এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের (পদার্থের অবস্থা ও চাপ) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

১. কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে কী বলে? (জ্ঞান)
ক ঘনত্ব
খ একক বল
⬤ চাপ
ঘ লব্ধি বল


২. চাপের একক কোনটি? (জ্ঞান)
ক জুল
খ ওয়াট
গ নিউটন
⬤ প্যাসকেল


৩. এক প্যাসকেল (১ Pa) = কত? (জ্ঞান)
⬤ ১ N m⁻²
খ ১ N m⁻¹
গ ১ N m
ঘ ১ N² kg⁻¹


৪. কোনটি চাপের মাত্রা? (অনুধাবন)
ক M L⁻¹ T⁻¹
খ M L⁻³ T
গ M L⁻³
⬤ M L⁻¹ T⁻²


৫. প্রতি ১ m² ক্ষেত্রফলের ওপর ১ N বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে? (অনুধাবন)
⬤ ১ Pa
খ ১ N m
গ ১ N m⁻²
ঘ ১ N


৬. ক্ষেত্রফল A-এর ওপর লম্বভাবে প্রযুক্ত বল F হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? (অনুধাবন)
ক P = A F
খ A = P F
⬤ P = F / A
ঘ P = A / F


৭. P = F / A সমীকরণে F-এর মান বেশি হলে P-এর মান কেমন হবে? (উচ্চতর দক্ষতা)
⬤ P বেশি হবে
খ P কমে যাবে
গ P-এর মান স্থির থাকবে
ঘ সর্বনিম্ন হবে


৮. একটি পেরেকের সুচালো মুখটি সহজেই কোনো বস্তুর মধ্যে ঢুকে যায় কেন? (অনুধাবন)
ক সুচালো প্রান্তের ক্ষেত্রফল বেশি
⬤ সুচালো প্রান্তের ক্ষেত্রফল কম
গ পেরেকটি শক্ত বলে
ঘ পেরেকটি লম্বা বলে


৯. একটি ধারালো ছুরি দ্বারা সহজেই কোনো বস্তু কাটা যায় কেন? (অনুধাবন)
⬤ ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম বলে
খ ধারালো প্রান্তের ক্ষেত্রফল বেশি বলে
গ ছুরি লম্বা বলে
ঘ ধাতব পদার্থের তৈরি বলে


১০. ১০ N বল ২ m² ক্ষেত্রে প্রযুক্ত হলে চাপ কত হবে? (প্রয়োগ)
ক ০.২ Pa
খ ২০ Pa
⬤ ৫ Pa
ঘ ০.৫ Pa


১১. ১০০ N বল ১ m² ক্ষেত্রের ওপর ক্রিয়া করলে চাপ কত হবে? (প্রয়োগ)
⬤ ১০০ Pa
খ ১০ Pa
গ ১০০০ Pa
ঘ ২০০ Pa


১২. প্রযুক্ত বল স্থির থাকলে ও ক্ষেত্রফল যত কম হয় চাপ তত কী হয়? (অনুধাবন)
ক কম হয়
⬤ বেশি হয়
গ স্থির থাকে
ঘ পরিবর্তিত হয়


১৩. জুতা পায়ে তোমার ওজন ৪৯০ N। জুতার তলার ক্ষেত্রফল ২০০ × ১০⁻⁴ m² হলে তোমার চাপ কত? (প্রয়োগ)
ক ২.৪৫ × ১০³ Pa
⬤ ২.৪৫ × ১০⁴ Pa
গ ২.৪৫ × ১০⁵ Pa
ঘ ২.৪৫ × ১০⁶ Pa


১৪. রুনার ভর ৫০ kg এবং জুতার হিলের ক্ষেত্রফল ১০ cm²। রুনা কর্তৃক মাটির উপর প্রযুক্ত চাপ কত? (প্রয়োগ)
ক ৫ × ১০³ Pa
খ ১.৬৩ × ১০⁴ Pa
গ ৪.৯ × ১০⁴ Pa
⬤ ৪.৯ × ১০⁵ Pa


১৫. চাপের ক্ষেত্রে— (অনুধাবন)
i. চাপ = বল / ক্ষেত্রফল
ii. বল যত বেশি হয়, চাপ তত বেশি হয়
iii. ক্ষেত্রফল যত কম হয়, চাপ তত বেশি হয়

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
⬤ i, ii ও iii


১৬. আলপিনের ক্ষেত্রে— (অনুধাবন)
i. সরু মাথার ক্ষেত্রফল কম
ii. চওড়া মাথায় বল দিলে সরু মাথায় বেশি চাপ অনুভূত হয়
iii. চওড়া মাথার ক্ষেত্রফল বেশি

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
⬤ i, ii ও iii


১৭. চাপ বেশি পাওয়ার জন্য— (উচ্চতর দক্ষতা)
i. বেশি বল প্রয়োগ করতে হবে
ii. পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাতে হবে
iii. বল ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল উভয়ই বাড়াতে হবে

নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
⬤ i ও ii
ঘ i, ii ও iii

১৮. পাত্রে আবদ্ধ স্থির তরলের কোনো বিন্দুতে চাপের মান কোনটির ওপর নির্ভর করে না? (অনুধাবন)
ক তরলের ঘনত্ব
খ তরলের মুক্ত তল হতে বিন্দুর গভীরতা
গ অভিকর্ষজ ত্বরণ
⬤ পাত্রের ক্ষেত্রফল


১৯. প্রযুক্ত বলের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
ক ভূমির ক্ষেত্রফল × গভীরতা
খ ভূমির ক্ষেত্রফল × ঘনত্ব
গ ভূমির ক্ষেত্রফল × গভীরতা × g
⬤ ভূমির ক্ষেত্রফল × গভীরতা × ঘনত্ব × g


২০. স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
⬤ P ∝ hρg
খ P ∝ gρ
গ P ∝ Aρ
ঘ P ∝ ρA


২১. ρ ঘনত্বের তরলের অভ্যন্তরে h গভীরতায় কোনো বিন্দুতে চাপের মান কত হবে? (জ্ঞান)
ক hρ²g
খ hρ
⬤ hρg
ঘ hgρ


২২. গভীরতা বৃদ্ধির সাথে সাথে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের মানের কী ঘটে? (অনুধাবন)
ক হ্রাস পায়
⬤ বৃদ্ধি পায়
গ অপরিবর্তিত থাকে
ঘ বৃদ্ধি পেয়ে আবার কমতে থাকে


২৩. নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
ক ভূমির ক্ষেত্রফলের
খ বিন্দুর গভীরতার
গ তরলের ঘনত্বের
⬤ তরলের ঘনত্ব ও বিন্দুর গভীরতার


২৪. একটি পাত্রে কেরোসিন আছে। কেরোসিনের উপরিতল থেকে ৭৫ cm গভীরে কোনো বিন্দুতে চাপের মান কত? [এক্ষেত্রে, ρ = ৮০০ kg m⁻³] (প্রয়োগ)
⬤ ৫৮৮০ Pa
খ ৬৮৮০ Pa
গ ৫৮০৮ Pa
ঘ ৫০৮৮ Pa


২৫. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে নিচের কোনটি ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক ঐ অংশে চাপ স্থির থাকে
খ চারদিকে চাপ কমে যায়
⬤ সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়
ঘ সবদিকে চাপ বৃদ্ধি পায়


২৭. পাত্রে আবদ্ধ তরলের পৃষ্ঠের ০.৫ m² ক্ষেত্রফলে ৫ N বল প্রয়োগ করলে ১.৫ m² ক্ষেত্রফলে কত বল অনুভূত হবে? (প্রয়োগ)
ক ২.৫ N
খ ৫ N
গ ১০ N
⬤ ১৫ N


২৮. স্থির তরলের গভীরতা বৃদ্ধি পেলে— (অনুধাবন)
i. তরলের ঘনত্ব হ্রাস পায়
ii. তরলের ওপর প্রযুক্ত চাপ বৃদ্ধি পায়
iii. কোনো বস্তুর প্লবতা অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


২৯. তরল পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ভর করে— (অনুধাবন)
i. ঐ বিন্দুর গভীরতার ওপর
ii. তরল পদার্থের ঘনত্বের ওপর
iii. তরল পদার্থের ক্ষেত্রফলের ওপর

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


৩০. তরলের অভ্যন্তরে চাপ বাড়ে যখন— (অনুধাবন)
i. গভীরতা বাড়ে
ii. আয়তন বাড়ে
iii. ঘনত্ব বাড়ে

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii


৩১. স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ঐ বিন্দুর— (অনুধাবন)
i. গভীরতার সমানুপাতিক
ii. ঘনত্বের সমানুপাতিক
iii. গভীরতার ব্যস্তানুপাতিক

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ ii ও iii


৩২. চাপ বেশি পাওয়ার জন্য— (অনুধাবন)
i. বেশি বল প্রয়োগ করতে হয়
ii. প্রয়োগতলের ক্ষেত্রফল কমাতে হয়
iii. বল ও প্রয়োগতলের ক্ষেত্রফল বাড়াতে হয়

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii

৩৩. যে পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাকে কী বলে? (জ্ঞান)
ক প্লবতা
⬤ প্রবাহী
গ তরল
ঘ সান্দ্রতা


৩৪. কয় শ্রেণির পদার্থ প্রবাহীর অন্তর্ভুক্ত? (জ্ঞান)
⬤ দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ


৩৫. প্রবাহীর অন্তর্ভুক্ত নিচের কোনটি? (অনুধাবন)
ক কঠিন ও তরল
⬤ তরল ও বায়বীয়
গ কঠিন ও বায়বীয়
ঘ কঠিন, তরল ও বায়বীয়


৩৬. কোনো তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কী বলে? (জ্ঞান)
⬤ প্রবাহীর চাপ
খ প্রবাহীর ঘনত্ব
গ প্রবাহী
ঘ প্লবতা


৩৭. কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে? (জ্ঞান)
ক তাপ
খ ঘনত্ব
⬤ প্লবতা
ঘ আপেক্ষিক গুরুত্ব


৩৮. তরলে নিমজ্জিত কোনো বস্তু তার ওজন হারায় কেন? (অনুধাবন)
⬤ ঊর্ধ্বমুখী বলের জন্য
খ নিম্নমুখী বলের জন্য
গ বায়ুচাপের জন্য
ঘ ঘনত্বের জন্য


৩৯. একটি মাপচোঙে ৪০ cm³ পানি আছে। একটি বস্তু নিমজ্জিত করায় পানির উপরিতল ৫০ cm³ হলো। প্লবতার মান কত? (প্রয়োগ)
ক ৯৮০ N
খ ৯.৮ N
গ ৯৮ N
⬤ ০.০৯৮ N


৪০. কোনো বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে— (উচ্চতর দক্ষতা)
i. বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়
ii. বস্তুটির কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না
iii. বস্তুটি তার সমান আয়তনের তরল অপসারিত করে

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
⬤ i ও iii
ঘ i, ii ও iii


৪১. তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল তরলের ঊর্ধ্বমুখী লব্ধি বলকে— (জ্ঞান)
i. অভিকর্ষ বল বলে
ii. ঊর্ধ্বমুখী বল বলে
iii. প্লবতা বলে

নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
⬤ iii
ঘ ii ও iii


৪২. প্লবতার মান নির্ভর করে— (অনুধাবন)
i. বস্তুর আয়তনের ওপর
ii. তরলের ঘনত্বের ওপর
iii. অভিকর্ষজ ত্বরণের ওপর

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
⬤ i, ii ও iii


৪৩. প্রবাহীর বৈশিষ্ট্য হলো— (অনুধাবন)
i. এটি চাপ প্রদান করে
ii. সহজে প্রবাহিত হতে পারে
iii. এটি মূলত তরল ও কঠিন পদার্থ

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
⬤ i ও iii
ঘ i, ii ও iii


৪৪. তরলের ক্ষেত্রে ধাক্কা বা বল ক্রিয়া করে— (অনুধাবন)
i. সমান্তরালভাবে
ii. লম্বভাবে
iii. সবদিকে

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *