এসএসসি পদার্থবিজ্ঞান ১১তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ১১তম অধ্যায়ের (চল বিদ্যুৎ) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।
এসএসসি পদার্থবিজ্ঞান ১১তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:
০১. ১নং, ২নং ও ৩নং বাল্ব এর গায়ে যথাক্রমে লেখা আছে 220 V – 50 W, 220 V – 100 W ও 220 V – 100 W। সমান্তরালে সংযুক্ত ১নং ও ৩নং বাল্ব এর সাথে ২নং বাল্বটি শ্রেণিতে সংযুক্ত। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 14 টাকা।
(ক) ডায়োড কাকে বলে?
(খ) অ্যামিটারকে বর্তনীতে কীভাবে যুক্ত করতে হয়? ব্যাখ্যা কর।
(গ) বর্তনীর তুল্যরোধ নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘণ্টা চালু রাখলে জানুয়ারি মাসে 651 টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা যাচাই কর।
০২. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন?
(খ) তড়িৎ সিস্টেম লস ব্যাখ্যা কর।
(গ) ১ম চিত্রে চার্জদের সংযোগক সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে?
(ঘ) উপরের বর্তনীর ক্ষেত্রে সকল বিন্দুতে বিভব পতন বা ভোল্টেজ ড্রপের মানের সমষ্টি বর্তনীতে ব্যবহৃত পটেনশিয়াল এর সমান কি না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
০৩. নিচের সার্কিট ডায়াগ্রামটি লক্ষ্য কর এবং প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও।
[এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) প্রতিরোধ কী?
(খ) বাতাসে জলীয় বাষ্প থাকলে জমা হওয়া চার্জ দ্রুত হারিয়ে যায় কেন?
(গ) বর্তনীর 1 Ω রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় কর।
(ঘ) যদি বর্তনীর বিভব 240 V করা হয় তবে C, D ও E বিন্দুতে ভোল্টেজ একই হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
০৪. একটি বাসায় 100W – 220 V ও 200 W – 220 V লেখা দুটি বাতি প্রতিদিন 5 ঘণ্টা করে জ্বলে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 6 টাকা।
(ক) আপেক্ষিক রোধ কাকে বলে?
(খ) ওহমের সূত্র ব্যাখ্যা কর।
(গ) জানুয়ারি মাসে উদ্দীপকের বাসায় বিদ্যুৎ খরচ কত হবে?
(ঘ) উদ্দীপকের বাতি দুটিকে শ্রেণিতে যুক্ত করলে উভয়ের ক্ষমতা সমান হবে কিনা? বিশ্লেষণ কর।
০৫. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
[এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) ওহমের সূত্রটি লিখ।
(খ) পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন?
(গ) বর্তনীর তুল্যরোধ নির্ণয় কর।
(ঘ) বর্তনীর মূল প্রবাহ কত? বর্তনী শ্রেণি সমবায়ে সাজালে বর্তনী প্রবাহ পূর্বের প্রবাহের তুলনায় কতটুকু কমবে- ব্যাখ্যা কর।
০৬. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) ওহমের সূত্রটি বিবৃত কর।
(খ) কম্পিউটার, ফ্রিজ সংযুক্ত বিদ্যুতের লাইনে গ্রাউন্ড সংযোগ থাকে কেন? ব্যাখ্যা কর।
(গ) চিত্রের বর্তনীর মূল প্রবাহ নির্ণয় কর।
(ঘ) বর্তনীর সুইচ ‘K’ অন অবস্থায় VAB ও VCD সমান হবে না—কি ভিন্ন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
০৭. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) তড়িৎ বলরেখা কাকে বলে?
(খ) জ্বালানি ট্রাকের পিছনে শেকল ঝুলিয়ে দেওয়া হয় কেন?
(গ) উদ্দীপকের আলোকে R₁ এবং R₂-এর মান নির্ণয় কর।
(ঘ) চিত্র-১ এর বর্তনীটি দৈনিক 10 ঘণ্টা চললে আগস্ট মাসে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হবে? [1 unit বিদ্যুৎ এর মূল্য 5.12 টাকা]
০৮. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) রিওস্ট্যাট কাকে বলে?
(খ) তাপমাত্রা বাড়ালে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায় কেন?
(গ) বর্তনীর তুল্যরোধ নির্ণয় কর।
(ঘ) R₄ ও R₆ এর ক্ষমতা সমান হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
০৯. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) সলিনয়েড কাকে বলে?
(খ) দূর-দূরান্তে বিদ্যুৎ প্রেরণে স্টেপ-আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন?
(গ) বর্তনীর মোট প্রবাহ নির্ণয় কর।
(ঘ) চিত্রের বর্তনীর জন্য R₁, R₂, R₃ ও R₄ এর মধ্যে কোনটির ক্ষমতা সর্বাধিক কম? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
১০. একটি বাসায় তিনটি বাতি আছে। বাতি তিনটির গায়ে যথাক্রমে (100 W – 220 V), (60 W – 220 V) ও (40 W – 220 V) লেখা আছে। 35 W এর দুটি ফ্যান আছে। উদ্দীপকে যে বাসায় ব্যবহৃত সকল বৈদ্যুতিক উপকরণ 220 V বিভব পার্থক্যের উৎসের সাথে সমান্তরালভাবে সংযুক্ত।
(ক) পরিবাহিতা কী?
(খ) বিদ্যুতের সিস্টেম লস বাড়ে কেন? ব্যাখ্যা কর।
(গ) বাতি তিনটি এবং ফ্যান দুটি প্রতিদিন 5 ঘণ্টা করে চালালে সেপ্টেম্বর মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকে উল্লেখিত তিনটি বাতিকে সমান্তরালে রেখে ফ্যান দুটিকে শ্রেণিতে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের মানের কীরূপ পরিবর্তন ঘটবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১১. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে?
(খ) একটি নির্দিষ্ট তামার তারকে সমানভাবে টেনে লম্বা করা হলে এর পরিবাহিতা হ্রাস পায় কেন? ব্যাখ্যা কর।
(গ) চিত্র-১ এর A ও B এর মধ্যকার তুল্য রোধ নির্ণয় কর।
(ঘ) চিত্র-২ এর R₂ ও R₃ কি একই সময়ে একই পরিমাণ শক্তি ব্যয় করে? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free