তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা ৩য় শ্রেণি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা ৩য় শ্রেণি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা খুব মজার ছিল। স্কুলের পড়া পড়তে তাঁর ভালো লাগত না। তিনি কুস্তি শেখা ও গল্প করতে পছন্দ করতেন। বিজ্ঞান বিষয়ে পড়তেও তাঁর ভালো লাগত। তাছাড়া তিনি ঘুরতে পছন্দ করতেন। তাই বড়ো হয়ে তিনি সারা দুনিয়া ঘুরেছেন। তিনি অনেক কবিতা, গান ও গল্প লিখেছেন। কবিতার জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা ৩য় শ্রেণি:

শব্দ শিখি: 

কুস্তি – এক ধরনের খেলা
পুঁথি – এক ধরনের বই
রামায়ণ – একটি বইয়ের নাম
অবাক – আশ্চর্য হওয়া

অনুশীলনী

১। বাক্য লিখি।

বকা———————–
পালোয়ান———————-
বিজ্ঞান———————-
অবাক———————-
পুঁথি———————-

উত্তর:

বকা – পড়া না শিখলে শিক্ষক বকা দেন।
পালোয়ান – পালোয়ান শরীরকে শক্তিশালী করতে ব্যায়াম করেন।
বিজ্ঞান – বিজ্ঞান আমাদের জীবনকে সহজ ও উন্নত করেছে।
অবাক -ভআরিফ প্রথম পুরস্কার পাওয়ায় মা খুব অবাক হলেন।
পুঁথি – স্কুলের লাইব্রেরিতে অনেক পুরনো পুঁথি রয়েছে।

২। যুক্তবর্ণ ভেঙে লিখি ও নতুন একটি শব্দ লিখি।

শিক্ষক ক্ষ = ক+ষ শিক্ষা —-
কুস্তি স্ত = স+ত বস্তি —-
সন্ধ্যা ন্ধ = ন+ধ অন্ধকার —-
গল্প ল্প = ল+প অল্প —-
বিজ্ঞান জ্ঞ = জ+ঞ অজ্ঞান —-

উত্তর:

শিক্ষক ক্ষ = ক+ষ শিক্ষা ক্ষতি।
কুস্তি স্ত = স+ত বস্তি সস্তা।
সন্ধ্যা ন্ধ = ন+ধ অন্ধকার বন্ধ।
গল্প ল্প = ল+প অল্প কল্পনা।
বিজ্ঞান জ্ঞ = জ+ঞ অজ্ঞান অজ্ঞ।

৩। বলি ও লিখি।

ক) শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন?
উত্তর: স্কুলে পড়তে রবীন্দ্রনাথের ভালো লাগতো না। তাছাড়া রাতে পড়তে বসলেও তার ঘুম পেতো। এজন্য শিক্ষক তাঁকে বকা দিতেন।

খ) রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন?
উত্তর: রবীন্দ্রনাথের গায়ে মাখা ধুলো-কাদা দেখে তাঁর মা ভয় পেতেন। কারণ, তিনি ভাবতেন এর ফলে তার ছেলের ত্বক কালো হয়ে যাবে এবং তাঁর স্বাস্থ্যের ক্ষতি হবে।

গ) অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কী কী করতেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন তাঁর জ্বর বা অসুখ হোক। এজন্য তিনি-
বৃষ্টিতে ভিজতেন।
রোদে খেলতেন।
শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন ইত্যাদি।

ঘ) কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন?
উত্তর: দুধের মধ্যে পানি থাকে। আর দুধ জ্বাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়। তাই দুধ ঘন হয়। এটি জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন।

ঙ) রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কী পুরষ্কার পেয়েছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

৪। তোমার ছেলেবেলা আর রবীন্দ্রনাথের ছেলেবেলার মিল ও অমিল লেখো।

মিল
———————-
———————-

অমিল
———————-
———————-

উত্তর : আমার ছেলেবেলা আর রবীন্দ্রনাথের ছেলেবেলার মিল ও অমিল-

মিল
১. রাতে পড়তে বসলে ঘুম পাওয়া।
২. পড়া না শিখলে শিক্ষকের বকা খাওয়া।
৩. ঘুরতে ভালো লাগা।

অমিল
১. স্কুলে পড়তে ভালো লাগে।
২. কুস্তি নয়, ফুটবল খেলা শিখি।
৩. বিজ্ঞান নয়, বাংলা পড়তে ভালো লাগে।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।

১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৫৬ সালে
খ. ১৮৬০ সালে
গ. ১৮৬১ সালে√
ঘ. ১৮৬৫ সালে

২. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-
ক. ১১ই ফাল্গুন
খ. ১২ই ভাদ্র
গ. ২২শে শ্রাবণ
ঘ. ২৫শে বৈশাখ√

