পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় ডান বাম মিলকরণ
৫ম শ্রেণি আকাইদ (ডান বাম মিলকরণ)

পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় ডান বাম মিলকরণ

পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় ডান বাম মিলকরণ: জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। সেখানে কেবল শান্তি আর শান্তি। আনন্দ আর আনন্দ। পৃথিবীতে যারা ছিল ইমানদার, যারা ছিল ভালো, তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে। জান্নাতে আছে আরামের সব রকমের ব্যবস্থা। মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে। সেখানে আছে উত্তম খাদ্য, পানীয় এবং সুন্দর বাগান ও ফলফলাদি। সেখানে কোনো অভাব নেই, অশান্তি নেই, কোনো দুঃখ-বেদনাও নেই।

জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। পৃথিবীতে যারা ইমান আনে নি, ভালো কাজ করে নি, তারা সেখানে চিরদিন বাস করবে। জাহান্নামে কেবল দুঃখ আর দুঃখ। সেখানে আছে ভীষণ ও ভয়ংকর শাস্তি। যেমন আগুনে পোড়ানো, সাপের দংশন, আরো নানা রকম শাস্তি।

আমরা যা করি, যা বলি, আল্লাহ সবই সংরক্ষণ করেন। আমাদের চলাফেরা, আচার-আচরণ, ভালোমন্দ, পাপ-পুণ্য সবকিছু লিখে রাখা হয়। একে বলা হয় আমলনামা। আল্লাহর হুকুমে একদল ফেরেশতা সবকিছু লিখে রাখেন। এই ফেরেশতাদের বলা হয় কেরামান কাতেবিন। হাশরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমলনামা ওজন করা হবে। যার দ্বারা ওজন করা হবে তাকে বলে মিযান। মিযান অর্থ পরিমাপযন্ত্র। ওজনে যাদের নেক কাজ বেশি হবে তারা হবে জান্নাতের অধিকারী। যাদের পাপ বেশি হবে তারা হবে জাহান্নামী।

বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তায়ালা সবাইকে পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন। সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে। একে বলা হয় হাশর। এদিন আমাদের সব কথা ও কাজের হিসাব দিতে হবে। যারা মুমিন এবং যারা পৃথিবীতে ভালো কাজ করেছে, তারা সেদিন আল্লাহর অনুগ্রহ পাবে। তারা নিরাপদে থাকবে। আর যারা ইমান আনে নি, ভালো কাজ করে নি, তারা ভীষণ বিপদের সম্মুখীন হবে। তাদের কষ্টের সীমা থাকবে না।

পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় ডান বাম মিলকরণ:

প্রশ্ন ১। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর:

বাম পাশ ডান পাশ
(ক) নবী-রাসূলের কাজ বা দায়িত্বকে বলে ৫টি।
(খ) সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালা।
(গ) ইসলামের রুকন আল্লাহর।
(ঘ) আল্লাহ্ কাদীরুন অর্থ প্রকৃতি।
(ঙ) সকল কিছুর স্রষ্টা রিসালাত।
আল্লাহ সর্বদ্রষ্টা।
আল্লাহ সর্বশক্তিমান।

উত্তরমালা:
(ক) নবি-রাসুলের কাজ বা দায়িত্বকে বলে রিসালাত।
(খ) সকল প্রশংসা একমাত্র আল্লাহর।
(গ) ইসলামের রুকন ৫টি।
(ঘ) আল্লাহু কাদীরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান।
(ঙ) সকল কিছুর স্রষ্টা আল্লাহ তায়ালা।

প্রশ্ন ২। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর:

বাম পাশ ডান পাশ
(ক) আমরা অন্যায় কিছু বলব না। কারণ অবহেলা করব না।
(খ) আমরা অনেক কিছুই দেখি না। কিন্তু কখনো বলব না।
(গ) আমরা কর্তব্য কাজে আল্লাহ তায়ালা সব শোনেন।
(ঘ) আকাশ ও পৃথিবীর সবকিছু এতে পাপ হয়।
(ঙ) আমরা অন্যায় কথা সচেতন থাকব।
আল্লাহ তায়ালা সবকিছু দেখেন।
আল্লাহর শক্তির অধীন।

উত্তরমালা:
(ক) আমরা অন্যায় কিছু বলব না। কারণ আল্লাহ তায়ালা সব শোনেন।
(খ) আমরা অনেক কিছুই দেখি না। কিন্তু আল্লাহ তায়ালা সবকিছু দেখেন।
(গ) আমরা কর্তব্য কাজে অবহেলা করব না।
(ঘ) আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহর শক্তির অধীন
(ঙ) আমরা অন্যায় কথা কখনো বলব না।

প্রশ্ন ৩। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর:

বাম পাশ ডান পাশ
(ক) ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে মানুষের কল্যাণ করা।
(খ) নবী ও রাসূলের কাজ বা দায়িত্বকে প্রিয় মানুষ।
(গ) নবী-রাসূলগণ আল্লাহর সবচেয়ে সাতটি।
(ঘ) নবী-রাসূলগণের জীবনের লক্ষ্য ছিল রিসালাত।
(ঙ) নবী-রাসূলগণের মূল শিক্ষা ছিল ক্ষমতা দখল করা।
ছয়টি।
রিসালাত বলে।

উত্তরমালা:
(ক) ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত।
(খ) নবি ও রাসুলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে।
(গ) নবি-রাসুলগণ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ।
(ঘ) নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ করা।
(ঙ) নবি-রাসুলগণের মূল শিক্ষা ছিল ছয়টি।

প্রশ্ন ৪। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর:

বাম পাশ ডান পাশ
(ক) মাটির নিচে জমা পানি তাঁর সব নিয়ামত ভোগ করব।
(খ) আলো, বাতাস, পানি আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইব।
(গ) আমরা আল্লাহর আদেশ মতো পীরের কাছে যাব।
(ঘ) মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে সবই আল্লাহ তায়ালার দান।
(ঙ) আমাদের ভুল হলে সাথে সাথে অত্যন্ত বিশুদ্ধ।
কূপ ও নলকূপের মাধ্যমে আমরা পাই।
অন্যায় করে ফেলে।

উত্তরমালা:
(ক) মাটির নিচে জমা পানি কূপ ও নলকূপের মাধ্যমে আমরা পাই।
(খ) আলো, বাতাস, পানি সবই আল্লাহ তায়ালার দান।
(গ) আমরা আল্লাহর আদেশ মতো তাঁর সব নিয়ামত ভোগ করব।
(ঘ) মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করে ফেলে।
(ঙ) আমাদের ভুল হলে সাথে সাথে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইব।

প্রশ্ন ৫। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর:

বাম পাশ ডান পাশ
(ক) ইমান শব্দের অর্থ প্রেরিত সর্বশেষ রাসুল।
(খ) আকিদা শব্দের বহুবচন বাতাস।
(গ) বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।
(ঘ) হযরত মুহাম্মদ (স.) আল্লাহর দৃঢ় বিশ্বাস।
(ঙ) শ্বাস নেয়ার সময় গ্রহণ করি একক ও অদ্বিতীয়।
আকাইদ।
অক্সিজেন।

উত্তরমালা:
(ক) ইমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস।
(খ) আকিদা শব্দের বহুবচন আকাইদ।
(গ) বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।
(ঘ) হযরত মুহাম্মদ (স.) আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসুল।
(ঙ) শ্বাস নেওয়ার সময় গ্রহণ করি অক্সিজেন।


Read More: ৫ম শ্রেণি আকাইদ অধ্যায় ১ অনুশীলনী

Read More: ৫ম শ্রেণি আকাইদ অধ্যায় ১ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Read More: পঞ্চম শ্রেণি আকাইদ অধ্যায় ১ শূন্যস্থান পূরণ

Read More: আকাইদ পঞ্চম শ্রেণি ডান বাম মিলকরণ

Read More: ৫ম শ্রেণি আকাইদ কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর

 

Codehorse App

Check Also

পঞ্চম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৫ম শ্রেণি টুকটুক ও চিকু প্রশ্ন উত্তর

৫ম শ্রেণি টুকটুক ও চিকু প্রশ্ন উত্তর: ‘টুকটুক ও চিকু’ গল্পটি মূলত প্রাণীদের প্রতি ভালোবাসা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *