এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের (গতি) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

১. যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে? (জ্ঞান)

ক. প্রসঙ্গ বিন্দু
খ. মূল বিন্দু
⬤ প্রসঙ্গ কাঠামো
ঘ. প্রসঙ্গ বস্তু


২. তোমার বাসার গেট থেকে তোমার স্কুল ১ কিলোমিটার পূর্বদিকে। এখানে প্রসঙ্গ কাঠামো কোনটি? (অনুধাবন)

⬤ স্কুল
খ. গেট
গ. যেকোনো বস্তু
ঘ. চলন্ত গাড়ি


৩. সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে কী বলে? (জ্ঞান)

⬤ স্থিতিশীল বস্তু
খ. গতিশীল বস্তু
গ. পরম স্থিতি বস্তু
ঘ. পরম গতিশীল বস্তু


৪. সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাকে কী বলে? (জ্ঞান)

ক. স্থিতিশীল বস্তু
⬤ গতিশীল বস্তু
গ. পরমস্থিতি বস্তু
ঘ. পরম গতিশীল বস্তু


৫. সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে কী বলে? (জ্ঞান)

ক. স্থিতি
খ. বল
গ. বেগ
⬤ গতি


৬. সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে কী বলে? (জ্ঞান)

⬤ স্থিতি
খ. গতি
গ. বেগ
ঘ. ত্বরণ


৭. গতিশীল বস্তুর উদাহরণ নিচের কোনটি? (অনুধাবন)

ক. গাছপালা
খ. ঘরবাড়ি
⬤ চলন্ত গাড়ি
ঘ. বৈদ্যুতিক খুঁটি


৮. তামিম দাঁড়িয়ে আছে। তার অবস্থান নিচের কোনটি? (অনুধাবন)

⬤ স্থিতি
খ. গতি
গ. পরমস্থিতি
ঘ. পরমগতি


৯. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কয়ভাবে হতে পারে? (জ্ঞান)

ক. এক
⬤ দুই
গ. তিন
ঘ. চার


১০. চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে? (অনুধাবন)

ক. পরম স্থিতি
⬤ আপেক্ষিক স্থিতি
গ. আপেক্ষিক গতি
ঘ. পরম গতি


১১. কোনো বস্তু স্থির না গতিশীল তা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)

ক. দর্শকের ওপর
খ. স্থির বস্তুর ওপর
গ. গতিশীল বস্তুর ওপর
⬤ প্রসঙ্গ কাঠামোর ওপর


১২. পৃথিবীর গতি কেমন? (অনুধাবন)

ক. পরম গতি
খ. পরম স্থিতি
⬤ আপেক্ষিক গতি
ঘ. আপেক্ষিক স্থিতি


১৩. ট্রেনের ভিতরের কোনো যাত্রী যদি রেললাইনের পাশে দাঁড়ানো কোনো ব্যক্তিকে দেখেন তবে তিনি কী দেখবেন? (উচ্চতর দক্ষতা)

ক. উভয়েই স্থির
⬤ উভয়েই গতিশীল
গ. একজন স্থির অন্যজন গতিশীল
ঘ. উভয়ের বেগ একই দিকে


১৪. নিচের তথ্যগুলো লক্ষ কর— (অনুধাবন)

i. সকল স্থিতিই পরম
ii. সকল গতিই পরম নয়
iii. কোনো স্থিতিই পরম নয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
⬤ ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


১৫. প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে নির্ণয় করা হয় বস্তুর— (অনুধাবন)

i. অবস্থান
ii. গতি
iii. স্থিতি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
⬤ i, ii ও iii


১৬. এ মহাবিশ্বের সকল— (উচ্চতর দক্ষতা)

i. গতিই পরম
ii. গতিই আপেক্ষিক
iii. স্থিতিই আপেক্ষিক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
⬤ ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


১৭. নিচের তথ্যগুলো লক্ষ কর— (উচ্চতর দক্ষতা)

i. প্রসঙ্গ বিন্দুটি জানা বিন্দু
ii. বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে উড়ন্ত পাখি গতিশীল
iii. প্রসঙ্গ বিন্দু সুবিধামতো ধরা যায় না

