এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ৯ম অধ্যায়ের (আলোর প্রতিসরণ) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:

১. একটি লেন্সের প্রধান অক্ষের উপর আলোক কেন্দ্র থেকে 25 cm দূরে একটি বস্তু রাখা হলো। লেন্সের ক্ষমতা –2D।

(ক) প্রতিফলন কাকে বলে?
(খ) আমরা গামা রশ্মি দেখতে পাই না কেন? ব্যাখ্যা কর।
(গ) লেন্স হতে বস্তুর বিম্বের দূরত্ব নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের লেন্সটি চোখের কোন ধরনের ত্রুটি দূর করতে ব্যবহৃত হয়, রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।


২. একটি অপটিক্যাল ফাইবারের কোর ও ক্ল্যাডের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.75 ও 1.45।

(ক) “কম্পিউটার ভিশন সিন্ড্রম” কী?
(খ) বার্তাবাহীতে বৈদ্যুতিক সংকেতের ক্ষেত্রে “মডুলেশন” ব্যবহার করা হয় কেন?
(গ) কোর থেকে 60° কোণে আপতিত রশ্মির প্রতিসরণ কোণ নির্ণয় কর।
(ঘ) সর্বনিম্ন কত কোণে আপতিত আলোক তরঙ্গ অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে সঞ্চালিত হবে—নির্ণয় কর এবং যোগাযোগ ব্যবস্থায় এর জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ কর।


৩. একজন ছাত্র ক্লাসের পিছনের বেঞ্চে বসে বোর্ডের লেখাগুলো ভালোভাবে বুঝতে পারছে না। শিক্ষক বিষয়টি লক্ষ্য করে, তাকে ডাক্তারের দেখানোর পরামর্শ দিলেন। ডাক্তার তাকে –1.75 D ক্ষমতার লেন্স ব্যবহার করার পরামর্শ দিলেন।

(ক) আলোর প্রতিসরণ কাকে বলে?
(খ) স্পর্শ না করে, দেখা চেনার উপায় কী? লিখ।
(গ) চশমার লেন্সের ফোকাস দূরত্ব কত?
(ঘ) উদ্দীপকের ছাত্রের কোন ধরনের ত্রুটি? কারণ, ফলাফল ও প্রতিকার লিখ।


৪. A মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ m s⁻¹ এবং B মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ m s⁻¹।

(ক) আলোক কেন্দ্র কাকে বলে?
(খ) প্রতিসরণের দুটি কারণ লিখ।
(গ) A মাধ্যম সাপেক্ষে B মাধ্যমের ক্রান্তিকোণ নির্ণয় কর।
(ঘ) A মাধ্যম থেকে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হয়ে B মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের সমষ্টি এক সমকোণ হবে? গাণিতিক বিশ্লেষণ দ্বারা নির্ণয় কর।


৫. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও: (Figure)

(ক) দর্পণের প্রধান অক্ষ কাকে বলে?
(খ) নিরাপদ ড্রাইভিং-এ আয়নার ব্যবহার লিখ।
(গ) লেন্সটির ক্ষমতা নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের লেন্সটি চোখের কী ধরনের ত্রুটি দূরীকরণে সহায়ক চিত্রসহ ব্যাখ্যা কর।


৬.

শিক্ষার্থী সর্বাধিক যে দূরত্বে দেখতে পায় ব্যবহৃত লেন্সের ক্ষমতা
১ম ………………………… –5D
২য় 40 cm থেকে অসীম …………………………

(ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?
(খ) বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.52 বলতে কী বোঝায়?
(গ) ১ম শিক্ষার্থীর লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় কর।
(ঘ) ২য় শিক্ষার্থীর চোখের ত্রুটি কীভাবে প্রতিকার করা যায়? রশ্মিচিত্র ব্যাখ্যা কর।


৭. একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 cm। লেন্স থেকে নির্দিষ্ট দূরত্বে একটি লক্ষবস্তু রাখলে লেন্সের অপর পাশে 100 cm দূরে প্রতিবিম্ব গঠিত হয়।

(ক) লেন্সের প্রধান ফোকাস কাকে বলে?
(খ) আমরা একই স্থানে দাঁড়িয়ে কীভাবে বিভিন্ন দূরত্বের বস্তু দেখতে পাই? ব্যাখ্যা কর।
(গ) আলোককেন্দ্র থেকে লক্ষবস্তুর দূরত্ব কত?
(ঘ) লক্ষবস্তুর অবস্থানের পরিবর্তন করে উদ্দীপকের লেন্সটির ক্ষেত্রে বস্তু একই পাশে প্রতিবিম্ব গঠন সম্ভব কি না? চিত্রসহ বিশ্লেষণ কর।


৮. বায়ু মাধ্যম থেকে একটি আলোক রশ্মি কাচে 20° কোণে আপতিত হয়ে 13.18° কোণে প্রতিসরিত হয়। একটি লেন্সের ফোকাস দূরত্ব 20 সেমি।

(ক) লেন্সের প্রধান ফোকাস কাকে বলে?
(খ) টেলিকমিউনিকেশনে আলোর প্রতিসরণ কীভাবে ব্যবহার হয়? ব্যাখ্যা কর।
(গ) বায়ুসাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের লেন্সের আলোককেন্দ্র থেকে প্রধান অক্ষের 30 সেমি ও 15 সেমি দূরত্বে সৃষ্টি প্রতিবিম্ব এক নয়—রশ্মিচিত্র অঙ্কনপূর্বক বিশ্লেষণ কর।


৯. P ব্যক্তি একদিন বড় পর্দায় ফুটবল খেলা দেখতে গিয়ে খেলাটি অস্পষ্ট দেখল। সে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে –50 cm ফোকাস দূরত্বের চশমা ব্যবহার করার পরামর্শ দিলেন।

(ক) আলোর প্রতিসরণ কাকে বলে?
(খ) আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি বেঁকে যায় কেন?
(গ) লেন্সটির ক্ষমতা নির্ণয় কর।
(ঘ) চশমাটি কীভাবে P ব্যক্তির চোখের ত্রুটি দূরীকরণে সহায়ক হবে—রশ্মিচিত্র অঙ্কনসহ ব্যাখ্যা কর।


১০. +2.5 d ক্ষমতাবিশিষ্ট একটি লেন্সের প্রধান অক্ষের উপর লেন্স থেকে 20 cm দূরে একটি লক্ষবস্তু রাখা আছে।

(ক) ভৌতবিম্ব কাকে বলে?
(খ) স্বাভাবিক চোখে যে কোনো দূরত্বের বস্তু দেখা যায় কেন? ব্যাখ্যা কর।
(গ) উক্ত লেন্স হতে বস্তুর বিম্বের দূরত্ব নির্ণয় কর।
(ঘ) উক্ত লেন্স দিয়ে চোখের কোন ত্রুটি প্রতিকার করা হয় তা রশ্মিচিত্র অঙ্কন করে বুঝিয়ে দাও।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


১১. মিনার দাদির চোখের লেন্সের ক্ষমতা কমে যাওয়ার কারণে চশমা ব্যবহার শুরু করলেন। চশমার কাচের উপাদানের প্রতিসরাঙ্ক 1.56।

(ক) দর্পণের প্রধান অক্ষ কাকে বলে?
(খ) মিনার দাদির পর্দা সাদা থাকে কেন? ব্যাখ্যা কর।
(গ) চশমার উপাদানের ক্রান্তিকোণ নির্ণয় কর।
(ঘ) মিনার দাদির চোখের সমস্যার কারণ, ফলাফল এবং প্রতিকার রশ্মিচিত্রের সাহায্যে বর্ণনা কর।


১২. ‘X’ মাধ্যম থেকে আলোক রশ্মি ‘Y’ মাধ্যমে প্রবেশের সময় আপতন কোণের মান 60° এবং প্রতিসরণ কোণের মান 50°। এরপর রশ্মিটি ‘Y’ মাধ্যম থেকে ‘Z’ মাধ্যমে দিকে অগ্রসর হয়। ‘Y’ মাধ্যমের সাপেক্ষে ‘Z’ মাধ্যমের প্রতিসরাঙ্ক 0.74।

(ক) লেন্স কাকে বলে?
(খ) প্রতিফলন পৃষ্ঠে লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান শূন্য হয় কেন?
(গ) ‘Y’ মাধ্যমের সাপেক্ষে ‘X’ মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় কর।
(ঘ) আলোক রশ্মিটি ‘Y’ মাধ্যম থেকে ‘Z’ মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে কী ঘটবে? চিত্রসহ বিশ্লেষণ কর।


১৩. একটি উত্তল লেন্সের ক্ষমতা +5 D।

(ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?
(খ) হাইড স্পট ব্যাখ্যা কর।
(গ) লেন্সটির আলোককেন্দ্র থেকে 40 cm দূরে বস্তু রাখলে সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি চিত্রসহ ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের লেন্স দ্বারা চোখের কোন ত্রুটি কীভাবে দূর করা যায়? চিত্রসহ বিশ্লেষণ কর।


১৪. শাকিল 20 cm ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স নিয়ে লেন্সটির বক্রতার কেন্দ্র হতে 30 cm দূরে প্রধান অক্ষের উপর একটি লক্ষবস্তু রেখে লেন্সের বিপরীত পাশে পর্দায় প্রতিচ্ছবি দেখতে পেল।

(ক) আলোর প্রতিসরণ কাকে বলে?
(খ) ক্রান্তিকোণ বলতে একটি আপতন কোণ—ব্যাখ্যা কর।
(গ) উল্লিখিত লেন্সটির ক্ষমতা কত?
(ঘ) লক্ষবস্তুটি যদি পূর্বাবস্থায় হতে লেন্সের দিকে 15 cm সরানো হয় তবে বিম্বের অবস্থান দেখার জন্য শাকিলকে কী ব্যবস্থা নিতে হবে, রশ্মিচিত্রের সাহায্যে তা উপস্থাপন কর।


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *