এসএসসি পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ষ্ঠ অধ্যায়ের (বস্তুর উপর তাপের প্রভাব) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।
এসএসসি পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:
১. একটি 1.67 kg ভরের ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি 2 kg ভরের পাত্রের মধ্যে রেখে 1000°C এ উত্তপ্ত করা হলো। ধাতব খণ্ডটিকে একটি 0°C তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো। ধাতুটির আপেক্ষিক তাপ 400 J kg⁻¹ K⁻¹, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 334 kJ kg⁻¹, পানির আপেক্ষিক তাপ 4.2 kJ kg⁻¹ K⁻¹।
(ক) থার্মোকাপল কী?
(খ) বস্তুর ভরই শক্তি—ব্যাখ্যা কর।
(গ) উক্ত ধাতব খণ্ডটি কী পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে—তা নির্ণয় কর।
(ঘ) যদি সম্পূর্ণ তাপ ক্ষয় হতে প্রাপ্ত বরফ উল্লিখিত উত্তপ্ত পাত্রে রাখা হতো তবে বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হতো—গাণিতিক বিশ্লেষণ করে দেখাও।
২. একটি রেললাইন 18 m দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহার করে তৈরি হয়েছে। দুটি পাতের মধ্যে 3 cm ফাঁকা রাখা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12°C বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 × 10⁻⁶ K⁻¹।
(ক) আপেক্ষিক তাপ কাকে বলে?
(খ) পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা হয় কেন?
(গ) বর্ধিত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর কর।
(ঘ) বর্ধিত তাপমাত্রায় রেলপথটি চলাচল নিরাপদ হবে কি-না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
৩. দৃশ্যকল্প–১: 700 gm ভরের একটি কঠিন বস্তুকে 120°C তাপমাত্রার 262.5 gm পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। ফলে মিশ্রণের তাপমাত্রা 50°C পাওয়া গেল।
দৃশ্যকল্প–২: 500 gm ভরের অপর একটি কঠিন বস্তুর তাপমাত্রা 80°C বৃদ্ধি করতে 18000 J তাপের প্রয়োজন।
(ক) তাপীয় প্রসারণ কাকে বলে?
(খ) প্রচণ্ড গরমের মধ্যে এসি কক্ষে প্রবেশ করলে আরামবোধ হয় কেন?
(গ) দৃশ্যকল্প–১ এর পানি কর্তৃক গৃহীত তাপ নির্ণয় কর।
(ঘ) দৃশ্যকল্প–১ ও দৃশ্যকল্প–২ এর বস্তুদ্বয় কোন উপাদানের তৈরি—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৪. –5°C তাপমাত্রার 500 g বরফকে 30°C তাপমাত্রার 4 kg পানিতে মিশানো হলো। [বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 334000 J kg⁻¹; বরফ ও পানির আপেক্ষিক তাপ যথাক্রমে 2100 J kg⁻¹ K⁻¹ এবং 4200 J kg⁻¹ K⁻¹]
(ক) তাপীয় প্রসারণ কাকে বলে?
(খ) বস্তুর অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির হয়ে যায় কেন? ব্যাখ্যা কর।
(গ) মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে—গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
৫. দৃশ্যকল্প–১: 100 m লম্বা একটি বৈদ্যুতিক তারকে গ্রীষ্মকালে 35°C তাপমাত্রায় দুটি খুঁটির মধ্যে টান টান অবস্থায় আটকানো হলো। γ = 50.1 × 10⁻⁶ K⁻¹
দৃশ্যকল্প–২: গ্রীষ্মকালে 33°C তাপমাত্রায় রনি একটি দেয়াল থেকে 17.1 m দূরে দাঁড়িয়ে শব্দ সৃষ্টি করল।
(ক) বাষ্পায়ন কাকে বলে?
(খ) দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি? ব্যাখ্যা কর।
(গ) দৃশ্যকল্প–১ এ শীতকালে 5°C তাপমাত্রায় তারের দৈর্ঘ্য কত হবে?
(ঘ) দৃশ্যকল্প–২ এ রনিকে প্রতিধ্বনি শুনতে হলে কোন দিকে কত বেগে দৌড়াতে হবে? গাণিতিক বিশ্লেষণ দাও।
৬. দৃশ্যকল্প–১: 700 g ভরের একটি বস্তুকে 30°C তাপমাত্রার 262.5 g পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল 50°C।
দৃশ্যকল্প–২: 500 g ভরের অপর একটি বস্তুর তাপমাত্রা 80°C বৃদ্ধি করতে 18000 J তাপের প্রয়োজন।
(ক) আপেক্ষিক তাপ কাকে বলে?
(খ) বরফকে চাপ দিলে গলনাঙ্ক কমে কিন্তু গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায় কেন?
(গ) দৃশ্যকল্প–১ এ পানির গৃহীত তাপ নির্ণয় কর।
(ঘ) দৃশ্যকল্প–১ ও দৃশ্যকল্প–২ এর বস্তুদ্বয় কোন উপাদানের তৈরি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৭. 10 gm ভর ও 20 cm দৈর্ঘ্যের একটি সরু তারের তাপমাত্রা 200°C বৃদ্ধি করলে এর দৈর্ঘ্যের প্রসারণ হয় 1 mm এবং 800 J তাপশক্তির প্রয়োজন হয়। (তারের আপেক্ষিক তাপ 400 J kg⁻¹ K⁻¹)
(ক) পানির ত্রৈধিবিন্দু কী?
(খ) বায়বীয় পদার্থের প্রকৃত ও আপাত প্রসারণের মধ্যে পার্থক্য নেই কেন?
(গ) উল্লিখিত তারের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় কর।
(ঘ) উক্ত তারটি তামার তৈরি কি-না? গাণিতিক বিশ্লেষণ দ্বারা যাচাই কর।
৮. 1 cm ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50°C বৃদ্ধি করায় গোলকের আয়তন 4.1993 cm³ এবং পৃষ্ঠের ক্ষেত্রফল 12.5874 cm² হলো।
(ক) গলনাঙ্ক কাকে বলে?
(খ) ভেজা গায়ে পাখার বাতাস ঠান্ডা লাগে কেন? ব্যাখ্যা লিখ।
(গ) গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ কর।
(ঘ) উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর।
৯. 60 cm দৈর্ঘ্যের লোহার তৈরি একটি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ 12 × 10⁻⁶ K⁻¹। একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখে দণ্ডটির তাপমাত্রা 80°C বাড়ালে ঘনত্ব 7777.6 kg m⁻³ হয়। লোহার ঘনত্ব 7800 kg m⁻³।
(ক) আপেক্ষিক তাপ কাকে বলে?
(খ) প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে কেন?
(গ) উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে?
(ঘ) শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১০. একটি রেললাইনে 100 m দৈর্ঘ্যের লোহার পাত এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 cm ফাঁকা স্থান রাখা আছে। তাপমাত্রা 20°C বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.15 × 10⁻⁵ K⁻¹।
(ক) আপেক্ষিক তাপ কাকে বলে?
(খ) গাছ থেকে আম পড়লে কী ধরনের কাজ হয়? ব্যাখ্যা কর।
(গ) লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় কর।
(ঘ) তাপমাত্রা 40°C বেড়ে গেলে রেল লাইনের উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
১১. দৃশ্যকল্প–১: P ও Q বস্তু দুটির তথ্য ছক নিম্নরূপ :
| বস্তু | ভর | আপেক্ষিক তাপ | তাপমাত্রা |
|---|---|---|---|
| P | 100 gm | 600 J kg⁻¹ K⁻¹ | 68°F |
| Q | 200 gm | 500 J kg⁻¹ K⁻¹ | 120°F |
দৃশ্যকল্প–২: দশম শ্রেণির একজন ছাত্র –1°C তাপমাত্রার দুই খণ্ড বরফকে হাতে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলে তা জোড়া লেগে যায়। কিন্তু –2°C তাপমাত্রার দুই খণ্ড বরফকে একইভাবে চেপে ধরে ছেড়ে দিলেও জোড়া লাগে না।
(ক) গলন কাকে বলে?
(খ) বাষ্পায়নে শীতলতার উৎপত্তি হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) দৃশ্যকল্প–১ এ P ও Q বস্তু দুটিকে তাপীয় সংস্পর্শে রাখলে কী পরিমাণ তাপের আদান–প্রদান হবে?
(ঘ) দৃশ্যকল্প–২ এর ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
১২. 900 cm³ আয়তনের একটি ইস্পাত খণ্ডের ভর 7 kg। ইস্পাত খণ্ডটির তাপমাত্রা 20°C থেকে 50°C এ উন্নীত করতে তাপ প্রদান করা হলো। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10⁻⁶ K⁻¹ এবং আপেক্ষিক তাপ 460 J kg⁻¹ K⁻¹। পানির আপেক্ষিক তাপ 4200 J kg⁻¹ K⁻¹।
(ক) প্রকৃত প্রসারণ কাকে বলে?
(খ) বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কীভাবে বাষ্পায়ন নিয়ন্ত্রণ করে—ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের তাপমাত্রা বৃদ্ধিতে ইস্পাত খণ্ডের আয়তন প্রসারণ নির্ণয় কর।
(ঘ) ইস্পাত খণ্ডের তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ দ্বারা 0°C তাপমাত্রার 0.5 kg ভরের বরফকে সম্পূর্ণ গলানো সম্ভব কি না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৩. 20°C তাপমাত্রায় 100 g টিনকে 1680 J তাপ দেওয়ায় এর তাপমাত্রা 100°C হলো। টিনের গলনাঙ্ক 232°C এবং গলনের আপেক্ষিক সুপ্ততাপ 58800 J kg⁻¹।
(ক) আয়তন প্রসারণ সহগ কাকে বলে?
(খ) কাপড় শুকানোর সময় কাপড়কে যথাসম্ভব ছড়িয়ে দেওয়া হয় কেন?
(গ) টিনের আপেক্ষিক তাপ নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের টিনের তাপমাত্রা 20°C থাকা অবস্থায় ক্রমাগত 10.4 kJ তাপ প্রয়োগ করে একে গলানো সম্ভব কি না—বিশ্লেষণ কর।
১৪. 2 m দৈর্ঘ্যবিশিষ্ট একটি ধাতব দণ্ড ‘A’ এর তাপমাত্রা 30°C হতে 100°C এ উন্নীত করা হলো। দণ্ডটির উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 × 10⁻⁶ K⁻¹। ‘B’ অপর একটি তরল পদার্থ।
(ক) তাপ ধারণক্ষমতা কাকে বলে?
(খ) তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখ।
(গ) দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় কর।
(ঘ) তাপ প্রদানের ফলে A ও B পদার্থের প্রসারণের তুলনামূলক বিশ্লেষণ কর।
১৫. একজন শরবত বিক্রেতা গরমের সময় 15°C তাপমাত্রার শরবত তৈরির জন্য 35°C তাপমাত্রার 20 kg পানিতে 0°C তাপমাত্রার কিছু পরিমাণ বরফ মিশায়। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3,36,000 J kg⁻¹, পানির আপেক্ষিক তাপ 4200 J kg⁻¹ K⁻¹।
(ক) দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে?
(খ) একটি গ্লাস ও একটি বালতির ভিতরে একই পরিমাণ পানি রাখলে কোনটির পানি দ্রুত বাষ্পীভূত হবে?
(গ) পানি ও শরবতের শব্দের বেগের অনুপাত নির্ণয় কর।
(ঘ) উক্ত মিশ্রণের তাপমাত্রায় লোকটি শরবত তৈরিতে 6 kg বরফ ব্যবহার করলে সম্পূর্ণ বরফ গলবে কি-না—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৬. 30°C তাপমাত্রাবিশিষ্ট তামার গোলককে 110°C তাপমাত্রায় উত্তপ্ত করায় এর আয়তন 32 m³ হলো। তামার আপেক্ষিক তাপ 400 J kg⁻¹ K⁻¹। তামার গোলকের ভর 250 gm। অপর একটি ধাতব বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল 11.34 m²।
(ক) পুনঃস্ফটিকায়ন কাকে বলে?
(খ) দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাপ সমান নাও হতে পারে—ব্যাখ্যা কর।
(গ) তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ নির্ণয় কর।
(ঘ) তাপশক্তির অপচয় না হলে উত্তপ্ত তামার গোলকটি উদ্দীপকের রিং এ প্রবেশ করানো যাবে কি না—যুক্তিসহ বিশ্লেষণ কর।
১৭. 20°C তাপমাত্রায় একটি ইস্পাত খণ্ডের ক্ষেত্রফল 200 cm²। ইহাকে 120°C তাপমাত্রায় উত্তপ্ত করার ফলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে 200.668 cm² হলো।
(ক) তাপধারণ ক্ষমতা কাকে বলে?
(খ) স্ফুটন ও বাষ্পায়নের একটি ব্যাখ্যামূলক পার্থক্য লেখ।
(গ) ইস্পাতের পাতটির আয়তন প্রসারণ সহগ নির্ণয় কর।
(ঘ) উত্তপ্ত ইস্পাত খণ্ডটিকে অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে 40°C তাপমাত্রার পানিতে ফেলে দিলে কী কী ঘটবে—ক্যালোরিমিটারের মূলনীতির সাহায্যে বিশ্লেষণ কর।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free