গ্রন্থগার অনুচ্ছেদ রচনা (PDF)
গ্রন্থগার অনুচ্ছেদ রচনা

গ্রন্থগার অনুচ্ছেদ রচনা (PDF)

গ্রন্থগার অনুচ্ছেদ রচনা (PDF): প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা গ্রন্থগার সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লিখব। চলো, এখন অনুচ্ছেদ রচনাটি শুরু করি!

গ্রন্থগার অনুচ্ছেদ রচনা (PDF):

গ্রন্থগার

লাইব্রেরি হচ্ছে পুস্তকের শ্রেণিবদ্ধ সংগ্রহ। ব্যক্তিগত বা পারিবারিকভাবে গড়ে উঠতে পারে লাইব্রেরি। মানুষের চিন্তার অমূল্য সম্পদ রক্ষিত থাকে লাইব্রেরিতে। একজন ব্যক্তির পক্ষে সব ধরনের জ্ঞান আহরণ করা সম্ভব নয়। ফলে প্রয়োজন হয় লাইব্রেরির। ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছা প্রাধান্য পায়। ব্যক্তির রুচি অনুযায়ী বইয়ের মাধ্যমে তাঁর ব্যক্তিগত গ্রন্থাগার গড়ে তোলেন। পাবলিক বা পারিবারিক লাইব্রেরিতে সবার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়। সকল শ্রেণির মানুষের কথা চিন্তা করেই গড়ে ওঠে পাবলিক বা পারিবারিক লাইব্রেরি। লাইব্রেরিতে সঞ্চিত থাকে চিন্তার অমূল্য সম্পদ। মানুষের তিল তিল সাধনার বিপুল ঐশ্বর্য সঞ্চিত থাকে এখানে। একটি জাতিকে উন্নত, শিক্ষিত ও সংস্কৃতিবান করে গড়ে তোলার ক্ষেত্রে লাইব্রেরির অবদান অনস্বীকার্য। লাইব্রেরি সামাজিক অবক্ষয়ের রোধে ভূমিকা রাখে। লাইব্রেরি তার সঞ্চিত সম্পদ নিয়ে কালের সাক্ষ্য বহন করে। মুছে দেয় অতীত আর বর্তমানের সীমারেখা। কল্যাণমূলক গবেষণা, নিজস্ব চিন্তা-চেতনা প্রভৃতির সমাহার সঞ্চিত থাকে লাইব্রেরিতে। কখনো বিশেষ প্রয়োজনে, কখনো বা মনের খোরাক জোগাতে মানুষ ছুটে যায় লাইব্রেরিতে। যে জাতির সমৃদ্ধ লাইব্রেরি নেই, সে জাতির সমৃদ্ধ ইতিহাসও নেই। লাইব্রেরি শিক্ষা প্রসারের অপরিহার্য অঙ্গ। অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার অনবদ্য হাতিয়ার লাইব্রেরি। তাই লাইব্রেরি প্রতিষ্ঠা ও এর চর্চায় মনোনিবেশ করা আমাদের সবার জরুরি।

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “গ্রন্থগার” অনুচ্ছেদ রচনাটি পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: তথ্যপ্রযুক্তি অনুচ্ছেদ রচনা (PDF)

Read More: বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুচ্ছেদ রচনা (PDF)

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *