চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৪র্থ শ্রেণি বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর: অন্যের মতকে সম্মান করাকে বলে পরমতসহিষ্ণুতা। পরমতসহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ। তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা উচিত। সবার মতামতের গুরুত্ব আছে। আমাদের সবাইকে পরমতসহিষ্ণু হতে হবে। যেকোনো বিষয়ে বিভিন্নজনের বিভিন্ন মত থাকতে পারে। তবে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করেন তা ক্ষতিকর না হলে সেটিই গ্রহণ করা উচিত।

আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া। তবে গণতন্ত্রে ভিন্নমত ধারণ ও প্রকাশ করার সুযোগ থাকতে হবে। অন্যের অধিকার খর্ব করা যাবে না। পক্ষান্তরে ভিন্নমত যাদের রয়েছে, তাদের নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আলাদা করে বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে। এই প্রক্রিয়ার তিনটি ধাপ আছে।

চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর:

অল্প কথায় উত্তর দাও:

প্রশ্ন-১। ‘সহিষ্ণুতা’ বলতে কী বোঝায়?
উত্তর: ‘সহিষ্ণুতা’ বলতে সহনশীলতা অর্থাৎ সহ্য করাকে বুঝায়।

প্রশ্ন-২। প্রত্যেকের মতামত শোনা উচিত কেন?
উত্তর: প্রত্যেকের বিভিন্ন মতামত থাকতে পারে। প্রত্যেকের মতামতেরই গুরুত্ব আছে। তাই প্রত্যেকের মতামত শোনা উচিত।

প্রশ্ন-৩। বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ দাও।
উত্তর: বাড়িতে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

প্রশ্ন-৪। ‘বিতর্ক’ কী?
উত্তর: ‘বিতর্ক’ হলো কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক করা।

প্রশ্নগুলোর উত্তর দাও :

প্রশ্ন-১। তোমরা সবাই মিলে শ্রেণিকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কীভাবে নেবে?

উত্তর: শ্রেণিকক্ষের ঐকমত্যের ভিত্তিতে আমরা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিব। আমরা প্রথমে শ্রেণিকক্ষের সকলের মতামত জানতে চাইব। কারণ সবার মতামতের গুরুত্ব আছে। অধিকাংশ শিক্ষার্থী যে মতটি সঠিক মনে করে সেটিই গ্রহণ করব। এভাবে আমরা সবাই মিলে শ্রেণিকক্ষের বাইরে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিব।

প্রশ্ন-২। সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে?

উত্তর: সকলের মতামত নিয়ে আলোচনা করতে বেশি সময় লাগে না। আগে আলোচ্য বিষয় ঠিক করে নিলে অল্প সময়েই শেষ করা যায়। এজন্য আমরা কাগজের টুকরায় নিজের মত লিখে নির্দিষ্ট কারো কাছে জমা দিতে পারি। হ্যাঁ/না বলে মত দিতে পারি। এভাবে সকলের মতামত নিতে বেশি সময় লাগে না।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর:

১. বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১. আমরা কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নিব?
ক. মা-বাবার মতের ভিত্তিতে
খ. গুরুজনদের কথার ভিত্তিতে
গ. দাদা-দাদির কথার ভিত্তিতে
ঘ. অধিকাংশের মতের ভিত্তিতে √

২. আমাদের কোথায় পরমতসহিষ্ণুতার চর্চা করা উচিত?
ক. বাড়ি
খ. বিদ্যালয়
গ. শ্রেণিকক্ষ
ঘ. সকল ক্ষেত্রে √

৩. কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পরমতসহিষ্ণুতা অপরিহার্য। পরমতসহিষ্ণুতার ফলাফল কোনটি?
ক. স্বাধীন মতামত প্রকাশ
খ. সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা
গ. সর্বক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা √
ঘ. সুখ-শান্তি বিরাজ করা

৪. বাড়িতে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে তুমি কার মতামতকে প্রাধান্য দেবে?
ক. বাবার
খ. মা-বাবার
গ. গুরুজনদের
ঘ. সকল সদস্যের √

৫. কাদের মতামত আমাদের গ্রহণ করা উচিত?
ক. নিজের
খ. পছন্দের ব্যক্তির
গ. একজন বা দুজনের
ঘ. অধিকাংশ ব্যক্তির √

২. শূন্যস্থান পূরণ:

প্রশ্ন-১। — একটি সামাজিক গুণ।
উত্তর: পরমতসহিষ্ণুতা।

প্রশ্ন-২। আমরা সবাই — হব।
উত্তর: পরমতসহিষ্ণু।

প্রশ্ন-৩। পরমতসহিষ্ণুতা একটি উল্লেখযোগ্য — গুণ।
উত্তর: সামাজিক।

প্রশ্ন-৪। অধিকাংশ মানুষের মতামত গ্রহণের প্রক্রিয়া হলো —।
উত্তর: গণতন্ত্র।

প্রশ্ন-৫। — দেখা দিলে কোন কাজ সম্বপর হয় না।
উত্তর: মতবিরোধ।

প্রশ্ন-৬। আমরা — মতামতকে প্রাধান্য দেব।
উত্তর: অধিকাংশের।

প্রশ্ন-৭। আমরা নিজের — প্রকাশ করব।
উত্তর: মত।

প্রশ্ন-৮। সবার মতামতের — আছে।
উত্তর: গুরুত্ব।

প্রশ্ন-৯। সিদ্ধান্ত গ্রহণে সকলের মতামত —।
উত্তর: শুনব।

প্রশ্ন-১০। গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণে — ধাপ অনুসরণ করতে হয়।
উত্তর: তিনটি।

৩. শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়:

১. পরমতসহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ।

২. সবার মতামত ধৈর্যসহকারে শোনা উচিত নয়।

৩. আমাদের সবাইকে পরমতসহিষ্ণু হতে হবে না।

৪. সবার মতামত গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় গণতন্ত্র।

৫. সবার মতামতের গুরুত্ব আছে।

৬. অন্যের মতকে সম্মান করাকে বলে পরমতসহিষ্ণুতা।

৭. যে কোনো বিষয়ে বিভিন্নজনের বিভিন্ন মত থাকতে পারে।

৮. গণতন্ত্র প্রক্রিয়ার তিনটি ধাপ আছে।

৯. আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া।

১০. অন্যের মতকে অসম্মান করাকে বলে পরমতসহিষ্ণুতা।

উত্তর: ১. শুদ্ধ; ২. অশুদ্ধ; ৩. অসুস্থ; ৪. শুদ্ধ; ৫. শুদ্ধ; ৬. শুদ্ধ; ৭. শুদ্ধ; ৮. শুদ্ধ; ৯. শুদ্ধ: ১০. অশুদ্ধ।

৪. মিলকরণ:

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

 

৫. সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। পরমতসহিষ্ণুতা বলতে তুমি কী বোঝ?
উত্তর: অন্যের মতকে সম্মান করাকে পরমতসহিষ্ণুতা বলে। এটি একটি সামাজিক গুণ।

প্রশ্ন-২। তোমার মতে সমাজে মিলেমিশে চলতে সমস্যা হয় কেন?
উত্তর: পরমতসহিষ্ণুতার অভাবে সমাজে মিলেমিশে চলতে সমস্যা হয়। এটি একটি প্রধান গুণ।

প্রশ্ন-৩। সমাজের সকলে পরমতসহিষ্ণু হলে কী ধরনের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে তুমি মনে কর?
উত্তর: সমাজের সকলে পরমতসহিষ্ণু হলে শান্তি ও সম্প্রীতিভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভম্ব বলে আমি মনে করি।

প্রশ্ন-৪। তোমার বড় বোনের বিয়ের আয়োজন কীভাবে করতে চাও সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি কী হবে?
উত্তর: বড় বোনের বিয়ের আয়োজন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি হলো সকলের মতামত নিয়ে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া।

প্রশ্ন-৫। কোন অধিকার বলে তুমি যেকোনো বিষয়ে মতামত প্রকাশের সুযোগ পাবে?
উত্তর: মত প্রকাশের অধিকারের বলে আমি যেকোনো বিষয়ে মতামত প্রকাশের সুযোগ পাব।

প্রশ্ন-৬। গণতন্ত্র বলতে তুমি কী বোঝ?
উত্তর: যেকোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে। তবে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করে সেটিই গ্রহণ করা উচিত। এই প্রক্রিয়াকে গণতন্ত্র বলে।

প্রশ্ন-৭। তোমার জানা মতে গণতান্ত্রিক প্রক্রিয়ার কয়টি ধাপ ও কী কী?
উত্তর: গণতন্ত্র প্রক্রিয়ার তিনটি ধাপ আছে। যথা: (১) মত প্রকাশ, (২) শোনা ও (৩) সিদ্ধান্ত নেওয়া।

প্রশ্ন-৮। গণতন্ত্র প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
উত্তর: গণতন্ত্র প্রক্রিয়ার প্রথম ধাপ হলো মত প্রকাশ।

প্রশ্ন-৯। গণতন্ত্রের মূলকথা কী বলে তুমি মনে কর?
উত্তর: গণতন্ত্রের মূলকথ্য হলো অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করে সেটি গ্রহণ করা।

প্রশ্ন-১০। বাড়িতে কোন কোন বিষয়ে আমরা মতামত রাখতে পারি?
উত্তর: বাড়িতে বিভিন্ন বিষয় যেমন- বেড়ানো, কেনাকাটা, ঘর সাজানো, উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ, খাবার মেনু, বিয়ে ও জন্মদিন ইত্যাদি বিষয়ে আমরা মতামত রাখতে পারি।

চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর:

৬. বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। পরমতসহিষ্ণুতা কাকে বলে? কাদেরকে পরমতসহিষ্ণু হতে হবে? পরমতসহিষ্ণু হলে তুমি কী কী উপকার পেতে পার? চারটি বাক্যে লেখ।
উত্তর: অন্যের মতকে সম্মান করাকে পরমতসহিষ্ণুতা বলে।
সমাজের সবাইকে পরমতসহিষ্ণু হতে হবে।
পরমতসহিষ্ণু হলে আমি যেসব উপকার পেতে পারি সে সম্পর্কে চারটি বাক্য হলো:
১. এটি সমাজের সদস্যদের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে।
২. ব্যক্তিকে কোনো বিষয়ে নিজের কথা বলার সুযোগ করে দেয়।
৩. সবার মতামতের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল হতে শেখায়।
৪. সকলের মতামতকে প্রাধান্য দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

 

প্রশ্ন-২। পরমতসহিষ্ণুতা কীরূপ গুণ? এতে কাদের মতামতের গুরুত্ব আছে? পরমতসহিষ্ণু হওয়ার জন্য আমাদের কী করা উচিত? চারটি বাক্যে লেখ।
উত্তর: পরমতসহিষ্ণুতা একটি সামাজিক গুণ।
পরমতসহিষ্ণুতায় সকলের মতামতের গুরুত্ব আছে।
পরমতসহিষ্ণু হওয়ার জন্য আমাদের যা থাকা উচিত তা হলো:
আমরা একজন অন্যজনের মতামত ধৈর্যসহকারে শুনব। অন্যের মতামত প্রকাশের সময় কথা বলা থেকে বিরত থাকব। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকব। জোর করে একজনের মতামত অন্যের ওপর চাপিয়ে দিব না।

 

প্রশ্ন-৩। কাদের মতামত থাকতে পারে? প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? বাড়িতে ও বিদ্যালয়ে আমরা কীভাবে নিজেদের মত প্রকাশ করতে পারি? চারটি বাক্যে লেখ।
উত্তর: প্রত্যেকের মতামত থাকতে পারে।
প্রত্যেকের মতামতের গুরুত্ব রয়েছে বিধায় প্রত্যেকের মতামত শোনা উচিত।
বাড়িতে ও বিদ্যালয়ে আমরা যেভাবে নিজেদের মত প্রকাশ করতে পারি তা হলো:
বাড়িতে ও বিদ্যালয়ে আমাদের অনেক সময় কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। যেমন- কারো জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে কী করা হবে, কীভাবে পড়ালেখা করতে হবে ইত্যাদি অনেক সিদ্ধান্ত নিতে হয়। এসব ক্ষেত্রে আমরা প্রথমে সম্ব মতো আমরা আমাদের মত প্রকাশ করব, পরিবারের অন্যদের মত শুনব। তারপর সবার মতের প্রতি শ্রদ্ধা রেখে সবার জন্য যেটি ভালো সেই মতটি গ্রহণ করব।

 

প্রশ্ন-৪। অন্যের মতকে সম্মান করাকে কী বলে? পরমতসহিষ্ণু না হলে কী সমস্যা তৈরি হয়? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: অন্যের মতকে সম্মান করাকে পরমতসহিষ্ণুতা বলে।
আমরা যদি অন্যের মতকে গুরুত্ব না দেই তাহলে অনেক সমস্যা হতে পারে। যেমন- এর ফলে আমাদের মা-বাবা, ভাই-বোন, সহপাঠী বন্ধু, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও অন্যদের সাথে মতবিরোধ বা ঝগড়া হতে পারে। এসব কারণে সঠিক সিদ্ধান্ত নিতেও সমস্যা হতে পারে। এর ফলে কাজ করতে অসুবিধা হবে। মিলেমিশে চলতে সমস্যা হবে।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিজ্ঞান এয়োদশ অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন

আরও পড়ুন: ৪র্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৭ প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর: বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *