Class 7 English Unit 5 Lesson 3 Helen Keller: Helen Keller was a great humanitarian. She cared deeply for the sick, injured and disabled people. The disabled people have physical or mental problems that limit their activities or senses. Helen devoted her life to help them.
Class 7 English Unit 5 Lesson 3 Helen Keller:
Lesson-3: Helen Keller (হেলেন কেলার- হেলেন কেলার)
A. Talk about the picture. – ছবিটি সম্পর্কে বল।
1. Who is the woman in the picture? – ছবির মহিলাটি কে?
Ans. The woman in the picture is Helen Keller. (ছবির মহিলাটি হলেন হেলেন কেলার।)
2. What is she famous for? – তিনি কিসের জন্য বিখ্যাত?
Ans. Helen Keller devoted herself to make the education system easier for disabled people to learn that made her famous. (হেলেন কেলার শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষাব্যবস্থাকে সহজতর করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন যা তাঁকে বিখ্যাত করে তোলে।)
B. Read about Helen Keller.
Helen Keller was a great humanitarian. She cared deeply for the sick, injured and disabled people. The disabled people have physical or mental problems that limit their activities or senses. Helen devoted her life to help them.
হেলেন কেলার ছিলেন একজন মহান মানবহিতৈষী। তিনি অসুস্থ, আহত এবং প্রতিবন্ধী মানুষের নিবিড় পরিচর্যা করতেন। প্রতিবন্ধী মানুষের শারীরিক এবং মানসিক সমস্যা থাকে যা তাদের কাজকর্ম ও চিন্তা-চেতনাকে সীমাবদ্ধ করে দেয়। হেলেন তাদের সাহায্যার্থে নিজের জীবনকে উৎসর্গ করেন।
Helen was born in 1880 in Alabama, USA. Her parents were Captain Arthur Keller and Katherine Adams Keller. Her family was not rich. Their main source of income was cotton plantation.
হেলেন ১৮৮০ সালে যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন ক্যাপ্টেন আর্থার কেলার এবং মাতা অ্যাডাম কেলার। তাঁদের পরিবার ধনী ছিল না। তুলা চাষ ছিল তাঁদের প্রধান আয়ের উৎস।
Helen was born healthy, but in 1882 she became deaf, dumb and blind after a high fever. Her father heard about Perkins School for the Blind in Boston and contacted the Director there. In 1887 the Director sent one of his best students, Anne Sullivan, to help Helen. Anne worked hard to enable her to communicate.
জন্মের সময় হেলেন স্বাস্থ্যবান ছিলেন কিন্তু ১৮৮২ সালে প্রচন্ড জ্বরের পর তিনি বধির, বোবা ও অন্ধ হয়ে যান। তাঁর পিতা বোস্টনে অন্ধদের জন্য পারকিন্স স্কুলের কথা শুনতে পান এবং সেখানকার পরিচালকের সাথে কথা বলেন। পরিচালক ১৮৮৭ সালে অ্যানি সুলিভান নামে তাঁর সবচেয়ে ভালো একজন ছাত্রীকে হেলেনের সহযোগিতার জন্য পাঠালেন। অ্যানি তাকে যোগাযোগে সক্ষম করে তুলতে কঠোর পরিশ্রম করেন।
In 1890 Helen’s formal education started at Horace Mann School for the deaf in Boston. In 1892 she went to Wright Humason School for the deaf in New York. Helen improved her communication skills and studied regular academic subjects. She then decided to go to college, and attended Cambridge School for Young Ladies in 1896. Later she studied at Radcliffe College. Here she learnt Braille, which was a new technique for reading.
She also learnt how to type. Anne Sullivan was always with Helen. She sat with Helen in class and helped her by interpreting lectures and texts. In 1904 Helen received her BA degree with Honours from Radcliffe College.
হেলেন ১৮৯০ সালে বোস্টনে বধিরদের স্কুল হোরেইস মান-এ তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন। ১৮৯২ সালে তিনি নিউইয়র্কের বধির স্কুল রাইট হিউম্যাসনে যান। হেলেন তাঁর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করেন এবং নিয়মিত পাঠ্যক্রমিক বিষয়গুলো অধ্যয়ন করেন। তারপর কলেজে অধ্যয়নের সিদ্ধান্ত নেন এবং ১৮৯৬ সালে তরুণীদের জন্য নির্ধারিত ক্যামব্রিজ স্কুলে যোগদান করেন। পরবর্তীতে তিনি র্যাডক্লিফ কলেজে অধ্যয়ন করেন। এখানে তিনি পড়ার নূতন একটি কৌশল ‘ব্রেইল’ সম্পর্কে জানতে পারেন। কীভাবে টাইপ করতে হয় তিনি তাও শিখেন। অ্যানি সুলিভান সবসময় হেলেনের পাশেই ছিলেন। তিনি শ্রেণিকক্ষে হেলেনের সাথেই বসতেন এবং তাঁকে শিক্ষকের বক্তৃতা ও পাঠগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে সাহায্য করতেন। ১৯০৪ সালে হেলেন র্যাডক্লিফ কলেজ থেকে সম্মানসহ বিএ ডিগ্রি লাভ করেন।
Helen spent her life helping disabled people to learn. She died on June 1, 1968.
প্রতিবন্ধী মানুষদের শেখাতে গিয়ে হেলেন তাঁর পুরো জীবন ব্যয় করেন। তিনি ১৯৬৮ সালের ১ জুন মৃত্যুবরণ করেন।
C. Match the words with the meanings (ম্যাচ দ্যা ওয়ার্ডস উইদ দ্যা মিনিংস) শব্দগুলোর সাথে অর্থ মিল করো:
| Words | Meanings |
| humanitarian | large area of land where crops like sugarcane, banana, etc. are grown |
| disabled | the ability to do something well |
| plantation | unable to use a part of the body easily or completely because of illness, injury, etc. |
| interpret | making people’s suffering less and improving their living conditions |
| skills | explain the meaning of a text or translate a language |
Ans.
- humanitarian (জনহিতকর) → making people’s suffering less and improving their living conditions (জনগণের দুঃখ-কষ্ট কমানো এবং তাদের জীবন মান উন্নয়ন করা)
- disabled (শারীরিক প্রতিবন্ধী) → unable to use a part of the body easily or completely because of illness, injury, etc. (অসুস্থতা, আঘাত বা অন্য কোনো কারণে দেহের কোনো অঙ্গ আংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহারে অক্ষম)
- plantation (বাগান) → large area of land where crops like sugarcane, banana, etc. are grown (একটি বিস্তৃত ভূমি যেখানে আখ; কলা ইত্যাদি চাষ করা হয়)
- interpret (অনুবাদ বা ব্যাখ্যা)→ explain the meaning of a text or translate a language (একটি অনুচ্ছেদের ব্যাখ্যা করা অথবা একটি ভাষার অনুবাদ করা)
- skills (দক্ষতা)। → the ability to do something well (ভালো কিছু করার সক্ষমতা)
D. True or False? If false, give the correct answer. সত্য অথবা মিথ্যা? যদি মিথ্যা হয়, তাহলে সঠিক উত্তর দাও।
1. Helen always helped the suffering people. (হেলেন সব সময় দুস্থ লোকদের সহায়তা করতেন।)
2. She came from a rich family. (তিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন।)
3. Anne Sullivan was a good teacher of Helen Keller. (অ্যানি সুলিভান হেলেন কিলারের একজন ভালো শিক্ষক ছিলেন।)
4. She died young. (তিনি অল্প বয়সে মারা যান।)
5. Sullivan was taught by Helen. (হেলেন সুলিভানকে শিক্ষা দিয়েছিলেন।)
Ans:
1. True.
2. False. Corr. Ans. She came from a poor family. ( দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।)
3. True.
4. False. Corr. Ans. She didn’t die young. (তিনি অল্প বয়সে মারা যাননি।)
5. False. Corr. Ans. Helen was taught by Sullivan. (সুলিভান হেলেনকে শিক্ষা দিয়েছিলেন।)
E. Answer the questions. – প্রশ্নগুলোর উত্তর দাও।
1. What did the Director do for Helen? – পরিচালক হেলেনের জন্য কী করেছিলেন?
Ans. The Director helped Helen by sending one of his best students, Anne Sullivan for the assistance of Helen. (পরিচালক হেলেনকে সহায়তা করার জন্য তার অন্যতম একজন সেরা ছাত্রী অ্যানি সুলিভানকে প্রেরণ করেছিলেন।)
2. How did Helen increase her reading skills at Radcliffe College? – হেলেন র্যাডক্লিফ কলেজে কীভাবে তাঁর পড়ার দক্ষতা বৃদ্ধি করেছিলেন?
Ans. Helen increased her reading skills at Radcliffe College through Braille which was a new technique for reading. Moreover she learnt how to type and she learnt texts and lectures with the help of Anne Sullivan. (হেলেন র্যাডক্লিফ কলেজে ব্রেইল, যা পড়ার জন্য একটি আধুনিক কৌশল-এর মাধ্যমে তাঁর পড়ার দক্ষতা বৃদ্ধি করেছিলো। অধিকন্তু তিনি কীভাবে টাইপ করতে হয় তা শিখেছিলে এবং অ্যানি সুলিভানের সহায়তায় তাঁর পাঠ ও লেকচারসমূহ শিখেছিলে।)
3. What is Helen famous for? – হেলেন কীসের জন্য বিখ্যাত?
Ans. Helen is famous for her humanitarian work for the sick, injured and disabled people. She is also famous for making the education system easier for disabled people. (হেলেন অসুস্থ, আহত এবং প্রতিবন্ধী লোকদের প্রতি তাঁর জনহিতকর কাজের জন্য বিখ্যাত। প্রতিবন্ধী মানুষদের জন্য শিক্ষা পদ্ধতি সহজীকরণের জন্যও তিনি বিখ্যাত।)
F. Find a humanitarian lady in your locality. Write a paragraph in 50 words about what she does for others. – তোমার এলাকার একজন মানবহিতৈষী নারী খুঁজে বের কর। ৫০ শব্দের মধ্যে তিনি অন্যদের জন্য কী করেছেন সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ।
Ans.
Farida Easmin is a humanitarian lady in my locality Ulipur, Kurigram. She is helping vulnerable women and girls. She is a friendly, hard-working woman who is working to bring about change to her community. She trains the woman and children how to cope with natural disasters. She also ‘assists the women and girls in the matter of sexual assault, child marriage and dowry. She works for maintaining health and hygiene during catastrophes. People from all walks of life love and admire her for her benevolent activities.
অনুবাদ: ফরিদা ইয়াসমিন আমার এলাকা উলিপুর, কুড়িগ্রামের একজন মানবহিতৈষী নারী। তিনি বিপদগ্রস্ত নারী ও মেয়েদের সহায়তা করছেন। তিনি একজন বন্ধুবৎসল, কঠোর পরিশ্রমী নারী যিনি তার সম্প্রদায়ের লোকদের মাঝে পরিবর্তন আনার জন্য কাজ করোছেন। প্রাকৃতিক দুর্যোগের সাথে কীভাবে খাপ-খাইয়ে নিতে হয় তা তিনি তাদের প্রশিক্ষণ দেন। যৌন নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক সমস্যা সমূহের ক্ষেত্রে তিনি নারী ও শিশুদের সহায়তাও প্রদান করেন। দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে তিনি কাজ করেন। সকল শ্রেণি-পেশার মানুষ তাকে ভালোবাসে এবং তার জনহিতকর কাজের জন্য প্রশংসা করে।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free