Class 9-10 English Unit 3 Lesson 3 Change in Pastime: Traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline, according to a survey by the RSPB (Royal Society for the Protection of Birds).
Class 9-10 English Unit 3 Lesson 3 Change in Pastime:
Lesson-3: Change in Pastime অবসর-বিনোদনে পরিবর্তন
A. Read the text. (পাঠ্যাংশটি পড়ো। )
Childhood outdoor pastimes ‘in decline’ (ঘরের বাইরের অবসর-বিনোদন ‘বিলুপ্তির পথে’/’হ্রাসের পথে’)
Traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline, according to a survey by the RSPB (Royal Society for the Protection of Birds). It’s a charitable organisation registered in England and Wales.
আরএসপিবি (রয়াল সোসাইটি ফর দ্যা প্রটেকশন অব বার্ডস)-এর এক জরিপ অনুযায়ী শিশুদের গাছে চড়া ও কঙ্কারখেলার বিনোদনগুলো বিলুপ্তির পথে। এটি ইংল্যান্ড ও ওয়েলস্ এ নিবন্ধনকৃত একটি দাতব্য সংস্থা।
The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB.
জরিপে দেখা যায় যে, ৩৪ বছরের কম বয়সী লোকেরা তাদের ৫৫ বছরের বেশি বয়সী বয়োজ্যেষ্ঠদের তুলনায়, আরএসপিবি’র জরিপ মতে, শৈশবকালের খুব কমসংখ্যক বাইরের খেলাধুলার অভিজ্ঞতার কথা মনে করতে পারে।
People were asked which of the twelve childhood outdoor experiences they could remember. The answer included making dens, daisy chains. climbing trees, playing conkers and feeding birds. Four out of five boys climbed trees and the same number of girls made daisy chains. But the survey showed the numbers declining among the newer generations.
লোকজনের মনে আছে শৈশবকালের এমন ১২টি বাইরের খেলাধূলার অভিজ্ঞতা সম্পর্কে তাদের জিজ্ঞেস করা হয়েছিল। উত্তরের মধ্যে ছিল খেলার জন্য গোপন স্থান তৈরি করা, ডেইজি চেইন তৈরি করা, গাছে চড়া, কঙ্কার খেলা ও পাখিকে খাওয়ানো। পাঁচজনের মধ্যে চারজন ছেলে গাছে চড়ত এবং সমসংখ্যক বালিকা ডেইজি চেইন তৈরি করত। কিন্তু জরিপটি দেখায় যে নতুন প্রজন্মের মাঝে সংখ্যাগুলো হ্রাস পাচ্ছে।
Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood. compared with those between 15-34 years old. Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82%, agreed that schools should play a role in providing them to all children.
১৫ থেকে ৩৪ বছর বয়স্ক লোকদের তুলনায় ৫৫ বছরের বেশি বয়স্ক লোকদের ১৫% এর চেয়ে বেশি ঘরের বাইরে খেলার অভিজ্ঞতা ছিল। ৯২% লোক একমত যে প্রকৃতির অভিজ্ঞতা এখনও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, এবং ৮২% লোক একমত যে বিদ্যালয়গুলোর উচিত শিশুদেরকে এগুলোর যোগান দেওয়া।
The survey has highlighted the positive impact of contact with nature on a child’s education, health, wellbeing and social skills. At the same time, there has been a decline in these opportunities, with negative consequences for children, families and society- a condition now known as nature deficit disorder.
জরিপটি গুরুত্ব আরোপ করেছিল শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণ ও সামাজিক দক্ষতায় প্রকৃতির সাথে যোগাযোগের ফলে ইতিবাচক প্রভাবকে। একই সাথে ছেলেমেয়ে, পরিবার ও সমাজের জন্য নেতিবাচক ফলাফলসহ এসব সুযোগসুবিধা হ্রাস পেয়েছে- এমন একটি অবস্থা বর্তমানে প্রকৃতির অভাবজনিত সমস্যা হিসেবে পরিচিত।
Mike Clarke, chief executive of the RSPB, will meet parliament membors to urge the government to join other organisations in providing children with first-hand experiences of the natural environment…. “We believe this guidance should include the many positive impacts to children of having contact with nature and learning outside the classroom.”
আরএসপিবি’র প্রধান নির্বাহী মাইক ক্লার্ক মঙ্গলবার সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন, সরকারকে অন্যান্য সংস্থার সাথে যুক্ত হয়ে শিশুদেরকে প্রাকৃতিক পরিবেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা দেওয়ার জন্য সুপারিশ করবেন… “আমরা বিশ্বাস করি এই নির্দেশনা শিশুদের প্রকৃতির সংস্পর্শে আসা প্রকৃতির এবং শ্রেণিকক্ষের বাইরে থেকে শেখার ব্যাপারে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে।”
B. Read the following words and write their meanings as you understand them from the context. If you don’t understand, check the words from a dictionary. (নিচের শব্দেগুলো পড়ো এবং প্রসঙ্গ বুঝে তাদের অর্থ লিখ। তুমি যদি না বোঝ, শব্দগুলো অভিধানে খোঁজ।)
Conkers: ………………………………………
Dens: …………………………………………
Decline: ………………………………………
Highlight: ……………………………………..
Impact: ………………………………………..
Consequence: ………………………………..
Disorder: ……………………………………..
Urge: …………………………………………
Ans:
conkers (কংকার): a children’s game played with conkers on strings in which two players take turns to try to hit and break each other’s conker. (কংকার দ্বারা শিশুরা একধরনের খেলা খেলে থাকে যেখানে পর্যায়ক্রমে দু’জন খেলোয়াড়ের একজন অপরজনের কংকার ভাঙগার চেষ্টা করে থাকে।)
dens (খেলার গোপন স্থান): a secret place, often made roughly with walls and a roof, where children play. (অমসৃণ দেয়াল ও ছাদ দিয়ে প্রায়শ তৈরি এমন এক গোপন স্থান যেখানে বাচ্চারা খেলাধুলা করে।)
decline (হ্রাস/কমতি): a continuous decrease in the number, value, quality etc of something (কোনকিছুর সংখ্যা, মূল্য ও মান ইত্যাদিতে ধারবাহিক হ্রাস/কমতি)
highlight (গুরুত্বারোপ করা): to emphasize something, especially so that people give it more attention (বিশেষ করে কোন কিছুর প্রতি গুরুত্বারোপ করা যাতে মানুষ বেশি নজর দেয়)
impact (প্রভাব): the powerful effect what something has on somebody/something (কোনো ব্যক্তি বা বস্তুর উপর কোনো কিছুর প্রবল প্রভাব)
consequence (ফলাফল): a result of something that has happened (সংঘটিত কোনোকিছুর ফল)
disorder (বিশৃঙ্খলা): an untidy state (বিশৃঙ্খল অবস্থা)
urge (সুপারিশ করা): to recommend something strongly (দৃঢ়ভাবে কোনোকিছুর সুপারিশ করা)
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো:
Install Now
C. Read the following statement taken from the text in A and say what the subject of comparison is. Find out the other comparison in the text above. (পাঠ A থেকে নেয়া নিচের পাঠ্যাংশের বিবৃতিটি পড়ো এবং বল এখানে তুলনার বিষয়টি কী। উপরের পাঠ থেকে আরও তুলনা খুঁজে বের কর।)
People under 34 recall fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by Ipsos Mori for RSPB. (আরএসপিবি’র জন্য করা ইপসস মরির জরিপ অনুযায়ী, ৩৪ বছরের কম বয়সী লোকেরা ৫৫ বছরের অধিক বয়সী লোকদের তুলনায় শৈশবকালে ঘরের বাইরের খেলাধুলার অভিজ্ঞতার কথা খুব কমই মনে করতে পারে।)
Ans.
Ipsos Mori made a survey for RSPB. In this survey new generation has less experience of childhood outdoor games and sports than that of old generation. The new generation cannot recollect more outdoor games and sports. But the old generation can recall more outdoor experiences. (ইপসস্ মোরি আরএসপিবি’র জন্য একটি জরিপ তৈরি করেন। জরিপে আগেকার প্রজন্মের তুলনায় নতুন প্রজন্মের শৈশবকালের ঘরের বাইরের খেলাধুলার ব্যাপারে কম অভিজ্ঞতা রয়েছে। নতুন প্রজন্ম ঘরের বাইরের খেলাধুলা সম্পর্কে বেশি কিছু মনে করতে পারে না। তবে পুরনো প্রজন্ম ঘরের বাইরের খেলাধুলার অভিজ্ঞতা বেশি স্মরণ করতে পারে।)
The other comparison in the text: Some 92% of the public agreed that experiences of nature were still important to children and 82% agreed that schools should play a role in providing them to all children. (পাঠ্যাংশে ব্যবহৃত অন্যান্য তুলনা: জনসাধারণের মধ্যে শতকরা ৯২ ভাগ সম্মত যে প্রকৃতির অভিজ্ঞতা বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ আর শতকরা ৮২ ভাগ সম্মত যে, সব বাচ্চাদের জন্য, এসব প্রদান করতে বিদ্যালয় জোরালো ভূমিকা পালন করতে পারে।)
Codehorse Learn Free