তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা আদর্শ ছেলে কবিতার প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা আদর্শ ছেলে কবিতার প্রশ্ন উত্তর: আমাদের দেশে এমন ছেলে কখন হবে, যে কথায় নয় সবসময় কাজে বড়ো হবে। সেই ছেলের মুখে হাসি, বুকে বল আর মনে শক্তি থাকবে। সেই ছেলে মানুষের মতো মানুষ হওয়ার প্রতিজ্ঞা বা পণ করবে। কোনো বিপদ এলে সে সামনে এগিয়ে যাবে, কখনো পিছপা হবে না। যে ছেলে ভীতু, কথায় কথায় কেঁদে দেয় তাকে কেউ পছন্দ করে না। সকলকে কাজ করতে হবে, রাজার কুমার বা কৃষকের ছেলে যে-ই হোক। সবাই পরিশ্রম করলে তবেই দেশ উন্নত হবে।

৩য় শ্রেণির বাংলা আদর্শ ছেলে কবিতার প্রশ্ন উত্তর:

শব্দ শিখি:

আদর্শ – অনুসরণীয়
পণ – অঙ্গীকার
তেজে ভরা মন – উদ্দীপ্ত মন
আগুয়ান – অগ্রসর
সবারি – সবারই
চেতনা – বোধ
সাদা প্রাণ – সুন্দর মন
কল্যাণ – মঙ্গল
বিশ্বমাঝার – পৃথিবীর মধ্যে

অনুশীলনী

১। একজন কবিতার একটি চরণ বলি অন্যজন পরের চরণটি বলি।

সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ-
—————————-।
মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন,
—————————-।
হাতে প্রাণে, খাটো সবে, শক্তি করো দান,
—————————-।

উত্তর:

সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ-
‘মানুষ’ হইতে হবে, মানুষ যখন।
মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন,
‘মানুষ’ হইতে হবে- এই তার পণ।
হাতে প্রাণে, খাটো সবে, শক্তি করো দান,
তোমরা ‘মানুষ’ হলে, দেশের কল্যাণ।

২। বলি ও লিখি।

ক) কথার চেয়ে কীসে বড়ো হতে হবে?
উত্তর: কথার চেয়ে কাজে বড়ো হতে হবে।

খ) কেমন ছেলে কেউ চায় না?
উত্তর: যে ছেলের কথায় কথায় চোখে জল আসে এবং মাথা ঘোরে এমন ছেলে কেউ চায় না।

গ) শিশুরা কী পণ করবে?
উত্তর: শিশুরা ‘মানুষ’ হওয়ার পণ করবে।

ঘ) কীভাবে দেশের কল্যাণ হবে?
উত্তর: ছেলেরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ হবে।

৩। কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি ও লিখি।

উত্তর : নিজে নিজে চেষ্টা করো।

৪। মিলিয়ে পড়ি ও লিখি।

ক) বড়ো হতে হবে —— কথায়/কাজে
খ) বিপদ আসলে —— এগিয়ে যাব/পিছিয়ে আসব
গ) মুখে থাকতে হবে —— হাসি/কষ্ট

উত্তর:

ক) বড়ো হতে হবে কাজে।
খ) বিপদ আসলে এগিয়ে যাব।
গ) মুখে থাকতে হবে হাসি।

৫। কোনটি ভালো কাজ ও কোনটি খারাপ কাজ।

উত্তর:

১. শিশুরা মারামারি করছে।
উত্তর: খারাপ কাজ।
২. একজন শিশু ও তার মা গাছ লাগাচ্ছেন।
উত্তর: ভালো কাজ।
৩. একজন শিশু এক বৃদ্ধকে রাস্তা পার করে দিচ্ছে।
উত্তর: ভালো কাজ।

৬। দেশের কল্যাণের জন্য কী করা যায় লিখি।

—————————
—————————
—————————
উত্তর : দেশের কল্যাণের জন্য সবার আগে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সদা হাসি মুখে দেশ ও দেশের মানুষের সেবা করতে হবে। গরিব-দুঃখীদের সাহায্য ও সহযোগিতা করতে হবে। যারা দেশের কল্যাণের বিরোধী, তাদের প্রতিহত করতে হবে। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সব শ্রেণির মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এক কথায়, দেশের কল্যাণের জন্য দেশের প্রতিটি মানুষকে আদর্শ মানুষে পরিণত হতে হবে।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।

১. সেই ছেলে বড়ো হবে-
ক. কথায়
খ. কাজে√
গ. উচ্চতায়
ঘ. আকাঙ্ক্ষায়

২. সেই ছেলের মুখে থাকবে –
ক. তেজ
খ. বল
গ. হাসি√
ঘ. প্রাণ

৩. কবি কেমন ছেলে চান?
ক. ভালো
খ. মন্দ
গ. আদর্শ√
ঘ. কোনোটিই নয়

৪. আদর্শ ছেলে কী হওয়ার পণ করে?
ক. ডাক্তার
খ. ইঞ্জিনিয়ার
গ. ব্যারিস্টার
ঘ. মানুষ√

৫. আদর্শ ছেলের চোখে কী থাকে না?
ক. দৃষ্টিশক্তি
খ. জল√
গ. তেজ
ঘ. ক্লান্তি

৬. ‘আগুয়ান’ অর্থ কী?
ক. অগ্রসর√
খ. পিছুটান
গ. চেতনা
ঘ. উদ্দীপনা

৭. কেমন ছেলে কেউ চায় না?
ক. অলস
খ. দুর্বলচিত্ত√
গ. অসুস্থ
ঘ. চেতনাহীন

৮. কবি মানুষকে কী হওয়ার আহ্বান জানিয়েছেন?
ক. নেতা
খ. শক্তিশালী
গ. মানুষ√
ঘ. বড়ো

শূন্যস্থান পূরণ করো:

১. আমাদের —– হবে সেই ছেলে কবে?
২. —– ছেলে কাজে বড়ো হয়।
৩. আদর্শ ছেলে —– বড়ো হয় না।
৪. আদর্শ ছেলের মুখে —– থাকে।
৫. আদর্শ ছেলের বুকে —– থাকে।
৬. —— ভরা মন।
৭. তেজে ভরা —–।
৮. —— হইতে হবে।
৯. —— আসলে এগিয়ে যাবে।
১০. সবারই —— আছে।

উত্তর:

১. আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
২. আদর্শ ছেলে কাজে বড়ো হয়।
৩. আদর্শ ছেলে কথায় বড়ো হয় না।
৪. আদর্শ ছেলের মুখে হাসি থাকে।
৫. আদর্শ ছেলের বুকে বল থাকে।
৬. তেজে ভরা মন।
৭. তেজে ভরা মন।
৮. মানুষ হইতে হবে।
৯. বিপদ আসলে এগিয়ে যাবে।
১০. সবারই হাত-পা আছে।

শব্দার্থ লিখ:

তেজ; মিছে; রয়; খাটো

তেজ – উদ্দীপনা
মিছে – মিথ্যে
রয় – থাকে
খাটো – পরিশ্রম করো

যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ গঠন:

রক্ত = ক্ত ক+ত = শক্ত
বিশ্ব = শ্ব শ+ব = নশ্বর

বাক্য লিখ:

আদর্শ; তেজ; পণ; চেতনা; কৃষক; রাজা; কল্যাণ।

উত্তর:

আদর্শ = আমি একজন আদর্শ মানুষ হতে চাই।
তেজ = তার তেজ দেখে আমি অভিভূত।
পণ = আমি সৎপথে চলার পণ করেছি।
চেতনা = আমাদের চেতনায় একুশ সদা জাগ্রত।
কৃষক = কৃষক কৃষিকাজ করেন।
রাজা = আমরা সবাই রাজা।
কল্যাণ = অপরের কল্যাণের ব্রত গ্রহণ করো।

See More: রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা ৩য় শ্রেণি

See More: ৩য় শ্রেণির বাংলা মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *