এসএসসি পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ৫ম অধ্যায়ের (পদার্থের অবস্থা ও চাপ) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।
এসএসসি পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:
১. মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে 200 gm ভর এবং 250 cm³ আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভীরতা 3 m, পানির ঘনত্ব 1000 kg m⁻³ এবং ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণ 9.8 m s⁻²।
(ক) অস্পর্স বল কাকে বলে?
(খ) ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা কর।
(গ) পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় কর।
(ঘ) বলটি পানিতে ডুবে যাবে কি-না? গাণিতিক বিশ্লেষণে নির্ণয় কর।
২. একটি বস্তুর ভর 200 kg এবং আয়তন 0.125 m³। গ্লিসারিনের ঘনত্ব 1260 kg m⁻³। এখানে g = 9.8 m s⁻²।
(ক) কর্মক্ষমতা কাকে বলে?
(খ) কোনো স্থানের বায়ুর চাপের মান 890 N m⁻² বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
(গ) গ্লিসারিনে বস্তুর ওজন নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের বস্তুকে গ্লিসারিনে নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য আয়তনের কী পরিবর্তন আনতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৩. 200 gm ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 cm² ও 83 cm। কেরোসিনে বস্তুর ওজন 1.4 N। উল্লেখ্য যে কেরোসিনের ঘনত্ব 800 kg m⁻³।
(ক) প্রবাহ কাকে বলে?
(খ) গাছে ডিম পানিতে ভাসে কেন? ব্যাখ্যা কর।
(গ) বস্তুর উপাদানের ঘনত্ব কত kg m⁻³?
(ঘ) প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কি-না—গাণিতিকভাবে বিশ্লেষণ কর?
৪. (1) পানিতে 500 gm চিনি গুলে সরবত তৈরি করলে তার আয়তন 1100 cc হলো।
(2) একটি সোনার মূর্তির ওজন বাতাসে 98 N এবং পানিতে 92.12 N (সোনার ঘনত্ব 19300 kg m⁻³)।
(ক) প্যাসকেলের সূত্রটি লিখ।
(খ) বাংলাদেশে নৌপথ দুর্ঘটনার কারণ ব্যাখ্যা কর।
(গ) সরবতে চিনির ঘনত্ব নির্ণয় কর।
(ঘ) মূর্তিটি খাঁটি সোনার তৈরি কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৫. 800 kg m⁻³ ঘনত্বের কেরোসিন দ্বারা পূর্ণ একটি পাত্রে 50 g ভর ও 4 cm³ আয়তনের একটি নিরেট বস্তুকে নিমজ্জিত করলে কিছু পরিমাণ কেরোসিন পাত্রের বাইরে পড়ে যায়।
(ক) পীড়ন কাকে বলে?
(খ) সকল পদার্থের স্থিতিস্থাপকতা একই হয় না—ব্যাখ্যা কর।
(গ) পাত্রের বাইরে কত গ্রাম কেরোসিন পড়ে যায়?
(ঘ) কেরোসিনে বস্তুর হারানো ওজন বস্তুর দ্বারা অপসারিত কেরোসিনের ওজনের সমান হবে কি-না—গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
৬. একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 cm, 12 cm এবং 6 cm। ইটটির ভর 2.25 kg। পানির ঘনত্ব 1000 kg m⁻³। [g = 9.8 m s⁻²]
(ক) হুকের সূত্রটি লিখ।
(খ) সমুদ্র বক্ষে পুকুরের উপরের ও নিচের পানির ঘনত্বের তারতম্য হয় কেন?
(গ) ইটটি ভূ-পৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে তা নির্ণয় কর।
(ঘ) ইটটির সাথে সমআয়তনের এবং 400 kg m⁻³ ঘনত্বের একটি কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে এটি পানিতে ভাসবে না ডুবে যাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৭. একটি বস্তুর ক্ষেত্রফল 400 cm², উচ্চতা 0.2 m এবং বস্তুর ভর 6 kg।
(ক) প্যাসকেলের সূত্রটি লিখ।
(খ) সমুদ্র তীরে থাকা বস্তু নদীতে ডুবে যেতে পারে কেন? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের বস্তুর পানিতে ওজন নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের বস্তুর আয়তনের কীরূপ পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? গাণিতিক যুক্তি দাও।
৮.
| বস্তু | দৈর্ঘ্য | প্রস্থ | উচ্চতা | ভর | ঘনত্ব |
|---|---|---|---|---|---|
| A | 25 cm | 16 cm | 12 cm | 10 kg | |
| B | 2 kg | 400 kg m⁻³ |
পানির ঘনত্ব 10³ kg m⁻³
(ক) বিকৃতি কাকে বলে?
(খ) বাতাসের ঘনত্ব কম হলে বাতাসের চাপ কমে যাবে কেন? ব্যাখ্যা কর।
(গ) A বস্তুর পানিতে ওজন কত হবে?
(ঘ) A ও B বস্তুকে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে না ডুববে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৯. মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে 200 g ভরের এবং 250 cm³ আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভীরতা ছিল 3 m। (পানির ঘনত্ব 1000 kg m⁻³ এবং g = 9.8 m s⁻²)
(ক) বয়েলের স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ।
(খ) 250 J কাজ বলতে কী বোঝায়?
(গ) পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় কর।
(ঘ) বলটি পানিতে ডুবে যাবে কি? গাণিতিক যুক্তিসহ মতামত দাও।
১০. 400 cm³ আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন 19.6 N। বস্তুটিকে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত করলে এর ওজন হয় 15.68 N।
(ক) প্রবাহ কী?
(খ) ইস্পাত ও রাবারের মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা বেশি—ব্যাখ্যা কর।
(গ) বস্তুটির ঘনত্ব পানির ঘনত্বের কতগুণ? নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের ঘটনাবলি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কি-না—গাণিতিক যুক্তি দাও।
১১. তেলকূপ থেকে তেল নিষ্কাশনের জন্য 20000 N বল প্রয়োগ করা হয়। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত 1 : 10। ছোট পিস্টনে 100 N বল প্রয়োগ করা হলো। এতে ছোট পিস্টনের 300 সেমি. সরণ ও বড় পিস্টনের 3 সেমি. সরণ হয়।
(ক) বিকৃতি কাকে বলে?
(খ) সমুদ্র তীরে থাকা কোনো বস্তু নদীতে ডুবে যেতে পারে কেন? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের আলোকে বড় ও ছোট পিস্টনের কাজের পরিমাণ সমান নির্ণয় কর।
(ঘ) তেল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় বল পেতে বড় পিস্টনের ব্যাসার্ধ কতগুণ বৃদ্ধি করতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
১২. 5 cm ব্যাসার্ধ এবং 12 cm উচ্চতাবিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারকে 12 m গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সিলিন্ডারের ভর 240 g এবং পানির ঘনত্ব 1000 kg m⁻³।
(ক) স্থিতিস্থাপকতা কাকে বলে?
(খ) আকাশে বিদ্যুৎ চমকায় কেন? ব্যাখ্যা কর।
(গ) কূপের তলদেশে পানির চাপ নির্ণয় কর।
(ঘ) কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুবে? গাণিতিক ব্যাখ্যা দাও।
১৩. 20 cm² ক্ষেত্রফল ও 10 cm উচ্চতাবিশিষ্ট একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8 N এবং 7.84 N। এখানে, g = 9.8 m s⁻²।
(ক) আর্কিমিডিসের সূত্রটি বিবৃত কর।
(খ) কোনো বস্তু ভাসা এবং নিমজ্জনের শর্তগুলো উল্লেখ কর।
(গ) বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৪.
| বস্তু | দৈর্ঘ্য | প্রস্থ | উচ্চতা | ভর | ঘনত্ব |
|---|---|---|---|---|---|
| A | 35 cm | 26 cm | 12 cm | 20 kg | 500 kg m⁻³ |
| B | 4 kg |
পানির ঘনত্ব 10³ kg m⁻³
(ক) প্যাসকেলের সূত্রটি লেখ।
(খ) প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) A বস্তুর পানিতে ওজন কত হবে?
(ঘ) A ও B বস্তুকে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে না ডুববে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৫. দৃশ্যকল্প–১: একটি সোনার মূর্তির ভর 10 kg। পানিতে এর ওজন 92.12 N।
দৃশ্যকল্প–২: একটি বস্তুর ক্ষেত্রফল 300 cm² এবং উচ্চতা 10 cm। বস্তুর ভর 5 kg। পানির ঘনত্ব 1000 kg m⁻³।
(ক) নিউক্লিয়ার শক্তি কাকে বলে?
(খ) জলীয় বাষ্প অপেক্ষা বায়ুর ঘনত্ব বেশি—ব্যাখ্যা কর।
(গ) মূর্তি দ্বারা অপসারিত পানির ভর নির্ণয় কর।
(ঘ) দৃশ্যকল্প–২ অনুযায়ী, বস্তুর আয়তনের কেমন পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? গাণিতিক যুক্তি দাও।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free