Class 9-10 English Unit Solution
Class 9-10 English Solution

Class 9-10 English Unit 1 Lesson 1 Mr. Moti by Rahad Abir

Class 9-10 English Unit 1 Lesson 1 Mr. Moti by Rahad Abir: Ameen is seventeen when the war breaks out. One Monday, after supper, he announces he will go to war. Sonabhan shrieks in surprise. You want to leave me alone?

Class 9-10 English Unit 1 Lesson 1 Mr. Moti by Rahad Abir:

Economy and education are two major factors that segregate people in a society. ‘Mr. Moti’ is a story by a Bangladeshi writer Rahad Abir. Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. Also, think about how the human world and animals/birds are inter-related.
অর্থনীতি এবং শিক্ষা এমন দুটি প্রধান বিষয় যা একটি সমাজে মানুষকে বিভাজিত করে। “মি. মতি” হলো বাংলাদেশী লেখক রাহাদ আবিরের লেখা একটি গল্প। গল্পের দুটি অংশ পড়ো এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। এছাড়াও, ভাবো কীভাবে মানব-বিশ্ব এবং পশু/পাখিরা পরস্পর আন্তঃসম্পর্কিত।

Ameen is seventeen when the war breaks out. One Monday, after supper, he announces he will go to war. Sonabhan shrieks in surprise. You want to leave me alone?
আমিনের বয়স তখন সতেরো, যখন যুদ্ধ শুরু হয়। এক সোমবার, রাতের খাবারের পর, সে বলে সে যুদ্ধে যাবে। সোনাভান বিস্ময়ে চিৎকার করে ওঠে। “তুই আমাকে একা রেখে যেতে চাস্?”

It won’t take long, Ma, he assures her. I’ll be back soon after the training.
“এত বেশি সময় লাগবে না, মা,” সে তাকে আশ্বস্ত করে। “প্রশিক্ষণের পরই আমি ফিরে আসবো।”

That night Sonabhan cannot sleep. সেই রাতে সোনাভানের ঘুম হয় না।

After sun-up, she opens the duck coop. The flock streams out, stretches and quacks around her for their morning meal. She takes longer than usual. She mixes water with rice husks in an earthen bowl and puts it down. They gobble it up in five minutes and head for the pond.
সূর্য উঠার পর, সে হাঁসের খাঁচা খুলে দেয়। হাঁসের ঝাঁক বের হয়ে এসে তার চারপাশে ভোরের খাবারের জন্য ডানা ঝাঁপটায়। সে আজ একটু বেশি সময় নিয়ে খাওয়ায়। মাটির পাত্রে ধানের কুঁড়া মিশিয়ে তাদের খেতে দেয়। পাঁচ-মিনিটের মধ্যে হাঁসগুলো তা খেয়ে ফেলে এবং পুকুরের দিকে চলে যায়।

Ameen has let out the chickens by then. He lifts his 12-week-old cockerel, Moti, and sits on the veranda. During his breakfast he doesn’t strike up any conversation. Having noticed Sonabhan’s puffy eyes, he knows not to mention last night’s subject. He casts his glance to the side, down at the cockerel eating rice in silence.
এই সময় আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে। সে বারান্দায় বসে তার ১২ সপ্তাহ বয়সী মোরগ, মতিকে তুলে নেয়। সকালের নাস্তা খাওয়ার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না। সোনাভানের ফুলে ওঠা চোখ দেখে সে জানে যে গত রাতের বিষয় নিয়ে কিছু বলা উচিত নয়। সে একপাশে চুপচাপ মোরগটির দিকে তাকিয়ে থাকে, যেটি নীরবে চুপচাপ খেয়ে যাচ্ছে।

Today is haat bar, market day. Sonabhan has arranged the things Ameen will take to the bazaar to sell. Two dozen eggs, a sheaf of areca nuts, a bottle gourd. The bazaar is about a mile away.
আজ হাটবার। সোনাভান হাটে বিক্রি করার জন্য আমিন যেসব জিনিস নিবে সেগুলো গুছিয়ে দিয়েছে। দুই ডজন ডিম, একগুচ্ছ সুপারি ও একটা লাউ। বাজার প্রায় এক মাইল দূরে।

Ameen wears his short-sleeved floral shirt over his lungi. He whistles as he looks into the cloudy mirror to comb his hair. Placing the rattan basket on his head before setting off, he hollers: I’m off, Ma.
আমিন তার লুঙ্গির ওপর ফুলের ছাপাওয়ালা হাফ-শার্টটি পরে। সে আয়নায় চুল আঁচড়ানোর সময় বাঁশির মতো সুর করে শীস দেয়। বের হওয়ার আগে মাথায় ডালা তুলে সে হাক দেয়, “আমি যাচ্ছি, মা।”

Sonabhan watches him go along the bank of the little river. For the first time it occurs to her that Ameen has grown up. He has reached the height of his dead father, has his long neck and straight shoulders.
সোনাভান তাকে ছোট নদীর পাড় ধরে যেতে দেখে। প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। সে তার মৃত বাবার মতোই লম্বা হয়েছে, তার মতোই লম্বা গলা এবং সোজা কাঁধ পেয়েছে।

In that moment, Sonabhan realizes it’s not the war, it’s the fighting that Ameen is fascinated with. Like his dead father, he is crazy about bullfighting, cockfighting and boat racing. The same stubbornness flows in his blood. Once he decides on something, nothing can stop him.
সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারে যে যুদ্ধ নয়, যুদ্ধের আকর্ষণই আমিনকে টেনেছে। তার মৃত বাবার মতোই, আমিন ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই আর নৌকা বাইচে পাগল। একই জেদ তার রক্তে বইছে। সে যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন তাকে থামানো যায় না।

Her little son! Now a man. Even up to his fifteenth birthday barely a day passed without neighbours appearing with a slew of complaints. Sometimes one or two turned up from other villages. They peeked into the house and asked, Does Ameen live here?
তার, ছোট্ট ছেলে! এখন একজন পুরুষ। পনেরো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই প্রতিবেশিরা অসংখ্য অভিযোগ নিয়ে হাজির হতো। কখনও কখনও অন্য গ্রামের কেউ একজন এসে জিজ্ঞেস করতো, “আমিন এখানে থাকে?”

Sonabhan would sigh. What did he do? সোনাভান দীর্ঘশ্বাস ফেলতো। “সে কী করেছে?”

Your son stole my date juice! Emptied the juice pots hanging on the date trees! তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে! খেজুর গাছ থেকে ঝুলনো রসের হাঁড়ি খালি করে দিয়েছে!

Sonabhan would sigh again. Then ask the visitor to pardon him. She hated saying that she’d raised her son alone. If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor: Please take these for your children.
সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলতো। তারপর সে আগন্তুককে তাকে ক্ষমা করতে বলতো। সে এটা বলা ঘৃণা করতো যে সে একাই তার ছেলেকে বড় করেছে। যদি সে পারতো, তবে অর্ধ ডজন ডিম নিয়ে এসে আগন্তুকের হাতে দিতো। বলতো, “দয়া করে এগুলো আপনার সন্তানের জন্য নিয়ে যান।”

At night, Sonabhan climbs out of her bed, clutches the hurricane lamp and tiptoes into Ameen’s room. She stands by his bed, looks at her sleeping son. He snores like his father. He has her light skin and button nose. She touches his cheek. His broad forehead. She suppresses a desire to lie beside him. Like the old days, when she slept cuddling her baby.
রাতে সোনাভান তার বিছানা থেকে উঠে হারিকেন বাতি হাতে নিয়ে আস্তে আস্তে আমিনের ঘরে যায়। সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলেকে দেখে। সে তার বাবার মতোই নাক ডাকায়। তার মায়ের মতোই ফর্সা গায়ের রঙ এবং ছোট খাড়া আকৃতির নাক পেয়েছে। সে তার গালে হাত রাখে। তার প্রশস্ত কপালে হাত রাখে। সে তার পাশে শোয়ার মনের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখে। আগের দিনের মতো, যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাতো।

📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো:
Install Now

A warning comes from old Chowkidar’s young wife. Watch your rooster, she threatens. I don’t want him in my house again.
একটি সতর্কবার্তা আসে বৃদ্ধ চৌকিদারের তরুণ স্ত্রীর কাছ থেকে। “তোমার মোরগটাকে নজরে রাখো,” সে হুমকি দেয়। “আমি চাইনা ও আর আমার বাড়িতে আসুক।”

If someone touches my boy, Sonabhan responds, they’ll see the consequences. She grounds Moti for an entire day. It makes him sad. His forlorn captivity crucifies her. She sets him loose the following morning.
“যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে,” সোনাভান জবাব দেয়, “তাহলে তাদের ফল ভোগ করতে হবে।” সে মতিকে পুরো একদিন শাস্তি দেয়। এতে মতি দুঃখিত হয়। তার একাকিত্ব বন্দিদশা সোনাভানের মন কষ্টে ভরিয়ে দেয়। পরদিন সকালে সে তাকে ছেড়ে দেয়।

Some boys come and ask Sonabhan to lend them Moti for cockfighting at a fair. They are happy to pay.
কিছু ছেলে এসে সোনাভানের কাছে মতিকে মেলায় মোরগযুদ্ধের জন্য নিতে অনুরোধ করে। তারা এর জন্য টাকা দিতেও রাজি।

Never, she tells them. He is my son. “কখনই নয়,” সে বলে। “সে আমার ছেলে।”

Monday dawns without Moti’s crowing. His cold body is resting on its right side. Lying against the basket. Eyes closed. His kingly head down.
সোমবার ভোর হয় মতির ডাক ছাড়া। তার ঠাণ্ডা দেহ তার ডান পাশে পড়ে থাকে। ডালার পাশে। চোখ বন্ধ। তার রাজকীয় মাথা নুয়ে পড়েছে।

With Moti’s basket in her lap, Sonabhan is motionless. মতির ডালাটি কোলে নিয়ে সোনাভান নিশ্চুপ বসে থাকে।

She puts Moti to rest beside her husband’s grave. She sighs, plods across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed.
সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুইয়ে দেয়। সে দীর্ঘশ্বাস ফেলে, ফাঁকা উঠোন পার হয়, খালি বারান্দায় উঠে, ফাঁকা ঘরে প্রবেশ করে এবং খালি বিছানার কিনারে বসে পড়ে।

Another morning breaks…. Noon and afternoon come and go…. The, birds in the coops quack and crow….No one lets them out. For the first time, Sonabhan’s doors do not open.
আরেকটি ভোর হয়….. দুপুর এবং বিকেল হয় এবং চলে যায়…. খাঁচার পাখিগুলো ডাকাডাকি করে…. তাদের কেউ ছাড়ে না। প্রথমবারের মতো সোনাভানের দরজা আর খোলে না।

Next Part: Mr. Moti by Rahad Abir Activity A, B, C & D Solution

Codehorse App

Check Also

Class 9-10 English Unit Solution

Class 9-10 English Let’s become skilled workforce

Class 9-10 English Let’s become skilled workforce: “Today there are many jobs where you need …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *