এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থের অবস্থা ও চাপ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থের অবস্থা ও চাপ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের (পদার্থের অবস্থা ও চাপ) গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব।

এসএসসি পদার্থের অবস্থা ও চাপ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:

০১. পেরেকের বিছানায় শুয়ে থাকতে পারলেও দাঁড়িয়ে থাকা যায় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: পেরেকের বিছানায় শুয়ে থাকলে পেরেক কর্তৃক প্রযুক্ত চাপ পুরো শরীর জুড়ে কাজ করে কিন্তু দাড়িয়ে থাকলে চাপ শুধু পায়ের পাতায় কাজ করে। পায়ের ক্ষেত্রফল কম হওয়ায় প্রযুক্ত চাপের পরিমাণ বেশি হয়, ফলে ব্যাথা অনুভবও বেশি হয়। অপরদিকে শুয়ে থাকলে ক্ষেত্রফল বেশি হওয়ায় চাপের পরিমাণ কমে যায়, ফলে ব্যাথা অনুভব কম হয়। এজন্য পেরেকের বিছানায় শুয়ে থাকতে পারলেও দাঁড়িয়ে থাকা যায় না।


০৩. তরল স্তম্ভের উচ্চতা ব্যবহার করে কীভাবে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা যায়?
উত্তর: তরল স্তম্ভের উচ্চতা ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা সম্ভব। বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় সম্পর্কিত একটি পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী টরিসেলী। স্বাভাবিক বায়ুচাপে উক্ত পরীক্ষায় পারদ স্তম্ভের উচ্চতা হবে 76 cm। পারদ স্তম্ভের উচ্চতা এর চেয়ে কমে গেলে বুঝতে হবে, বায়ুমণ্ডলীয় চাপ যথেষ্ট হ্রাস পেয়েছে। আবার, পারদস্তম্ভের উচ্চতা 76 cm এর চেয়ে বেশি হলে বুঝতে হবে বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধি পেয়েছে।


০৪. পীড়ন ও বিকৃতির পারস্পরিক সম্পর্কব্যাখ্যা করো।
উত্তর: পীড়ন হলো কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের কারণে বিকৃতি প্রতিরোধকারী উদ্ভূত বল। আবার বিকৃতি হলো বাহ্যিক বল প্রয়োগে একক দৈর্ঘ্য বা একক আয়তনে বস্তুর দৈর্ঘ্য বা আয়তন বা আকৃতির পরিবর্তন। হুকের সূত্রানুসারে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত পীড়ন বল বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ বস্তুর ওপর প্রযুক্ত পীড়নের মান যত বেশি হবে বিকৃতির মানও তত বৃদ্ধি পাবে।


০৫. হুকের সূত্রটি ব্যাখ্যা করো।
উত্তর: বস্তুর পীড়ন ও বিকৃতির মধ্যকার সম্পর্ক বিজ্ঞানী রবার্ট হুক একটি সূত্রাকারে প্রকাশ করেছেন, সেটি হলো- স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। এর মানে হলো- স্থিতিস্থাপক সীমার মধ্যে F বল প্রয়োগে যদি 1/L পরিমাণ দৈর্ঘ্য বিকৃতি হয়, তবে 2F বল প্রয়োগে 2 /L পরিমাণ দৈর্ঘ্য বিকৃতি হবে।


০৬. কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট চিকন বেল্টের তুলনায় আরামদায়ক কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের একটি নির্দিষ্ট ওজন থাকে। অর্থাৎ, এটি কাঁধে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে। যদি ব্যাগের বেল্ট চিকন হয়, তাহলে এটি কম ক্ষেত্রফলের ওপর বেশি বল প্রয়োগ করবে অর্থাৎ, চাপ বেশি অনুভূত হবে। আর যদি বেল্ট মোটা হয় তাহলে অপেক্ষাকৃত অধিক ক্ষেত্রফলের ওপর ঐ একই পরিমাণ বল প্রযুক্ত হবে অর্থাৎ, তুলনামূলকভাবে কম চাপ অনুভূত হবে। তাই কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট চিকন বেল্টের তুলনায় আরামদায়ক।


০৭. দুটি ভালো ও পঁচা ডিমকে না ভেঙ্গে তুমি কীভাবে শনাক্ত করবে?
উত্তর: ডিম যখন পঁচে যায় তখন ডিমের সচ্ছিদ্র খোসার মধ্য দিয়ে গ্যাস বের হয়ে যায় এবং এ কারণে একই আয়তনের ডিমের ঘনত্ব কমে যায়। আর ঘনত্ব কমে যাওয়ার কারণেই পঁচা ডিম পানিতে ভাসে। কিন্তু ভাল ডিম পানিতে ডুবে, কারণ ভাল ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি। তাই দুটি ভালো ও পঁচা ডিমকে না ভেঙ্গে পানিতে ডুবিয়ে তা শনাক্ত করা যায়।


০৮. ডেড সী এর পানিতে মানুষ ডুবে না কেন?- ব্যাখ্যা করো।
উত্তর: যদি বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান বা কম হয় তবে বস্তুটি ঐ তরলে ভেসে থাকবে। অর্থাৎ, কোনো বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে ঐ বস্তুটি তরলে ভেসে থাকবে। ডেড সী এর পানির ঘনত্ব স্বাভাবিক পানির ঘনত্বের চেয়ে অনেক বেশি। তাই সেখানে মানুষ ডুবে না।


০৯. ভালো ডিম পানিতে ডুবলেও পঁচা ডিম ডুবে না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: পঁচা ডিমের ঘনত্ব, পানির চেয়ে কম, তাই পঁচা ডিম পানিতে ভাসে। অপরদিকে, ভালো ডিমের ঘনত্ব, পানির চেয়ে বেশী, তাই ভালো ডিম পানিতে ডুবে যায়।


১০. উচ্চতার সাথে বায়ুমন্ডলীয় চাপের সম্পর্ককী?
উত্তর: আমরা জানি, চাপ = উচ্চতা × ঘনত্ব × অভিকর্ষজ ত্বরণ। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে একই সাথে ভূপৃষ্ঠের উপরে বায়ুস্তম্ভের উচ্চতা কমে যায়। তাছাড়া বাতাসের ঘনত্ব কমে যায় এবং অভিকর্ষজ ত্বরণের মান কমে আসে। ফলে বায়ুমণ্ডলীয় চাপ ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমে আসে।


১১. ঘনত্ব বলতে কী বুঝায়?
উত্তর: কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব বলতে বোঝায় একক আয়তনে বস্তুতে কি পরিমাণ ভর উপস্থিত তার পরিমাপ। বস্তুর ভর এবং আয়তনের অনুপাত দ্বারা ঘনত্ব নির্ণয় করা হয়। কোনো বস্তু কম আয়তনে বেশি ভর ধারণ করলে তার ঘনত্ব বেশি হয়। আর যদি বেশি আয়তনে কম ভর ধারণ করে তবে তার ঘনত্ব কম হয়।


১২. বায়ুমণ্ডলের চাপের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: বায়ুমণ্ডলের চাপের কারণ হলো বায়ুস্তর বা বায়ুস্তম্ভের ওজন। বায়ুমণ্ডলের নির্দিষ্ট স্থানে (যেমন: ভূপৃষ্ঠে) বায়ুচাপ কেবল একটি নির্দিষ্ট দিকে নয়, বরং সকল দিকে সমানভাবে ক্রিয়া করে। ভূপৃষ্ঠে এ বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ 76 cm পারদস্তম্ভের চাপের সমান। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, বায়ুমণ্ডলীয় চাপ তত হ্রাস পেতে থাকে।


১৩. বাতাসের ঘনত্বের পরিবর্তনকে কাজে লাগিয়ে কীভাবে ফানুস ওড়ানো হয়? ব্যাখ্যা করো।
উত্তর: স্বাভাবিক তাপমাত্রায় বায়ুর ঘনত্বের চেয়ে উত্তপ্ত বা গরম বায়ুর ঘনত্ব কম হয়। আর কম ঘনত্বের বায়ুঊর্ধ্বমুখী। ফানুসের নিচে যখন আগুন দেয়া হয় তখন ফানুসের ভেতরের বাতাসের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এর ঘনত্ব কমে যায়। ফলে ফানুসটি উপরে উঠতে থাকে। তাই বলা যায়, বাতাসের ঘনত্বের পরিবর্তনকে কাজে লাগিয়ে ফানুস ওড়ানো হয়।


১৪. লোহা পানিতে ডুবলেও পারদে ভাসে কেন?
উত্তর: লোহার ঘনত্ব পানির তুলনায় বেশি কিন্তু পারদের তুলনায় কম। তাই এক টুকরো লোহার ওজন সমআয়তন পানির ওজনের চেয়ে বেশি কিন্তু সমআয়তন পারদের ওজনের চেয়ে কম। ফলে লোহার টুকরাটিকে পানিতে ডুবানো হলে এর ওপর প্রযুক্ত প্লবতা বলের মান লোহার টুকরোটির ওজন অপেক্ষা কম হয়। ফলে পানিতে ডুবে যায়। একইভাবে লোহার টুকরোটিকে পারদে ডোবানো হলে এর উপর প্রযুক্ত প্লবতা বলের মান এর ওজন অপেক্ষা বেশি হবে। ফলে এটি পারদে ভাসবে। এ কারণেই লোহা পানিতে ডুবলেও পারদে ভাসে।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


১৫. একই উপাদানের তৈরি বস্তুর ভর ও আয়তনের পরিবর্তন হলে ঘনত্বের কীরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো।
উত্তর: একই উপাদানের তৈরি বস্তুর ভরের পরিবর্তন হলেও ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। কারণ ঘনত্ব বলতে বুঝায় একক আয়তনের ভর। তাই ভরের পরিবর্তন হলে আয়তন এমনভাবে পরিবর্তন হবে যাতে ঘনত্ব ধ্রুব থাকে।


১৬. সমুদ্রের গভীরে মানুষ ডুব দিয়ে বেশি গভীর যেতে পারে না কেন?
উত্তর: আমরা জানি, তরলের চাপ = ঘনত্ব × গভীরতা × অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ তরলের চাপ গভীরতার সমানুপাতিক। সমুদ্রের গভীরে যাওয়ার সাথে সাথে তরলের গভীরতা বৃদ্ধি পায়। ফলে সমুদ্রের পানির চাপ বৃদ্ধি পায়। এই বেশি চাপ সহ্য করতে না পারার জন্য সমুদ্রের গভীরে মানুষ ডুব দিয়ে বেশি গভীরে যেতে পারেনা।


১৭. বল ও ক্ষেত্রফলের পরিবর্তনের সাথে চাপ কীভাবে পরিবর্তন হয় ব্যাখ্যা করো।
উত্তর: কোনো তলের ওপর বল প্রয়োগ করলে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। অর্থাৎ চাপ হলো বল ও ক্ষেত্রফলের অনুপাত। তাই নির্দিষ্ট ক্ষেত্রফলে লম্বভাবে বেশি বল প্রযুক্ত হলে চাপের মান বেশি হয়। আবার, একই মানের বল যদি ক্ষুদ্রতর ক্ষেত্রফলে প্রযুক্ত হয় তবে সেখানে অধিক মানের চাপ সৃষ্টি হবে।


১৯. তরলে নিমজ্জিত বস্তুর জন্য আর্কিমিডিসের নীতিটির ব্যাখ্যা করো।
উত্তর: তরলে নিমজ্জিত বস্তুর জন্য আর্কিমিডিসের নীতিটি হলো- “তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত কোনো বস্তু উপরের দিকে যে লব্ধিবল বা প্লবতা অনুভব করে তা ঐ বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।” ক্ষেত্রবিশেষে বস্তু তরলে আংশিক নিমজ্জিত হতে পারে, সেক্ষেত্রে যে অংশটুকু নিমজ্জিত হয়েছে তার আয়তন বিবেচ্য, কারণ বস্তুটি ঐ পরিমাণ তরলই অপসারণ করবে।


২০. কোনো বস্তুর ভাসা বা ডোবার ক্ষেত্রে ঘনত্ব কীভাবে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করো।
উত্তর: কোনো বস্তু পানিতে বা অন্য কোনো তরলে রাখা হলে সেটি ডুববে নাকি আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে তা নির্ভর করে উক্ত বস্তুর ঘনত্বের উপর। যদি এর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হয়, তবে তা ডুবে যাবে। আর কম হলে তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তবে যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান হয় তবে তা তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।


২১. কীভাবে পদার্থের প্লাজমা অবস্থা সৃষ্টি হয় ব্যাখ্যা করো।
উত্তর: প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। অত্যধিক তাপমাত্রায় পদার্থের পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রনসমূহ পরস্পর হতে আলাদা হয়ে যায়। তখন যে চার্জিত অবস্থার সৃষ্টি হয় তাকে প্লাজমা বলে। সূর্যও অন্যান্য নক্ষত্রের মাঝে পদার্থসমূহ প্লাজমা অবস্থায় বিদ্যমান। এমনকি ভূ-অভ্যন্তরেও অনেক পদার্থ গলিত তথা প্লাজমা অবস্থায় বিদ্যমান বলে ধারণা করা হয়।


২৩. লোহার ঘনত্ব পানির চেয়ে বেশি হওয়া সত্ত্বেও লোহার তৈরী জাহাজ পানিতে ভাসে কেন?
উত্তর: লোহার ঘনত্ব 7800 kg/m³, যা পানির ঘনত্ব 1000 kg/m³ থেকে বেশি। লোহার তৈরি জাহাজ পানিতে ডুবে না কারণ জাহাজের ভিতরটা ফাঁপা থাকে। ফলে জাহাজ যে আয়তনের পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়। এতে জাহাজ পানিতে নামলে প্রথমে ডুবতে শুরু করে। খানিকটা ডোবার পর যখন অপসারিত পানির ওজন জাহাজের ওজনের সমান হয় তখন জাহাজটি ভাসতে থাকে।


২৪. টরিসেলির পারদের তৈরি ব্যারোমিটারে কাচের নলের আকারের পরিবর্তন হলে পারদ স্তূপের উচ্চতার কীরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো।
উত্তর: টরিসেলির পারদের তৈরি ব্যারোমিটারে, বায়ুর চাপ কাচের নলের আকারের উপর নির্ভর করে না বরং উলম্ব সরণ বা উচ্চতার উপর নির্ভর করে। তাই কাচের নলের আকারের পরিবর্তন হলেও বায়ুমন্ডলীয় চাপে পারদ ৭৬ সে.মি. উচ্চতায় থাকবে। তাই ব্যারোমিটারের কাচের নলের আকারের পরিবর্তণ হলেও পারদের উচ্চতার পরিবর্তন হবে না।


২৫. তরলে নিমজ্জিত বস্তুর ঊর্ধ্বমুখী চাপের ফলাফল ব্যাখ্যা করো।
উত্তর: তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ গভীরতার সমানুপাতিক। তাই তরলে নিমজ্জিত কোনো বস্তুর উপরিতলে যে পরিমাণ চাপ ক্রিয়া করে তার তুলনায় নিম্নতলে বেশি চাপ ক্রিয়া করে। এ কারণে এরূপ বস্তুর ওপর চাপজনিত নিম্নমুখী বল অপেক্ষা ঊর্ধ্বমুখী বল বেশি মানের হয়। ফলে বস্তুটি উপরের দিকে একটি লব্ধি বল অনুভব করে। এই উর্ধ্বমুখী বলই হলো প্লবতা।


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন চাইলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ও অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি বস্তুর উপর তাপের প্রভাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *