A Village Fair Paragraph Class 6 (PDF): প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, আজ আমরা A Village Fair/একটি গ্রামীণ মেলা নিয়ে বাংলা অর্থসহ একটি Paragraph লিখব। চলো,এখন Paragraph টি শুরু করি!
A Village Fair Paragraph Class 6 (PDF):
A Village Fair
A village fair is an occasion of the village people to enjoy a public gathering. Usually, it is held in an open place. It sits on the bank of a river and sometimes on the yard of a school or in an open field in a village. It may be held on various occasions. Usually, on the first day of Bangla year, a fair is held. It is called Baishakhi Mela. In winter, a fair, called Poush Mela is also held. Again, on some religious occasions a fair is held. Usually, a fair lasts for one or two days. Sometimes it lasts for a week. All kinds of rural commodities are sold there. Clothes, earthen pots, dolls and other hand-made goods are available there. Sweets, ribbons, pipe, magic wires, small looking glasses, etc. are sold there. Sometimes there is a circus or a merry-go-round in a village fair. The villagers gather there and enjoy themselves very much. They look happy as the fair relieves them of their monotonous life. However, a village fair is of special attraction to the villagers.
একটি গ্রামীণ মেলা
গ্রামীণ মেলা গ্রামবাসীদের একটি বিশেষ মিলনমেলা। সাধারণত একটি খোলা ময়দানে এটি আয়োজিত হয়। নদীর পাড়ে, কোনো স্কুলের আঙিনায় বা খোলা মাঠে এ মেলা বসে। বিভিন্ন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়ে থাকে। সাধারণত বাংলা বছরের প্রথম দিনে মেলার আয়োজন করা হয়। এটি বৈশাখি মেলা নামে পরিচিত। শীতকালে পৌষমেলা নামে আরেকটি মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধর্মীয় উপলক্ষেও মেলা আয়োজিত হয়। সাধারণত মেলা এক থেকে দুই দিন স্থায়ী হয়। মাঝেমধ্যে এটি এক সপ্তাহ স্থায়ী হয়। সব ধরনের গ্রামীণ পণ্য মেলায় বিক্রি হয়। পোশাক, মাটির পাত্র, পুতুল এবং হাতে তৈরি অন্যান্য জিনিসপত্র এখানে পাওয়া যায়। মিষ্টান্ন, রঙিন ফিতে, বাঁশি, জাদুর সরঞ্জাম, ছোট আয়না ইত্যাদি এখানে বিক্রি হয়। কখনও কখনও সার্কাস দল বা নাগরদোলাও মেলায় থাকে। গ্রামবাসীরা সেখানে সমবেত হয়ে আনন্দময় সময় উপভোগ করে। তাদের খুবই আনন্দিত দেখায় কারণ এ উপলক্ষ তাদের জীবনের একঘেয়েভাব থেকে মুক্তি দেয়। তাই গ্রামীণ মেলা গ্রামবাসীদের জন্য বিশেষ এক আকর্ষণের নাম।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “A Village Fair/একটি গ্রামীণ মেলা” Paragraph টি পড়েছ, তারা চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল গাইড মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!
Codehorse Learn Free