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


(উদ্দীপক) মিতা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে। সে দেখল তার বন্ধু রিতা রিকশায় তাকে অতিক্রম করে যাচ্ছে।

১৮. মিতার অবস্থান কোনটি? (অনুধাবন)

⬤ স্থিতি
খ. গতি
গ. পরম স্থিতি
ঘ. পরম গতি


১৯. মিতা ও রিতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

ক. দুজনের মধ্যবর্তী দূরত্ব কমবে
⬤ দুজনের মধ্যবর্তী দূরত্ব বাড়বে
গ. দুইজনই গতিশীল
ঘ. দুজনের মধ্যবর্তী আকর্ষণ বল বাড়বে


(উদ্দীপক) শাকিল ও সজিব পাশাপাশি দুটি ট্রেনে বসে আছে। পরে শাকিলের ট্রেন ২০ মি স⁻¹ বেগে চলতে শুরু করল।

২০. ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় শাকিলের সাপেক্ষে সজিব— (প্রয়োগ)

ক. গতিশীল
⬤ স্থির
গ. ওজনে ভারী
ঘ. ওজনে হালকা


২১. ৩০ সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? (প্রয়োগ)

ক. ১০ মি
খ. ১০০ মি
গ. ৩০০ মি
⬤ ৬০০ মি


২২. নিচের তথ্যগুলো লক্ষ কর— (উচ্চতর দক্ষতা)

i. ট্রেন চলতে আরম্ভ করার পর সজিবের সাপেক্ষে শাকিল গতিশীল
ii. তাদের উভয়ের আদিবেগ ০
iii. ২০ সেকেন্ড পরে শাকিলের বেগ হবে ২০ মি স⁻¹

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
⬤ i, ii ও iii


২৩. কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয়, এই গতিকে বলে— (জ্ঞান)

ক. চলন গতি
⬤ রৈখিক গতি
গ. ঘূর্ণন গতি
ঘ. পর্যাবৃত্ত গতি


২৪. কোনো বস্তু যদি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এই গতিকে কী বলে? (জ্ঞান)

ক. ঘূর্ণন গতি
খ. স্পন্দন গতি
⬤ পর্যাবৃত্ত গতি
ঘ. চলন গতি


২৫. পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে সময় পরপর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে কী বলে? (জ্ঞান)

ক. সময়
খ. পর্যায়
⬤ পর্যায়কাল
ঘ. দোলনকাল


২৬. পর্যায়কালের অর্ধেক সময় একদিকে ও বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে— এই গতিকে কী বলে? (জ্ঞান)

ক. পর্যাবৃত্ত গতি
⬤ স্পন্দন গতি
গ. ঘূর্ণন গতি
ঘ. রৈখিক গতি


২৭. নিচের কোনটি ঘূর্ণন গতি? (অনুধাবন)

⬤ বৈদ্যুতিক পাখার গতি
খ. সুরশালকার গতি
গ. সরল দোলকের গতি
ঘ. সূর্যের চারদিকে পৃথিবীর গতি


২৮. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? (অনুধাবন)

ক. ঘূর্ণন গতি
⬤ পর্যাবৃত্ত গতি
গ. রৈখিক গতি
ঘ. স্পন্দন গতি


২৯. গিটারের তারের গতি কোন ধরনের গতি? (প্রয়োগ)

ক. রৈখিক গতি
খ. ঘূর্ণন গতি
গ. পর্যাবৃত্ত গতি
⬤ স্পন্দন গতি


৩০. কোন ধরনের গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? (অনুধাবন)

ক. ঘূর্ণন গতি
⬤ পর্যাবৃত্ত গতি
গ. চলন গতি
ঘ. রৈখিক গতি


৩১. নিচের কোনটি রৈখিক গতি? (প্রয়োগ)

ক. বৈদ্যুতিক পাখার গতি
খ. ঘড়ির কাঁটার গতি
⬤ সোজা সড়কে গাড়ির গতি
ঘ. সরল দোলকের গতি


৩২. সরল দোলকের গতি কোন ধরনের গতি? (প্রয়োগ)

⬤ স্পন্দন গতি
খ. পর্যাবৃত্ত গতি
গ. ঘূর্ণন গতি
ঘ. রৈখিক গতি


৩৩. কোন ধরনের গতিসম্পন্ন কণার গতিপথ শুধু বৃত্তাকৃতির হয়? (অনুধাবন)

⬤ দোলন গতি
খ. পর্যাবৃত্ত গতি
গ. চলন গতি
ঘ. ঘূর্ণন গতি


৩৪. কোন ধরনের গতিতে বস্তুর সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে? (অনুধাবন)

⬤ চলন গতি
খ. দোলন গতি
গ. ঘূর্ণন গতি
ঘ. পর্যাবৃত্ত গতি


৩৫. নিচের কোনটি চলন গতির উদাহরণ? (অনুধাবন)

⬤ চলন্ত ট্রাকের গতি
খ. বৈদ্যুতিক পাখার গতি
গ. ঘড়ির কাঁটার গতি
ঘ. সরল দোলকের গতি


৩৬. পর্যাবৃত্ত গতিপথ হতে পারে— (অনুধাবন)

i. বৃত্তাকার
ii. উপবৃত্তাকার
iii. সরলরৈখিক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
⬤ i, ii ও iii


৩৭. ঘূর্ণন গতিতে— (উচ্চতর দক্ষতা)

i. অক্ষ থেকে বস্তুকণার দূরত্ব পরিবর্তিত হতে থাকে
ii. নির্দিষ্ট ঘূর্ণন অক্ষ থাকে
iii. বস্তু অক্ষকে কেন্দ্র করে ঘোরে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
⬤ ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


(উদ্দীপক) রাজন মোটরসাইকেলে করে উত্তর দিকে ৩০ মিনিটে ৮ কিমি, পরে পূর্ব দিকে ২০ মিনিটে ৬ কিমি গেল।

৩৮. রাজনের অতিক্রান্ত সরণ কত? (প্রয়োগ)

ক. ৪ কিমি
⬤ ১০ কিমি
গ. ২০ কিমি
ঘ. ৩০ কিমি


৩৯. রাজনের— (অনুধাবন)

i. পূর্ব দিকে দ্রুতি ও বেগের মান একই
ii. উত্তর দিক বরাবর দ্রুতি ছিল
iii. অতিক্রান্ত দূরত্ব সরণ অপেক্ষা কম

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
⬤ i, ii ও iii


(উদ্দীপক) রবিন মোটরসাইকেলে করে বাজারে গেল, পার্ক করে হেঁটে এস্কেলেটরে উঠে ২য় তলায় উঠল।

৪০. কোন ধরনের গতিতে রবিন পার্কিং লট থেকে এস্কেলেটর পর্যন্ত গিয়েছিল? (অনুধাবন)

ক. রৈখিক গতি
⬤ চলন গতি
গ. পর্যাবৃত্ত গতি
ঘ. স্পন্দন গতি


৪১. ১ম তলা থেকে ২য় তলায় যেতে রবিনের ব্যবহৃত যন্ত্রটির উপরস্থ কোনো বিন্দুর গতি কীরূপ? (অনুধাবন)

ক. চক্রগতি
খ. স্পন্দন গতি
⬤ পর্যাবৃত্ত গতি
ঘ. বৃত্তীয় গতি


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


৪২. রবিনের ব্যবহৃত যানটি— (উচ্চতর দক্ষতা)

i. পর্যাবৃত্ত গতিসম্পন্ন
ii. রৈখিক গতিপ্রাপ্ত হতে পারে
iii. চলন গতির মাধ্যমে দূরত্ব অতিক্রম করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
⬤ ii ও iii
ঘ. i, ii ও iii


(উদ্দীপক) সোজা রাস্তা দিয়ে রাজু হাঁটছে। পাশে দিয়ে বন্ধু মিঠু সাইকেলে তাকে অতিক্রম করে।

৪৩. রাজুর গতি— (অনুধাবন)

⬤ সরলরৈখিক গতি
খ. পর্যাবৃত্ত গতি
গ. ঘূর্ণন গতি
ঘ. স্পন্দন গতি


৪৪. উদ্দীপকে উল্লিখিত— (উচ্চতর দক্ষতা)

i. সাইকেলের চাকার গতি ঘূর্ণন গতি
ii. সাইকেলের চাকার গতি পর্যাবৃত্ত গতি
iii. সাইকেলের চাকার গতি স্পন্দন গতি

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


৪৫. দুইটি ভেক্টর রাশি ২ একক এবং ৩ একক। এদের যোগফলের সর্বনিম্ন মান কত? (জ্ঞান)

⬤ ১ একক
খ. ৬.২ একক
গ. ৭ একক
ঘ. ৭.৫ একক


৪৬. বস্তু জগতের সকল রাশিকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)

⬤ দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ


৪৭. শুধু মানের পরিবর্তন হলে কোন রাশির পরিবর্তন হয়? (জ্ঞান)

ক. ভেক্টর রাশি
⬤ স্কেলার রাশি
গ. মৌলিক রাশি
ঘ. যৌগিক রাশি


৪৮. বল কোন রাশি? (জ্ঞান)

ক. মৌলিক রাশি
খ. স্কেলার রাশি
⬤ ভেক্টর রাশি
ঘ. যৌগিক রাশি


৪৯. নিচের কোনটি অদিক রাশি? (জ্ঞান)

⬤ দূরত্ব
খ. ওজন
গ. ভরবেগ
ঘ. চৌম্বক তীব্রতা


৫০. কোনটি ভেক্টর রাশি? (জ্ঞান)

ক. দ্রুতি
খ. কাজ
⬤ মন্দন
ঘ. ভর


৫১. ভেক্টর রাশির যোগ কোন নিয়মে করতে হয়? (অনুধাবন)

ক. সূচকের
খ. বীজগাণিতিক
⬤ জ্যামিতিক
ঘ. লগারিদমিক


৫২. নিচের কোন ভৌত রাশিটি ভেক্টর? (অনুধাবন)

ক. কাজ
খ. শক্তি
⬤ ভরবেগ
ঘ. দ্রুতি


৫৩. নিচের কোনটি ভেক্টর রাশি? (জ্ঞান)

ক. দ্রুতি
খ. কাজ
⬤ ত্বরণ
ঘ. শক্তি


৫৪. নিচের কোন রাশির মান ও দিক আছে? (জ্ঞান)

⬤ তড়িৎ প্রাবল্য
খ. তাপমাত্রা
গ. সময়
ঘ. ভর


৫৫. নিচের কোন রাশির মান আছে, দিক নেই? (জ্ঞান)

ক. সরণ
⬤ দ্রুতি
গ. বেগ
ঘ. বল


৫৬. কোনটি ভেক্টর রাশি? (জ্ঞান)

ক. ভর
⬤ চুম্বকত্ব
গ. শক্তি
ঘ. তাপমাত্রা


৫৭. নিচের কোনটি দিক রাশি? (জ্ঞান)

ক. ভর
খ. দ্রুতি
⬤ ত্বরণ
ঘ. কাজ


৫৮. নিচের কোনটি স্কেলার রাশি? (জ্ঞান)

⬤ চাপ
খ. তড়িৎ তীব্রতা
গ. চুম্বকত্ব
ঘ. বল


৫৯. স্কেলার রাশির যোগের নিয়ম কোনটি? (জ্ঞান)

ক. জ্যামিতিক
খ. সূচক
⬤ বীজগাণিতিক
ঘ. লগারিদমিক


৬০. সরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? (জ্ঞান)

ক. মান আছে
খ. দিক আছে
⬤ মান ও দিক উভয়ই আছে
ঘ. মান আছে ও দিক নেই


৬১. দুটি ভেক্টরের মান যথাক্রমে ৯ একক এবং ৪ একক হলে এদের যোগফল কত হবে? (প্রয়োগ)

ক. ১৩ একক
খ. ৫ একক
গ. ১৩ এককের উপরে
⬤ ৫ একক থেকে ১৩ এককের মধ্যে


৬২. দুটি ভেক্টরের মান ৪ একক এবং ৩ একক হলে এদের যোগফল কত? (প্রয়োগ)

ক. ৭ একক
খ. ১ একক
গ. ১২ একক
⬤ ১ একক থেকে ৭ এককের মধ্যে


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *