এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের (কাজ, ক্ষমতা ও শক্তি) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

১. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব দ্বারা কী পরিমাপ করা হয়? (জ্ঞান)

⬤ কাজ
খ বেগ
গ ত্বরণ
ঘ ক্ষমতা


২. বল ও সরণের গুণফলকে কী বলে? (জ্ঞান)

ক শক্তি
খ ক্ষমতা
গ ত্বরণ
⬤ কাজ


৩. কাজের রাশি কোনটি? (জ্ঞান)

ক কাজ = বল × ত্বরণ
⬤ কাজ = বল × সরণ
গ কাজ = বল ÷ ত্বরণ
ঘ কাজ = ত্বরণ × বেগ


৪. এক জুল (১ J) সমান কত? (জ্ঞান)

ক ১ kg m
খ ১০০ N m
⬤ ১ N m
ঘ ১০ kg m² s⁻²


৫. ২৫ J কাজ বলতে কী বোঝায়? (অনুধাবন)

⬤ ১ N × ২৫ m
খ ২৫ N × ১ m
গ ১৫ N × ৫ m
ঘ ২৫ N × ২৫ m


৬. কাজ কী রাশি? (জ্ঞান)

ক মৌলিক
খ ভেক্টর
⬤ স্কেলার
ঘ দিক রাশি


৭. F বল প্রয়োগে বস্তুর বলের দিকে সরণ s হলে বল দ্বারা কৃতকাজ কত? (প্রয়োগ)

ক Fs²
⬤ F×s
গ F − s
ঘ F + s


৮. ধনাত্মক কাজ বলতে বোঝায়— (অনুধাবন)

⬤ বলের দিকে সরণের উপাংশ আছে
খ বলের দিকে সরণের উপাংশ নেই
গ বলের বিপরীত দিকে সরণের উপাংশ আছে
ঘ বলের বিপরীত দিকে সরণের উপাংশ নেই


৯. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ সর্বোচ্চ হয়? (প্রয়োগ)

⬤ ০°
খ ৯০°
গ ১৮০°
ঘ ২৭০°


১০. বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে কোনটি ঘটে? (অনুধাবন)

ক ধনাত্মক কাজ বোঝায়
⬤ বস্তুতে মন্দন সৃষ্টি হয়
গ বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়
ঘ বল ও সরণের দিক একই হয়


১১. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে? (অনুধাবন)

ক ০°
খ ১৮০°
⬤ ৯০°
ঘ −১৮০°


১২. কোনো বস্তুর উপর ১ N বল প্রয়োগে যদি বস্তুর ১ m সরণ হয় তবে কৃতকাজ কত? (প্রয়োগ)

ক ৪ J
খ ৩ J
গ ২ J
⬤ ১ J


১৩. বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের দিকে সরে যায় তাহলে তাকে কী বলে? (প্রয়োগ)

ক বলের বিরুদ্ধে কাজ
⬤ বলের দ্বারা কাজ
গ শূন্য কাজ
ঘ পীড়ন


১৪. বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের বিপরীত দিকে সরে যায় তাহলে তাকে কী বলে? (প্রয়োগ)

⬤ বলের বিরুদ্ধে কাজ
খ বলের দ্বারা কাজ
গ বিকৃতি
ঘ সান্দ্র বল


১৫. মেঝে হতে কোনো বস্তুকে উপরে তুলতে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়? (জ্ঞান)

ক মহাকর্ষ বল
⬤ অভিকর্ষ বল
গ তড়িৎ বল
ঘ সান্দ্র বল


১৬. ৫০ kg ভরের একটি বস্তুকে ১৫০ m উঁচুতে তুলতে কত কাজ করতে হবে? (প্রয়োগ)

ক 5.35 × 10⁴ J
খ 6.35 × 10⁴ J
⬤ 7.35 × 10⁴ J
ঘ 8.35 × 10⁴ J


১৭. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ ঋণাত্মক হবে? (প্রয়োগ)

ক ০°
খ ৯০°
⬤ ১৮০°
ঘ ৩৬০°


১৮. ৮৫ kg ভরের একজন ব্যক্তি কত উচ্চতা উঠলে 9 × 10⁴ J কাজ হবে? (প্রয়োগ)

ক 106.04 m
⬤ 108.04 m
গ 110.04 m
ঘ 112.04 m


১৯. কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা ৭ MW হলে প্রতি সেকেন্ডে কত কাজ হবে? (প্রয়োগ)

ক 7 × 10⁶ W
⬤ 7 × 10⁶ J
গ 7 J
ঘ 7 W


২০. 55 kg ভরের এক ব্যক্তি 150 m উঁচু পাহাড়ে উঠলে কত কাজ হবে? (প্রয়োগ)

ক 8.108 × 10⁴ J
খ 8.205 × 10⁴ J
⬤ 8.085 × 10⁴ J
ঘ 8.108 × 10³ J


২১. ঘর্ষণহীন বৃত্তাকার পথে বারবার একই জায়গায় ফিরলে কিরূপ কাজ হয়? (অনুধাবন)

ক অসীম
⬤ শূন্য
গ ধনাত্মক
ঘ ঋণাত্মক


২২. বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তু স্থির থাকলে কাজ কত? (অনুধাবন)

⬤ শূন্য
খ অসীম
গ বলের সমান
ঘ ঋণাত্মক


২৩. ১০ N বল দ্বারা ৬০° কোণে ৫ m সরালে কৃতকাজ কত? (প্রয়োগ)

⬤ ২৫ J
খ ৫০ J
গ ৭৫ J
ঘ ১০০ J


২৪. ২০ N বল দ্বারা ৬০° কোণে ৫ m সরালে কৃতকাজ কত? (প্রয়োগ)

ক ১০০ J
⬤ ৫০ J
গ ২৫ J
ঘ ০ J


২৫. উল্লম্বতলে একবার ঘুরিয়ে আনলে কৃতকাজ কত? (জ্ঞান)

⬤ শূন্য
খ ধনাত্মক
গ ঋণাত্মক
ঘ ধনাত্মক ও ঋণাত্মক


২৬. ৫০০ N বল দ্বারা ৭০ m সরালে কৃতকাজ কত? (প্রয়োগ)

ক 35 × 10⁴ J
⬤ 3.5 × 10⁴ J
গ 35 × 10⁵ J
ঘ 3.5 × 10³ J


২৭. ১০০ N বল দ্বারা ৫ m সরালে কৃতকাজ কত? (প্রয়োগ)

ক 2 × 10³ J
খ 5 × 10⁻² J
গ 5 × 10³ J
⬤ 5 × 10² J


২৮. ৬০ kg ভরের ব্যক্তি ২০০ m উঠলে কত কাজ? (প্রয়োগ)

ক 1.20 × 10⁵ J
খ 5.88 × 10² J
⬤ 1.176 × 10⁶ J
ঘ 1.47 × 10⁴ J


২৯. ৫০ kg ভরের ব্যক্তি ২০ m উঠলে কাজ কত? (প্রয়োগ)

ক 9.8 × 10² J
⬤ 9.8 × 10³ J
গ 9.8 × 10⁴ J
ঘ 9.8 × 10⁵ J


৩০. ১০ kg ভরের বস্তু ১০ m উঠলে অভিকর্ষ বল দ্বারা কাজ কত? (প্রয়োগ)

ক ১০০ J
খ ৯০০ J
⬤ ৯৮০ J
ঘ ১০০০ J


৩১. বস্তু যত নিচে পড়তে থাকে তার বিভব শক্তি কীরূপ হবে? (অনুধাবন)

⬤ কমতে থাকবে
খ বাড়তে থাকবে
গ স্থির থাকবে
ঘ বিভব শক্তি থাকবে না


৩২. স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুতে সঞ্চিত শক্তিকে কী বলে? (জ্ঞান)

ক গতিশক্তি
খ তড়িৎশক্তি
গ রাসায়নিক শক্তি
⬤ বিভব শক্তি


৩৩. ঢিল ছুড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃন্তচ্যুত করে? (অনুধাবন)

ক বিভব শক্তি
খ রাসায়নিক শক্তি
⬤ গতিশক্তি
ঘ তাপশক্তি


৩৪. ২ kg ভরের একটি বস্তুকে ৫০ m উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে ভূমি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির তিনগুণ হবে? (উচ্চতর দক্ষতা)

⬤ ৩৭.৫ m
খ ৩০ m
গ ২০ m
ঘ ১২.৫ m


৩৫. অভিকর্ষীয় বিভব শক্তি কোনটির উপর নির্ভর করে না? (জ্ঞান)

ক ভর
⬤ সময়
গ অভিকর্ষজ ত্বরণ
ঘ উচ্চতা


৩৬. ১৫০ kg ভরের একটি গাড়ির গতিশক্তি ৬৭৫ j হলে, গাড়িটির বেগ কত? (প্রয়োগ)

⬤ ৩ ms⁻¹
খ ৪ ms⁻¹
গ ৫ ms⁻¹
ঘ ৬ ms⁻¹


৩৭. একটি বস্তুর ভর m এবং গতিশক্তি Ek হলে কোনটি সঠিক? (জ্ঞান)

ক Ek ∝ m²
খ Ek ∝ 1/m
গ Ek ∝ m²
⬤ Ek ∝ m


৩৮. কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে? (জ্ঞান)

⬤ শক্তি
খ বিভব শক্তি
গ ক্ষমতা
ঘ দক্ষতা


৩৯. সকল সচল বস্তুই কোন শক্তির অধিকারী? (জ্ঞান)

ক বিভব শক্তি
খ আলোকশক্তি
⬤ গতিশক্তি
ঘ শব্দ শক্তি


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


৪০. গতিশক্তি নিচের কোনটির ওপর নির্ভর করে? (জ্ঞান)

ক বস্তুর সরণ
⬤ বস্তুর ভর
গ বস্তুর তাপমাত্রা
ঘ বস্তুর আকৃতি


৪১. মোটামুটি আমরা শক্তির কয়টি রূপ পর্যবেক্ষণ করি? (জ্ঞান)

⬤ ৯টি
খ ৭টি
গ ৮টি
ঘ ১০টি


৪২. কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কী বলে? (জ্ঞান)

ক শক্তি
খ স্থিতিশক্তি
গ ক্ষমতা
⬤ গতিশক্তি


৪৩. বিভব শক্তি বৃদ্ধি করতে হলে কী রূপ কাজ করতে হয়? (অনুধাবন)

ক বলের দিকে
⬤ বলের বিপরীতে
গ ধনাত্মক
ঘ বলের লম্বদিকে


৪৪. ভূমি থেকে একটি বস্তুকে খাড়া উপরে তুললে তার মধ্যে কীরূপ শক্তি সঞ্চিত হবে? (অনুধাবন)

ক গতিশক্তি
খ রাসায়নিক শক্তি
গ তাপশক্তি
⬤ বিভব শক্তি


৪৫. কোন শক্তির প্রভাবে ঢিল ছুড়ে আম পাড়া যায়? (অনুধাবন)

⬤ গতিশক্তি
খ শব্দশক্তি
গ তাপশক্তি
ঘ রাসায়নিক শক্তি


৪৬. স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুতে সঞ্চিত শক্তিকে কী বলে? (জ্ঞান)

ক গতিশক্তি
⬤ বিভব শক্তি
গ তড়িৎ শক্তি
ঘ রাসায়নিক শক্তি


৪৭. একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় কোনটি ঘটবে? (অনুধাবন)

ক বিভব শক্তি শূন্য হবে
⬤ গতিশক্তি শূন্য হবে
গ গতিশক্তি সর্বাধিক হবে
ঘ বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে


৪৮. কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ? (জ্ঞান)

ক বেগের সমানুপাতিক
⬤ ভরের সমানুপাতিক
গ ভরের ব্যস্তানুপাতিক
ঘ ভরের বর্গের সমানুপাতিক


৪৯. ৭০ kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি ১৭১৫ j । ১৪ ms⁻¹ বেগে দৌড়ালে তার গতিশক্তি কতগুণ হবে? (প্রয়োগ)

ক দ্বিগুণ
খ তিনগুণ
⬤ চারগুণ
ঘ পাঁচগুণ


৫০. ৪ kg ভরের একটি বস্তু ১০ ms⁻¹ বেগে চললে তার গতিশক্তি কত? (প্রয়োগ)

ক ০.৫ j
খ ২০০ j
⬤ ০.২ j
ঘ ২০ j


৫১. ১ kg ভরের বস্তুকে সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত করলে কত কিলোওয়াট-ঘণ্টা শক্তি উৎপন্ন হবে? (প্রয়োগ)

ক ২.৫ × ১০⁻¹⁰ KW/h
⬤ ২.৫ × ১০¹⁰ KW/h
গ ১.০৮ × ১০¹⁹ KW/h
ঘ ১.০৮ × ১০⁻¹⁹ KW/h


৫২. ২ kg ভরের বস্তুর বেগ ৩ ms⁻¹ থেকে ৬ ms⁻¹ করলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? (প্রয়োগ)

ক ৯ J
খ ১৮ J
⬤ ২৭ J
ঘ ৩৬ J


৫৩. ১০ kg ভরের একটি বস্তুকে ভূমি থেকে ৩০ m উচ্চতায় তুললে বিভব শক্তি ও গতিশক্তির মোট পরিমাণ কত? (উচ্চতর দক্ষতা)

ক ৩০০ j
খ ২৯৪.৩ j
গ ২.৯৪৩ × ১০² j
⬤ ২৯৪৩ j


৫৪. ৭০ kg ভরের একজন দৌড়বিদের বেগ ৭ ms⁻¹ হলে তার গতিশক্তি কত? (প্রয়োগ)

ক ১৫৭১ j
⬤ ১৭১৫ j
গ ১৫১৭ j
ঘ ১১৭৫ j


৫৫. ৬০ km/h গতিতে চলমান একটি গাড়ির ভর ৫০০০ kg হলে এর গতিশক্তি কত? (প্রয়োগ)

ক ১.৩৭ × ১০⁶ j
খ ৯ × ১০⁶ j
⬤ ৬.৯৪ × ১০⁵ j
ঘ ২.৫ × ১০⁹ j


৫৬. ৫ kg ভরের একটি বস্তুকে ভূমি থেকে ৩০ m উচ্চতায় তুললে বিভব শক্তি কত? (প্রয়োগ)

ক ১৫০ j
খ ১২৬০ j
⬤ ১৪৭০ j
ঘ ১৫৭০ j


৫৭. খেলনা গাড়িতে সঞ্চিত বিভব শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? (প্রয়োগ)

ক তাপশক্তি
খ আলোক শক্তি
⬤ গতিশক্তি
ঘ বিদ্যুৎ শক্তি



প্রিয় শিক্ষার্থীরা
, তোমরা যারা “পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *