এসএসসি পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ৮ম অধ্যায়ের (আলোর প্রতিফলন) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।
এসএসসি পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:
১. 10 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে 20 cm দূরে একটি লক্ষবস্তু রাখা আছে। ফলে বস্তুটির একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়।
(ক) আলোর প্রতিফলন কাকে বলে?
(খ) দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন? ব্যাখ্যা কর।
(গ) দর্পণ হতে বস্তুর দূরত্ব নির্ণয় কর।
(ঘ) যদি লক্ষবস্তু দর্পণ হতে 5 cm দূরে থাকে তবে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির ছবি পাওয়া যাবে কি? রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও।
২. তুমি একটি সমতল আয়নার সামনে দাঁড়িয়ে তোমার প্রতিবিম্ব দেখছিলে। তুমি লক্ষ্য করলে, তুমি যদি আয়নার দিকে এগিয়ে যাও তোমার প্রতিবিম্বও আয়নার দিকে এগিয়ে আসে। তোমার উচ্চতা 5 ফুট।
(ক) আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লিখ।
(খ) এক্স-রে করার সময় আমরা এক্স রশ্মি দেখতে পাইনা কেন? ব্যাখ্যা কর।
(গ) তোমার প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় কর।
(ঘ) প্রতিবিম্বটি আয়নার দিকে এগিয়ে আসার কারণ রশ্মিচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৩. 120 cm ব্যাসবিশিষ্ট একটি দর্পণের সামনে দণ্ডমান একটি লক্ষবস্তুকে স্থাপন করলে 3 গুণ আকারের বিম্ব পাওয়া যায় যা অদৃশ্যমান।
(ক) আলোর প্রতিফলনের ১ম সূত্রটি বিবৃত কর।
(খ) ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন?
(গ) লক্ষবস্তুর দূরত্ব নির্ণয় কর।
(ঘ) উক্ত তথ্যের আলোকে রশ্মিচিত্র অঙ্কনের মাধ্যমে বিম্বের প্রকৃতি ব্যাখ্যা কর।
৪. একটি অবতল দর্পণে 10 cm দূরে একটি বস্তুর জন্য 20 cm দূরে একটি অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়।
(ক) দর্পণ কাকে বলে?
(খ) প্রতিফলক পৃষ্ঠে লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান শূন্য হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কর।
(ঘ) দর্পণটিতে কীভাবে বস্তুর এবং অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় তা রশ্মিচিত্র এঁকে দেখাও এবং প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি উল্লেখ কর।
৫. 20 cm ব্যাসার্ধবিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু হতে 15 cm দূরে একটি লক্ষবস্তু রাখা হলো।
(ক) বিম্ব কাকে বলে?
(খ) সমতল দর্পণে ‘M’ এর বিবর্ধন পার্থক্যবিধান বোঝা যায় না কেন? ব্যাখ্যা কর।
(গ) রশ্মিচিত্রের সাহায্যে লক্ষবস্তুর বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর।
(ঘ) বস্তুটিকে দর্পণের দিকে 10 cm এগিয়ে স্থাপন করলে বিবর্ধনের কোনো পরিবর্তন হবে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৬. একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 50 সেমি। 15 সেমি. দৈর্ঘ্যবিশিষ্ট একটি মোবাইল ফোনকে দর্পণটির মেরু থেকে 30 সেমি. দূরে রাখা হলো।
(ক) প্রধান ফোকাস কাকে বলে?
(খ) উত্তল দর্পণকে অপসারী আয়না বলা হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের উল্লিখিত স্থানে মোবাইলটির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) মোবাইলটি কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না? রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ কর।
৭. সজীব ও রাকিব টেলিস্কোপ তৈরির জন্য যথাক্রমে দুটি দর্পণ A ও B সংগ্রহ করেছে। দর্পণ দুটির ফোকাস দূরত্ব 10 cm। তারা পরীক্ষার মাধ্যমে দর্পণ দুটি সম্পর্কে নিচের তথ্য সংগ্রহ করেছে:
| দর্পণ A | দর্পণ থেকে বস্তুর দূরত্ব 20 cm | বিম্ব একই জায়গায় সমান কিন্তু উল্টো |
|---|---|---|
| দর্পণ B | দর্পণ থেকে বস্তুর দূরত্ব 20 cm | বিম্ব দর্পণের পিছনে সোজা কিন্তু আকারে ছোট |
(ক) প্রতিফলনের প্রথম সূত্রটি লেখ।
(খ) নীল আলোতে গাছের সবুজ পাতা কালো কিন্তু খাতার সাদা পৃষ্ঠা নীল রং দেখায় কেন? ব্যাখ্যা কর।
(গ) A দর্পণ থেকে 15 cm দূরে বস্তু রাখলে বিম্বের অবস্থান কোথায় হবে নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের ছকের কোন দর্পণটি টেলিস্কোপ তৈরির জন্য উপযোগী চিত্র এঁকে তোমার মতামত ব্যাখ্যা কর।
৮. একটি গোলীয় দর্পণ যাতে কোনো বিস্তৃত বস্তুর রৈখিক বিবর্ধন 1 এর বেশি পাওয়া সম্ভব। দর্পণটির ফোকাস দূরত্ব 10 cm। দর্পণটির সামনে 15 cm দূরে একটি বস্তু রাখা হলো।
(ক) আলোককেন্দ্র কাকে বলে?
(খ) উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন?
(গ) উদ্দীপকের বস্তুর ক্ষেত্রে বিম্ব দূরত্ব নির্ণয় কর।
(ঘ) যদি দর্পণটির সামনে 5 cm দূরে কোনো বিস্তৃত বস্তু রাখা হয়, তবে বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি কিরূপ হবে? রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
৯. 60 cm ব্যাসবিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু থেকে 20 cm দূরে 12 cm দৈর্ঘ্যের একটি বাঁশের কাঠি রাখা হলো।
(ক) দর্পণ কাকে বলে?
(খ) রোডউডের উপর রংধনু দেখা যায় না কেন? ব্যাখ্যা কর।
(গ) বাঁশের কাঠির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) কাঠিটিকে দর্পণের কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না—রশ্মিচিত্র অঙ্কনসহ গাণিতিক ব্যাখ্যা দাও।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
১০. (Figure)
(ক) আলোর প্রতিফলনের ১ম সূত্রটি লেখ।
(খ) উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বিম্ব গঠন করা যায় না কেন? ব্যাখ্যা কর।
(গ) লক্ষবস্তু AB এর বিবর্ধন নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত দর্পণের বিপরীত দর্পণ ব্যবহার করে রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও যে বিম্বের প্রকৃতি একই হবে।
১১. AO লক্ষবস্তুর অবস্থান C ও F এর মধ্যবিন্দুতে। (Figure)
(ক) আলোক কেন্দ্র কাকে বলে?
(খ) কোনো লেন্সের ক্ষমতা –5D বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
(গ) চিত্র হতে রৈখিক বিবর্ধনের মান নির্ণয় কর।
(ঘ) AO লক্ষবস্তুকে দর্পণের দিকে 30 cm সরালে কীরূপ প্রতিবিম্ব গঠিত হবে, তা রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free