এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান চল তড়িৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান চল তড়িৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়ের (চল তড়িৎ) গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান চল তড়িৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:

০১. বাল্বের ফিলামেন্টের ক্ষেত্রে তাপমাত্রা, ও’মের সূত্রে কীরূপ প্রভাব ফেলে? ব্যাখ্যা করো।
উত্তর: ও’মের সূত্র অনুযায়ী তাপমাত্রা স্থির থাকলে বিভবপার্থক্য, বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক যেখানে রোধের মান ধ্রুবক থাকে। তবে বাল্বের ফিলামেন্টের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হলে রোধও পরিবর্তন হয়ে যায় যে কারণে বিভব পার্থক্য ও বিদ্যুৎ প্রবাহের মধ্যে সমানুপাতিক সম্পর্ক থাকে না। এভাবে তাপমাত্রার পরিবর্তন হলে ও’মের সূত্র মানছে কী না পরীক্ষা করা কঠিন।


০২. বিভব পার্থক্য স্থির থাকলে রোধ ও বর্তনীতে উৎপন্ন তাপের মধ্যে সম্পর্ক কীরূপ ব্যাখ্যা করো।
উত্তর: আমরা জানি, বর্তনী বা বৈদ্যুতিক যন্ত্রে উৎপন্ন তাপ, H = (V^2 * t) / R। বিভবপার্থক্য স্থির থাকলে উৎপন্ন তাপ ও রোধ পরস্পর ব্যাস্তানুপাতিক। তাই বর্তনীর রোধ কম হলে তাপ বেশি উৎপন্ন হবে এবং রোধ বেশি হলে উৎপন্ন তাপ কম হবে।


০৩. একটি বৈদ্যুতিক তারকে কীভাবে স্পর্শ করলে একটি প্রাণী বিদ্যুৎগ্রস্ত হবে ব্যাখ্যা করো।
উত্তর: বিদ্যুৎ সরবরাহে সব সময় দুটি সংযোগ থাকে—একটি উচ্চ ভোল্টেজ অন্যটি নিউট্রাল। বৈদ্যুতিক খুঁটির সাথে দুটি তার সামান্য দূরত্বে সমান্তরালে রাখা থাকে। কোন প্রাণী যখন দুটি তারই স্পর্শ করে তখন বর্তনী সম্পূর্ণ হয় এবং প্রাণী বিদ্যুৎগ্রস্ত হয়। অপরদিকে যেকোনো একটি তার স্পর্শ করলে কোন প্রাণী বিদ্যুৎগ্রস্ত হবে না।


০৪. পরিবাহী ও অপরিবাহীর মধ্যে দুটি পার্থক্য লিখো।
উত্তর:
পরিবাহীতে সহজে ইলেকট্রন প্রবাহিত হতে পারে; অপরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হয় না।
পরিবাহীতে যোজনী ব্যান্ড ও পরিবহন ব্যান্ড ওভারল্যাপ থাকে; অপরিবাহীতে যোজনী ব্যান্ড ও পরিবহন ব্যান্ড দূরে অবস্থান করে।


০৫. বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার দুটি উপায় লিখো।
উত্তর:
১. আর্দ্র অবস্থায় পরিবাহীকে স্পর্শ না করা।
২. ক্যাবল অতি উত্তপ্ত না করা।


০৬. স্থির তড়িৎ হতে কীভাবে চল তড়িৎ এর সৃষ্টি হয় ব্যাখ্যা করো।
উত্তর: কোনো বস্তুতে আবদ্ধ বা স্থির আধানের উপস্থিতি বা আহিত অবস্থা হলো স্থির তড়িৎ। আহিত যে কোনো বস্তুর একটি নির্দিষ্ট বিভব থাকে। দুটি ভিন্ন বিভবের বস্তুকে কোনো পরিবাহী দ্বারা সংযুক্ত করা হলে যদি বস্তুদ্বয়ের মধ্যে বিভবের পার্থক্য থাকে তবে এ বিভব পার্থক্য শূন্য করার জন্য উচ্চ বিভবের বস্তু হতে নিম্ন বিভবের বস্তুর দিকে ধনাত্মক আধানের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বা চল তড়িৎ বলা হয়। এই প্রবাহ ততক্ষণ চলবে যতক্ষণ না বিভব পার্থক্য শূন্য হয় এবং এর দিক হবে উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে।


০৭. পরিবাহী ও অর্ধপরিবাহীর মধ্যে ২টি পার্থক্য লেখো।
উত্তর:
১) যে সকল পদার্থে বিভব পার্থক্য প্রয়োগ করলে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে পরিবাহী বলে; যে সকল পদার্থে বিভব পার্থক্য প্রয়োগ করলে সামান্য বিদ্যুৎ প্রবাহিত হয় তাদের অর্ধপরিবাহী বলে।
২) পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে; অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না।


০৮. দুটি রোধ R1, R2 সমান্তরালে এবং তার সাথে R3 শ্রেণীতে থাকলে তুল্যরোধ কত হবে গাণিতিকভাবে দেখাও।
উত্তর: সমান্তরালে থাকলে তুল্যরোধ—
1/Rp = 1/R1 + 1/R2
অতএব Rp = (R1R2)/(R1+R2)
এর সাথে শ্রেণীতে R3 থাকলে মোট তুল্যরোধ—
R = Rp + R3
অর্থাৎ R = (R1
R2)/(R1+R2) + R3


০৯. রোধ স্থির থাকলে ক্ষমতা ও ভোল্টেজের সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: আমরা জানি, ক্ষমতা P = V^2 / R। অর্থাৎ রোধ স্থির থাকলে ক্ষমতা ভোল্টেজের বর্গের সমানুপাতিক। সুতরাং ভোল্টেজ বাড়লে ক্ষমতা বাড়বে এবং ভোল্টেজ কমলে ক্ষমতা কমবে।


১০. বিভব অপরিবর্তিত রেখে রোধ কমালে পরিবাহীর তাপ শক্তির কোন পরিবর্তন হবে কী? ব্যাখ্যা করো।
উত্তর: সমান বিভব পার্থক্যে কম রোধে বেশি তাপ উৎপন্ন হবে। বিদ্যুৎ প্রবাহে উৎপন্ন তাপের মান প্রবাহিত তড়িৎ শক্তির সমান। নির্দিষ্ট সময় ব্যবধানে সমান বিভব পার্থক্যে চার্জ যত বেশি প্রবাহিত হবে, উৎপন্ন তাপের পরিমাণও তত বাড়বে। ও’মের সূত্রানুযায়ী I = V/R; সমান বিভবে রোধ কমলে প্রবাহ বাড়ে। তাই উৎপন্ন তাপশক্তিও বাড়ে।


১১. বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না কেন?
উত্তর: ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। ধাতব খুঁটির সাথে সরাসরি সংযোগ করলে তারের তড়িৎ খুঁটির মধ্য দিয়ে মাটিতে চলে যাবে। কেউ খুঁটি স্পর্শ করলে তড়িৎস্পৃষ্ট হবে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটবে। তাই অপরিবাহী পোর্সেলিনের কাপের মধ্য দিয়ে খুঁটির সাথে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।


১২. বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে গ্রাউন্ডিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: বাসাবাড়িতে উচ্চ ভোল্টেজ ও নিউট্রাল সংযোগ থাকে। মূল্যবান যন্ত্র (কম্পিউটার, ফ্রিজ) যুক্ত থাকলে গ্রাউন্ড সংযোগও থাকে যা যন্ত্রের ঢাকনা/কাঠামোতে লাগানো থাকে। দুর্ঘটনায় যন্ত্র বিদ্যুতায়িত হলে ঢাকনা থেকে ভূমিতে সরাসরি বিদ্যুৎ প্রবাহিত হয় এবং সাধারণত ফিউজ পুড়ে যন্ত্র বিপদমুক্ত হয়। ফলে কেউ ভুলে যন্ত্র স্পর্শ করলেও শক খাওয়ার আশঙ্কা থাকে না।


১৩. বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: সার্কিট ব্রেকার নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। বেশি তড়িৎ প্রবাহ হলে যন্ত্রপাতি নষ্ট হতে পারে এবং অতিরিক্ত তাপে আগুনও লাগতে পারে। তাই অত্যাধিক তড়িৎ প্রবাহ হলে সংযোগ বিচ্ছিন্ন করে নিরাপত্তা নিশ্চিত করতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।


১৪. কম্পিউটার, ফ্রিজ ইত্যাদিতে শক না খাওয়ার জন্য তুমি কী ব্যবস্থা নিবে?
উত্তর: এসব যন্ত্রে গ্রাউন্ডিং সংযোগ নিশ্চিত করবো। দুর্ঘটনায় যন্ত্র বিদ্যুতায়িত হলে ঢাকনা/কাঠামো থেকে ভূমিতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ফিউজ পুড়ে যন্ত্র বিপদমুক্ত হবে—ফলে শক খাওয়ার আশঙ্কা থাকবে না।


১৫. তড়িৎপ্রবাহ ও আধানের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎপ্রবাহ বলে। t সময়ে Q আধান প্রবাহিত হলে—
I = Q/t
অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে আধান প্রবাহের হার।


১৬. ও’মের সূত্র অনুযায়ী বিদ্যুৎ প্রবাহ স্থির থাকলে বিভব পার্থক্য ও রোধের মধ্যে সম্পর্ক কী হবে ব্যাখ্যা করো।
উত্তর: তাপমাত্রা স্থির থাকলে এবং বিদ্যুৎ প্রবাহ স্থির থাকলে বিভব পার্থক্য ও রোধ পরস্পর সমানুপাতিক। রোধ বৃদ্ধি পেলে বিভব পার্থক্য বাড়বে এবং রোধ হ্রাস পেলে বিভব পার্থক্য হ্রাস পাবে।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


১৭. আপেক্ষিক রোধ ও পরিবাহকত্বের সম্পর্ক কীরূপ ব্যাখ্যা করো।
উত্তর: আপেক্ষিক রোধ ρ = (R*A)/L এবং ρ = 1/σ (যেখানে σ = পরিবাহকত্ব)। সুতরাং আপেক্ষিক রোধ ও পরিবাহকত্ব পরস্পর ব্যাস্তানুপাতিক। ρ বাড়লে σ কমে এবং ρ কমলে σ বাড়ে।


১৮. তাপমাত্রার বৃদ্ধির সাথে পরিবাহীর পরিবাহকত্ব কিভাবে পরিবর্তিত হয়?
উত্তর: তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর পরিবাহকত্ব কমে যায়। কারণ তাপমাত্রা বাড়লে মুক্ত ইলেকট্রনের কম্পন বাড়ে, সংঘর্ষ বাড়ে, ফলে ইলেকট্রনের গতি বাধাপ্রাপ্ত হয় ও মোট প্রবাহ হ্রাস পায়—তাই পরিবাহকত্ব কমে।


১৯. কোনো নির্দিষ্ট পরিবাহী তারের আপেক্ষিক রোধ কীভাবে হ্রাস করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর আপেক্ষিক রোধ নির্দিষ্ট। তাপমাত্রা বাড়ালে আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়। কিন্তু তাপমাত্রা কমালে মুক্ত ইলেকট্রনের কম্পন কমে, সংঘর্ষ কমে এবং রোধ হ্রাস পায়—ফলে আপেক্ষিক রোধও হ্রাস পায়।


২০. বর্তনীতে একটি ভোল্টমিটারকে শ্রেণি সমবায়ে যুক্ত করা হলে কী পাঠ দেখাবে?
উত্তর: ভোল্টমিটারের রোধ খুব বেশি (তাত্ত্বিকভাবে অসীম) ধরা হয়, তাই এটি সমান্তরালে যুক্ত করা হয়। কিন্তু শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর রোধ অসীম হয়ে ওপেন সার্কিট হবে, ফলে কোনো তড়িৎ প্রবাহ হবে না এবং ভোল্টমিটার কোনো পাঠ দেখাবে না।


২১. বর্তনীতে ফিউজ ব্যবহার করলে কী সুবিধা হয়?
উত্তর: ফিউজ নিরাপত্তামূলক ব্যবস্থা। নির্দিষ্ট মানের চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে ফিউজ উত্তপ্ত হয়ে গলে যায়, বর্তনী বিচ্ছিন্ন হয় এবং যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে রক্ষা পায়।


২২. তড়িৎ প্রবাহের দিক ও ইলেকট্রন প্রবাহের দিক ভিন্ন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: তড়িৎ প্রবাহের দিক হলো উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে। ইলেকট্রনের প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এজন্য ইলেকট্রন প্রবাহের দিক ও বিদ্যুৎ প্রবাহের দিক ভিন্ন।


২৪. রোধ ও আপেক্ষিক রোধের মধ্যে ২টি পার্থক্য লিখো।
উত্তর:
১) কোন পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়ার ক্ষমতাকে রোধ বলে; নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলে।
২) নির্দিষ্ট উপাদানের পরিবাহীর ক্ষেত্রে রোধ বিভিন্ন রকম হয়; নির্দিষ্ট উপাদান ও নির্দিষ্ট তাপমাত্রায় আপেক্ষিক রোধ ধ্রুব।


২৫. স্থির রোধ ও পরিবর্তী রোধের মধ্যে দুটি পার্থক্য লিখো।
উত্তর:
১) স্থির রোধের মান সময়ের সাথে পরিবর্তন হয় না; পরিবর্তী রোধের মান সময়ের সাথে পরিবর্তন হয়।
২) স্থির রোধের সংকেত এক ধরনের; পরিবর্তী রোধের সংকেত ভিন্ন ধরনের।


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন চাইলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ও অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি বিদ্যুতের চৌম্বক ক্রিয়া সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *