চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর: 
চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর: 

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান এয়োদশ অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান এয়োদশ অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন: মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। লোকসংখ্যা যত বাড়বে, তত বেশি খাবারের প্রয়োজন হবে। বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না।

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান এয়োদশ অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন:

৬। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। তোমাদের গ্রামের জনসংখ্যা আগের তুলনায় বেড়ে যাওয়ায় তাদের চাহিদা পূরণে বনভূমি কেটে ফেলছে। এর ফলে কীসের পরিবর্তন হচ্ছে? গ্রামবাসীদের এই কাজটি করার কারণ লেখ।

উত্তর: বনভূমি কেটে ফেলার কারণে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হচ্ছে।
আমার গ্রামবাসীদের বনভূমি কেটে ফেলার কারণ হলো:
১. চাষযোগ্য জমির পরিমাণ বাড়ানো।
২. গোখাদ্য সরবরাহ করা।
৩. বাসস্থান নির্মাণ করা।
৪. রাস্তাঘাট তৈরি করা ও
৫. কলকারখানা নির্মাণ করা।

 

প্রশ্ন-২। যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কী? মানুষ বনভূমি। ধ্বংস করছে কেন? বনভূমি ধ্বংসের ক্ষতিকর দিকগুলো উল্লেখ কর।

উত্তর: যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি।
চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরি করার জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে।
বনভূমি ধ্বংসের ক্ষতিকর দিকগুলো হলো-
১. বিভিন্ন গাছপালা ও পশুপাখির আবাসস্থল নষ্ট হচ্ছে।
২. ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে।
৩. বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে।
৪. পশুপাখি বিলুপ্তি হচ্ছে।
৫. বৃষ্টিপাত ও তাপমাত্রার ওপর প্রভাব ফেলছে।

 

প্রশ্ন-৩। পৃথিবীতে কোন সম্পদের পরিমাণ সীমিত? অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের দুইটি ক্ষতিকর দিক লেখ। বনভূমি ধ্বংসের তিনটি প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর: পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত।
অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের দুইটি ক্ষতিকর দিক হলো:
১. প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে।
২. বন্যা, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে।
বনভূমি ধ্বংসের তিনটি প্রভাব হলো:
১. গাছপালা ও পশুপাখির আবাসস্থল নষ্ট হওয়া।
২. ধীরে ধীরে গাছপালা ও পশুপাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
৩. ভূমিক্ষয় ও ভূমিধস হওয়া।

 

প্রশ্ন-৪। শিক্ষক শ্রেণিকক্ষে বললেন, দিন দিন প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে ফলে পরিবেশ ধ্বংস হচ্ছে। কীসের ফলে এটি হচ্ছে? জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের কী কী চাহিদা বাড়তে থাকে- এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।

উত্তর: বনভূমি ধ্বংসের ফলে এটি হচ্ছে।
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের নিম্নলিখিত চাহিদা বাড়তে থাকে-
১. মানুষের খাদ্য, বাসস্থান, পোশাক, লেখাপড়া, চিকিৎসা ইত্যাদির চাহিদা বাড়তে থাকে।
২. নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের চাহিদা বাড়তে থাকে।
৩. গাড়ি, বাস, ট্রেন ইত্যাদি যানবাহনের চাহিদা বাড়তে থাকে।
৪. বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন- কাঠ, গাছপালা, মাটি, বায়ু ইত্যাদির চাহিদা বাড়তে থাকে।
৫. নতুন নতুন রাস্তাঘাট তৈরির প্রয়োজন পড়ে।

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

প্রশ্ন-৫। বনভূমি ধ্বংস হয় এরকম চারটি কাজ উল্লেখ কর। প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের চারটি কারণ লেখ।

উত্তর: বনভূমি ধ্বংস হয় এরকম চারটি কাজ হলো-
১. চাষের জমি তৈরি,
২. গো-খাদ্য আহরণ,
৩. রাস্তা-ঘাট তৈরি ও
৪. বাসস্থান তৈরি।
প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের চারটি কারণ হলো-
১. অতিরিক্ত সম্পদ আহরণ,
২. বনভূমি ধ্বংস,
৩. বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও
৪. গাছ কেটে আসবাবপত্র তৈরি।

 

প্রশ্ন-৬। উত্তরবঙ্গে এবার খরার প্রকোপ দেখা দিয়েছে। কোন পরিবর্তনটি এর জন্য দায়ী? প্রাকৃতিক সম্পদের উপর বাড়তি জনসংখ্যার প্রভাব লেখ।

উত্তর: প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন এর জন্য দায়ী।
বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের ওপর ব্যাপক প্রভাব ফেলছে।
যেমন-
১. চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য বনভূমি ধ্বংস করা হচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে।
২. বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশুপাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে।
৩. জলবায়ুর পরিবর্তনের ফলে বন্যা, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে।
৪. মাটি ও পানি দূষিত হওয়ায় খাদ্যে বিষক্রিয়া বাড়ছে। নিরাপদ পানির অভাব পরিলক্ষিত হচ্ছে।
৫. পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাণীর খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ছে।

 

প্রশ্ন-৭। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কী? ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য কী প্রয়োজন? জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের কী কী চাহিদা বাড়তে থাকে?

উত্তর: জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি।
ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও বাসস্থান প্রয়োজন।
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের নিম্নলিখিত চাহিদা বাড়তে থাকে-
১. মানুষের খাদ্য, বাসস্থান, পোশাক, লেখাপড়া, চিকিৎসা ইত্যাদির চাহিদা বাড়তে থাকে।
২. প্রাকৃতিক সম্পদের চাহিদা বাড়তে থাকে।
৩. নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের চাহিদা বাড়তে থাকে।
৪. গাড়ি, বাস, ট্রেন ইত্যাদি যানবাহনের চাহিদা বাড়তে থাকে।

 

প্রশ্ন-৮। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কী? জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির দুইটি ইতিবাচক দিক লেখ। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি না হলে জনসংখ্যা কী অবস্থায় থাকত এ সম্পর্কে লেখ।

উত্তর: জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি।
জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির দুইটি ইতিবাচক দিক হলো-
১. মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে।
২. মানুষ বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে।
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি না হলে অধিক মানুষের জন্য খাদ্যের যোগান দেওয়া সম্ব হতো না। অধিক জনসংখ্যার ফলে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো চাহিদাগুলো মেটানো সম্ব হতো না।

প্রশ্ন-৯। যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কী? মানুষ বনভূমি ধ্বংস করছে কেন? বনভূমি ধ্বংসের তিনটি ক্ষতিকর দিক উল্লেখ কর।

উত্তর: যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি।
চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরি করার জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে।
বনভূমি ধ্বংসের তিনটি ক্ষতিকর দিক হলো:
১. বিভিন্ন গাছপালা ও পশুপাখির আবাসস্থল নষ্ট হচ্ছে।
২. ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে।
৩. বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: ৪র্থ শ্রেণি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, সুস্বাস্থ্য বলতে শুধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *