8. Slice (ফালি করা)


Class 6 English Lesson 18 Make your snacks


C. Now, use some of the verbs above to write a simple recipe for making instant noodles. – এবার, তাৎক্ষণিকভাবে নুডলস তৈরির একটি সহজ প্রস্তুতপ্রণালি লিখতে ওপরের কিছু ক্রিয়া ব্যবহার করো।

1. First,…….. water in a pot.
2. Put your pot on a stove and……. the water for two minutes.
3. …… some onions and a green chilli thinly.
4. …….. Then add noodles into the water.
5. ……… gently with a spoon.
6. Add the spices that come with the noodles.
7. Add the onions and green chilli.
8. Serve the noodles in a dish.
9. …….. an egg and add it on top if you want.

Ans.

1. First, pour water in a pot. প্রথমে একটি পাত্রে পানি ঢালো।
2. Put your pot on a stove and boll the water for two minutes. পাত্রটি একটি চুলায় বসাও এবং দুই মিনিট পানি ফোটাও।
3. Chop some onions and a green chilli thinly. পাতলা করে পেঁয়াজ ও একটি কাঁচামরিচ কুচি করো।
4. Then add noodles into the water. তারপর পানিতে নুডলস যোগ করো।
5. Stir gently with a spoon. একটি চামচ দিয়ে হালকাভাবে নাড়ো।
6. Mix the spices that come with the noodles. নুডলসের সাথে যে মসলাটি থাকে তা মেশাও।
7. Add the onions and green chilli. পেঁয়াজ ও কাঁচামরিচ দাও। 8. Serve the noodles in a dish. একটি পাত্রে নুডলস পরিবেশন করো।
9. Fry an egg and add it on top if you want. যদি চাও, একটি ডিম ভেজে এর ওপরে যুক্ত করো।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: Lesson 17 Are you listening?-2

Read More: Lesson 19 Stop look and listen

Codehorse App

Check Also

Class 6 English All Lesson Solution

Class 6 English Lesson 33 The Garden

Class 6 English Lesson 33 The Garden: Frog was in his garden. Toad came walking …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *