এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ১০ম অধ্যায়ের (স্থির বিদ্যুৎ) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:

০১. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) পদার্থের তাপমাত্রিক ধর্ম কাকে বলে?
(খ) সিস্টেমে বল কমানোর কৌশল ব্যাখ্যা কর।
(গ) A গোলকটির ধারকত্ব নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।


০২. P ও Q একই উপাদান দ্বারা গঠিত সমান ব্যাসার্ধের গোলক। এখানে, K = 9 × 10⁹ Nm²C⁻².
(ক) তড়িৎ বিভব কাকে বলে?
(খ) জ্বালানি পরিবহনের ক্ষেত্রে উৎপন্ন চার্জ দূরীকরণ কৌশল ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় কর।
(ঘ) চার্জদ্বয় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জদ্বয়ের সংযোগরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কীভাবে পরিবর্তন হবে- গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে দেখাও।


০৩. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ] উভয় গোলকের ব্যাস 10 cm
(ক) তড়িৎক্ষেত্র কাকে বলে?
(খ) কম্পিউটারের মনিটর দ্রুত ময়লা হয় কেন?
(গ) A ও B এর দুটি মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত?
(ঘ) উদ্দীপকের ব্যাটারি দ্বারা কোন গোলকটিকে আহিত করা সম্ভব? চিত্র এঁকে বিশ্লেষণ কর।


০৪. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) ধারক কী?
(খ) প্লাস্টিককে পশমী কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয়, বর্ণনা লিখ।
(গ) উদ্দীপকের আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় কর।
(ঘ) আধানদ্বয়ের সংযোগ সরলরেখায় কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


০৬. শূন্য মাধ্যমে স্থাপিত সমব্যাসার্ধের দুটি গোলক A ও B-এর চার্জ যথাক্রমে +20 C ও +80 C এবং এদের কেন্দ্রের ব্যবধান 3 m।
(ক) কুলম্বের সূত্রটি বিবৃত কর।
(খ) পরিবাহী হিসেবে লোহার তুলনায় তামা উত্তম কেন? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপিত গোলক দুটির পারস্পরিক ক্রিয়াশীল বল নির্ণয় কর।
(ঘ) উক্ত গোলক দুটির কেন্দ্র সংযোগকারী সরলরেখায় উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে নির্ণয় কর।


০৭. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ] F = 3.6 × 10^11 N
A ও B বস্তু দুইটি একই আকৃতির একই উপাদান দ্বারা গঠিত।
(ক) তড়িৎ বিভব কাকে বলে?
(খ) অভ্যন্তরীণ রোধের মান বাড়ালে তড়িৎ প্রবাহ কমে যায় কেন?
(গ) ‘A’ বস্তু সাপেক্ষে ‘B’ বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুতে তড়িৎ তীব্রতা নির্ণয় কর।
(ঘ) ‘A’ ও ‘B’ বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে বিশ্লেষণ কর।


৮. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) p-n জাংশন ডায়োড কাকে বলে?
(খ) অভ্যন্তরীণ রোধের মান বাড়ালে প্রবাহ কমে যায় কেন? ব্যাখ্যা কর।
(গ) A ও B এর মধ্যবর্তী বলের মান নির্ণয় কর।
(ঘ) C এর আধানকে A ও B এর মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


৯. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রে ব্যবহৃত শব্দ তরঙ্গের কম্পাঙ্কের সীমা কত?
(খ) একটি বাল্বের গায়ে 220V-25W লেখা আছে, এর দ্বারা কী বোঝায়? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের চার্জদের মধ্যবর্তী স্থানে A ও B কোনো একটি বিন্দু C তে +10C চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না। তাহলে C বিন্দুর অবস্থান A ও B এর মধ্যবর্তীই হবে কি না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।


১০. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) তড়িৎ বিভব কাকে বলে?
(খ) ভূগর্ভস্থ প্রতিরোধে উচ্চ নির্দিষ্ট-ρ মূলের শলাকা ব্যবহার করা হয় কেন?
(গ) A ও B গোলকের ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।
(ঘ) কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে—গাণিতিক যুক্তির মাধ্যমে নির্ণয় কর।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


১১. [এই প্রশ্নে উদ্দীপকে চিত্র আছে (পোস্টের নিচে PDF Download করুন) ]
(ক) ধারক কাকে বলে?
(খ) তড়িৎক্ষেত্র ও তড়িৎ তীব্রতা একই নয় কেন?
(গ) B তে চার্জের মান পরিবর্তন করলে বল ও কুলম্বের ধ্রুবক একই হবে?
(ঘ) উদ্দীপকের A গোলকের সাথে +1C আধান যুক্ত করলে পরিবর্তিত অবস্থার সাথে পূর্বের অবস্থার তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা কর।


১২. +120C ও −90C চার্জের দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর 150 cm দূরে অবস্থিত। বায়ু মাধ্যমে k = 9 × 10⁹ Nm²C⁻²
(ক) তড়িৎ আধান কাকে বলে?
(খ) একই উপাদানের সমান দৈর্ঘ্যের দুটি তারের মধ্যে চিকন তার অপেক্ষা মোটা তারের রোধ কম কেন? ব্যাখ্যা কর।
(গ) বস্তু দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।
(ঘ) চার্জিত বস্তু দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? চিত্রসহ গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান ১১তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *