এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ৭ম অধ্যায়ের (তরঙ্গ ও শব্দ) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:

১. একটি ছেলে আংশিক পানি পূর্ণ করার মুখে হাততালি দেওয়ার পর 0.12 sec এবং 0.15 sec পর পর দুটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক 1.2 kHz ছিল। বাতাসে ও পানিতে শব্দের বেগ যথাক্রমে 330 m s⁻¹ এবং 1500 m s⁻¹।

(ক) সোনিমিটার কী?
(খ) ট্রান্সফরমার ডিসি ভোল্টেজে কাজ করে না—কেন? ব্যাখ্যা কর।
(গ) পানিতে শব্দটির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) গাণিতিক বিশ্লেষণে কর্ণ দূরত্ব নির্ণয় কর।


২. একটি হাতুড়ি দিয়ে 40 m লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুটি শব্দ শোনা যায়। ঐ সময়ে বায়ুর তাপমাত্রা 30°C। 0°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 330 m s⁻¹। লোহা, তামা ও অ্যালুমিনিয়ামে শব্দের বেগ যথাক্রমে 5130 m s⁻¹, 3970 m s⁻¹ ও 6420 m s⁻¹।

(ক) কম্পাঙ্ক কাকে বলে?
(খ) বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়—ব্যাখ্যা কর।
(গ) বায়ুর তাপমাত্রায় শব্দের প্রতিফলন শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের পাইপটি কীসের তৈরি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।


৩. সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের X ও Y মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে 0.634 m ও 2.871 m এবং কম্পাঙ্ক 520 Hz।

(ক) শব্দের তীব্রতা কাকে বলে?
(খ) শব্দের বেগ মাধ্যমের বস্তুর উপর নির্ভরশীল কেন? ব্যাখ্যা কর।
(গ) তরঙ্গের পর্যায়কাল নির্ণয় কর।
(ঘ) X ও Y কোন ধরনের মাধ্যম—গাণিতিকভাবে ব্যাখ্যা কর।


৪. দুটি উঁচু ও খাড়া পাহাড়ের মধ্যবর্তী ব্যবধান হলো 411.25 m। একজন ব্যক্তি পাহাড় দুটির মাঝে কোন স্থানে দাঁড়িয়ে জোরে হাততালি দিলে নিকটবর্তী পাহাড় থেকে 1.15 s পর প্রতিধ্বনি শুনতে পান। ঐ সময় বাতাসে শব্দের বেগ ছিল 350 m s⁻¹।

(ক) শব্দের তীব্রতা কাকে বলে?
(খ) কম্পাঙ্ক ও পর্যায়কাল-এর ব্যস্তানুপাতিক—ব্যাখ্যা কর।
(গ) ব্যক্তির অবস্থান থেকে নিকটবর্তী পাহাড়ের দূরত্ব হিসাব কর।
(ঘ) দূরবর্তী পাহাড় থেকে তিনি ২য় প্রতিধ্বনি শুনতে পাবেন কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


৫. 10°C তাপমাত্রার এক শীতের সকালে একজন শিক্ষার্থী স্কুল-বিল্ডিং থেকে 17 m দূরে মাঠে দাঁড়িয়ে শব্দ করলে তার প্রতিধ্বনি শুনতে পায়। গ্রীষ্মকালে শব্দের বেগ 1.5% বৃদ্ধি পেয়েছে।

(ক) MACH কাকে বলে?
(খ) কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন কর।
(গ) গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা কত ডিগ্রি? নির্ণয় কর।
(ঘ) গ্রীষ্মকালে ঐ শিক্ষার্থী শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পারবে কি-না? কারণসহ গাণিতিক বিশ্লেষণ দাও।


৬. A ও B মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 350 m s⁻¹ ও 400 m s⁻¹। মাধ্যম দুটির তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.4 m।

(ক) টিম্বার কাকে বলে?
(খ) শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর।
(গ) A মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) A ও B মাধ্যমে 40 কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


৭. সামিরা একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করার 0.15 s পর প্রতিধ্বনি শুনতে পেল। ঐ স্থানে বায়ুর তাপমাত্রা 40°C।

(ক) তীব্রতা কাকে বলে?
(খ) সকল শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? ব্যাখ্যা কর।
(গ) সামিরার নিকট থেকে পাহাড়ের দূরত্ব নির্ণয় কর।
(ঘ) সামিরা শব্দ করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলে পূর্বের অবস্থান থেকে সর্বাধিক কত দূরত্ব গেলে প্রতিধ্বনি শুনতে পারবে? গাণিতিক হিসাবসহ বিশ্লেষণ কর।


৮. রাফিয়া 15 cm তরঙ্গদৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 m s⁻¹ বেগে প্রতিফলকের দিকে দৌড়াতে শুরু করল এবং 0.5 s পর প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুর তাপমাত্রা 30°C এবং 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330 m s⁻¹।

(ক) তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে?
(খ) উচ্চ স্বরের মানুষের উপর কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
(গ) তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় কর।
(ঘ) রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায়, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


৯.

মাধ্যম তরঙ্গদৈর্ঘ্য (m) তরঙ্গবেগ (m s⁻¹)
A 0.4 160
B 240

বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত।

(ক) দশা কাকে বলে?
(খ) উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.5 m হওয়া সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধিতে প্রতিধ্বনি শোনা যায় না কেন? ব্যাখ্যা কর।
(গ) A মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল কত?
(ঘ) A মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 m অতিক্রম করে সেই সময়ে B মাধ্যমে কতগুলো পূর্ণকম্পন ঘটবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


১০. একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার 0.5 s পর প্রতিধ্বনি শুনতে পায়। সেই স্থান থেকে 10.32 m এগিয়ে শব্দ করায় 0.44 s-এ প্রতিধ্বনি শুনতে পায়।

(ক) তরঙ্গ কাকে বলে?
(খ) আধানের মাত্রা বিশ্লেষণ দেখাও।
(গ) বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় কর।
(ঘ) বালকটি উঠে আসার পর 70 m পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।


১১. 2.45 kg ভরের দোলক ঘড়ির দোলের কার্যকরী দৈর্ঘ্য 100 cm। ঘড়িটিকে 900 km উচ্চ মহাকাশে নিয়ে যাওয়া হলো।
R = 6000 km, g = 9.8 m s⁻² ও π = 22/7

(ক) অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে?
(খ) নভোচারীরা মহাকাশে ভেসে থাকে কেন? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের তথ্যের আলোকে পৃথিবীতে দোলক ঘড়িটির স্পন্দনকাল নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের আলোকে মহাকাশে ঐ ঘড়িটি কত সময় ধীরে চলবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


১২. P ও Q মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 350 m s⁻¹ এবং 400 m s⁻¹। মাধ্যমদ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 m।

(ক) তরঙ্গ কী?
(খ) “পানির ঢেউ আড়াআড়ি তরঙ্গ”—ব্যাখ্যা কর।
(গ) P মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) P ও Q মাধ্যমে শব্দটি 40 বার কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


১৩. দৃশ্যকল্প–১: একটি স্থানে কোনো শব্দের বেগ 350 m s⁻¹, শব্দটির তরঙ্গদৈর্ঘ্য 0.7 m।
দৃশ্যকল্প–২: একটি পানিপূর্ণ লোহার নলের দৈর্ঘ্য 513 m। পানি ও লোহার মধ্যে শব্দের বেগ যথাক্রমে 1440 m s⁻¹ ও 5130 m s⁻¹।

(ক) প্রতিধ্বনি কাকে বলে?
(খ) সুরশলাকার কম্পমান বায়ুর গতি একটি স্পন্দন গতি—ব্যাখ্যা কর।
(গ) দৃশ্যকল্প–১ এর আলোকে পর্যায়কাল নির্ণয় কর।
(ঘ) দৃশ্যকল্প–২ এর নলের কোনো প্রান্তে একবার আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণ বিশ্লেষণ কর।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


১৪. একটি কুয়ার গভীরতা 3500 cm। বায়ুর তাপমাত্রা 65°F। উক্ত তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 343 m s⁻¹।

(ক) তরঙ্গবেগ কী?
(খ) কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন কর।
(গ) সেলসিয়াস স্কেলে উক্ত স্থানের তাপমাত্রা নির্ণয় কর।
(ঘ) কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


১৫. একটি বাদুড় 30 m s⁻¹ বেগে উড়ে চলার সময় সম্মুখের উঁচু দালানের 19 m দূর থেকে (f = 100000 Hz) 3.498 × 10⁻³ m তরঙ্গদৈর্ঘ্যের শব্দ করে। [বাদুড়ের শব্দশ্রুতির স্থায়িত্বকাল 0.1 s ধরে]

(ক) শব্দের তীব্রতা কাকে বলে?
(খ) শব্দতরঙ্গ কী ধরনের তরঙ্গ ব্যাখ্যা কর।
(গ) উপরের তথ্যের আলোকে 50টি পূর্ণ কম্পনের প্রয়োজনীয় সময় নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের তথ্যের আলোকে বাদুড়টি দালান এড়িয়ে যেতে পারবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


১৬. P মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দতরঙ্গের কম্পাঙ্ক 340 Hz এবং 400 Hz এবং এদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.165 m। অপর একটি মাধ্যম Q তে শব্দের বেগ 400 m s⁻¹।

(ক) শব্দের তীব্রতা কাকে বলে?
(খ) শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতির সাথে সম্পর্ক ব্যাখ্যা কর।
(গ) P মাধ্যমে শব্দের বেগ নির্ণয় কর।
(ঘ) মাধ্যমে একই শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.1 m হলে 80 বার কম্পনে Q মাধ্যমে 124 m যেতে পারবে কি না—গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *