Class 8 English Unit 6 Lesson 2 Filling in a Form: Mita’s full name is Mita Suliana Ahmed. She was born on 6 May 1998. She got her passport on June 09, 2010. It is a five-year passport. It will expire on 8 June 2015.
Class 8 English Unit 6 Lesson 2 Filling in a Form:
A. Read the card and discuss in pairs. (কার্ডটি পড় এবং যুগ্মভাবে আলোচনা কর।)
Ans.
Myself:What is this? (এটা কী?)
Classmate: This is a departure card. (এটি একটি বহির্গমন কার্ড।)
Myself: Why do we need it? (এটি আমাদের কেন দরকার?)
Classmate : We need it to go to a foreign country. (বিদেশে যেতে হলে এটি আমাদের দরকার।)
Myself: What is written in it? (এতে কী লেখা থাকে?)
Classmate: Personal information, flight information, passport and visa information etc. are written in the blanks of this card. (ব্যক্তিগত তথ্য, ফ্লাইট তথ্য, পাসপোর্ট ও ভিসা তথ্য ইত্যাদি এ কার্ডের শূন্যস্থানে লেখা হয়।)
| গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
B. Now, read the text about Mita, and fill in the departure card in section A on her behalf. (এবার মিতা সম্পর্কিত অনুচ্ছেদটি পড় এবং A অংশের বহির্গমন কার্ডটি মিতার পক্ষে পূরণ কর।)
Mita’s full name is Mita Suliana Ahmed. She was born on 6 May 1998. She got her passport on June 09, 2010. It is a five-year passport. It will expire on 8 June 2015. After that she has to renew her passport. Her passport number is AB 9842251. She is going to Thailand by Bangladesh Biman, flight number BG 88 on 14 July 2012.
মিতার পুরো নাম মিতা সুলতানা আহমেদ। সে ১৯৯৮ সালের ৬ মে জন্মগ্রহণ করে। সে ২০১০ সালের ৯ জুন তার পাসপোর্ট পেয়েছে। এটি একটি পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট। ২০১৫ সালের ৮ জুন এর মেয়াদ শেষ হবে। তারপর তাকে তার পাসপোর্ট নবায়ন করাতে হবে। তার পাসপোর্ট নাম্বার হল AB 9842251 (এবি ৯৮৪২২৫১)। ১৪ই জুলাই ২০১২ তারিখে সে বাংলাদেশ বিমানের BG 88 (বিজি ৮৮) নাম্বার ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছে।
Mita got her visa from the Royal Thai Embassy in Dhaka. Her visa number is T 9115138. The visa was issued in Dhaka on 29 June 2012. The visa is valid for three on months. It will expire September 27, 2012. It is a tourist visa. If you are travelling on a tourist visa, you are not allowed to study or work there.
মিতা ঢাকাস্থ রয়েল খাই দূতাবাস থেকে তার ভিসা পেয়েছে। তার ডিসা নাম্বার হল : T 9115138 (টি ৯১১৫১৩৮)। ২৯ জুন ২০১২ তারিখে ঢাকায় ভিসাটি ইস্যু করা হয়েছে। ভিসাটি ৩ মাসের জন্য বৈধ বলে গণ্য হবে। ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হবে। এটি একটি পর্যটক ভিসা। তুমি যদি পর্যটক ভিসা নিয়ে ভ্রমণ কর, তবে তোমাকে সেখানে লেখাপড়া বা কাজের অনুমতি দেওয়া হবে না।
Ans.
The departure card on Mita’s behalf has been filled in here. (এখানে মিতার পক্ষে বহির্গমন কার্ডটি পূরণ করা হয়েছে।)
C. Imagine you are travelling to a foreign country. Copy the form in A and fill in with your own information. If you have a passport, use information from it. If you do not have a passport, make your imaginary passport with visa number and expiry date, passport number, date of travel, etc. (মনে কর তুমি বিদেশ ভ্রমণ করছ। A’ র ফর্মটির প্রতিলিপি/অনুলিপি তৈরি কর এবং তোমার নিজের তথ্য দিয়ে পূরণ কর। তোমার পাসপোর্ট থাকলে তা থেকে তথ্য ব্যবহার কর। যদি পাসপোর্ট না থাকে তাহলে ভিসা নাম্বার, মেয়াদ উত্তীর্ণের তারিখ, পাসপোর্ট নাম্বার, ভ্রমণের তারিখ ইত্যাদি দিয়ে তোমার কাল্পনিক পাসপোর্ট তৈরি কর।)
Ans. Try yourself. (নিজে চেষ্টা কর।)
D. Work in pairs. If you have a passport, tell your partner when you got it and which country/ countries you have already visited. If you do not have a passport, would you like to have one? Why? (যুগ্মভাবে কাজ কর। যদি তোমার পাসপোর্ট থাকে, তবে তোমার সহপাঠীকে বল তুমি কবে এটা পেয়েছ এবং কোন কোন দেশ তুমি ইতোমধ্যেই ভ্রমণ করেছ। যদি তোমার পাসপোর্ট না থাকে, তুমি কি একটি পেতে চাও? কেন?)
Ans.
Nabila:Hello Litu, how are you? (এই যে লিটু, কেমন আছ?)
Myself: Yes, I’m fine. (হ্যাঁ, ভাল আছি।)
Nabila: What’s in your hand? (তোমার হাতে কী?)
Myself: A passport. (একটি পাসপোর্ট।)
Nabila: Why? Where are you going? (কেন? তুমি কোথায় যাচ্ছ?)
Myself: I’m going to visit India, next month. So, now I’m going to Indian High Commission office for visa. (আমি আগামী মাসে ভারত ভ্রমণ করতে যাচ্ছি। তাই এখন ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে ভিসার জন্য যাচ্ছি।)
Nabila: Wow! Visiting different countries is very interesting, isn’t it? (চমৎকার! বিভিন্ন দেশে ভ্রমণ করাটা খুবই আনন্দের, তাই নয় কি?)
Myself: Yes, it is. Would you like to go with me? (হ্যাঁ, তাই। তুমি কি যাবে আমার সাথে?)
Nabila: Oh, no. I like travelling. But I’ve no passport. I would like to have one. (ওহ্, না। আমি ভ্রমণ করা পছন্দ করি। কিন্তু আমার কোন পাসপোর্ট নেই। আমি একটা পাসপোর্ট পেতে চাই।)
Myself: Then apply for it. It’s very easy. Go to your regional passport office, and ask them for it. They’ll help you cordially. (তাহলে এটার জন্য আবেদন কর। এটা খুবই সহজ। তোমার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাও, তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা কর। তারা তোমাকে আন্তরিকভাবে সাহায্য করবে।)।
Nabila: Thank you very much. (তোমাকে অনেক ধন্যবাদ।)
Myself: You’re welcome. (তোমাকে স্বাগত।)
Codehorse Learn Free