এসএসসি পদার্থবিজ্ঞান ১২তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ১২তম অধ্যায়ের (বিদ্যুতের চৌম্বক ক্রিয়া) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।
এসএসসি পদার্থবিজ্ঞান ১২তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:
০১. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) ভোল্টেজ কাকে বলে?
(খ) সিগন্যাল শনাক্তকরণে কোন পরিবাহী অধিক কার্যকর ব্যাখ্যা কর।
(গ) চিত্রে বর্তনীর পাকসংখ্যা নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকটির দ্বারা 110 Ω এর একটি বাতি জ্বালানো সম্ভব কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
০২. একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ যথাক্রমে 210 V ও 700 V। এর প্রাইমারি কুণ্ডলীর পাকসংখ্যা 30 এবং প্রবাহ 0.83 A।
(ক) ইন্ডিউসড কারেন্ট কী?
(খ) অধিক দূরত্বে সিগনাল প্রেরণের জন্য ডিজিটাল সিগনাল উত্তম—ব্যাখ্যা কর।
(গ) সেকেন্ডারি কুণ্ডলীর প্রবাহ নির্ণয় কর।
(ঘ) ট্রান্সফরমারটি কোন ধরনের? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
০৩. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) PET কী?
(খ) মোটর ও জেনারেটরের পার্থক্য লিখ।
(গ) চিত্র-১ এর আলোকে I₀ এবং E₀ নির্ণয় কর।
(ঘ) চিত্র-২ এর ঘটনাটি কীভাবে প্রবাহকে একমুখী করে বিশ্লেষণ কর।
০৪. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) অর্ধপরিবাহী কী?
(খ) p-type অর্ধপরিবাহী বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
(গ) I₀ নির্ণয় কর।
(ঘ) Eₚ তড়িৎ উৎস AC এর পরিবর্তে DC নেওয়া হলে ট্রান্সফরমারটির ক্রিয়া কৌশল কিরূপ হবে বিশ্লেষণ কর।
০৫. একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা যথাক্রমে 50 এবং 125। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ও প্রবাহ যথাক্রমে 220 V ও 10 A।
(ক) তড়িৎ চৌম্বক আবেশ কাকে বলে?
(খ) ট্রান্সফরমার শুধুমাত্র পরিবর্তী প্রবাহে কাজ করে কেন?
(গ) উদ্দীপকের গৌণ কুণ্ডলীর রোধ নির্ণয় কর।
(ঘ) ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যতগুণ বৃদ্ধি পায় গৌণ কুণ্ডলীর প্রবাহ ততগুণ হ্রাস পায়—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
০৬. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ] উক্ত যন্ত্রের সাথে 12.5 kW এর তড়িৎ মোটর সংযুক্ত করে দেওয়া হলো।
(ক) সলিনয়েড কাকে বলে?
(খ) এসি-এর পরিবর্তে অটোট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন?
(গ) Output-এ তড়িৎ বিভব নির্ণয় কর।
(ঘ) তড়িৎ মোটরটি কার্যকর হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
০৭. একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 100, মুখ্য ও গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যথাক্রমে 100 V ও 200 V। ট্রান্সফরমারটির ইনপুট কারেন্ট 2 A, 205 W এর একটি তড়িৎ যন্ত্র ট্রান্সফরমারের সাথে যুক্ত করা হলো।
(ক) তড়িৎ চৌম্বক আবেশ কাকে বলে?
(খ) তড়িৎবাহী তারের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক ব্যাখ্যা কর।
(গ) গৌণ কুণ্ডলীর রোধ কত?
(ঘ) উক্ত তড়িৎ যন্ত্রটি ট্রান্সফরমারের সাথে সংযুক্ত করা হলে তড়িৎ-যন্ত্রটি ব্যবহার উপযোগী কি-না? গাণিতিকভাবে মতামত দাও।
০৮. একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলের মোট পাক সংখ্যা 990 টি। প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলের পাক সংখ্যার অনুপাত 8 : 11। প্রাইমারি কুণ্ডলে 5 A তড়িৎ প্রবাহ চালনা করা হয়।
(ক) সলিনয়েড কী?
(খ) তড়িৎ চৌম্বক প্রাবল্য বৃদ্ধির উপায়গুলো কী কী?
(গ) সেকেন্ডারি কুণ্ডলে প্রাপ্ত তড়িৎ প্রবাহের মান নির্ণয় কর।
(ঘ) ট্রান্সফরমারের সেকেন্ডারি কুণ্ডলের পাক সংখ্যা 25% বৃদ্ধি করলে, সেকেন্ডারি কুণ্ডলে প্রাপ্ত তড়িৎ প্রবাহের কীরূপ পরিবর্তন হবে—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
০৯. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) সলিনয়েড কাকে বলে?
(খ) তড়িৎচুম্বকের চৌম্বকত্ব বেশি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
(গ) গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় কর।
(ঘ) ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা ক্ষয় থাকে কি-না? উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১০. এই ট্রান্সফরমারটির একটি 1000W-এর বৈদ্যুতিক মোটর ব্যবহার করার জন্য নির্বাচন করা হয়েছে।
(ক) তড়িৎক্ষেত্র কাকে বলে?
(খ) অ্যানালগ ও ডিজিটাল সিগনালের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
(গ) গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? নির্ণয় কর।
(ঘ) উল্লিখিত বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ট্রান্সফরমারটি যথার্থ কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১১. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) ভোল্টেজ কাকে বলে?
(খ) গামা রশ্মিকে বিদ্যুৎ কিংবা চৌম্বকক্ষেত্র দ্বারা প্রতিহত করা যায় না কেন? ব্যাখ্যা কর।
(গ) চিত্র-১ এর ডিভাইসটি কীভাবে AC-কে DC-তে রূপান্তরিত করে? ব্যাখ্যা কর।
(ঘ) চিত্র-২ এর ট্রান্সফরমারটির সাথে 3.3 kW চাহিদার একটি চুলা বৈদ্যুতিক সংযোগ দিতে চাইলে তা যুক্তিযুক্ত হবে কি-না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
১২. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) সলিনয়েড কী?
(খ) ডিজিটাল সিগনাল অ্যানালগ সিগনাল থেকে পৃথক কেন—ব্যাখ্যা কর।
(গ) চিত্রানুসারে গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের ১নং চিত্রের ডিভাইসটি DC সিগনালকে কীভাবে পরিবর্তন করে—তাত্ত্বিকভাবে বিশ্লেষণ কর।
১৩. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
দৃষ্টান্ত-১: একটি আদর্শ ট্রান্সফরমারের কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত 1 : 5। প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ 18 V এবং সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 1.4 A।
দৃষ্টান্ত-২: 0.15 m ও 0.5 m ব্যাসার্ধের দুটি চার্জিত গোলকের বিভব 12 V ও 18 V। এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 4 m।
(ক) অর্ধপরিবাহী কাকে বলে?
(খ) p-n জাংশন ডায়োড রেক্টিফায়ার হিসেবে কাজ করে—ব্যাখ্যা কর।
(গ) দৃষ্টান্ত-১ অনুযায়ী ট্রান্সফরমারের প্রাইমারি কুণ্ডলীর প্রবাহ নির্ণয় কর।
(ঘ) দৃষ্টান্ত-২ অনুযায়ী গোলকদ্বয়ের কেন্দ্র সংযোগকারী রেখার মধ্য বিন্দুতে 5C আধান স্থাপন করলে সেটি সাম্যাবস্থায় থাকবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free