বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুচ্ছেদ রচনা (PDF): প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লিখব। চলো, এখন অনুচ্ছেদ রচনাটি শুরু করি!
বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুচ্ছেদ রচনা (PDF):
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পর্যায়। এর মধ্য দিয়েই বহু বছর ধরে চলা বাঙালির স্বাধিকার আন্দোলন পূর্ণতা পায়। অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা অর্জন করি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি সৃষ্টি হয়েছিল সেই ১৯৪৭ সাল থেকেই। ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্র গঠিত হয়েছিল। পাকিস্তানের পূর্ব অংশে ছিল বাংলা ভাষাভাষী মানুষের অবস্থান। শুরু থেকেই এই অংশের মানুষকে পরাধীন করে রাখে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী। কেড়ে নেওয়া হয় তাদের সমস্ত অধিকার। শোষিত, বঞ্চিত বাঙালি তখন অধিকার আদায়ের সংগ্রামে নামে। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির মাঝে স্বাধিকার চেতনার উন্মেষ ঘটে। একে একে আসে ’৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ’৬৯-এর গণ-অভ্যুত্থান। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিপুল বিজয় লাভের পরও বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, ফলে ফুঁসে ওঠে গোটা জাতি। বঙ্গবন্ধু তাঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সবাইকে প্রস্তুত হতে নির্দেশ দেন। ২৫শে মার্চ রাতে পাকবাহিনী এদেশের ঘুমন্ত, নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয়ে যায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। শ্রেণি-পেশা নির্বিশেষে আপামর জনসাধারণ দলে দলে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। নয়টি সেক্টরে দেশকে বিভক্ত করে শুরু হয় তুমুল লড়াই। পরবর্তী নয় মাস মুক্তিবাহিনী বিপুল পরাক্রমে প্রতিরোধ করে চলে হানাদারদের আগ্রাসন। অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা অর্জন করি চূড়ান্ত স্বাধীনতা। এ স্বাধীনতা অর্জনের জন্যে প্রাণ দিয়েছে ৩০ লক্ষ মানুষ এবং সম্ভ্রম হারিয়েছে ৩ লক্ষ নারী। তাই মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় প্রেরণার নাম। মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে অধিকার আদায়ে সংঘবদ্ধ করে, আদর্শের পথে হাঁটতে উদ্বুদ্ধ করে। সেই চেতনাকে ধারণ করে সমৃদ্ধ দেশ গঠনে আমাদের সকলকে যথাযথ ভূমিকা রাখতে হবে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “বাংলাদেশের মুক্তিযুদ্ধ” অনুচ্ছেদ রচনাটি পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free