এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের (বল) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।
এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:
১. বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতাকে কী বলে? (জ্ঞান)
ক বল
খ গতি
গ ভর
⬤ জড়তা
২. কোনো বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
ক বস্তুর গতি
খ বস্তুর ঘর্ষণ
গ বস্তুর ত্বরণ
⬤ বস্তুর ভর
৩. জড়তা বেশি হয় কখন? (অনুধাবন)
ক গতি বেশি হলে
খ সরণ বেশি হলে
⬤ ভর বেশি হলে
ঘ ঘর্ষণ বেশি হলে
৪. স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলা হয়? (জ্ঞান)
⬤ স্থিতি জড়তা
খ গতি
গ স্থিতি
ঘ গতি জড়তা
৫. নিচের কোনটি স্থিতি জড়তার উদাহরণ? (অনুধাবন)
ক গতিশীল বাস ব্রেক কষলে যাত্রীর শরীর সামনে ঝুঁকে যাওয়া
⬤ হঠাৎ চলমান বাসের যাত্রীদের পেছনের দিকে হেলে পড়া
গ গতিশীল বাস ব্রেক কষলে যাত্রীর শরীর পেছনে হেলে যাওয়া
ঘ হঠাৎ চলমান বাসের যাত্রীদের সামনের দিকে পড়া
৬. চলন্ত বাসে ব্রেক কষলে কী হয়? (অনুধাবন)
ক যাত্রী পেছনের দিকে হেলে পড়েন
⬤ যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন
গ যাত্রী স্থির থাকেন
ঘ যাত্রী দৌড়াতে থাকেন
৭. চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কেন? (অনুধাবন)
ক প্রতিক্রিয়া বলের জন্য
খ স্থিতি জড়তার জন্য
⬤ গতি জড়তার জন্য
ঘ অভিকর্ষ বলের জন্য
৮. গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলা হয়? (জ্ঞান)
ক বল
খ স্থিতি জড়তা
গ গতি
⬤ গতি জড়তা
৯. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রীর অবস্থা কী হবে? (অনুধাবন)
ক সামনের দিকে ঝুঁকে পড়েন
খ দৌড়াতে থাকেন
গ স্থির থাকেন
⬤ পেছনের দিকে হেলে পড়েন
১০. যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে বা করতে চায় তাকে কী বলে? (জ্ঞান)
ক ত্বরণ
⬤ বল
গ জড়তা
ঘ বেগ
১১. নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্ম প্রকাশ করে? (জ্ঞান)
ক বেগ
খ ওজন
⬤ জড়তা
ঘ ত্বরণ
১২. নিউটন গতির মৌলিক বিষয়গুলোকে কয়টি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন? (জ্ঞান)
ক ১
খ ২
⬤ ৩
ঘ ৪
১৩. বলের গুণগত সংজ্ঞা পাই নিউটনের কোন সূত্র থেকে? (অনুধাবন)
ক তৃতীয় সূত্র
খ দ্বিতীয় সূত্র
⬤ প্রথম সূত্র
ঘ ভরবেগের সংরক্ষণ সূত্র
১৪. ৫০ kg ভরের কোনো বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ ৪ ms⁻² হবে? (প্রয়োগ)
ক ৫০০ N
খ ৪০০ N
গ ৩০০ N
⬤ ২০০ N
১৫. নিউটনের গতির ১ম সূত্র থেকে— (অনুধাবন)
i. জড়তার ধারণা পাওয়া যায়
ii. বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়
iii. বলের পরিমাণগত ধারণা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
১৬. বস্তুর জড়তা বেশি হলে— (অনুধাবন)
i. বস্তুর ভর বেশি হবে
ii. বেগের পরিবর্তনের জন্য বেশি বল প্রয়োগ করতে হবে
iii. ভর ও জড়তা ব্যস্তানুপাতিক হবে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
১৭. জড়তার ক্ষেত্রে— (অনুধাবন)
i. জড়তা বস্তুর একটি প্রাকৃতিক ধর্ম
ii. বস্তুর ভরই হচ্ছে জড়তার পরিমাপ
iii. জড়তার পরিবর্তন ঘটাতে বল প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii
১৮. বলের ক্ষেত্রে— (জ্ঞান)
i. বল স্থির বস্তুকে গতিশীল করতে পারে
ii. বল গতিশীল বস্তুকে থামাতে পারে
iii. মহাকর্ষ বলের বাস্তব উদাহরণ হলো বস্তুর ওজন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii
১৯. গাড়ির চালকগণ সিটবেল্ট বাঁধেন— (উচ্চতর দক্ষতা)
i. নিরাপত্তার জন্য
ii. গতি জড়তার জন্য
iii. স্থিতি জড়তার জন্য
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
২০. চলন্ত বাস ব্রেক কষলে— (অনুধাবন)
i. শরীরের নিচের অংশ স্থির হয়
ii. শরীরের উপরের অংশ নিচের অংশের চেয়ে এগিয়ে যায়
iii. যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii
২১. একটি গ্লাসের উপর পোস্টকার্ড রেখে পোস্টকার্ডের উপর এক টুকরা পাথর রেখে পোস্টকার্ডটিকে জোরে টোকা দিলে পাথর গ্লাসের মধ্যে পড়ে যায়। কারণ— (অনুধাবন)
i. অভিকর্ষজ বল পাথরকে নিচের দিকে টানে
ii. স্থিতি জড়তার জন্য পাথর নিচে পড়ে যায়
iii. পাথরের ওপর গতি জড়তা কাজ করে বলে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
২২. যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে কী বলে? (জ্ঞান)
ক দুর্বল নিউক্লীয় বল
খ মহাকর্ষ বল
গ সবল নিউক্লীয় বল
⬤ স্পর্শ বল
২৩. স্পর্শ বল কোনটি? (জ্ঞান)
ক দুর্বল নিউক্লীয় বল
⬤ টান বল
গ চৌম্বক বল
ঘ মহাকর্ষ বল
২৪. দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে কী বলে? (জ্ঞান)
⬤ অস্পর্শ বল
খ টান বল
গ ঘর্ষণ বল
ঘ দুর্বল নিউক্লীয় বল
২৫. অস্পর্শ বল নিচের কোনটি? (জ্ঞান)
ক টান বল
⬤ চৌম্বক বল
গ ঘর্ষণ বল
ঘ সংঘর্ষ বল
২৬. অস্পর্শ বলের উদাহরণ কোনটি? (অনুধাবন)
ক টান বল
খ ঘর্ষণ বল
⬤ অভিকর্ষ বল
ঘ সংঘর্ষের সময় সৃষ্ট বল
২৭. একটি বাক্স টেনে নেওয়ার সময় বাক্সের গতির বিপরীতে কোন বলের সৃষ্টি হয়? (অনুধাবন)
ক টান বল
⬤ ঘর্ষণ বল
গ শক্তিশালী নিউক্লীয় বল
ঘ তাড়িতচৌম্বক বল
২৮. মেঝের উপর দিয়ে একটি বাক্স টেনে নেওয়ার সময়— (অনুধাবন)
i. টান বল প্রয়োগ করতে হয়
ii. বাক্সের গতির বিপরীত দিকে ঘর্ষণ বলের সৃষ্টি হয়
iii. বাক্স ও মেঝের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধাদানকারী ঘর্ষণ বলের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii
২৯. অস্পর্শ বল হলো— (অনুধাবন)
i. দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল
ii. সংঘর্ষের সময় সৃষ্ট বল
iii. চৌম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৩০. স্পর্শ বল হলো— (অনুধাবন)
i. টান বল
ii. অভিকর্ষ বল
iii. ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৩১. নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে— (অনুধাবন)
i. ইলেকট্রন
ii. প্রোটন
iii. নিউট্রন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
⬤ ii ও iii
ঘ i, ii ও iii
৩২. কোনো বস্তু সাম্যবস্থায় থাকলে— (অনুধাবন)
i. বলের লব্ধি শূন্য হয়
ii. বস্তুটি দুলতে থাকে
iii. বস্তুর কোনো ত্বরণ হয় না
নিচের কোনটি সঠিক?
খ i ও iii
⬤ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৩৩ – ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
তৌফিক ভ্রমণে যাওয়ার সময় তার এক হাতে ভারী সুটকেসটি টেনে নিয়ে যাচ্ছে এবং অন্য হাতে একটি ব্যাগ বহন করছে। গাড়িতে ওঠার সময় হঠাৎ তার ব্যাগটি মাটিতে পড়ে গেল।
৩৩. তৌফিক সুটকেস টেনে নেওয়ার সময় কী বল প্রয়োগ করছে? (অনুধাবন)
ক ঘর্ষণ বল
⬤ টান বল
গ অস্পর্শ বল
ঘ তড়িৎ বল
৩৪. সুটকেসের গতির বিপরীত দিকে কোন বলের সৃষ্টি হয়? (অনুধাবন)
⬤ ঘর্ষণ বল
খ টান বল
গ অস্পর্শ বল
ঘ চৌম্বক বল
৩৫. ব্যাগ ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল তা— (উচ্চতর দক্ষতা)
ক স্পর্শ বল
⬤ অস্পর্শ বল
গ ঘর্ষণ বল
ঘ বিকর্ষণ বল
৩৬. স্থির দোলকের বল কী ধরনের বল? (জ্ঞান)
⬤ সাম্য বল
খ অসাম্য বল
গ ঝুলন্ত বল
ঘ ঘর্ষণ বল
৩৭. সুতা কেটে দিলে সুতায় ঝুলন্ত বস্তু নিচে পড়তে থাকার জন্য কোন বল দায়ী? (জ্ঞান)
ক সাম্য বল
⬤ অসাম্য বল
গ টান বল
ঘ ঘর্ষণ বল
৩৮. কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে তাকে কী বলে? (জ্ঞান)
ক লব্ধি বল
খ অসাম্য বল
⬤ সাম্য বল
ঘ শূন্য বল
৩৯. কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? (অনুধাবন)
⬤ খাড়া নিচের দিকে
খ খাড়া উপরের দিকে
গ বস্তুর বামে
ঘ বস্তুর ডানে
৪০. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে বলে— (জ্ঞান)
⬤ সাম্য বল
খ অস্পর্শ বল
গ স্পর্শ বল
ঘ অসাম্য বল
৪১. সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়? (অনুধাবন)
⬤ রশি টানাটানি
খ ক্রিকেট
গ ফুটবল
ঘ বেসবল
৪২. যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধিবলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে বলা হয়— (জ্ঞান)
⬤ অসাম্য বল
খ সাম্য বল
গ স্পর্শ বল
ঘ অস্পর্শ বল
৪৩. অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে? (অনুধাবন)
ক বেগ
⬤ বেগ এবং দিক
গ বেগ অথবা দিক
ঘ দিক
৪৫. গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয় তা হলো— (জ্ঞান)
ক ওজন
খ বল
⬤ ভরবেগ
ঘ ত্বরণ
৪৬. ভরবেগ নিচের কোনটির সাথে সম্পর্কিত? (জ্ঞান)
ক ত্বরণ
খ ভর
গ বেগ
⬤ বল
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
৪৭. ভরবেগ কী? (জ্ঞান)
ক ভরবেগ
⬤ ভর × বেগ
গ ভর ÷ বেগ
ঘ ভর + বেগ
৪৮. ভরবেগ কী ধরনের রাশি? (জ্ঞান)
⬤ ভেক্টর রাশি
খ অদিক রাশি
গ স্কেলার রাশি
ঘ মৌলিক রাশি
৪৯. ভরবেগের একক কী? (জ্ঞান)
ক kg ms⁻²
⬤ kg ms⁻¹
গ kg s⁻¹
ঘ kg m⁻²
৫০. কোনো বস্তুর ভর ৪ শম এবং বস্তুটি ৪ ms⁻¹ বেগে চলতে থাকলে বস্তুটির ভরবেগ কত হবে? (প্রয়োগ)
⬤ ১৬ kg ms⁻¹
খ ১৫ kg ms⁻¹
গ ১৭ kg ms⁻¹
ঘ ১৮ kg ms⁻¹
৫১. ভরবেগ হলো— (অনুধাবন)
i. বস্তুর ভর ও বেগের গুণফল
ii. পদার্থের জড়তার পরিমাপ
iii. একটি দিক রাশি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫২. একটি রিকশা ও একটি সাইকেল সমান বেগে চললে সাইকেলকে থামানোর তুলনায় রিকশাকে থামানো বেশি কষ্টকর। কারণ— (উচ্চতর দক্ষতা)
i. সাইকেলের ভরবেগ রিকশার তুলনায় বেশি
ii. রিকশার ভরবেগ সাইকেলের তুলনায় বেশি
iii. রিকশার জড়তা সাইকেলের তুলনায় বেশি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
⬤ ii ও iii
ঘ i, ii ও iii
৫৩. ভরবেগ বেশি হবে— (অনুধাবন)
i. বস্তু দ্রুত চললে
ii. বস্তু আস্তে চললে
iii. বস্তুর ভর বেশি হলে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫৪. যখন কোনো স্থির ফুটবলকে কিক্ করা হয় তখন নিচের কোনটি ঘটে? (অনুধাবন)
ক ফুটবলে মন্দনের সৃষ্টি হয়
খ ফুটবলে ঋণাত্মক ত্বরণের সৃষ্টি হয়
গ বলের ত্বরণের দিক প্রযুক্ত বলের বিপরীতে
⬤ বলটি স্থির অবস্থা থেকে ত্বরণ লাভ করে
৫৫. সাইকেলে প্যাডেল চালনা বন্ধ করে ব্রেক চাপলে নিচের কোনটি ঘটবে? (অনুধাবন)
⬤ ঋণাত্মক ত্বরণের সৃষ্টি হবে
খ সাইকেলের গতি বাড়বে
গ সাইকেল সুষম বেগে চলতে থাকবে
ঘ সাইকেলে ঝাঁকুনি সৃষ্টি হবে
৫৬. ত্বরণ ধনাত্মক হলে কী ঘটে? (অনুধাবন)
⬤ বেগ বৃদ্ধি পায়
খ ভর বৃদ্ধি পায়
গ বেগ হ্রাস পায়
ঘ বস্তু স্থির হয়
৫৭. ত্বরণ ঋণাত্মক হলে কী হয়? (অনুধাবন)
ক বেগ বৃদ্ধি পায়
খ বল হ্রাস পায়
গ শক্তি হ্রাস পায়
⬤ বেগ হ্রাস পায়
৫৮. খেলনা গাড়ির স্প্রিং সংকুচিত করে কোন শক্তি সঞ্চয় করা হয়? (জ্ঞান)
⬤ বিভব শক্তি
খ রাসায়নিক শক্তি
গ গতিশক্তি
ঘ শব্দ শক্তি
৫৯. খেলনা গাড়িতে সঞ্চিত বিভব শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? (প্রয়োগ)
⬤ গতিশক্তি
খ আলোক শক্তি
গ তাপশক্তি
ঘ বিদ্যুৎ শক্তি
৬০. বল প্রয়োগে বস্তুর আকার— (অনুধাবন)
i. স্থায়ীভাবে পরিবর্তন হতে পারে
ii. অস্থায়ীভাবে পরিবর্তন হতে পারে
iii. এর ক্ষণস্থায়ী পরিবর্তন কাজে লাগিয়ে শক্তির শোষণ বা মজুদ রাখা হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii
৬১. প্রযুক্ত বল— (অনুধাবন)
i. কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে
ii. গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে
iii. গতির দিক পরিবর্তন করতে পারে না
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৬২. স্থির বা গতিশীল বস্তুর উপর প্রযুক্ত বল— (অনুধাবন)
i. স্থির বস্তুটি ত্বরণ লাভ করে
ii. গতিশীল বস্তুর বেগ হ্রাস করে
iii. গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free