৩. রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন-
ক. ৭ই মে√
খ. ৭ই জুন
গ. ৭ই জুলাই
ঘ. ৭ই আগস্ট

৪. রবীন্দ্রনাথ ঠাকুর একজন-
ক. সাংবাদিক
খ. দার্শনিক
গ. কবি ও লেখক√
ঘ. গণিতবিদ

৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেমন ছিল?
ক. খুবই একঘেয়েমিখ
খ. আনন্দময়√
গ. দুঃখময়
ঘ. নির্জীব

৬. রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় কোনটি শিখতেন?
ক. দাবা খেলা
খ. কুস্তি√
গ. পেইন্টিং করা
ঘ. ফুটবল খেলা

শূন্যস্থান পূরণ করো:

১. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন —–।
২. রবীন্দ্রনাথের ছোটোবেলা খুব —– ছিলো।
৩. রবীন্দ্রনাথ প্রতিদিন সকালে —– লড়াই করতেন।
৪. —– স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
৫. রবীন্দ্রনাথ শীতের —– ছাদে দাঁড়িয়ে থাকতেন।
৬. দুধ জ্বাল দিলে পানি —— হয়ে উড়ে যায়।
৭. রবীন্দ্রনাথ ১৯১৩ সালে —– পুরস্কার পান।

উত্তর:

১. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কবি/লেখক।
২. রবীন্দ্রনাথের ছোটোবেলা খুব মজার ছিলো।
৩. রবীন্দ্রনাথ প্রতিদিন সকালে কুস্তি লড়াই করতেন।
৪. ব্যায়াম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
৫. রবীন্দ্রনাথ শীতের সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে থাকতেন।
৬. দুধ জ্বাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়।
৭. রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

বাক্য গঠন করো।

আকাশ, পুরস্কার, ব্যায়াম, পরিষ্কার, দুনিয়া

উত্তর:

আকাশ – আকাশের রঙ নীল।
পুরস্কার – পুরস্কার জেতা গর্বের বিষয়।
ব্যায়াম – ব্যায়াম করলে শরীর সুস্থ্য থাকে।
পরিষ্কার – পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
দুনিয়া – দুনিয়াটা অনেক বড়ো।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

১. রবীন্দ্রনাথ ছোটোবেলায় রোজ সকালে কোনটি করতেন?
উত্তর: রবীন্দ্রনাথ ছোটোবেলায় রোজ সকালে কুস্তি লড়াই করতেন।

২. কুস্তি কী?
উত্তর: কুস্তি এক ধরনের খেলা।

৩. রবীন্দ্রনাথ কুস্তি লড়াই করার পর কী অবস্থায় বাড়ি ফিরতেন?
উত্তর: রবীন্দ্রনাথ কুস্তি লড়াই করার পর সারা গায়ে ধুলো-কাদা মেখে বাড়ি ফিরতেন।

৪. রবীন্দ্রনাথের মা কেন ভয় পেতেন?
উত্তর: রবীন্দ্রনাথ কুস্তি খেলে সারা গায়ে ধুলো-কাদা মেখে বাড়ি ফিরতেন। এতে ছেলের গায়ের রং কালো হয়ে যাবে মনে করে রবীন্দ্রনাথের মা ভয় পেতেন।

৫. ব্যায়াম করার সুফল লেখ।
উত্তর: ব্যায়াম করলে মানসিক চাপ কমে। দেহের ক্ষমতা বৃদ্ধি পায়। রোগ-বালাই কম হয়। দীর্ঘমেয়াদে একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা সম্ভব হয়।

৬. রবীন্দ্রনাথ জ্বর চাইতেন কেনো?
উত্তর: জ্বর হলে পড়াশোনা করতে হবে না। এজন্য রবীন্দ্রনাথ জ্বর চাইতেন।

৭. সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথের মা কী করতেন?
উত্তর: সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথের মা বাড়ির মেয়েদের নিয়ে গল্প করতেন।

৮. মা রবীন্দ্রনাথকে সন্ধ্যাবেলায় ডাকতেন কেন?
উত্তর: মা রবীন্দ্রনাথকে পুঁথি পড়ে শোনানোর জন্য সন্ধ্যাবেলায় ডাকতেন।

৯. রবীন্দ্রনাথ ছেলেবেলায় কোন বিষয় পড়তে পছন্দ করতেন?
উত্তর: রবীন্দ্রনাথ ছেলেবেলায় বিজ্ঞান বিষয় পড়তে বেশি পছন্দ করতেন।

১০. রবীন্দ্রনাথের বিজ্ঞান শিক্ষকের নাম কী ছিল?
উত্তর: রবীন্দ্রনাথের বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত।

Read More: ৩য় শ্রেণির বাংলা পাঠ ২৪ তালগাছ প্রশ্ন উত্তর

Read More: ৩য় শ্রেণির বাংলা আদর্শ ছেলে কবিতার প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *