এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের (স্থির তড়িৎ) গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:

০১. কোনো বস্তুতে চার্জের পরিমাণ একটি ক্ষুদ্রতম মানের গুণিতক হলেও ভরের ক্ষেত্রে এমনটি হওয়া সম্ভব নয় কেন?
উত্তর: চার্জের একটি ক্ষুদ্রতম মান আছে যা 1.602 × 10⁻19 কুলম্ব (ইলেকট্রন ও প্রোটনের চার্জ)। তাই সকল বস্তুর চার্জ সর্বদা এই মানের গুণিতক হয়। অপরদিকে কোনো বস্তুর ভর নির্দিষ্ট ক্ষুদ্রতম এককের গুণিতক হয় না—কারণ বস্তু ভিন্ন ভিন্ন ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত এবং এগুলোর ভর ভিন্ন।


০৩. তড়িৎ আবেশের মাধ্যমে কীভাবে অনাহিত বস্তুকে আহিত করা হয়?
উত্তর: কোনো অনাহিত বস্তুর কাছে চার্জযুক্ত বস্তু আনা হলে অনাহিত বস্তু আবেশিত হয়। চার্জিত বস্তুর সমধর্মী চার্জ অনাহিত বস্তুর বিপরীত পাশে এবং বিপরীতধর্মী চার্জ চার্জিত বস্তুর পাশে অবস্থান করে—এভাবেই অনাহিত বস্তু আহিত হয়।


০৪. তড়িৎ বিভব সংক্ষেপে ব্যাখ্যা করো।
উত্তর: অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে। বিভব হলো এমন অবস্থা—পরিবাহী তার দিয়ে যুক্ত করলে আধান দেবে না নেবে তা নির্ধারণ করে।


০৫. পরমাণুতে ইলেকট্রন কীভাবে প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে পারে?
উত্তর: প্রোটন কেন্দ্রে, ইলেকট্রন কক্ষপথে থাকে। প্রোটন-ইলেকট্রনের আকর্ষণ বল এবং ইলেকট্রনের কক্ষপথে বাইরের দিকে ক্রিয়াশীল বল সমান হওয়ায় ইলেকট্রন প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে পারে।


০৬. সমধর্মী চার্জেচার্জিত দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব কমালে বা বাড়ালে এদের বিকর্ষণ বলের কেমন পরিবর্তন হবে?
উত্তর: কুলম্বের সূত্রানুসারে F ∝ (q1 q2) / d²।
q1, q2 ধ্রুব হলে F ∝ 1/d²। তাই দূরত্ব কমালে বিকর্ষণ বল বাড়ে এবং দূরত্ব বাড়ালে বল d²-এর ব্যস্তানুপাতে কমে।


০৭. স্থির ধারকত্বের কোনো ধারকের বিভব দ্বিগুণ করা হলে এর শক্তি কতগুণ হবে?
উত্তর: ধারকের শক্তি E = (1/2) C V²। C স্থির হলে E ∝ V²। বিভব দ্বিগুণ করলে শক্তি 2² = 4 গুণ হবে।


০৮. ধারকের চার্জ ধরে রাখার ক্ষমতা থাকলেও এটি একমুখী চার্জের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে না কেন?
উত্তর: ধারক চার্জ সঞ্চয় করে রাখতে পারে। সর্বোচ্চ চার্জ ধারণের পর একমুখী প্রবাহে ধারক খোলা বর্তনীর মতো আচরণ করে। তাই একমুখী চার্জ প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে না।


০৯. আবেশী আধান ও আবিষ্ট আধান কীভাবে পরস্পর সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: আবেশী আধান হলো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পৃষ্ঠে সৃষ্ট চার্জ, আবিষ্ট আধান হলো অভ্যন্তরীণ চার্জ যা ক্ষেত্রের প্রভাবে স্থানান্তরিত হয়। বাহ্যিক ক্ষেত্র আবিষ্ট আধানের অবস্থান বদলায় বলেই আবেশী আধান সৃষ্টি হয়।


১১. পরমাণু গঠনের ভিত্তিতে আধান প্রাপ্তির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা ঘর্ষণ/অন্যান্য কারণে কমবেশি হলে পরমাণু ইলেকট্রন লাভ/হারায়। ইলেকট্রন লাভ করলে ঋণাত্মক, হারালে ধনাত্মক আধান হয়—এটি গঠনের উপর নির্ভরশীল।


১২. ঘর্ষণ প্রক্রিয়ায় আধান প্রাপ্তি ব্যাখ্যা করো।
উত্তর: দুটি ভিন্ন বস্তুর ঘর্ষণে ইলেকট্রন এক বস্তু থেকে অন্য বস্তুতে যায়। ফলে একটি বস্তু ধনাত্মক, অন্যটি ঋণাত্মক আধানে আহিত হয়।


১৩. তড়িৎবীক্ষণ যন্ত্রকে ধনাত্মক আধানে আহিত করে কীভাবে আধান শনাক্ত করা হয়?
উত্তর: যন্ত্রকে আগে ধনাত্মক আধানে আহিত করলে পাতদ্বয় ফাঁক হয়। পরীক্ষণীয় বস্তু চাকতিতে ছোঁয়ালে ফাঁক কমলে বস্তু ঋণাত্মক, ফাঁক বাড়লে বস্তু ধনাত্মক।


১৪. তড়িৎ বলরেখা বিদ্যমান থাকায় তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে আনা চার্জ আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে— ব্যাখ্যা করো।
উত্তর: তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মকে প্রবেশ করে। চার্জের চারপাশের অঞ্চল হলো তড়িৎক্ষেত্র। তাই ক্ষেত্রের মধ্যে কোনো চার্জ আনলে আকর্ষণ/বিকর্ষণ বল লাভ করে।


১৫. একটি কাচদণ্ডকে সিল্কের কাপড় দ্বারা ঘষলে এদের বিপরীত জাতীয় আধান বাহিত হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: সিল্কের ইলেকট্রন আসক্তি কাঁচের চেয়ে বেশি, তাই ঘষায় কাঁচ থেকে ইলেকট্রন সিল্কে যায়। ফলে কাঁচ ধনাত্মক ও সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয়।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


১৭. পৃথিবীর তড়িৎ বিভব অসীম ধরা হয় না কেন?
উত্তর: পৃথিবীর বিভব অসীম হলে সব জায়গায় তড়িৎক্ষেত্র/বিভব অসীম হয়ে যাবে, যা বাস্তবে সম্ভব নয়। পৃথিবী প্রয়োজন অনুসারে ইলেকট্রন নিতে/দিতে পারে—তাই পৃথিবীর বিভব অসীম নয়, শূন্য ধরা হয়।


১৮. তড়িৎক্ষেত্র ও তড়িৎ বিভবের মধ্যে পার্থক্য কী?
উত্তর: চার্জ যে অঞ্চলে বল অনুভব করে সেটি তড়িৎক্ষেত্র। আর তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ আনতে যে কাজ লাগে সেটি তড়িৎ বিভব।


২০. দুটি গোলকের চার্জ +50C ও 100C হলে চার্জ কোন গোলক থেকে কোন গোলকে প্রবাহিত হবে?
উত্তর: চার্জ প্রবাহ চার্জের পরিমাণের উপর নয়, বিভবের উপর নির্ভর করে। তাই শুধু চার্জ দিয়ে কোনদিকে প্রবাহ হবে বলা যায় না।


২১. চার্জের পরিমাণ স্থির রেখে কোনো চার্জিত গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বিভব কত গুণ হবে?
উত্তর: বিভব V = kQ/r। Q স্থির হলে V ∝ 1/r। তাই ব্যাসার্ধ দ্বিগুণ হলে বিভব অর্ধেক হবে।


২২. ধারকে কীভাবে তড়িৎশক্তি সংরক্ষণ করা হয়?
উত্তর: ব্যাটারি দিয়ে ধারকের দুই পাত যুক্ত করলে এক পাত ঋণাত্মক ও অন্য পাত ধনাত্মক আধানে আহিত হয়। দুই পাতের মাঝে অন্তরক পদার্থে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চিত থাকে।


২৩. বেলুনকে চুলের সাথে কিছুক্ষণ ঘষার পর পানির ধারার কাছে ধরলে, পানির ধারা বেলুনের দিকে বেঁকে যায় কেন?
উত্তর: বেলুন ঘষায় ঋণাত্মক আধানগ্রস্ত হয়। নিরপেক্ষ পানির ধারা আবেশিত হয়ে ধনাত্মক অংশ বেলুনের দিকে আকৃষ্ট হয়—তাই ধারা বেঁকে যায়।


২৪. বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকতে হয় কেন?
উত্তর: মেঘে চার্জ জমে বিপুল পরিমাণ চার্জ হঠাৎ মাটিতে নেমে এলে বজ্রপাত হয় এবং প্রাণহানির ঝুঁকি থাকে—তাই নিরাপদ স্থানে থাকতে হয়।


২৫. একটি খালি কোকের ক্যানকে হাত দিয়ে স্পর্শনা করেও স্থির বিদ্যুৎ ব্যবহার করে কীভাবে সরানো যায়?
উত্তর: প্লাস্টিক দণ্ড উলের কাপড়ে ঘষে ঋণাত্মক আধানে আহিত করলে কোকের ক্যান আবেশিত হয় এবং দণ্ডের দিকে ধনাত্মক আধান জমা হয়। ফলে ক্যান দণ্ডের দিকে আকৃষ্ট হয়ে সরানো যায়।


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন চাইলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ও অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান চল তড়িৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *