পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ
৫ম শ্রেণি আকাইদ (শূন্যস্থান পূরণ)

পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ

পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ: তাওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত। রিসালাত অর্থ বার্তাবহন। যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে নিয়ে পৌঁছায়, তাকে বলা হয় বার্তাবাহক বা রাসুল। কিন্তু ইসলামি পরিভাষায় যিনি আল্লাহর বাণী তাঁর বান্দাদের কাছে নিয়ে পৌঁছে দেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎপথে পরিচালিত করেন, তাঁকে নবি বা রাসুল বলা হয়। নবি-রাসুলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে।

পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ:

প্রশ্ন ১। আল্লাহ অতি সহনশীল, তিনি___পছন্দ করেন।
প্রশ্ন ২। কিয়ামতের দিন পৃথিবী এবং এর সবকিছু___হয়ে যাবে।
প্রশ্ন ৩। । মৃত্যুর পর প্রত্যেক___ কবরে সওয়াল-জওয়াবের সম্মুখীন হতে হবে।
প্রশ্ন ৪। আমরা আল্লাহর আদেশ মতো তাঁর সব ___ ভোগ করব।
প্রশ্ন ৫। আল্লাহর নিকট থেকে ___ মাধ্যমে নবি-রাসুলগণ জ্ঞান লাভ করতেন।
প্রশ্ন ৬। আল্লাহ তায়ালার সুন্দর নামসমূহকে___ বলে।
প্রশ্ন ৭। আমাদের চারদিকে ছড়িয়ে রয়েছে আল্লাহ তায়ালার অসংখ্য ___।
প্রশ্ন ৮। প্রত্যেক জাতির জন্য ___ এসেছেন।
প্রশ্ন ৯। আকাশ ও পৃথিবীর সবকিছু ___শক্তির অধীন।
প্রশ্ন ১০। সব প্রশংসা একমাত্র___।
প্রশ্ন ১১। সকল সম্পদের প্রকৃত মালিক___।
প্রশ্ন ১২। মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয়___।
প্রশ্ন ১৩। আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য___।
প্রশ্ন ১৪। নবি-রাসুলের কাজ বা দায়িত্বকে ___বলে।
প্রশ্ন ১৫। হযরত মুহাম্মদ (স.) হলেন সর্বশ্রেষ্ঠ এবং ___ নবি।
প্রশ্ন ১৬। আল্লাহ এক, তাঁর কোনো___নেই।
প্রশ্ন ১৭। নবি-রাসুলগণ আল্লাহর ___ কথা বলেছেন।
প্রশ্ন ১৮। আমরা পাপ কাজ হতে ___ থাকব।
প্রশ্ন ১৯। কখনো মিথ্যা সাক্ষ্য দেব না। কারণ___সব জানেন।
প্রশ্ন ২০। আখিরাত বা পরকালীন জীবনের প্রথম ধাপ হলো ___।
প্রশ্ন ২১। জান্নাত বা বেহেস্ত চির___স্থান।
প্রশ্ন ২২। ইমান শব্দের অর্থ ___।
প্রশ্ন ২৩। আকিদা শব্দের বহুবচন___।
প্রশ্ন ২৪। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ___।
প্রশ্ন ২৫। হযরত মুহাম্মদ (স.) আল্লাহর___রাসুল।
প্রশ্ন ২৬। ফেরেশতাগণ ___ নির্দেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।
প্রশ্ন ২৭। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী ___ পারে না।
প্রশ্ন ২৮। আল্লাহু গারুন অর্থ আল্লাহ অতি ___ ।
প্রশ্ন ২৯। প্রত্যেক প্রাণী মৃত্যুর ___ গ্রহণ করবে।
প্রশ্ন ৩০। আল্লাহু সামীউন অর্থ আল্লাহ ___।
প্রশ্ন ৩১। আল্লাহ্ বাসীরুন অর্থ আল্লাহ ___।
প্রশ্ন ৩২। আল্লাহ সবসময় সবকিছু___।
প্রশ্ন ৩৩। আল্লাহু ক্বাদীরুন অর্থ ___।
প্রশ্ন ৩৪। নবি-রাসুলগণ ___ সবচেয়ে প্রিয় মানুষ।
প্রশ্ন ৩৫। ওহি মানে আল্লাহর ___।
প্রশ্ন ৩৬। জাহান্নাম বা দোযখ হলো চিরস্থায়ী ___ স্থান।
প্রশ্ন ৩৭। পানির অপর নাম ___।
প্রশ্ন ৩৮। জান্নাত হলো চিরস্থায়ী___ স্থান।
প্রশ্ন ৩৯। আল্লাহ তায়ালার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে ___ ভালো হয়।
প্রশ্ন ৪০। ইসলামে ___ গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে।

উত্তরমালা: ১. সহনশীলতা; ২. ধ্বংস; ৩. মানুষকেই; ৪. নিয়ামত; ৫. ওহির; ৬. আসমাউল হুসনা; ৭. সৃষ্টি; ৮. পথপ্রদর্শক; ৯. আল্লাহর; ১০. আল্লাহর; ১১. আল্লাহ তায়ালা; ১২. আখিরাত; ১৩. ফরজ; ১৪. রিসালাত; ১৫. সর্বশেষ; ১৬. শরিক; ১৭. তাওহিদের; ১৮. বিরত; ১৯. মহান আল্লাহ। ২০. কবর; ২১. শান্তির; ২২. দৃঢ় বিশ্বাস; ২৩. আকাইদ; ২৪. ইমান; ২৫. প্রেরিত সর্বশেষ; ২৬. আল্লাহর; ২৭. বাঁচতে; ২৮. ক্ষমাশীল; ২৯. স্বাদ; ৩০. সর্বশ্রোতা; ৩১. সর্বদ্রষ্টা; ৩২. দেখেন; ৩৩. আল্লাহ সর্বশক্তিমান; ৩৪. আল্লাহর; ৩৫. বাণী; ৩৬. কষ্টের; ৩৭. জীবন; ৩৮. সুখের; ৩৯. চরিত্র; ৪০. আল্লাহর গুণে;


Read More: ৫ম শ্রেণি আকাইদ অধ্যায় ১ অনুশীলনী

Read More: ৫ম শ্রেণি আকাইদ অধ্যায় ১ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Read More: পঞ্চম শ্রেণি আকাইদ অধ্যায় ১ শূন্যস্থান পূরণ

Read More: আকাইদ পঞ্চম শ্রেণি ডান বাম মিলকরণ

Read More: ৫ম শ্রেণি আকাইদ কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর

 

Codehorse App

Check Also

পঞ্চম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৫ম শ্রেণি টুকটুক ও চিকু প্রশ্ন উত্তর

৫ম শ্রেণি টুকটুক ও চিকু প্রশ্ন উত্তর: ‘টুকটুক ও চিকু’ গল্পটি মূলত প্রাণীদের প্রতি ভালোবাসা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *